Chapter 37 of 50
হুদায়বিয়ার সন্ধি
9 min read
রাসুলুল্লাহ (ﷺ) উমরাহ করার জন্য মদিনা থেকে মুসলিমদের নিয়ে বেরিয়ে পড়লেন। . যাওয়ার সময় তিনি ইহরাম বেঁধে নিলেন, সাথে ছিল কোরবানি করার জন্তু ও জীব-জন্তু থেকে বাঁচার জন্য তলওয়ার! এতে করে মক্কাবাসী যেন ভয় না পেয়ে যুদ্ধের প্রস্তুতি নেয়া শুরু করে। . কোরাইশদের কাছে এমন খবর পৌঁছানোর পর তারা যেন আকাশ থেকে পড়লো। তারা ভাবলো মুসলিমরা তাদেরকে হত্যা করার জন্য অগ্রসর হয়েছে, তাদের উপর সার্প্রাইজ এট্যাক হয়েছে! তাই তারা খালিদ ইবনে ওয়ালিদকে (রাদ্বি আল্লাহু আনহু) বাহিনীর প্রধান করে মুসলিমদের আটকানোর জন্য প্রেরণ করে। . রাসুলুল্লাহ (ﷺ) যুদ্ধের জন্য আসেননি। তিনি যখন তাদের অবস্থানের খবর পেলেন তখন বললেন, "এমন কে আছে, যে আমাদেরকে তারা যে পথে আছে, সে পথ থেকে অন্য পথে নিয়ে যাবে?" একজন সাহাবী বলে উঠলেন, "ইয়া রাসুলাল্লাহ(ﷺ)! আমি তা করবো।" তারপর সে সাহাবী মুসলিমদের একটি পাথরের গিরিপথ দিয়ে এগিয়ে নিয়ে গেলো। তাদের অনেকের পা কেঁটে গিয়েছিল। দুর্গম-সংকট থেকে বেরিয়ে সমভূমিতে প্রবেশ করার পর তারা ভীষণ কষ্টে হাঁপিয়ে উঠলেন। রাসুলুল্লাহ (ﷺ) সবাইকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে বললেন এবং তওবা করতে বললেন। সাহাবিদের সবাই তা করলেন। . তারপর রাসুলুল্লাহ (ﷺ) মুসলিমদেরকে হুদায়বিয়ার দিকে অগ্রসর হওয়ার জন্য নির্দেশ দিলেন। মুসলিমরা সেদিকে অগ্রসর হলেন। . সানিয়াতুল মিরারে পৌঁছানোর পর রাসুলুল্লাহর (ﷺ) উটনী বসে পড়লো। তাকে কোনোভাবেই সামনে নেয়া যাচ্ছে না এবং উঠছেও না। রাসুলুল্লাহ (ﷺ) বললেন, "বসে যাওয়া তার অভ্যাস নয়। বরং সেই পবিত্র সত্তাই তাকে বিরত করেছেন।" এদিকে পানির অবস্থা ছিল না। রাসুলুল্লাহ (ﷺ) একটি তীর একজন সাহাবীকে দিলেন এবং কুয়াতে নিক্ষেপ করতে বললেন। এতে পানি চলে আসলো। মুসলিমদের আর ঝামেলা দেখা দিলো না। . দারুন নাদওয়াতে কুরাইশদের মিটিং চলছে! মুসলিমদের সাথে কথাবার্তা বলার জন্য তারা প্রথমে লোক পাঠালো। প্রথম প্রতিনিধিরা আসার পর জিজ্ঞেস করলো মুসলিমদের আগমনের উদ্দেশ্য সম্পর্কে। রাসুলুল্লাহ (ﷺ) তাদেরকে বুঝালেন যে শুধুমাত্র বায়তুল্লাহ তাওয়াফের জন্যই এসেছেন তারা। লোকেরা গিয়ে কুরাইশদের জানালো। কুরাইশরা ক্ষেপে গিয়ে তাদের সাথে খারাপ আচরণ করলো। . এবার কুরাইশ আরেকদল লোককে পাঠালো। প্রথম লোককে দেখে রাসুলুল্লাহ (ﷺ) বললেন, "এক লোকটি কিন্তু চালবাজ।" তাকেও রাসুলুল্লাহ (ﷺ) একই কথা বললেন। আরেকটি লোককে দেখে রাসুলুল্লাহ (ﷺ) বললেন, "এ লোকটি হচ্ছে ইবাদতকারী গোত্রের লোক। সুতরাং কুরাবানীর জন্তুগুলো তার দিকে নিয়ে যাও, যাতে সে তা দেখতে পায়। সাহাবীরা সেই কাজ করলেন। লোকটি আসার আগেই ফিরে গেল। দুই লোকই কুরাইশকে জানালো৷ কুরাইশরা তাদের সাথেও অশোভন আচরণ করলো। . কুরাইশরা এবার উরউয়া ইবনে মাসউদকে প্রেরণ করলো। সে রাসুলুল্লাহর (ﷺ) কাছে আসলো। তাকে বললো, "হে মুহাম্মদ (ﷺ)! তুমি ইতর শ্রেণির লোকদের সংঘবদ্ধ করে সাথে নিয়ে এসেছো, যাতে তোমার আত্মীয়-স্বজনকে তাদের সাহায্যে ধ্বংস করতে পারো। জেনে রেখো, কুরাইশরা তাদের স্ত্রী-পুত্র নিয়ে বের হয়ে পড়েছে এবং পরিধানে তাদের চিতাবাঘের চামড়া। তারা আল্লাহর নামে প্রতিজ্ঞা করছে যে, কোনোক্রমেই তারা তোমাকে বলপূর্বক মক্কায় প্রবেশ করতে দেবে না। আল্লাহর কসম! কাল যদি যুদ্ধের মোড় ঘুরে যায়, তবে এরা তোমাকে একাকী ছেড়ে চলে যাবে।" তার কথাগুলো শুনে আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) তাকে মারাত্মক একটি গালি দিলেন। ব্যাপার হচ্ছে, উরউয়ার এতো সাহাস হয় কীভাবে মুসলিমদের নিয়ে এমন বাজে কথা বলার। যে মুসলিমরা রাসুলুল্লাহর (ﷺ) জন্য কোরবান হতে প্রস্তুতকৃত তারা নাকি তাকে ছেড়ে চলে যাবে, খুবই হাস্যকর কথাবার্তা! . উরউয়া যখন রিপ্লাই দিতে যাবে তখন তার মনে পড়ে এককালে আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) তাকে সাহায্য করেছিলেন। তাই সে আর রিপ্লে দিলো না। . রাসুলুল্লাহর (ﷺ) পাশে দাঁড়িয়ে ছিলেন মুগীরা ইবনে শু'বা (রাদ্বি আল্লাহু আনহু)। উরউয়া বারবার রাসুলুল্লাহর (ﷺ) দাড়িতে হাত দিচ্ছিল। শেষের বার মুগীরা ইবনে শু'বা (রাদ্বি আল্লাহু আনহু) তলওয়ার দিয়ে তার হাতে আঘাত করে ওয়ার্নিং দিলেন। উরউয়া তখন রাসুলুল্লাহকে (ﷺ) তার ব্যপারে জিজ্ঞেস করলো তখন রাসুলুল্লাহ (ﷺ) মৃদু হেসে জবাব দিলেন, "সে তোমার ভাতিজা উরউয়া!" উরউয়া তখন জবাব দিলেন, "তোমার অপকর্মের ময়লা গতকাল ধৌত হলো।" বলাবাহুল্য, মুগীরা (রাদ্বি আল্লাহু আনহু) মুসলিম হওয়ার আগে এক লোককে হত্যা করেন যার কারনে উরউয়াকে রক্তপণ হিসেবে অনেক