Chapter 5 of 50
রাসুলুল্লাহর (ﷺ) জন্ম
7 min read
ক্ষমতা ভাগাভাগি হওয়ায় কুরাইশদের মধ্যে থেমে যায় এক রক্তক্ষয়ী যুদ্ধ। নিত্য জীবন সময়ের সাথে সাথে চলতে শুরু করে। . আব্দুশামসের ব্যস্ততার কারণে তার জায়গায় স্থলাভিষিক্ত করেন তাই ভাই 'হাশিম'কে। হাশিম অত্যন্ত দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করেন এবং কুরাইশদের মধ্যমণি হয়ে উঠে দাঁড়ান। . কুরাইশদের ব্যবস্থা বাণিজ্য ছাড়া অন্য কোন রাস্তা ছিল না আয়-রোজগারের। হাশিম চিন্তা করলেন বিশৃঙ্খলভাবে বার বার না গিয়ে নির্দিষ্ট একটা সময়ে যদি কাফেলা বাহিরে যেত তাহলে তাদেরই কষ্ট কম হতো। তাই তিনি সর্বপ্রথম শীত ও গ্রীষ্মকালীন দু'টি বাণিজ্যিক সফরের প্রচলন করেন। কুরাইশদের মধ্যে একটা অর্থনৈতিক বিপ্লব নিয়ে আসেন এভাবে। . আরবদের মধ্যে উদারতা, অতিথিপরায়ণ, দানশীলতা থাকলেও তারা জুয়া, মদপান, ব্যভিচার, হিংসা-বিদ্বেষ, হানাহানি, হত্যা ইত্যাদি কাজে লিপ্ত হতো, নৈতিকতা তাদের কাছে মরুর বালি। তখনকার সময়েও আরবে বহু বিবাহ প্রচলিত ছিলো। . হাশিমের অনেক স্ত্রী ছিলো। একবার তিনি ব্যবসায় করার জন্য বের হলে ইয়াসরিব তথা মদিনায় একটু থামেন। এইখানে বাস করতেন সম্ভ্রান্ত পরিবারের এক ব্যবসায়ী মহিলা। বিয়ের পূর্বে শর্ত ছিল তিনি যখন ইচ্ছা তখন বিবাহ বিচ্ছেদ করতে পারবেন। সেই মহিলার নাম ছিল 'সালমা বিনতে আমর।' হাশিম তাকে বিয়ে করে কিছু সময় সেখানেই থেকে যান। তারপর স্ত্রীকে গর্ভবতী অবস্থায় তার বাবার বাড়ি রেখে হাশিম চলে যান ফিলিস্তিনের দিকে। শাম অঞ্চলে যাওয়ার পরে তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়েন এবং একটা সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন। পাড়ি জমান পরকালে। . এদিকে মক্কায় তার মৃত্যুর খবর আসলে পরিবার শোকে আচ্ছন্ন হয়ে যায়। এবার কর্তৃত্ব অর্পন করা হয় 'মুত্তালিব ইবনে আব্দে মানাফ'-এর উপর। তিনি হাশিমের ছোট ভাই। তিনিও তার ভাইয়ের মতন দায়িত্ব পালন করতে থাকেন এবং কুরাইশদের মধ্যে অনেক শ্রদ্ধার পাত্র হয়ে উঠেন। . হাশিম যে মদিনায় সালমা নমক নারীকে বিয়ে করেন তিনি তখন একটি ছেলে জন্মদান করেন। ছেলের চুল সাদা থাকায় নাম রাখেন 'শাইবা।' ছেলেকে তিনি নিজের মতো করে বড় করতে লাগেন। এই ছেলেত খবর তার গোত্র জানতো না। শাইবা যখন একটু বড় হলেন মুত্তালিব খবর পেলেন এই রকম তার এক ভাতিজা মদিনায় আছে। তিনি তাৎক্ষণিক সেখানে চলে যান। তিনি শাইবাকে দেখেই চিনে ফেলেন যে এটা তার ভাতিজা, আগের সময়ে আরবরা এসব চিনে ফেলতো কে কার ছেলে, তাদের গুণগুলোর মধ্যে অন্যতম গুণ এটা। . মদিনায় তিনি তার ভাতিজাকে দেখে অশ্রুসিক্ত হয়ে পড়েন। তিনি ভাবেন, হ্যাঁ, সে তো আমার বংশের ছেলে যার রক্তে বইছে কুসাইয়ের রক্ত, আব্দে মানাফের রক্ত, সে এখানে অবহেলিত হয়ে পড়ে থাকবে তা হয় না, তাকে