Chapter 33 of 50
তিনটি অভিযান
6 min read
মুসলিমরা এবার মদিনার আশেপাশের এলাকার দিকে নজর দিলেন। কারণ অনেকে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার প্ল্যান করছিলো। . মুসলিমদের নিয়ে রাসুলুল্লাহ (ﷺ) বেরিয়ে পড়লেন গাতাফানের এক বিশাল সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করার জন্য। তারা ছিল বেদুঈন। যাদের কাজ লুটপাট করা। এদিকে দুই দলের সম্মুখে আসার পরও খুবই শংকিত ছিল। এই যুদ্ধের নাম ছিল যাতুর রিকা। এই যুদ্ধে রাসুলুল্লাহ (ﷺ) সালাতুল খাওফ আদায় করেন। . যুদ্ধ বাঁধেনি। মুসলিমরা ফিরে আসছিলেন মদিনার দিকে। পথিমধ্যে রাসুলুল্লাহ (ﷺ) গাছের নিচে রেস্ট নিচ্ছিলেন। এক লোক এসে তার তরবারি হাতে নিয়ে তাকে হত্যা করতে চাইলো। রাসুলুল্লাহ (ﷺ) তার ভয় দেখানোকে পাত্তা দিলেন না। সে বললো, "এখন আপনাকে কে বাঁচাবে?" রাসুলুল্লাহ () বললেন, "আল্লাহ!" তা শুনে তার অন্তরে ভয় প্রকল্পিত হতে থাকে এবং তরবারি হাত থেকে পড়ে যায়। রাসুলুল্লাহ (ﷺ) এবার তরবারি হাতে নিয়ে তার দিকে তাক করে বললেন, "এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে?" লোকটি ভয়ে কাঁপতে কাঁপতে রাসুলুল্লাহর (ﷺ) কাছে প্রাণ ভিক্ষা ও নিরাপত্তা চাইলে তিনি তাকে তা দান করেন। . যাতুর রিকা অভিযানের জন্য ঘোষণা আসলে রাসুলুল্লাহর (ﷺ) সাথে সবাই বেরিয়ে পড়েন, সাথে জাবিরও (রাদ্বি আল্লাহু আনহু) ছিলেন। তিনি একটি ধীরগতি সম্পন্ন উটের সাওয়ার ছিলেন। যার ফলে মদিনায় ফেরার সময় তার উটটি দলের পেছনে পড়ে যায়। এমন অবস্থায় নবী (ﷺ) তার কাছ দিয়ে যাচ্ছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, "এ কে?" তখন তিনি বলেন যে তিনি জাবির ইবনু আবদুল্লাহ (রাদ্বি আল্লাহু আনহু)। তিনি তাকে জিজ্ঞেস করেন, তার কী হয়েছে, পেছনে কেন? তখন তিনি বলেন যে, "তার কাছে এই ধীরগতি সম্পন্ন উটে সাওয়ার হওয়া ছাড়া আর কোন উপায় ছিল কারণ তারা বাবা অনেক ঋণের বোঝা তার উপর রেখে গিয়েছেন।" রাসুলুল্লাহ (ﷺ) তখন তার উটকে বসিয়ে লাঠি দিয়ে প্রহার করলেন। উটটি উঠে দাঁড়িয়ে এতো এনার্জেটিক হয়ে গেল যে, উটটি দলের অগ্রভাগে চলে গেল। তারপর সেটাকে নিয়ন্ত্রণ করে তিনি রাসুলুল্লাহর (ﷺ) কাছে ফিরে আসেন। রাসুলুল্লাহর (ﷺ) কাছে আসার পর তিনি জাবিরকে (রাদ্বি আল্লাহু আনহু) বলেন, "তোমার উট আমার কাছে বিক্রি করে দাও।" জাবিরের (রাদ্বি আল্লাহু আনহু) এই উট ছাড়া বাহনের আর কোন ব্যবস্থা ছিল না তারপরও তিনি বলেন, "ইয়া রাসুলুল্লাহ! আমি আপনাকে উপহার হিসেবে তা দিয়ে দিবো।" রাসুলুল্লাহ (ﷺ) বললেন, "না বরং এটা আমার কাছে বিক্রি করো।" রাসুলুল্লাহ (ﷺ) তাকে ২,৩,৪ দিরহাম করে তার দাম উকিয়্যাহ পর্যন্ত নিলনে। জাবির (রাদ্বি আল্লাহু আনহু) রাজি হয়ে গেলেন কিন্তু তিনি এই উটে মদিনা অব্দি চড়ে যাওয়ার অনুমতি চাইলেন। রাসুলুল্লাহ (ﷺ) তাকে সেটার সুযোগ দেন। বহর যখন মদীনার