বড় এমাউন্ট প্রতিপক্ষকে দিতে হয়। . উরউয়া ফিরে ফেলেন কুরাইশদের কাছে। গিয়ে বললেন, "আমি পারস্য সম্রাট কিসরার সাথে তার রাজ্যে গিয়ে দেখেছি, রোম সম্রাট কায়সারকে তার রাজ্যে গিয়ে দেখেছি, আবিসিনিয়ার রাজা নাজ্জাশীকে তার রাজ্যে গিয়ে দেখেছি। আল্লাহর কসম! আমি এমন কোনো বাদশাহকে দেখিনি, যে তার সম্প্রাদায়ের কাছে এতই সম্মানিত, যেমন মুহাম্মদ (ﷺ) তার সাহাবিদের কাছে অধিকতর প্রিয় ও সম্মানিত। আর আমি এমন এক সম্প্রাদায়কে দেখেছি যারা যেকোনো মূল্যেই এবং কস্মিনকালেও মুহাম্মদকে (ﷺ) একাকী ছেড়ে পালিয়ে যাবে না। এমন অবস্থায় তোমরা কী করবে, তা তোমরাই ভেবেচিন্তে করো!" উরউয়ার এমন জ্বালাময়ী বক্তব্যকেও তারা প্রাধান্য দিলো না! . রাসুলুল্লাহ (ﷺ) এবার নিজ থেকে একজন দূত প্রেরণ করলেন নিজের উট একটাকে পাঠিয়ে। কিন্তু লোকেরা উটকে হত্যা করে ফেললো এবং লোকটিকে ছেড়ে দিলো। . এবার রাসুলুল্লাহ (ﷺ) উমারকে (রাদ্বি আল্লাহু আনহু) মক্কায় পাঠাতে চাইলেন কুরাইশদের সাথে কথা বলার জন্য। কিন্তু উমার (রাদ্বি আল্লাহু আনহু) তাকে দিয়ে এই কাজ হবে না কারণ তার গোত্রের এমন কেউ নেই যে তার পাশে এসে দাঁড়াবে। তারপর তিনি উসমানকে (রাদ্বি আল্লাহু আনহু) পাঠানোর জন্য সাজেস্ট করেন। তারপর তাকে পাঠানো হলো। তিনি তাদেরকে বুঝালেন যে কেন তারা এসেছেন। কুরাইশরা সব শুনেও কিছুতেই রাজি হচ্ছিলো না তাকে উমরাহ করতে দেয়ার জন্য। তারা উসমানকে (রাদ্বি আল্লাহু আনহু) অফার করলো যে, চাইলে আপনি তাওয়াফ করতে পারেন। উসমান (রাদ্বি আল্লাহু আনহু) তা খারিজ করে দিয়ে নিজ পরিবার ও মক্কায় গোপনে মুসলিম হওয়া সাহাবিদের সাথে সাক্ষাৎ করার জন্য চলে গেলেন। এদিকে তিনি ফিরে না আসায় সব মুসলিমরা চিন্তিত ছিলেন। তারা ভাবলেন "উসমানকে (রাদ্বি আল্লাহু আনহু) মনে হয় মেরে ফেলা হয়েছে।" এমন খবর মুসলিমদের মধ্যে দাবানলের মতন ছড়িয়ে পড়লো! মুসলিমরা সবাই এক হলেন এবং রাসুলুল্লাহকে (ﷺ) কেন্দ্র করে দাঁড়িয়ে গেলেন। সেখানেই তারা রাসূলুল্লাহর (ﷺ) হাতে হাত রেখে বা'য়াত দেন। রাসুলুল্লাহ (ﷺ) স্বয়ং তার নিজের হাত রেখে বললেন, "আর এই হাত 'উসমানের (রাদ্বি আল্লাহু আনহু)।" একে একে সবাই সবাই বা'য়াত দিলেন যে, "তারা এর বদলা নিয়ে ছাড়বেন।" এই ছিলো একজন মুসলিমদের জন্য বাকিদের ভালোবাসা, আর আজ? উল্টা