যে করেই হোক নিয়ে যেতে হবে। তিনি শাইবাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলে শাইবাহ তার মায়ের অনুমতি ছাড়া যাবেন না বলে ব্যক্ত করেন। তারপর তার মায়ের কাছে গিয়ে বললে তিনিও অস্বীকৃতি জানান। মুত্তালিব হাল ছেড়ে দেয়ার পাত্র নয়, ভাতিজা পিতার গোত্র ছেড়ে মায়ের গোত্রে তা হয় না, যে করেই হোক তাকে নিতে হবে। তিনি তার মাকে বুঝালেন এবং বললেন 'এ ছেলে তার পিতার রাজত্বে এবং আল্লাহর হারাম শরীফের দিকে যাচ্ছে। নিশ্চিতরূপে এ হচ্ছে তার চরম সৌভাগ্যের ব্যাপার।' . এবার সালমা রাজি হলেন এবং ছেলেকে তার স্বামীর ভাই তথা মুত্তালিবের কাছে হস্তান্তর করলেন। উটের পিঠে চড়ে চাচা ভাতিজা ছুটলেন নিজ গন্তব্যের দিকে। মক্কা প্রবেশকালে মুত্তালিবের বাহনের পিছনে একটি ছেলেকে দেখে মানুষজন ভাবলো মুত্তালিব বোধহয় দাস নিয়ে আসছেন তাই বলতে লাগলো, 'আব্দুল মুত্তালিব' মানে 'মুত্তালিবের দাস।' এর পর থেকে তাকে সবাই তাকে 'আব্দুল মুত্তালিব' নামে চিনতো। . মুত্তালিব শাইবাকে তার নিজের ছেলের মতন লালনপালন করতে থাকেন। কুরাইশ ও তার গোত্রের মধ্যে তিনি অনেক মর্যাদা অর্জন করেন। মুত্তালিব একবার ইয়েমেন গমন করেন এবং সেবার সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। . মুত্তালিবের মৃত্যুর পর তিনি একটু একা হয়ে পড়েন। ক্ষমতার সব অধিকার নিয়ে নেন তার চাচা ও চাচাতো ভাইয়েরা। তিনি তাদের সাথে একা না পেরে উঠে সাহায্য নেন তার মামাদের এবং এতে তিনি সফল হন। ক্ষমতার ভাগ তার কাঁধেও চলে আসো। সময়ের সাথে সাথে আস্তে আস্তে সমস্ত দায়িত্ব চলে আসে 'আব্দুল মুত্তালিবের' কাছে। . আব্দুল মুত্তালিব অত্যন্ত সুন্দরভাগে তার দায়িত্ব পরিচালনা করছিলেন। একদিন তিনি স্বপ্নে দেখলেন, তাকে যমযম কূপ খননের নির্দেশ দেয়া হচ্ছে এবং যমযম কূপের নির্দিষ্ট স্থানও তাকে দেখিয়ে দেয়া হচ্ছে। ঘুম থেকে উঠে তিনি স্বপ্নে দেখা জায়গায় চলে যান এবং মাটি খুঁড়তে থাকেন। খুঁড়তে খুঁড়তে এক সময় নিচ থেকে পানি বেরিয়ে আসতে শুরু করলো এবং আবারও আবিষ্কার করলেন কয়েক হাজার বছর ধরে হারিয়ে যাওয়া 'যমযম কূপ।' . এসব দেখে কুরাইশরা এবার দাবি করলো এর ভাগ তাদেরও চাই কিন্তু আব্দুল মুত্তালিব নারাজ কারণ এটা তিনি আবিষ্কার করেছেন তাই তার দাবি এটা তার। কিন্তু কুরাইশরা ছাড়বার পাত্র নয় এদিকে আব্দুল মুত্তালিবও ছাড়বার পাত্র নয় কিন্তু তিনি একা। তিনি আল্লাহর কাছে দু'আ করলেন যে, আল্লাহ যদি তাকে ১০টি ছেলে দান করেন তাহলে প্রাপ্ত বয়ষ্ক হওয়ার পর তিনি তাদের মধ্য থেকে একটি সন্তান বাইতুল্লাহর জন্য উৎসর্গ করবেন। . এদিকে জোরাজোরি থেমে নেই, সবাই যমযমের ভাগ চাচ্ছে কিন্তু তিনি মানতে নারাজ। এটা তিনি আবিষ্কার করেছে তাই ক্ষমতা তার, পানি সবাই পান করতে পারবে। কিন্তু তারা মানতে নারাজ, ক্ষমতা তারাও চায়। সে অব্দি সেটা