Chapter 8 of 50
রাসুলুল্লাহর (ﷺ) বিয়ে ও ক্বাবার পুনঃনির্মাণ
7 min read
মক্কার ধনাঢ্য মহিয়সী, ব্যবসায়-বাণিজ্যের মাধ্যমে জীবন চালাতেন। কিন্তু কাফেলা তো নিজে নিয়ে যেতে পারতেন না এতো দূরের জায়গায়। তার জন্য দরকার পড়তো লোকের, যে কিনা তার হয়ে কাফেলা পরিচালনা করবে এবং লভ্যাংশের একটা অংশ পাবে। কিন্তু লোকেরা ছিলো লোভী, মুনাফা হতো ঠিকই কিন্তু মিথ্যা কথা বলে হাতিয়ে নিতো কাড়ি কাড়ি টাকা। বিষয়টা ভাবিয়ে তোলে খাদিজাকে (রাদ্বি আল্লাহু আনহা)। ব্যবসায় কিছুটা ক্ষতিও হয়ে যায় অনেক সময়। . বিশ্বস্ত মানুষের খোঁজে যখন তিনি ব্যস্ত, তখন তার কাছে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নাম উঠে আসলো। তিনি তখন নবী ছিলেন না। খাদিজা তাকে প্রস্তাব দেন কাফেলা পরিচালনা করার জন্য এবং রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এতে রাজি হয়ে যান। . 'আল-আমীন' নামে মক্কাবাসী একজন মানুষেকেই জানতো আর তিনি হলেন আমাদের রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। কাফেলা নিয়ে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সিরিয়ার দিকে রওয়ানা হলেন। সাথে নিয়ে চললেন খাদিজার (রাদ্বি আল্লাহু আনহা) দাস মায়সারাহকে। সেখানে পৌঁছানোর পর ব্যবসায়-বাণিজ্যের জন্য কিছুদিন সেখানে অবস্থান করেন। বিক্রি করার সময় তিনি ক্রেতাদেরকে পণ্য সম্পর্কে সবকিছু খুলে বলতেন, এতে যার সুবিধা হতো নিয়ে যেতো, যার হতো না রেখে দিতো। দিনশেষে দেখা গেলো যে, ভালো একটা পরিমাণের মুনাফা তিনি অর্জন করলেন। ব্যবসায়-বাণিজ্য শেষ করে কাফেলা নিয়ে ফিরে আসলেন মক্কায়। কাফেলার মালিক খাদিজাকে (রাদ্বি আল্লাহু আনহা) বুঝিয়ে দিলেন তার প্রাপ্য টাকাগুলো। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে গেলেন তিনি! অধিকন্তু, তাঁর দাস মায়সারাহর কথাবার্তা থেকে রাসুলুল্লাহর (ﷺ) মিষ্টভাষিতা, সত্যবাদিতা, উন্নত চিন্তা-ভাবনা, আমানত হেফাজত করার ব্যাপারে একাগ্রতা ইত্যাদি বিষয় অবগত হওয়ার পর রাসুলুল্লাহর (ﷺ) প্রতি তাঁর শ্রদ্ধাবোধ ক্রমেই বৃদ্ধি পেতে থাকে এবং তাঁকে স্বামী হিসেবে পাওয়ার একটা গোপন বাসনা ক্রমেই তাঁর মনে দানা বেঁধে উঠতে থাকে। . তিনি তৎকালীন মক্কার একজন বিচক্ষণ, বুদ্ধিমতী ও দৃঢ়চেতা নারী ছিলেন। তার ধনসম্পদ ও সম্ভ্রান্তিতে মক্কার সর্বস্তরের মানুষ মুগ্ধ ছিলো। তার স্বামী মারা যাওয়ার পর কুরাইশদের অনেক যুবক বিবাহের জন্য প্রস্তাব পাঠালেও সবগুলোই নাকচ করেন। অথচ রাসুলুল্লাহকে (ﷺ) স্বামী রূপে পাওয়ার জন্য তিনি যার পরনাই ব্যাকুল হয়ে উঠলেন। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিশ্বস্ততা তাকে প্রচুর মুগ্ধ করে, তাই বান্ধবী নাফিসাকে দিয়ে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে বিয়ের প্রস্তাব পাঠান। অন্যদিকে ২৫ বছর বয়সী পিতৃহীন রাসুলুল্লাহর (সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ছিলো না তেমন ধন-সম্পত্তি। নাফিসা তার ঘরে এসে বললেন 'আপনি বিয়ে করছেন না কেনো?' জবাবে বললেন 'বিয়ে করার মতন সামর্থ্য নেই এখন।' নাফিসা তখন খাদিজার (রাদ্বি আল্লাহু আনহা) পাঠানো বিয়ের প্রস্তাবের কথা বললেন। এই কথা শোনার পর তিনি তাঁর চাচা আবু তালিবের এ বিষয়ে কথা বলেন। চাচা এতে সায় দেন। তারপর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবং খাদিজাকে (রাদ্বি আল্লাহু আনহা) বিয়ে করেন। . বংশ-মর্যাদা, সহায়-সম্পদ, বুদ্ধিমত্তা ইত্যাদি সকল ক্ষেত্রেই তিনি ছিলেন সমাজের মধ্যে শীর্ষস্থানীয়া। তিনি ছিলেন উত্তম চরিত্রের এক অনুপমা মহিলা, যিনি হলেন আমাদের রাসুলের (ﷺ) প্রথম স্ত্রী। খাদিজার (রাদ্বি আল্লাহু আনহা) জীবদ্দশায় তিনি অন্য কোনো নারীকে বিয়ে করেননি। . সুখে-শান্তিতে, ভালোবাসায় ভরপুর এই সংসার অতিবাহিত হতে থাকে। মহীয়সী এই নারী একে একে জন্ম দেন ৬টি সন্তান। রাসুলুল্লাহর (ﷺ) ঘরে প্রথম ছেলে সন্তান জন্ম নেন যার নাম ছিলো কাসিম, বাল্যেই তিনি আল্লাহর কাছে চলে যান। তারপর যথাক্রমে জন্মগ্রহণ করেন যায়নাব, রুকাইয়্যাহ, উম্মু কুলসুম, ফাতিমাহ ও আব্দুল্লাহ (রাদ্বি আল্লাহু আনহু আজামাঈন)। আব্দুল্লাহও ছোটবেলা ইন্তেকাল করেন। পুত্র হারানোর বেদনা রাসুলুল্লাহকে (ﷺ) গ্রাস করেছিলো কঠোরভাবে। . তৎকালীন সময়ে বাড়ি ঘর ক্বাবার পাশেই ছিলো, বর্তমানের মতন দূরে নয়। এক মহিলা আগুন জ্বালিয়ে রান্না করছিলো। ভুলক্রমে আগুন লেগে যায় ক্বাবার গিলাফে। এবার আগুন থামায় কে! পুরোপুরি দেয়াল কিছুটা নষ্ট করে দিয়েছে। এর মধ্যে ক্বাবার ভেতর থেকে মালামাল চুরির ঘটনাও কিছু ঘটে যা তাদেরকে ভাবিয়ে তোলে। পরের বছর মক্কায় ভয়াবহ বন্য দেখা দেয়। এবার ক্বাবার দেয়াল পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। এমন অবস্থা ছিল যে, হুট করে তা ধসে পড়বে। এমন এক নাজুক অবস্থার প্রেক্ষাপট কুরাইশদের নেতারা সংকল্পবদ্ধ হলেন ক্বাবা গৃহের স্থান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে তা পুনঃনির্মাণের জন্য। এখন ক্বাবা ঘর আবারও বানানোর জন্য প্রয়োজন দরকারী জিনিসপত্র। কোথায় পাবে তারা? খবর এলো জেদ্দায়। . ক্ষমতার ধাওয়া-পাল্টা-ধাওয়ার ফলে পারস্যরা ইয়েমেনে