মুসলিম মরতে দেখলে আমরা খুশি হই। আর সেই বা'য়াতের নাম "বা'ইয়াতু রিদ্বওয়ান।" . কুরাইশরা তখন সুহাইল ইবনে আমরকে (রাদ্বি আল্লাহু আনহ) সন্ধি করার জন্য প্রেরণ করলো। রাসুলুল্লাহ (ﷺ) তাকে আসতে দেখেই বললেন, "এ লোকটিকে যখন কুরাইশরা প্রেরণ করেছে, তখন তারা যে সন্ধি করতে মনস্থ করেছে, এটা সুনিশ্চিত।" . সুহাইল (রাদ্বি আল্লাহু আনহু) আসার পরে রাসুলুল্লাহর (ﷺ) সাথে অনেক কথাবার্তা বললেন। রাসুলুল্লাহ (ﷺ) তার কথায় রাজি হলেন। তবে মূল বিষয় হলো, মুসলিমরা এ বছর মক্কায় প্রবেশ করতে পারবে না। তাদেরকে আগামী বছর আসতে হবে উমরাহ করার জন্য। . উমার (রাদ্বি আল্লাহু আনহু) এসব সহ্য করতে পারছিলেন না। তিনি আবু বকরের (রাদ্বি আল্লাহু আনহু) কাছে গেলেন এবং কথা বলতে থাকলেন। শেষে তিনি বললেন "আমদের দ্বীনের ব্যাপারে আমরা কেন দৈন্য স্বীকার করবো?" আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) বললেন যে, "তিনি আল্লাহর রাসূল (ﷺ)! তাকেই আনুগত্য করো।" এবার তিনি রাসুলুল্লাহর (ﷺ) কাছে আসলেন তাকেও আবু বকরের মতন বললেন। রাসুলুল্লাহ (ﷺ) জবাব দিলেন এই বলে যে, "আমি আল্লাহর বান্দা ও রাসূল! আমি তাঁর নির্দেশের বিরুদ্ধাচারণ করবো না, আর তিনি আমাকে ধ্বংসও করবেন না।" . এবার পত্র লিখার পালা। আলী (রাদ্বি আল্লাহু আনহু) তখন লিখতে বসলেন। সুহাইল (রাদ্বি আল্লাহু আনহু) প্রথমেই বাঁধা দিয়ে বসলেন যে মুহাম্মদের (ﷺ) নামের পাশে রাসুলুল্লাহ যদি লেখাই থাকে তাহলে আমাদের তো তাকে আনুগত্য করার কথা। এটা তিনি মানবেন না। রাসুলুল্লাহ (ﷺ) আলীকে (রাদ্বি আল্লাহু আনহু) সেটা কেটে দিতে বললেন। আলীর (রাদ্বি আল্লাহু আনহু) এই সাহস নেই যে 'রাসুলুল্লাহ' শব্দ কেটে দিবেন। পরে রাসুলুল্লাহ (ﷺ) নিজে সেটা কেটে দিয়ে "মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ" লিখেন। চুক্তিঃ ১) ১০ বছর অব্দি একে অপরের দিকে কোনো প্রকার যুদ্ধে লিপ্ত হবে না। ২)কুরাইশদের কেউ যদি মদিনায় যায় তাহলে তাকে মক্কায় ফেরর দিতে হবে। কিন্তু মদিনার কেউ যদি মক্কায় ফেরত আসে তাহলে তাকে ফেরত দেয়া হবে না। ৩)খিয়ানত কিংবা বিশ্বাসভঙ্গ করা চলবে না। ৪)কেউ চাইলে মুসলিমদের সাথে চুক্তিবদ্ধ হতে পারে আবার কেউ চাইলে কুরাইশদের সাথে হতে পারে। এতে কারো হস্তক্ষেপ থাকবে না। . চুক্তি সাক্ষর হতে না