Chapter 7 of 50
যুবাবস্থা
4 min read
অশ্লীলতা, অন্যায়, মেয়ে শিশু হত্যা, খিয়ানত, অহংকার ইত্যাদি যেন আরবদের শিরা-উপশিরায় বয়ে যাচ্ছিল। . অন্ধকার এই যুগের খারাপ জিনিসের কোনো কিছুই রাসুলুল্লাহকে স্পর্শ করেনি। করবে কীভাবে? তিনি যে আলোর বার্তা নিয়ে আসছেন শীঘ্রই। রাসুলুল্লাহ (ﷺ) ততকালীন সমাজের প্রচলিত কুসংস্কার ও মূর্তি উপাস্যকে মনেপ্রাণে ঘৃণা করতেন। আল্লাহ তাকে জাহিলিয়্যাতের সকল দোষ-ত্রুটি, কলঙ্ক-কালিমা ও নোংরামি থেকে সম্পূর্ণ পবিত্র রেখেছিলেন। তিনি যখন পূর্ণ যৌবনে পদার্পণ করলেন তখন তিনি হয়ে উঠলেন আরবের সবচেয়ে সচ্চরিত্র, উদারমনা, দয়ালু, সম্ভান্ত্র, ধৈর্যশীল, সৎ প্রতিবেশী, সত্যবাদী, বিশ্বস্ত ও আমানতদার মানুষ, ইত্যাদি। তাঁর গুণাবলির জন্য তৎকালীন আরবের মানুষরা তাকে "আল-আমীন" খেতাবে ভূষিত করে। . তিনি মেষ চড়াতেন এবং এ দ্বারা তার কিছু আয়-রোজগারের ব্যবস্থা হয়ে যেতো। মেষ চড়ানোর জন্য যেতে হতো মক্কার বাহিরে। এই কাজ খুবই কষ্টদায়ক কাজ যাএ বিনিময় হিসেবেও ভালো কোনো অর্থ পাওয়া যেত না। সমাজে কোনো অনুষ্ঠান হলে নিশ্চয়ই আত্মীয় বা পাড়া-প্রতিবেশীদের দাওয়াত দেয়া হয়। ঠিক এ রূপ দাওয়াত তিনিও পেয়েছিলেন। একবার তাকে এক অনুষ্ঠানে দাওয়াত দেয়া হলো।সেবার তিনি মাঠে মেষ চড়াচ্ছিলেন। অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য তার সাথীকে তার দায়িত্বে থাকা মেষ দিয়ে সেখানে যাওয়ার জন্য রওয়ানা হন। অনুষ্ঠানের কাছাকাছি যেতেই বাদ্যযন্ত্রের আওয়াজ তার কানে ভাসলো। শোনা মাত্রই তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে দেখেন অনুষ্ঠান শেষ। আরেকবার এই রকম অনুষ্ঠানে যাওয়াত জন্য তাকে দাওয়াত দেয়া হলো। এবারও তিনি সেখানে গিয়ে যখন বাদ্যযন্ত্রের শব্ধ শোনলেন সাথে সাথে ঘুমিয়ে পড়লেন। এভাবে দুইবার এই ঘটনা ঘটার পর তিনি সিদ্ধান্ত নিলেন এসবে তিনি আর কখনো জাবেন না। এরপর থেকে তিনি এসব আচার-অনুষ্ঠানের ধারে কাছেও যেতেন না। . বয়স তখন বেশী নয় ২০শের কৌটায়। সেই বসয়ে তিনি নিজ চোখে ভয়ংকর রক্তপাতের ঘটনা দেখেন, মানে যুদ্ধ। বনু কিনানার এক লোক ক্বায়স আয়লানের কয়েকজন লোককে হত্যা করে বসে। ক্ষুব্ধ হয় ক্বায়েস আয়লানের লোকেরা। টানটান উত্তেজনা শেষ পর্যন্ত গড়ায় যুদ্ধের ময়দানে। কুরাইশ ও তাদের মিত্র কিনানাহর সাথে যুদ্ধ বেঁধে যায় ক্বায়স আয়লানের। এই যুদ্ধের নাম 'ফিজার যুদ্ধ।' রাসুলুল্লাহ (ﷺ) এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি ময়দানে পড়ে থাকা তীর সংগ্রহ করতেন এবং চাচদেরকে তীর তুলে দিতেন। রক্তক্ষয়ী এই যুদ্ধে হতাহত হয় বহু লোক। এই ভয়াবহ অবস্থা দেখার পর সন্ধি করার প্রস্তাব উঠে। প্রস্তাবে রাজি হয় সব পক্ষ৷ সন্ধি করার লক্ষ্যে তারা যুদ্ধের ময়দান পরিত্যাগ করে। . এই ফিজার যুদ্ধ কতো ছেলেকে করেছে বাবাহারা, কতো বাবাকে করেছে ছেলেহারা, মা'কে করেছে সন্তানহারা, স্ত্রীকে করেছে স্বামীহারা। বিষয়টা তাদেরকে খুব বেশীই ভাবায়! এমন একটা যুদ্ধ হলো, নিজেদের মানুষই মারা গেলো! এ তো অসম্মানজনক! কোথায় অন্যদের দেহ থেকে তাজা রক্ত ঝড়ানোর কথা ছিলো, সেখানে কী-না নিজেদের রক্ত ঝাড়াচ্ছি, ছিঃ ছিঃ ছিঃ লজ্জাজনক! সব গোত্রের নেতা বিশিষ্ট লোকেরা একত্র