গড়ায় এক জ্যোতিষীর কাছে যাওয়ার জন্য। সবাই একমত হন। তারা সবাই প্রখর রোদে মরুর মধ্য দিয়ে যাত্রা শুরু করলেন। পথিমধ্যে পানি ফুড়িয়ে গেলো এবং তৃষ্ণায় তাদের মরে যাওয়ার মতন অবস্থা হয়ে পড়ে। আব্দুল মুত্তালিব বললেন নিজেরা নিজেদের কবর খুঁড়ে বসে থাকা ছাড়া উপায় নেই। তাই সবাই সবার কবর খুঁড়তে লাগলো। আব্দুল মুত্তালিব যখন কবর খুঁড়তে যাবেন তখন একটি আঘাতে সেখান থেকে পানি বেরিয়ে আসে। এবং সেখান থেকে সবাই পানি পান করেন এবং সকলে বুঝেন যে যমযম কূপের একমাত্র হকদার হলেন আব্দুল মুত্তালিব। তারপর তারা ঐ জ্যোতিষীর কাছে না গিয়ে মক্কায় ফিরে আসেন। . এদিকে আব্দুল মুত্তালিবের ঘরে ১০ জন ছেলে সন্তান জন্ম নেয়৷ আব্দুল মুত্তালিব তার ওয়াদা ভুলেননি। তিনি তার ছেলেদেরকে একত্র করলেন এবং তাদেরকে সবকিছু খোলে বললেন। তাদেরকে ঐ মানতের কথা বললে সকলে তাতা আনুগত্যের সম্মতি দিলেন। আব্দুল মুত্তালিব তখন লটারির মাধ্যমে সিদ্ধান্ত নিবেন বলে ঠিক করলেন। লটারির মাধ্যমে নাম উঠলো "আব্দুল্লাহ।" আব্দুল্লাহ ছিলেন আব্দুল মুত্তালিবের সর্বকনিষ্ঠ ছেলে। . এবার ছেলেকে যবেহ করার জন্য প্রস্তুত হলেন আব্দুল মুত্তালিব। কুরাইশরা এসব দেখে তাকে বাঁধা দিলো এবং বললো এটা না করে অন্য কোন উপায় আছে কী-না খোঁজে দেখো। তারপর তিনি এক জ্যোতিষীর কাছে যান এবং এটার উপায় খোঁজে পান আর সেটা হলো, ১০টি উট উৎসর্গ করতে হবে যতবার আব্দুল্লাহর নাম উঠে, এভাবে তা ১০০ উটে গড়ায়। তারপরের বার উটের নাম উঠে এবং বেঁচে যান আব্দুল্লাহ। . আব্দুল্লাহকে বিয়ে করার জন্য অনেক নারী প্রস্তাব দিলে তিনি নাকচ করে দিতেন। আব্দুল্লাহর চেহারায় তারা এক উজ্জ্বল আলো দেখতে পেতো। আব্দুল্লাহ তার পিতার কথার অবাধ্য হতেন না। . আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে বিয়ে দেন সম্ভ্রান্ত পরিবারের "আমিনাহ" নামক এক নারীর সাথে। আমীনার সাথে বিয়ে হওয়ার কিছুদিনের মধ্যে তিনি ব্যবসায়ের জন্য চলে যান শামে। শাম থেকে ফিরে আসার সময় তিনি অসুস্থ হয়ে পড়লে মদিনায় তার এক আত্মীয়ের বাড়িতে উঠেন। দুর্ভাগ্যবশত আব্দুল্লাহ মদিনায় মৃত্যুবরণ করেন। খবর মক্কায় আসলে পরিবার গেঁথে যায় শোকের ছায়ায়। আমীনাহ আর কোন বিয়ে না করে একাকী জীবন কাটাতে থাকেন। আমীনাহর সঙ্গী ছিলেন তার দাসী "উম্মু আইমান।" . নাজরানে ইহুদিরা আক্রমণ করেছে খবর পৌঁছালো রোমান সম্রাটের কাছে। তিনি হাবাশার নাজ্জাশীকে চিঠি দিয়ে বলে দিলেন তাড়াতাড়ি যেন ইয়েমেনে ফোর্স পাঠানো হয়। যে-ই কথা সে-ই কাজ। নাজ্জাশী তার বাহিনী অস্ত্রসজ্জিত করে পাঠালেন ইয়েমেনে। সেই ফোর্সের নেতৃত্বে ছিলেন 'আরিয়াত।' তারা, মানে হাবাশীরা, ইয়েমেনে আবারও পা রাখে এবং সবকিছু তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। মজার ব্যাপার হলো সেই ফোর্সের অন্যতম কমান্ডার ছিলেন 