নিকটবর্তী চলে আসলো তখন জাবির (রাদ্বি আল্লাহু আনহু) তার বাড়ীর দিকে রওয়ানা হওয়ার জন্য একটু ব্যস্ত হয়ে পড়লেন। রাসুলুল্লাহ (ﷺ) তাকে এতো তাড়াতাড়ি বাড়ি যাওয়ার ব্যাপারে যাওয়ার জন্য জিজ্ঞেস করলে জাবির (রাদ্বি আল্লাহু আনহু) বলেন, "আমি নতুন বিয়ে করেছি।" উত্তর শোনার পর রাসুলুল্লাহ (ﷺ) তাকে জিজ্ঞেস করেন, "কুমারী নাকি বিধবা?" জাবির (রাদ্বি আল্লাহু আনহু) উত্তর দেন, "বিধবা।" জাবিরের উত্তর শোনার পর রাসুলুল্লাহ (ﷺ) তাকে বলেন, "তুমি কুমারী মেয়ে বিয়ে করলে না কেন? যার সঙ্গে খেলা-কৌতুক করতে আর সেও তোমার সঙ্গে খেলা-কৌতুক করত।" জাবির (রাদ্বি আল্লাহু আনহু) বলেন, "আমার বাবা ইন্তেকাল করেছেন এবং কয়েকজন কন্যা রেখে গেছেন। আমি চাইলাম এমন একটা মেয়েকে বিয়ে করতে, যে হবে অভিজ্ঞতা সম্পন্ন এবং বিধবা।" রাসুলুল্লাহ (ﷺ) তখন বললেন, "তাহলে ঠিক আছে।" তারপর বললেন যে, "তুমি অপেক্ষা কর এবং রাতে প্রবেশ কর, যেন অনুপস্থিত স্বামীর স্ত্রী নিজের অবিন্যস্ত কেশরাশি বিন্যাস করতে পারে এবং লোম পরিষ্কার করতে পারে।" . ফেরার পথে মুসলিমরা একটা জায়গায় তাঁবু গাড়েন। রাসুলুল্লাহ (ﷺ) যখন সবার উদ্দেশ্যে বললেন যে, "কারা আমাদেরকে পাহাড়া দেবে?" তখন দু'জন সাহাবী বললেন যে, তারা রাতে পাহাড়া দিবেন। এদিকে মুসলিমদের ফলো করছিল একজন মুশরিক। পাহাড়া দেয়ার সময় একজন সাহাবী ঘুমিয়ে গেলেন আর আরেকজন সালাতে দাঁড়িয়ে গেলেন। মুশরিক লোকটি তা দেখে দূর থেকে তীর নিক্ষেপ করলো। তা তার গায়ে বিঁধলে তিনি তা বের করে পাশে রেখে দেন কিন্তু সালাত ভাঙ্গেননি। এভাবে ৩ বার তার দিকে তীর ছুড়লে তিনি ৩ বারই বের করে রেখে দিলেন। তারপরে সালাত শেষ করে অপর সাহাবীকে ডেকে বললেন যে তিনি মারাত্মক আহত হয়েছেন। এদিকে দুজনের উপস্থিতি টের পেয়ে মুশরিক লোকটি পালিয়ে যায়। এদিকে ঘুমিয়ে পড়া সাহাবী জিজ্ঞেস করলেন যে, তাকে কেন ডেকে দেয়া হলো না আগে। তখন সেই সাহাবী বলেন যে, "আমি একটি সূরা তিলাওয়াত করছিলাম। তা শেষ না করে থামতে চাচ্ছিলাম না। কিন্তু যখন সে বারবার তীর নিক্ষেপ করছিল তখন আমি তাড়াতাড়ি সালাত শেষ করে তোমাকে ডাকি।" তিনি আরও বললেন, "আল্লাহর কসম! রাসুলুল্লাহ (ﷺ) আমাকে যে পাহারার দায়িত্ব দিয়েছেন, তা বিঘ্নিত হওয়ার আশংকা না থাকলে আমি কিছুতেই তিলাওয়াত ক্ষান্ত করতাম না! হয় আমি শেষ হতাম, নয়ত সূরা শেষ হতো। . মুসলিমরা মদিনায় ফিরে আসলে। ফিরে যে যার ঘরে চলে গেলেন। . মদিনায় ফিরে এসে জাবির (রাদ্বি আল্লাহু আনহু) রাস্তায় ঘটে যাওয়া সব কিছু খুলে বললেন, তার চাচা উট বিক্রি করে দিবেন শোনে কিছুটা মর্মাহত হলেন। স্ত্রীকে বলার পর, স্ত্রী তাকে বললেন, "আপনি সেটা রাসুলুল্লাহকে (ﷺ) দিয়ে আসুন।" তারপর তিনি মসজীদের ঐখানে উটটি নিয়ে যান এবং রাসুলুল্লাহ (ﷺ) এই বিষয়ে অবগত হওয়ার পর বিলালকে (রাদ্বি আল্লাহু আনহু) আদেশ দিলেন জাবিরকে তার ন্যায্য দাম