Chapter 24 of 50
রাসুলুল্লাহর (ﷺ) হিজরত
12 min read
দারুন নাদওয়ার আলোচনা সভায় ইবলিসের উপস্থিতিতে সিধান্ত নেয়া হলো যে, রাসুলুল্লাহকে (ﷺ) হত্যা করা হবে। . এদিকে রাসুলুল্লাহকে (ﷺ) আল্লাহ অনুমতি দিলেন হিজরত করার জন্য। দুপুরের প্রখর রোদের জ্বালায় যখন সবাই ঘুমে আচ্ছন্ন ঠিক তখন রাসুলুল্লাহ (ﷺ) আবু বকরের (রাদ্বি আল্লাহু আনহু) বাড়ির দিকে আসলেন। . এমন সময়ে রাসুলুল্লাহ (ﷺ) আসছেন দেখে তারা ভাবলেন নিশ্চয়ই কিছু একটা হয়েছে! রাসুলুল্লাহ (ﷺ) আবু বকরের (রাদ্বি আল্লাহু আনহু) কাছে ঘরে প্রবেশ করার অনুমতি চাইলে তা দেয়া হলো। তিনি ঘরে প্রবেশের সময় বলেন যে, ঘরে যারাই আছে তাদেরকে অন্য রুমে পাঠাও। আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) তখন তার পরিবারের সবাইকে অন্য রুমে পাঠালেন। রাসুলুল্লাহ (ﷺ) আবু বকরকে (রাদ্বি আল্লাহু আনহু) বললেন যে, "হিজরতের অনুমতি দেয়া হয়েছে।" আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) রাসুলুল্লাহর (রাদ্বি আল্লাহু আনহু) সঙ্গী হয়েছেন দেখে খুশীতে তিনি কাঁদতে লাগলেন। . আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) পূর্ণ প্রস্তুতি নিয়ে নিলেন। উটকে প্রস্তুত করে রাখলেন। এবং কখন কী করতে হবে তাও পরিবারকে জানিয়ে দিলেন। তিনি সাথে করে সবটাকা নিয়ে গেলেন। পরিবারের জন্য কিছুই রেখে গেলেন না। আবু কুহাফা অন্ধ ছিলেন। তিনি ঘরে এসে খোঁটা দিতে লাগলেন যে, কিছুই রেখে গেল না, আহারে! পরে আসমা (রাদ্বি আল্লাহু আনহু) বুদ্ধি করে একটা থলেতে কনক্রিট ভরপুর করে তার হাতে দিয়ে বলেন, "এই দেখুন, তিনি রেখে গেছেন।" আবু কুহাফা নিজের ভুল বুঝতে পেরে চলে যান। . এদিকে রাসুলুল্লাহ (ﷺ) আলীকে (রাদ্বি আল্লাহু আনহু) আমানত ফেরত দেয়ার দায়িত্ব দিলেন। এবং তাঁর বিছানায় শুয়ে থাকার নির্দেশ দিলেন। রাত হয়ে গেল। কুরাইশরা পরিকল্পনা মাফিক ঘর অবরোধ করে রেখেছে। রাসুলুল্লাহ (ﷺ) আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লেন। তারা টেরই পেল না। যাওয়ার সময় তিনি তাদের দিকে এক মুষ্টি ধুলা ছুঁড়ে মারলেন। . একটা পর্যায়ে তারা ঘরে ঢুকলো রাসুলুল্লাহকে (ﷺ) হত্যা করার জন্য। চাদর সরিয়ে তারা হতবাক হয়ে গেল। এ কী! রাসুলুল্লাহর (ﷺ) জায়গায় এই ছেলে কী করে! তারা আলীকে (রাদ্বি আল্লাহু আনহু) জিজ্ঞেস করে, "রাসুলুল্লাহ (ﷺ) কোথায়?" তিনি জবাব দেন, "আমি জানি না।" আলী (রাদ্বি আল্লাহু আনহু) বয়সে ছোট থাকায় তাকে তারা কিছু না করে গৃহ থেকে বের হয়ে আসে এবং রাসুলুল্লাহ (ﷺ) চলে গিয়েছেন এই খবর চারিদিকে ছড়িয়ে দেয়। . এদিকে