অবস্থিত একটি গির্জা মাটির সাথে পুরোপুরিভাবে মিশিয়ে দেয়। খবর পেয়ে বাইজেন্টাইন সম্রাট দামী কাঠ, মার্বেল, সুন্দর জিনিসপত্র, ইট ইত্যাদি সাথে একজন দক্ষ মিস্ত্রী দিয়ে জাহাজে তাদেরকে প্রেরণ করলো ইয়েমেনে যাওয়ার জন্য। যথা সময়ে তারা বের হয়ে পড়লো সমুদ্রপথে। মাঝপথে এসে তাদের জাহাজ পড়লো ঝড়ের কবলে। শেষ পর্যন্ত ভাঙ্গা জাহাজ কোনোরকমে পৌঁছানো জেদ্দায়। এখন তারা কী করবে? এতো মালামাল তো ফেলে রাখা যায় না। জাহাজ তো ভেঙ্গে গিয়েছে। ফিরে যাওয়ার মতন অর্থ নেই তাদের কাছে। সবাই সিদ্ধান্ত নিলো, তারা যা নিয়ে এসেছে সেগুলো এখানে বিক্রি করে ফিরে যাবে তাদের রাজ্যে। তারা জিনিসপত্রের বিক্রির ঘোষণা দিলো যা কুরাইশদের কানে পৌঁছালো। . এমন খবর পেয়ে কুরাইশগণ সিন্ধান্ত নিলেন, এই জিনিসপত্র গুলো তাদের যেভাবেই কেনা চাই। সবাইকে নির্দেশ দেয়া হলো টাকা চাঁদা দেয়ার জন্য। চাঁদা দিবে ভালো কথা, বলে দেয়া হলো 'হারাম' নয় 'হালাল' টাকা দিতে হবে। সৎ পথে উপার্জন করা টাকা অবশ্যই হতে হবে। সবাই জমা দিতে লাগলেন। দেখা গেলো যে, হারাম টাকাই বেশি হালালের চেয়ে। তার সেগুলো একত্র করে জেদ্দার দিকে ছুঁটলেন কুরাইশ নেতারা। . জেদ্দায় পৌঁছার পর সেই জিনিসপত্র তারা কিনে নিয়ে আসলেন, সাথে বাইজেন্টাইন থেকে আসা মিস্ত্রীকেও তারা ভাড়া করে নিয়ে আসলেন। বাইজেন্টাইন লোকেরা ফিরে গেলো তাদের বাড়িতে। অন্যদিকে পারস্যের এক যুবক সত্য ধর্মের খোঁজে ছূটে বেড়াচ্ছেন এপ্রান্ত হতে ওপ্রান্তে। শেষ এসে পৌঁছেছেন দাস হিসেবে মদিনায়। নাম তার 'সালমান আল ফারসী' (রাদ্বি আল্লাহু আনহু)। . মক্কায় আসার পর এখন কাজ হলো ক্বাবা ঘর ভাঙ্গা কারণ নতুন করে তা আবার বানাতে হবে। কিন্তু সবার মনে ভয়, ক্বাবা ঘরে তারা কীভাবে আঘাত করবে, এটা তো তারা কোনোদিন চিন্তাও করেনি! কেউ সাহস করে পা বাড়িয়ে সামনে এগুচ্ছে না! থমকে দাঁড়িয়ে আছে যার যার স্থানে। এমন অবস্থায় ওয়ালিদ ইবনে মুগীরাহ দেখলেন এভাবে হাট গুটিয়ে বসার কোনো মানে নেই, যদিও তার মনে ভয় কাজ করছিলো। ভাঙার অস্ত্র হাতে অগ্রসর হলেন ক্বাবার দিকে। তারপর আঘাত করলেন ক্বাবার দেয়ালে, এতে ভেঙ্গে গেলো কিছুটা। এভাবে তিনি ভাঙ্গতে থাকলেন। মজার ব্যাপার হলো কুরাইশদের একটা বান্দাও তাকে সাহায্য করতে সামনে আসেনি। যে যার মতন দেখে যাচ্ছিল। তারা ভাবছিল মুগীরাহ আজ শেষ, ক্বাবা ঘরে আগহাত করেছে সে নিশ্চয়ই মারা যাবে। মুগীরাহ কিছু ভাঙ্গার পর চলে গেলেন, দ্বিতীয় দিন সকালে উঠে দেখলেন তিনি জীবিত আছেন, লোকেরস্ব তা দেখে ভাবলো এবার ভাঙতে আর কোনো বাধা নেই। সবাই মিলে ক্বাবা ঘর ভেঙ্গে ফেললো। . এবার দায়-দায়িত্ব বুঝিয়ে দেয়া হলো সবার মধ্যে। ৪টি দল করা হলো। ৪টি দল ৪টি দেয়াল নির্মাণ করবে। ব্যস! যেই কথা সেই কাজ শুরু। সম্মিলিতভাবে সবাই কাজ করে যাচ্ছিলেন। এমন অবস্থায় দেখা দিলো যে ক্বাবা ঘরের একটা অংশ জিনিসপত্র দিয়ে কভার করা যাচ্ছে না কারণ তাদের কাছে বৈধ অর্থ ছিল না মালামাল কেনার জন্য। এতে কাজ শেষ হওয়ার পর ক্বাবা ঘর একটি চতুর্ভুজের রূপ ধারণ করলো। বাকি অংশটুকু তারা সেমি সার্কেল ছোট্টো দেয়াল দিয়ে রেখে দিলো, এবং এটাও বাইতুল্লাহর অংশ! . ৪ দলের ভাগে দুই দল বনু আব্দে মানাফ ও বনু মাখজুমের ভাগ্যে দুই দেয়াল পড়লো যার কোণায় অবস্থিত 'হাজারে আসওয়াদ।' দুই দল রেষারেষি শুরু করলো কে সেটা স্থানান্তর করবে। কেউ ছাড় দিতে রাজি নই। এতে দেখা দিলো দুই গ্রুপের অধিনে আরও মিত্র গ্রুপ আসতে শুরু করলো। এতে নিশ্চিত হলো সবাই যুদ্ধ বাঁধবে। কিছুদিন টানটান উত্তেজনা চললো। . টানটান উত্তেজনার মধ্যে তারা অবস্থা রক্তপাতের দিকে অগ্রসর হলো। কুরাইশরা ভুলে গেলো তাদের অঙ্গীকারনামা। কোনো কথা নাই, হাজারে আসওয়াদ স্থানান্তরের মর্যাদা চাই চাই! বিচক্ষণ লোকেরা তা শুধু দেখেই যাচ্ছিলেন। . এমন বিভীষিকাময় এক অবস্থার প্রেক্ষাপটে বর্ষীয়ান নেতা আবু উমাইয়্যা মাখযূমী এই সমস্যা সমাধানের একটি পরিকল্পনা বের করলেন। তিনি সবাইকে প্রস্তাব দিলেন যে, আগামীকাল সকালে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদুল হারামে প্রবেশ করবেন তাঁর উপরেই এ বিবাদ মীমাংসার দায়িত্ব অর্পণ করা হোক। এমন ভালো প্রস্তাবনা শুনে সকলে সম্মতি দিলেন। . পরদিন সকালে সকলে আঁড়ালে লুকিয়ে থেকে অপেক্ষা করছিলেন দেখার জন্য, কে আগে প্রবেশ করে। আল্লাহর কী অপার মহিমা! মাসজিদুল হারামে প্রবেশ করলেন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। তাকে দেখে সকলেই চিৎকার করে বলতে লাগলো 'আমাদের বিস্বাসী, আমরা সকলেই তাঁর উপর সন্তোষ্ট, তিনি মুহাম্মদ ﷺ। . সকলে তার কাছে গেলেন এবং ঘটনা তার কাছে খুলে বললেন। রাসুলুল্লাহ (ﷺ) তখন তাদেরকে একটি চাদর আনতে বললেন। তা আনার পর তিনি তার নিজ হাতে হাজারে আসওয়াদকে চাদরের মধ্যে রাখলেন। তারপর সব গোত্রের একজন করে প্রতিনিধি আসার জন্য আহবান করলেন। এতে সকল গোত্র তাদের পক্ষ থেকে প্রতিনিধি দিলো। তারপর তাদেরকে সেই চাদর একসাথে ধরে হাজারে আসওয়াদ রাখার স্থানে নিয়ে গেলেন। তারপর তিনি তার স্বীয় হস্তে হাজারে আসওয়াদ পাথরকে উঠিয়ে যথাস্থানে রেখে দিলেন। এ মীমাংসা সকলে হৃষ্টচিত্তে মেনে নিলো। রক্তপাত ঘটানো থেকে সরে রইলো কুরাইশরা।