হলেন। না না, এভাবে যুদ্ধ করা চলবে না, কিছু একটা করা দরকার এসব অর্থহীন যুদ্ধ থেকে রক্ষা পাওয়ার জন্য। হ্যাঁ, সন্ধিই করা দরকার! সন্ধিই একমাত্র উপায়! মক্কায় থাকা বিভিন্ন গোত্রের নেতারা উপনীত হলেন আব্দুল্লাহ ইবনে জুদ'আনের ঘরে। তিনি ছিলেন মক্কায় বসবাস করা অন্যতম ধনাঢ্য ব্যক্তি। ধন-সম্পদ, সততা, দানশীল ইত্যাদির জন্য তার নাম প্রসিদ্ধ ছিলো। তিনি চাইলেই যে কারো উপর প্রভাব খাটাতে পারতেন। এ ক্ষমতা তার ছিল। তাই তিনি তার বাড়িতে এই অঙ্গীকারনামা সম্পাদনের জন্য ব্যবস্থা করেন। . আব্দুল্লাহ ইবনে জুদ'আনের বাড়িতে সবাই আলোচনা করার পর এক হলেন যে, তারা এই অঙ্গীকারনামা মানতে বাধ্য এবং তারা তা ভঙ্গ করবে না। তারা প্রতিজ্ঞা করলেনঃ ১)দেশের অশান্তি দূর করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করবো। ২)বিদেশী লোকজনের ধন-প্রাণ ও মান-সম্ভ্রম রক্ষা করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করবো। ৩)দরিদ্র, দুর্বল ও অসহায় লোকেদের সহায়তা দানে আমরা কখনই কুণ্ঠাবোধ করবো না। ৪)অত্যাচারী ও অনাচারী অন্যায়-অত্যাচার থেকে দুর্বল দেশবাসীদের রক্ষা করতে প্রাণপণ চেষ্টা করবো। এটাই ছিলো তাদের অঙ্গীকারনামা। আর সেই সংঘের নাম দেয়া হয়েছিল 'হিলফুল ফু্যূল।' এই অঙ্গীকারনামায় শরীক ছিলেন স্বয়ং রাসুলুল্লাহ (ﷺ)। . মতান্তরে হিলফুল ফুযুল সংঘ প্রতিষ্ঠার আরেকটি বর্ণনা আছে, তা হলো। ব্যবসায়-বাণিজ্য করা ছিলো আরবদের পেশা। ইয়েমেন থেকে এক লোক মক্কায় আসলো ব্যবসায় করার জন্য। এদিকে মক্কার এক লোক সেই লোকের কাছ থেকে মালপত্র কিনে কিন্তু তার প্রাপ্য সে পরে দিবে বলে। রাজি হয়ে সে তার কাছে মালপত্র বিক্রি করে। পরে যখন সে টাকা খোঁজতে গেল তাকে সে ঘুরাতে লাগলো। এভাবে স্ব তাকে ঘুরাতে থাকে কিন্তু টাকা দেয় না। উপায় না পেয়ে ইয়েমেন থেকে আগত লোকটি পাওয়ারফুল গোত্রের কাছে সাহায্যের আবেদন করে। কিন্তু আফসুস! কেউ তার ডাকে সাড়া দেয়নি। ততকালীন আরবে কবিতা ছিল দাবানলের মতন। এই কবিতা ছিল প্রতিবাদের ভাষা। আরবরা জানতো তলওয়ারের চেয়ে ধারালো হলো কবিতা। সেই ইয়েমেনি লোক ভারাক্রান্ত মন নিয়ে পাহাড়ের উপরে উঠে উচ্চস্বরে কবিতা আবৃত্তি করতে থাকে। মক্কাবাসীর কানে যেন কে গুলি করছে! কবিতা আবৃত্তি শোনে তারা দৌঁড়ে বের হয়। জুবাইর ইবেন আব্দুল মুত্তালিব দেখলেন যে তার সাথে অন্যায় হচ্ছে। তিনি সব গোত্রকে এক করলেন এবং একটি সন্ধিচুক্তি সম্পাদনা করলেন। সেই লোকের প্রাপ্য বুঝিয়ে দেয়ার ব্যবস্থা করলেন। লোকটি তার প্রাপ্য বুঝে নিয়ে চলে যায় তার বাড়িতে। . বাবা চলে গেলেন জন্মের আগে, পাওয়া হয়নি বাবার ভালোবাসার ছিটেফোঁটা। মা চলে গেলেন কিছু ভালোবাসা দিয়ে, সেই ভালোবাসার উষ্ণতা পরিপূর্ণ হয়নি। দাদার ছায়ায় বেঁচে ছিলেন কয়েক বছর। সেই ছায়ায় দীর্ঘায়িত হয়নি। এখন সেই চাচার কাছে, হ্যাঁ, প্রিয় চাচা আবু তালিব তাকে আগলে রাখছেন, নিজের ছেলের মতন। চাচার ভালোবাসার উষ্ণতায় বড় হলেন তিনি। . রাসুলুল্লাহ (ﷺ) ব্যবসায় বাণিজের জন্য তার চাচা আবূ তালিবের কাফেলা নিয়ে সিরিয়া গমন করতেন। পরে তিনি এক লোককে তার ব্যবসায়ের অংশীদার করে নেন। তারা দু'জন ভালোভাবে তাদের ব্যবসায় পরিচালনা করেন। এভাবে তিনি আয়-রোজগার করতে থাকেন।