Chapter 41 of 50
তিন তারা
5 min read
ঘরের বাহির থাকা বিছানায় শুয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে আনমনে ভাবছেন কুরাইশদের শ্রেষ্ঠ কূটনীতিবিদ আ'মর ইবনে আল আ'স (রাদ্বি আল্লাহু আনহু)। খন্দকের যুদ্ধে মুসলিমদের সাথে হেরে সম্মিলিত বাহিনী যার যার বাড়িতে ফিরে গিয়েছিল। আ'মর (রাদ্বি আল্লাহু আনহু) বাড়ি ফিরে এসে ভাবতে লাগলেন! তার মনে যেন আলোর ছিটেফোঁটা উঁকি দিচ্ছে, তিনি ভাবলেন "মক্কা বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র!" তিনি তার কয়েকজন বন্ধুদেরকে ডাকেন এবং বলেন যে, "আমাদের এখন মক্কা ছেড়ে চলে যাওয়া উচিৎ কারণ ভবিষ্যতে দুটো জিনিস হতে পারে।" ১) রাসুলুল্লাহ (ﷺ) যদি মক্কা বিজয় করেন তাহলে আমরা তো বেঁচে গেলাম। হাবাশায় আরাম-আয়েশে বসবাস করলাম আর আমি থাকার জন্য ব্যবস্থা করতে পারবো কারণ আমি তাকে ভালো করে চিনি। ২) আর যদি কুরাইশরা বাই চ্যান্স জিতে যায় তাহলে আমাদের তো সমস্যা নেই! আমরা আবার ফিরে এসে বসবাস করতে পারবো। . তার কথা শুনে তার বন্ধুবান্ধব রাজি হোন এবং তারা হাবাশায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। যার যার দরকারী জিনিসপত্র নিয়ে তারা পথ দিলেন হাবাশায়। . এদিকে রাসুলুল্লাহ (ﷺ) আ'মর ইবনে উমাইয়্যাকে (রাদ্বি আল্লাহু আনহু) হাবাশায় পাঠিয়েছেন, যারা সেখানে রয়ে গিয়েছিল তাদেরকে নিয়ে আসার জন্য। আ'মর ইবনে আল আ'স (রাদ্বি আল্লাহু আনহু) তাকে দেখে ফেলেন এবং তার সাথে পূর্বের শত্রুতা থাকায় রক্ত আরও গরম হয়ে গেল। তিনি তার বন্ধুদেরকে বললেন যে, "তাকে হত্যা করতে হবে যার জন্য তিনি নাজ্জাশির কাছে যাচ্ছেন অনুমতি নেয়ার জন্য।" . তিনি নাজ্জাশির দরকার উপনীত হয়ে হাবাশায় থাকার জন্য অনুমতি চাইলে নাজ্জাশী তাকে অনুমতি দেন। তারপর আ'মর (রাদ্বি আল্লাহু আনহু) বলেন যে, "যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আ'মর ইবনে উমাইয়্যার (রাদ্বি আল্লাহু আনহু) সাথে সামনাসামনি লড়ে যেতাম।" আ'মর ইবনে আল আ'সের (রাদ্বি আল্লাহু আনহু) কথা শুনে নাজ্জাশী রেগেমেগে একাকার, রাগের ছাপ ভয়ংকরভাবে দেখতে পেলেন আ'মর (রাদ্বি আল্লাহু আনহু)। তিনি নাজ্জাশির রাগ দেখে আশা করছিলেন যে পৃথিবী তাকে গিলে ফেলুক। তিনি সাথে সাথে নাজ্জাশির ক্রোধ নামানোর জন্য চেষ্টা করে যেতে লাগলেন। তিনি বিনয়ের সাথে বলেন যে, "আমি যদি জানতাম এই অবস্থা হবে আমি আপনার কাছে অনুমতি চাইতাম না।" ক্রোধ কমে গেলে নাজ্জাশী বলেন যে, "তুমি কি চাও যে মানুষের কাছে রূহুল কুদুস আশা যাওয়া করেন তার দূতকে তোমার হাতে তোলে দিবো ক্ষতি করার জন্য?" এই কথা শুনে শ্রেষ্ঠ কুটনীতিবিদ আ'মর ইবনে আল আ'স (রাদ্বি আল্লাহু আনহু) বুঝতে পারলেন নাজ্জাশী একজন মুসলিম। তারপর তিনি