'আবরাহাহ'। তার ও আরিয়াতের মধ্যে বিবাদ লেগে যায়। এতে হাবাশীগণ দুই ভাগে ভাগ হয়ে পড়ে। তাদের মধ্যে যুদ্ধ হলে আবরাহা তাদেরকে হারিয়ে দেন এবং সবকিছু নিজের করে ইয়েমেনের শাসক হিসেবে দায়িত্ব পালন করেন। আবরাহা ছিলো খ্রিষ্টান ধর্মের অনুসারী। সে ইয়েমেনের সানা নগরীতে বিখ্যাত চাকচিক্যময় একটি গির্জা নির্মাণ করলো। . গির্জা নির্মাণ করার পর সে চিন্তা করলো এটাকে কেন্দ্র করে ব্যবসা করবে। সে দেখলো আরবরা মক্কায় যায় হজ্জ্ব করার জন্য তাই সে তার গির্জায় সবাইকে আমন্ত্রণ জানালো। আরবরা এটা অপমান হিসেবে নিলো। তারা সেখানে গেলো ঠিকই কিন্তু গির্জার ভেতরে তারা মল ত্যাগ করে চলে আসলো। রাগে ক্ষোভে আবরাহাহ সিদ্ধান্ত নিলেন যে ক্বাবাকে গুড়িয়ে দিতে হবে তাহলেই তারা এখানে আসবে। আবরাহাহ তার হস্তি বাহিনী নিয়ে রওয়ানা হয় মক্কার অভিমুখে। . আবরাহাহ যখন তার বাহিনী নিয়ে মুজদালিফা এবং মিনার মধ্যবর্তী স্থানে পৌঁছালেন তখন তার হাতি মাটিতে বসে পড়লো। তাকে কোন ক্রমেই সামনে নেয়া যাচ্ছে না। . এদিকে আবরাহা আসছেন শোনে মক্কাবাসী প্রাণভয়ে সেখান থেকে সরে গেলো। তারা ভয় পাচ্ছিলেন যে আবরাহা তাদেরও কী মেরে ফেলবে। এদিকে আবরাহা আব্দুল মুত্তালিবের উট আটক করে। আব্দুল মুত্তালিব আসলেন। তাকে দেখে আবরাহা ভাবলেন তিমি বোধহয় মক্কা তার হাতে তুলে দিতে এসেছেন। আবরাহাকে অবাক করে দিয়ে বলেন যে, তিমি যেন তার উট ফেতর দেন। ক্বাবা ঘর আল্লাহর, সেটার রক্ষা আল্লাহই করবেন। . আবরাহা তা অপমান হিসেবে নেয় এবং সিদ্ধান্ত নেয় সামনে অগ্রসর হবে। এমনই সময় আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে ছোট পাখি আসতে লাগলো। তারা উপর থেকে ছোট ছোট পাথর নিক্ষেপ করতে লাগলো এবং এসবের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেলো আবরাহার হস্তিবাহিনী। ইয়েমেনে তখন আর রইলো না কোন শক্তিশালী শাসক। এই সুযোগ কাজে লাগালো পারস্যরা, তারা ইয়েমেন নিজেদের দখলে নিয়ে নিলো। ঐদিকে পারস্যের সম্ভ্রান্ত পরিবারের এক বালক একের পর এক স্থানে ছুটে চলেছেন সত্যের সন্ধানে, তার নাম 'সালমান আল ফারসী।' . আল্লাহ ক্বাবাকে রক্ষা করলেন। মক্কাবাসী যখন জানলো আল্লাহ আবরাহার বাহিনীকে ধ্বংস করছেন তখন তারা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে ফিরে আসলো আপন গৃহে মক্কায়। . আমীনাহর তখন বাচ্চা জন্ম দেয়ার সময় হয়ে গেল। তিনি জন্ম দিলেন এক ফুটফুটে সন্তান যিনি কিনা আমাদের শেষ নবী, আমাদের প্রাণের নবী, আমাদের ভালোবাসার নবী, আমাদের জান প্রাণ, তিনি হলেন মানবতার মুক্তির দূত, তিনি হলেন রাহমাতুল্লিল আলামিন। হ্যাঁ, তিনি হলেন আমাদের রাসুল, পৃথিবীর শ্রেষ্ঠ মানব, তার নাম হলো 'মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ ইবনে কুসাই' (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)।