রাসুলুল্লাহ (ﷺ) আবু বকরকে (রাদ্বি আল্লাহু আনহু) নিয়ে বেশ দূরে চলে যান। প্রথমেই তিনি মদিনার দিকে রওয়ানা না হয়ে উলটো দিকে ইচ্ছে করে রওয়ানা হোন যাতে কুরাইশরা খুঁজে না পায়। শেষমেষ তারা সাওর গুহায় অবস্থান করেন। . সাওর গুহায় প্রবেশের আগে আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) রাসুলুল্লাহর (ﷺ) অনুমতি নিয়ে গুহায় আগে প্রবেশ করেন যাতে তিনি আগেভাগে গুহা ঠিকঠাক আছে কি না দেখে নিতে পারেন। তিনি প্রবেশ করে গুহাটি পরিষ্কার করলেন তারপর যতগুলো ছিদ্র ছিল সবগুলো কাপড়ের টুকরো দিয়ে বন্ধ করে দিলেন একটি ব্যাতিত। . তারপর তিনি রাসুলুল্লাহকে (ﷺ) প্রবেশ করার জন্য বললেন। রাসুলুল্লাহ (ﷺ) প্রবেশ করে আবু বকরের (রাদ্বি আল্লাহু আনহু) উরুতে মাথা রেখে ঘুমিয়ে গেলেন। এদিকে আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) পায়ের আঙুল দ্বারা একটি ছিদ্র বন্ধ করে রাখছিলেন। এমন অবস্থায় ঐ জায়গায় একটি বিষাক্ত কোনো প্রাণী কামড় বসিয়ে দেয়। ব্যাথায় কাতরাচ্ছেন আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু)! কিন্তু তিনি নড়াচড়া করছেন না এই ভয়ে যে, যদি রাসুলুল্লাহর (ﷺ) ঘুমে ব্যাঘাত ঘটে। এদিকে ব্যাথার কারণে আবু বকরের (রাদ্বি আল্লাহু আনহু) চোখের অশ্রু রাসুলুল্লাহর (ﷺ) গালে পড়ে গেল৷ তিনি সাথে সাথে উঠে গেলেন। . উঠেই তিনি ওমন অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, "কী হয়েছে?" আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) তখন তাকে সবকিছু খুলে বললেন। তারপর সেই ক্ষত স্থানে রাসুলুল্লাহ (ﷺ) তাঁর মুখের লালা লাগিয়ে দিলেন। এতে আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) ভালো হয়ে যান। . ঐদিকে কুরাইশদের অবস্থা ভয়াবহ! তারা রাসুলুল্লাহকে (ﷺ) না পেয়ে উন্মাদ হয়ে গিয়েছে। হত্যার নেশা তাদের মাথাচাড়া দিয়েছে। খুঁজ নিয়ে জানা গেল যে, আবু বকরও (রাদ্বি আল্লাহু আনহু) মক্কায় নেই। ব্যস! খবর সুনিশ্চিত, তারা বের হয়ে গেছেন। এবার আবু জেহেল তার সাঙ্গ-পাঙ্গ নিয়ে আবু বকরের (রাদ্বি আল্লাহু আনহু) বাড়িতে গেল। আসমাকে (রাদ্বি আল্লাহু আনহা) দেখে আবু জেহেল জিজ্ঞেস করলো, "তোমার পিতা কোথায়?" জবাবে তিনি বললেন, "জানি না।" জবাব শুনে আবু জেহেলের এতো রাগ উঠে যে সে আসমার (রাদ্বি আল্লাহু আনহা) গালে সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। . কুরাইশরা তাড়াতাড়ি দারুন নাদওয়াতে মিটিং ডাকলো। যেভাবেই হোক রাসুলুল্লাহকে (ﷺ) ধরতে হবে। তাই ঘোষণা দেয়া হলো, "কেউ যদি রাসুলুল্লাহ (ﷺ) এবং আবু বকরকে (রাদ্বি