Chapter 10 of 50
অপ্রকাশ্য দাওয়াহ
2 min read
আল্লাহর নির্দেশনা পেয়ে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবার পথহারা মানুষদেরকে পথ দেখানোর জন্য দাঁড়িয়ে যান। একমাত্র আল্লাহর ইবাদতের আহবান ছড়িয়ে দেয়ার জন্য তিনি নিজেকে প্রস্তুত করেন। . আঁধারে ছেয়ে যাওয়া এই পৃথিবী, যেমনটা কূয়াতে পড়ে থাকা কালো পানির মতো, যাকে ভেদ করে কোনো আলো প্রবেশ করতে পারে না। সেই আঁধার কিংবা কালো বস্তকে দূরে সরিয়ে দিয়ে সমাজকে আলোকিত তথা পুরো বিশ্বকে সূর্যের ন্যায় আলো ছড়িয়ে দিতে সত্যের বাণী 'কোরআন' নিয়ে মানবজাতির সামনে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হাজির হন "রাহমাতুল্লিল্ আ'লামিন" হিসেবে। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইসলামের দাওয়াত তখন প্রাইভেটলি দিচ্ছিলেন। . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রথমে তার কাছের মানুষদেরকে ইসলামের দাওয়াত দিলেন এবং প্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি হলেন খাদিজা (রাদ্বি আল্লাহু আনহা)। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে একজন দাস বসবাস করতেন যিনি তাঁর বাবার সাথেও যেতে চাননি রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ছেড়ে। নবুওয়ত পাওয়ার পরে যাইদ ইবনে হারিসাকে (রাদ্বি আল্লাহু আনহু) যখন ইসলামের দাওয়াত দেয়া হলো তিনি সাথে সাথে তা গ্রহণ করেন। . আবু তালিবের অর্থনৈতিক সমস্যার কারণে তার এক পুত্র রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঘরে বেড়ে উঠছিলেন। তিনি তখনো ছোট্টো বালক। একদিন তিনি দেখলেন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সালাত পড়ছেন। তা দেখে তিনি বুঝে উঠতে পারলেন না যে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কী করছেন। আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, আপনি এসব কী করছেন! তখন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে বললেন যে আমি আল্লাহর ইবাদত করছি এবং সব বুঝিয়ে বললেন এবং দাওয়াত দিলেন। এরপর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন যার নাম 'আলী ইবনে আবী তালিব' (রাদ্বি আল্লাহু আনহু) . ক্বাবার পাশে বসে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। এসময় এক কবি "উমাইয়্যা ইবনে আবিস সালত" পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন যে, এখনই সময় হয়েছে একজন নবীর আগমনের হয় তোমার গোত্র থেকে নাহয় আমার গোত্র থেকে আসবেন। এ কথা শুনে তিনি দৌঁড়ে ওরাকা বিন নাউফালের কাছে গিয়ে সব বললেন। ওরাকা বললেন যে, হ্যাঁ এখনই সময় এসে গেছে একজন নবীর আগমনের। . রাসুলুল্লাহ (সাল্লাহু আলাইহিওয়া সাল্লাম) যখন তাকে ইসলামের দাওয়াত দিলেন তখন তিনি তা গ্রহণ করেন কোনো দ্বিধা ছাড়াই। কারণ তিনি আগে থেকেই সত্যের খোঁজে ছিলেন। এই ব্যক্তি হলেন "আবু বক্কর আস-সিদ্দিক" (রাদ্বি আল্লাহু আনহু)। . ইসলাম গ্রহণ করার পর তিনি ইসলামের দাওয়াত নিয়ে মাঠে নেমে পড়েন এবং অনেককে ইসলাম গ্রহণ করার দাওয়াত দেন এবং তারা তার দাওয়াতে সাড়া দেন ইসলাম গ্রহণ করার মাধ্যমে। তাঁর পরিবারও চলে আসে ইসলামের ছায়াতলে। . দাওয়াতে সাড়া দেয়া সাহাবিরা হলেনঃ আয যুবাইর ইবনুল আওয়াম (রাদ্বি আল্লাহু আনহু), উসমান ইবনে আফফান (রাদ্বি আল্লাহু আনহু), তাহলা ইবনে উবাইদিল্লাহ (রাদ্বি আল্লাহু আনহু), সা'দ ইবনে আবি ওয়াক্কাস (রাদ্বি আল্লাহু আনহু), আব্দুর রহমান ইবনে আউফ (রাদ্বি আল্লাহু আনহু), উসমান ইবনে মাযউন (রাদ্বি আল্লাহু আনহু), আবু উবাইদা আমির ইবনুল জাররাহ (রাদ্বি আল্লাহু আনহু), আবু সালামা ইবনে আব্দিল আসাল (রাদ্বি আল্লাহু আনহু), আল আরকাম ইবনে আবিল আরকাম (রাদ্বি আল্লাহু আনহু)। . ইসলামের দাওয়াতে অনেক মহিলাও সাড়া দেন। মক্কায় বসবাসকৃত দাসরাও এই আহবানে সাড়া দিয়ে ইসলাম ধর্ম তাদের হৃদয়ে গেঁথে নেয়। . এভাবে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ৩ বছর প্রাইভেটলি দাওয়াত দেন। এতে অনেকেই ইসলাম ধর্মের ভেতরে প্রবেশ করেন আর র্যাংকের দিকে তাকিয়ে বললে, তাঁরা ছিলেন সেরাদের সেরা।