হতেই। দুটি গোত্র ছুটে আসলো। বনু খুযায়া গোত্রে এসে মুসলিমদের সাথে চুক্তিবদ্ধে আবদ্ধ হলো। আর বনু বকর এসে কুরাইশদের সাথে চুক্তিবদ্ধে আবদ্ধ হলো। . তারপর তারা জানালো যে, "আগামী বছর মুসলিমরা আসবে আর আমরা বেরিয়ে যাবো। আপনারা সেখানে ৩দিন অবস্থান করবেন। আপনাদের তলওয়ার কোষবদ্ধ থাকবে, এর অন্যথা করে প্রবেশ করা চলবে না।" মুসলিমরা তা মেনে নেন। . মুসলিমরা যে আশা নিয়ে এসেছিলেন তা তারা হতে দেয়নি। সেটার ব্যাথায় তারা ভূগছিলেন। এমন ব্যাথা বাড়াতে তাদের সামনে আরেকটি ধৈর্যের পরীক্ষা দেখা দিলো। আবু জান্দালকে (রাদ্বি আল্লাহু আনহু) কুরাইশরা বন্দী করে রেখেছিল। তিনি মুসলিমরা এসেছেন শুনে পালিয়ে এসেছেন যদিও তার হাতে পায়ে শিকল দ্বারা বাঁধা ছিল। মুসলিমদের কাছে এসে তিনি বেশ উৎফুল্ল হয়ে উঠেন। কিন্তু চুক্তি তো হয়ে গেছে। সুহাইল ইবনে আমর (রাদ্বি আল্লাহু আনহু) তাকে যেতে দিলেন না এবং জানিয়ে দিলেন চুক্তি হিয়ে গেছে। রাসুলুল্লাহ (ﷺ) বললেন, "তুমি যথার্থই বলেছো।" তাকে কুরাইশরা টেনা হেঁচড়ে মক্কায় নিয়ে গেল। আবু জান্দাল (রাদ্বি আল্লাহু আনহু) তখন চিৎকার করে মুসলিমদের বলছিলেন, "হে মুসলিম! আমাকে কি মুশরিকদের হাতে পুনরায় তুলে দেয়া হবে, আর তার আমার দ্বীন বরবাদ করবে?" রাসুলুল্লাহ (ﷺ) তাকে বললেন, "হে আবু জান্দাল (রাদ্বি আল্লাহু আনহু)! ধৈর্যধারণ কর এবং বিনিময়ে সওয়াবের আশা রাখো। নিশ্চয়ই আল্লাহ তোমার এবং তোমার দুর্বল মুসলিম সাথিদের জন্য নিষ্কৃতির বন্দোবস্ত করে দেবেন। আমাদের এবং ঐ সম্প্রদায়ের মধ্যে একটি চুক্তির বন্ধনে আবদ্ধ হয়েছি। আর এ ব্যাপারে আমরা এবং তারা আল্লাহর নামে পরষ্পরে প্রতিশ্রুতি দিয়েছি। এ ব্যাপারে আমি বিশ্বাস ভঙ্গ করতে চাই না।" . রাসুলুল্লাহ (ﷺ) সবাইকে কোরবানি ও মাথা মুণ্ডন করার জন্য নির্দেশ দিলেন। কিন্তু ভীষণ মন খারাপ হয়ে থাকা সাহাবীরা তা আমলে নিচ্ছিলেন না। রাসুলুল্লাহ (ﷺ) তাঁবুতে ফিরে এসে আম্মাজান উম্মু সালামার (রাদ্বি আল্লাহু আনহু) সাথে পরামর্শ দিলেন। তিনি রাসুলুল্লাহকে (ﷺ) বললেন যে, "আপনি আগে শুরু করে দিন তাহলে আপনাকে দেখে তারাও সে কাজ করবে।" রাসুলুল্লাহ (ﷺ) এবার উট কোরবানি দিলেন এবং মাথা মুণ্ডন করলেন। তা দেখে সাহাবীরা সাথে সাথে উঠে নিজেরাও তা করে ফেললেন। . মুসলিমরা মদিনার দিকে ফিরে