নাজ্জাশীকে জিজ্ঞেস করলেন, "এটা কি সত্য?" নাজ্জাশী বলেন যে, "হ্যাঁ, এটাই সত্য এবং তিনিই বিজয়ী হবেন যেমনটা মূসা আলাইহিসসালাম ও তার কাওম বিজয়ী হয়েছিল ফেরাউনের উপর!" এবার নাজ্জাশী আ'মর ইবনে আল আ'সকে (রাদ্বি আল্লাহু আনহু) ইসলামের দাওয়াত দিতে লাগলেন! আ'মরের (রাদ্বি আল্লাহু আনহু) হৃদয়ে উঁকি দেয়া আলো আজ যেন পূর্ণরূপে হৃদয়ে প্রবেশ করলো। তিনি সাথে সাথে ইসলাম ধর্মগ্রহণ করে ইসলামের ছায়াতলে প্রবেশ করেন। . ইসলাম ধর্মগ্রহণ করে তিনি তার বন্ধুদের কাছে ফিরে আসেন কিন্তু কাউকে কিছু জানালেন না। সুযোগ বুঝে তিনি তার বাহন নিয়ে ছুটলেন মদিনার দিকে যেখানে আছেন রাসুলুল্লাহ (ﷺ)। . কুরাইশদের প্রধান সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ (রাদ্বি আল্লাহু আনহু)। মুসলিমরা মক্কায় আসায় তিনি পাহাড়ে অবস্থান নেন। উমরায় এসে ওয়ালিদ ইবনে ওয়ালিদ (রাদ্বি আল্লাহু আনহু) ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন এতদিন ধরে। তিনি ভাবছিলেন কবে যে তার প্রিয় ভাই ইসলাম ধর্মগ্রহণ করবে। সে যে পথে আছে সেটা তো মিথ্যার পথ, কবে যে সে বুঝবে। তিনি বাড়িতে তাকে না পেয়ে একটি চিঠি রেখে চলে যান। মুসলিমরা যখন মক্কা ছেড়ে চলে যায় ঠিক তখন খালিদ (রাদ্বি আল্লাহু আনহু) ফিরে আসেন বাড়িতে। চিঠি পড়ে তিনি বুঝেন যে, "রাসুলুল্লাহ (ﷺ) তার জন্য অপেক্ষা করছেন এবং রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, "খালিদের (রাদ্বি আল্লাহু আনহু) মতন বিচক্ষণ ব্যক্তি ইসলামের ছায়াতলে না এসে পারেনা।" তিনি চিন্তা করতে লাগলেন যে, মুসলিমদের বিরুদ্ধে সব রকমেরই ট্যাক্টিক্স ব্যবহার করে তাদের উপর জিততে পারেননি, কারণ কী আসেলে! উত্তর হয়তো মনে আসলো "তারা আছে সত্যের পথে, তাই।" তাৎক্ষণিক সিধান্ত নিলেন তিনি ইসলাম ধর্মগ্রহণ করবেন এবং মদিনায় চলে যাবেন। . মদিনায় যাওয়ার আগে তিনি তার বেস্ট ফ্রেন্ড ইকরিমা ইবনে আবু জেহেলের (রাদ্বি আল্লাহু আনহু) বাড়িতে গেলেন। তাকে তার মনের কথা বললেন এবং তাকেও ইসলামে প্রবেশ করার জন্য আশা ব্যক্ত করলেন। ইকরিমা (রাদ্বি আল্লাহু আনহু) তার কথা শুনে যেন নিশ্চল হয়ে গেলেন, "কী শুনছে তিনি! খালিদ ইসলাম গ্রহণ করবে? কান কী ঠিক শুনলো না ভুল শুনলো তা তিনি স্থির করতে পারলেন না।" খালিদ (রাদ্বি আল্লাহু আনহু) তাকে যখন বললেন তিনি মদিনায় চলে যাবেন তখন ইকরিমা (রাদ্বি আল্লাহু আনহু) চিল্লাচিল্লি শুরু করে দিলেন। তখন ছিল রাত। ইকরিমা (রাদ্বি আল্লাহু আনহু) সিনিয়র সব কুরাইশদের এক করে খবর জানালেন, শুনে তারাও অবাক৷ তারা খালিদকে (রাদ্বি আল্লাহু আনহু) বাঁধা দিলো৷ এক পর্যায়ে তরবারি কোষমুক্ত হয়ে গেলো। এটা দেখে ইকরিমা (রাদ্বি আল্লাহু আনহু) তার বেস্ট ফ্রেন্ডকে