এবং কিছু বেশীও দিয়ে দেয়ার জন্য। বিলাল (রাদ্বি আল্লাহু আনহু) তাকে তা দিয়ে দেয়ার পর মসজিদ থেকে বের হওয়ার সময় রাসুলুল্লাহ (ﷺ) তাকে ডাক দিয়ে তার উট তার কাছেই ফিরিয়ে দিলেন। যে টাকা রাসুলুল্লাহ (ﷺ) তাকে দিয়েছিলেন তার প্রভাব তিনি তার জীবনে দেখেছিলেন। . কেটে যায় বেশ কিছু মাস। মুসলিমরা উহুদের দিনটি ভুলেননি। এখনো বিভীষিকাময় সেই উত্তপ্ত দিনটির কথা তাদের চোখে ভাসে। . যুদ্ধ শেষে আবু সুফিয়ান (রাদ্বি আল্লাহু আনহু) পাহাড়ের উপর থেকে চিৎকার দিয়ে বলেন যে, "বদরে আবার সাক্ষাৎ হবে।" মুসলিমরা তার কথায় রাজি হোন। যেই কথা সেই কাজ। এক বছর পর মুসলিমরা সৈন্যবাহিনী নিয়ে বদরে যাত্রা করেন এবং সেখানে কুরাইশদের সাথে যুদ্ধের জন্য অপেক্ষা করেন। কিন্তু কুরাইশরা বদরে আসলো না। আবু সুফিয়ান (রাদ্বি আল্লাহু আনহু) ঠিকই তার বহর নিয়ে বেরিয়ে আসেন৷ মক্কায় তখন সবমিলিয়ে কঠিন সময় যাচ্ছিলো। ভালো ব্যবসাবাণিজ্য না হওয়ার তারা কিছুটা দুর্ভিক্ষে ডুবে ছিলো। যাত্রা পথে আবু সুফিয়ান (রাদ্বি আল্লাহু আনহু) কুরাইশদের উদ্দেশ্যে বললেন, "হে কুরাইশ! যে বছর ভালো ফসল ফলে, সে বছরই তোমাদের যুদ্ধের উপরোক্ত সময়। যাতে তোমরা তোমাদের বৃক্ষরাজির যথাযথ পরিচর্যা করতে পারো এবং পেট ভরে দুধ খেতে পারো। এ বছর তো অনাবৃষ্টি ও দুর্ভিক্ষের বছর। সুতরাং আমি ফিরে চললাম। তোমরাও ফিরে চলো।" নেতার কথা তো কুরাইশরা ফেলতে পারে না। তারা সবাই মক্কায় ফিরে গেল। ফিরে আসার পর তারা অবশ্য বেশ লাঞ্ছনার স্বীকার হয়। . কুরাইশরা বদরে না আসায় মুসলিমরা দীর্ঘ ৮ দিন অপেক্ষার পরে মদিনার দিকে ফিরে গেলেন। . মদিনার আশেপাশের পরিবেশ বেশ শান্তশিষ্ট! রাসুলুল্লাহ (ﷺ) খবর পেলেন দুমাতুল জন্দল এলাকার অবস্থানরত গোত্রগুলি বিভিন্ন কাফেলার উপর আক্রমণ করছে। তারা বেশ শক্তিশালী হয়ে উঠেছে। এমনও নাকি তারা ভাবছিল যে, বিশাল এক সৈন্যবাহিনী নিয়ে এসে তারা মদিনায় আক্রমণ চালাবে। রাসুলুল্লাহ (ﷺ) তাদের সার্প্রাইজ এট্যাকের জন্য অপেক্ষা না করে নিজেই মুসলিমদের নিয়ে বেরিয়ে পড়লেন তাদেরকে সার্প্রাইজ এট্যাক করার জন্য। রাসুলুল্লাহ (ﷺ) এই অভিযানে দিনের বেলা লুকিয়ে থাকতেন আর রাতের বেলা বিরতিহীন যাত্রা করতেন। এদিকে গোত্রগুলি টের পেয়ে গেল কিছু একটা হতে চলছে তাই অনেকে সরে গেল। এদিকে মুসলিমরা তাদের এলাকায় আক্রমণ করে অনেক গণিমত লাভ করেন৷ রাসুলুল্লাহ (ﷺ) তাদের অঞ্চলে কয়েকদিন অবস্থান করেন কিন্তু গোত্রের কাউকেই দেখা গেলো না। . মুসলিমদের এমন বীরত্বের জন্য দূর-দূরান্ত অব্দি ইসলামের বাণী ছড়িয়ে পড়ে। অনেকেই ইসলামের ছায়াতলে আসা শুরু করে। . এদিকে ইয়াহূদি গোত্র বনু কাইনুকা আর বনু নাযীরকে বহিষ্কার করার ফলে তাদের মনে মুসলিমদের প্রতি হিংসা ও ক্ষোভ জমা নেয়। তাদের রক্তে প্রতিশোধের নেশা জেগে উঠে। মুসলিমদেরকে মাটির সাথে মিশিয়ে দেয়ার জন্য তারা বিশাল এক পরিকল্পনা করে!