গেলেন। উমার (রাদ্বি আল্লাহু আনহু) বেশ ভয় পেয়ে গেলেন কারণ তিনি যা করেছেন তাতে তার মৃত্যুদণ্ড হওয়ার কথা। এমন সময় রাসুলুল্লাহ (ﷺ) তাকে ডাকলেন। তিনি ভাবলেন শেষ তিনি, বিদায়ের পালা এবার। কাছে আসতেই রাসুলুল্লাহ (ﷺ) উমারকে (রাদ্বি আল্লাহু আনহু) সূরাহ ফাতহের ১-২ নম্বর আয়াত পড়ে শুনালেন "নিশ্চয় আমি তোমাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি" "যাতে আল্লাহ আপনার অতীত ও ভবিষ্যত ত্রুটিসমূহ মার্জনা করে দেন এবং আপনার প্রতি তাঁর নেয়ামত পূর্ণ করেন ও আপনাকে সরল পথে পরিচালিত করেন।" উমার (রাদ্বি আল্লাহু আনহু) অবাক হয়ে বললেন, "এটা বিজয়!" তিনি এরপর থেকে অনেক নফল সালাত আদায় করতেন, দান করতেন, রোজা রাখতেন, দাস মুক্ত করতেন ইত্যাদি কারণ এই দিনের ভয়। . মক্কায় যাদেরকে আটকে রাখা হয়েছিল তাদের মধ্যে অনেকে ছাড় পেয়ে মদিনায় চলে যান। আবু বাসির (রাদ্বি আল্লাহু আনহু) রাসুলুল্লাহর (ﷺ) কাছে পৌছালেন। রাসুলুল্লাহ (ﷺ) তাদেরকে লক্ষ করে বুঝান যে মুসলিমরা এখন চুক্তিতে আবদ্ধ তারা এর বাহিরে কিছু করতে পারবে না। রাসুলুল্লাহ (ﷺ) তাদেরকে সেখান থেকে যেতে বললেন এবং দু'আ করে দিলেন। . তারা সকলে আবু বাসিরকে (রাদ্বি আল্লাহু আনহু) নিয়ে চলে গেল। পথে আবু বাসির (রাদ্বি আল্লাহু আনহু) বুদ্ধি খাটিয়ে মুক্ত হয়ে যান এবং তাদেরকে হত্যা করেন যদিও এক লোক মদিনায় গিয়ে আশ্রয় নিয়ে নেয়। আবু বাসির (রাদ্বি আল্লাহু আনহু) উপকূলীয় এলাকায় অবস্থান নিলেন। তার সাথে মুসলিমদের অনেকে যোগ দেন এবং তাদের একটা ভালো বড় বাহিনী হয়ে যায়! এখন তারা কুরাইশদের কাফেলায় আক্রমণ করতে থাকেন তাদেরকে অনেক সমস্যায় ফেলে দিতেন। কুরাইশরা এতে আরও ঘাবড়ে যায়। . কুরাইশরা রাসুলুল্লাহকে (ﷺ) রিকোয়েস্ট করে তিনি যেন এই মুসলিম দলকে মদিনায় রেখে দেন। রাসুলুল্লাহ (ﷺ) যখন তাদেরকে চিঠি পাঠালেন তখন তারা শোকে আক্রান্ত কারণ তাদের দলনেতা আবু বাসির (রাদ্বি আল্লাহু আনহু) মৃত্যুশয্যায়! . আবু বাসির (রাদ্বি আল্লাহু আনহু) রাসুলুল্লাহর (ﷺ) পাঠানো চিঠি পড়ে বুকের উপরে নিয়ে জড়িয়ে ধরলেন। রাসুলুল্লাহর (ﷺ) শরীরের ঘ্রাণ যেন তিনি পাচ্ছিলেন। হয়তো তার চোখ টলমল করছিল তাকে এক নজর দেখার কিন্তু সেই সৌভাগ্য আর হলো না! তার লেখা চিঠিকে বুকে নিয়ে পাড়ি জমালেন পরপারে!