হারানোর ভয়ে সিচুয়েশন নরমাল করে আনেন এবং বিষয়টা পরে দেখা যাবে বলে যার যার ঘরে চলে যেতে বলেন। . খালিদ (রাদ্বি আল্লাহু আনহু) বুঝলেন মক্কায় আর কোনো ভাবেই থাকা যাবে না। এখনই চলে যেতে হবে মদিনায়। বের হওয়ার পূর্বে তিনি তার আরেক বন্ধুর কাছে গেলেন। . ক্বাবা ঘরের চাবি রক্ষার দায়িত্ব ছিল উসমান ইবনে তালহার (রাদ্বিয়াল্লাহু আনহু)। তিনি তার ঘরে শুয়ে ছিলেন। খালিদ (রাদ্বিয়াল্লাহু আনহু) তার ঘরে গিয়ে তাকে সব খুলে বললেন। তার হৃদয়ে ইসলামের ফুল ফুটে উঠলো, তিনিও বললেন মদিনায় যাবেন। দুই বন্ধু রাতের আঁধারে বেরিয়ে পড়েন মদিনায় হিজরতের উদ্দেশ্যে। . মক্কা থেকে কিছু দূর যাওয়ার পর তাদের সাথে দেখা হয় হাবাশা থেকে মদিনার রাস্তা দিয়ে যাওয়া আ'মর ইবনে আল আ'সের (রাদ্বি আল্লাহু আনহু) সাথে। কেউ কাউকে বলছেন না তারা কোথায় যাচ্ছেন! কিন্তু যখন মুখ খুললেন বুঝলেন তাদের ৩ জনের উদ্দেশ্যে একটাই 'মদিনায় গিয়ে ইসলাম ধর্মগ্রহণ করা।' একে অন্যের দিকে অবাক হয়ে তাকালেন। "হ্যাঁ? তাহলে আমাদের উদ্দেশ্য একই?" খুশিতে তারা আত্মহারা হয়ে গেলেন। 'চাঁদের চারিপাশে তারার মেলা, নদীর মোহনায় পানির খেলা, ছুটে চললেন তারা সারাটি বেলা।' একত্রে ছুটে গেলেন মদিনায়। তারাই হলেন শেষ ৩জন মুহাজির। . মদিনায় গিয়ে রাসুলুল্লাহর (ﷺ) সাথে মিলিত হলেন। রাসুলুল্লাহ (ﷺ) তার আগমনে অত্যন্ত খুশী হলেন। রাসুলুল্লাহকে (ﷺ) বায়াত দেয়ার সময় তিনি বলেন যে, "আমি একটি শর্তে বায়াত দিবো আর সেটা হলো, আমার পূর্বের সকল গুনাহ যেন আল্লাহ ক্ষমা করে দেন!" রাসুলুল্লাহ (ﷺ) বলেন, "ইসলাম পূর্বের সকল গুনাহ মুছে দেয়।" এই কথা শুনে তিনি রাসুলুল্লাহর (ﷺ) হাতে বায়াত দেন। . খালিদও (রাদ্বি আল্লাহু আনহু) কিছুটা আনইজি ফিল করছিলেন কারণ তিনি মুসলিমদের যা ক্ষতি করেছেন তা বলার মতন না। রাসুলুল্লাহ (ﷺ) তাকে দেখেও অত্যন্ত খুশী হলেন। ইসলাম গ্রহণে পূর্বে খালিদ (রাদ্বি আল্লাহু আনহু) যা করেছেন সেটার ক্ষমার জন্য রাসুলুল্লাহকে (ﷺ) তার জন্য দু'আ করতে বলেন। রাসুলুল্লাহ (ﷺ) তাকে বললেন যে, "ইসলাম গ্রহণ করার পর পূর্ববর্তী গুনাহ মুছে যায়।" . উসমান ইবনে তালহাও (রাদ্বি আল্লাহু আনহু) রাসুলুল্লাহর (ﷺ) কাছে বায়াত দেন এবং ইসলামের ছায়াতলে প্রবেশ করেন। . রাসুলুল্লাহ (ﷺ) তাদেরকে ইসলামে প্রবেশ করতে দেখে অত্যন্ত খুশী হলেন। তারা ইসলাম গ্রহণ করেন। হ্যাঁ, ক্বাবা ঘরের চাবি রক্ষক এখন ইসলামে, কুরাইশদের শ্রেষ্ঠ কমান্ডার এখন ইসলামে, কুরাইশদের শ্রেষ্ঠ কূটনীতিবিদ এখন ইসলামে! তারা আজ নবীজীর (ﷺ) পাশে। আহা! চাঁদের পাশে তারার মেলা, তিনটি তারার মেলা, ঘুরপাক খাচ্ছে তারা। এটাই বিজয়ের পূর্বাভাস, ইসলামের ছায়াতলে চলে এসেছে সব, বিজয় এখন সময়ের ব্যপার মাত্র...!