আল্লাহু আনহু) জীবিত কিংবা মৃত অবস্থায় হাজির করতে পারে তাহলে তাকে ১০০টি উষ্ট্র প্রদান করা হবে।" এমন অফার শুনে সকলে বেরিয়ে পড়লো রাসুলুল্লাহ (ﷺ) ও আবু বকরের (রাদ্বি আল্লাহু আনহু) খোঁজে। . আবু বকরের (রাদ্বি আল্লাহু আনহু) ছেলের নাম আব্দুল্লাহ (রাদ্বি আল্লাহু আনহু)। তিনি তখন অনেক ছোট একজন বালক। এদিক সেদিক ছুটে বেড়াতেন। রাসুলুল্লাহর (ﷺ) হিজরতের সময়ে মক্কায় কী কী আলোচনা হতো তিনি সেগুলো শুনে রাতের বেলা সাওর গুহায় যেতেন এবং তাদেরকে জানাতেন। মাঝেমধ্যে তিনি সেখানে থেকেও যেতেন আবার সকালের পূর্বেই ফিরে আসতেন যেন কেউ সন্দেহ না করে। . সাওর গুহায় আশ্রয় নেয়ার সময় আবু বকরের (রাদ্বি আল্লাহু আনহু) আযাদকৃত দাস 'আমির ইবনে ফুহাইরাহ' (রাদ্বি আল্লাহু আনহু) মেষ চড়ানোর জন্য মেষগুলোকে সেদিকে নিয়ে গেলেন যার কারণে পায়ের দাগসমূহ মুছে গেল। তারা যতদিন গুহাতে ছিলেন তিনি মেষগুলোকে আঁধার নামলে ঐদিকে নিয়ে যেতেন এবং তাদেরকে দুগ্ধ পান করাতেন। আবার শেষ হলে অন্য দিকে চলে যেতেন। আসমাও (রাদ্বি আল্লাহু আনহু) খাবার পৌঁছে দিয়ে আসতেন। তাঁপ্র পায়েরও দাগ যাতে না থেকে যায় তাই মেষগুলোকে আশেপাশে চড়াতেন। . কুরাইশদের অফারের সংবাদ দাবানলের মতন চারিদিকে ছড়িয়ে পড়লো। কিছু লোক খুঁজতে খুঁজতে সাওয়ার গুহার ঠিক উপরে চলে এল। আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) তা দেখে ভীষণ ভয় পেয়ে গেলেন। তিনি রাসুলুল্লাহকে (ﷺ) বললেন, "ইয়া রাসুলাল্লাহ (ﷺ)! তারা নিচে তাকালেই আমরা ধরা পড়ে যাবো।" রাসুলুল্লাহ (ﷺ) তাকে অভয় দিয়ে বললেন, "আবু বকর চুপচাপ থাকো। আমরা দু'জন, আর তৃতীয় জন হলেন 'আল্লাহ!" সেই লোকগুলো একটু অবস্থান করে সেখান থেকে চলে গেল। . ৩দিন অতিবাহিত হয়েছে। মক্কার পরিবেশ কিছুটা শান্তশিষ্ট। এবার পরিকল্পনা অনুযায়ী রাসুলুল্লাহ (ﷺ) ও আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) মদিনায় হিজরত করার জন্য প্রস্তুত হলেন। পথপ্রদর্শক হিসেবে নিয়জিত ছিলেন 'আব্দুল্লাহ ইবনে উরাইকিত লাইসী'। তিনি য়খনো মূর্তিপূজক হলেও বিশ্বাসযোগ্য মানুষ ছিলেন। কিছু মজুরির বিনিময়ে তাদেরকে মদিনায় ভিন্ন পথে নিয়ে যাবেন বলে চুক্তিতে আবদ্ধ হোন। . ভোরেই পূর্বেই উটনী দুটো নিয়ে তিনি সাওর গুহার কাছে উপস্থিত হোন। আবু বকরের (রাদ্বি আল্লাহু আনহু) মেয়ে আসমা (রাদ্বি আল্লাহু আনহু) সফরের সামগ্রী নিয়ে হাজির হলেন কিন্তু সেগুলো ঝুলানোর জন্য বন্দন রশি পেলেন না। তারপর তিনি তার কোমরবন্দ খুলে সেটা ছিড়ে দুই ভাগ করে একভাগ দিয়ে সেগুলো বাঁধলেন আর আরেকটি অংশ দ্বারা কোমর বাঁধলেন। এ জন্য তাকে বলা হয় 'যাতুন নেতাকায়ন' বা দুই কমরবন্দওয়ালী। . আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) এবার রাসুলুল্লাহকে (ﷺ) বাহনে উঠার জন্য বললে রাসুলুল্লাহ (ﷺ) তাকে বলেন যে, তিনি একটি উট কিনে নিবেন তারপর উঠবেন। তারপর সেটি ক্রয় করে নেন। দু'জন চললেন মদিনার দিকে। পথপ্রদর্শক হিসেবে আব্দুল্লাহ তো আছেনই। . নবীজী (ﷺ) মদিনায় আসছেন শোনে প্রতিদিন বাচ্চাদের একটি দল নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত ঘুরাফেরা করতো, যাতে করে তারা নবীজীকে (ﷺ) অভ্যর্থনা করে নিয়ে আসতে পারে। কিন্তু প্রতিদিনই তারা ব্যাতিত মন নিয়ে ফিরে আসতো। . পথপ্রদর্শক আব্দুল্লাহ রাসুলুল্লাহ (ﷺ) ও আবু বকরকে (রাদ্বি আল্লাহু আনহু) মক্কার নিম্নভূমি অঞ্চল দিয়ে লোহিত সাগরের পাশ দিয়ে ছুটে চললেন। এতে করে কেউ টের পেল না। . মক্কা এলাকা অতিক্রম করে যাওয়ার সময় কেউ একজন ৩ জন ব্যক্তিকে উপকূলীয় এলাকা দিয়ে যেতে দেখে ফেললো। সে তার নিজ সভায় এসে বিষয়টি জানায়। এই মজলিসে বসা ছিলেন সুরাকা ইবনে মালিক (রাদ্বি আল্লাহু আনহু) তখনও তিনি মুশরিকদের দলে। সুরাকা (রাদ্বি আল্লাহু আনহু) চাচ্ছিলেন না যে, ১০০টি উট তার হাতছাড়া হোক। সুরাকা (রাদ্বি আল্লাহু আনহু) অবগত ছিলেন এ ব্যাপারে। তিনি তার বুদ্ধি খাটিয়ে বললেন যে, আসলে তারা নয় এরা হচ্ছে তারই পরিচিত কেউ যারা তাদের হারিয়ে যাওয়া উট খুঁজে বেড়াচ্ছে। সুরাকার (রাদ্বি আল্লাহু আনহু) কথা শোনে মজলিস ঠান্ডা হয়ে গেল। তিনি তাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর বাড়িতে চলে গেলেন। অস্ত্র-শস্ত্র নিয়ে ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়লেন তাদেরকে ধরার জন্য। . সুরাকা (রাদ্বি আল্লাহু আনহু) দ্রুতগামী ঘোড়া নিয়ে তাঁদের দিকে অগ্রসর হতে লাগলেন, দূর থেকে দেখলেন যে, কেউ একজন একবার সামনে যাচ্ছেন তো আরেকবার পিছনে যাচ্ছেন। কিন্তু যিনি উটের উপর বসে আছেন তিনি কিছুই করছেন না, একদম শান্তশিষ্ট হয়ে বসে আছেন। . বিদ্যুত চমকানো গতিতে ঘোড়া নিয়ে ছুটে চলা সুরাকা (রাদ্বি আল্লাহু আনহু) হটাৎ করে ঘোড়া থেকে উল্টে পড়ে গেলেন কারণ তার ঘোড়ার পা বালুতে ঢুকে গিয়েছিল। . তারপর ভাগ্য নির্ণয়ের জন্য তীর বের করলেন। সেটা মাটিতে ছুড়ে দিলেন। ফলাফল নেতিবাচক আসলো। তিনি এটা মানতে পারলেন না। . ঘোড়াকে আবারও তোললেন। আবারও হাঁকালেন দৌঁড়ানোর জন্য। ঘোড়া কিছুদূর দৌঁড়ানোর পর আবারও হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল। আবারও ভাগ্য নির্ণয়ের তীর বের করে দেখলেন যে, ফলাফল নেতিবাচক। . আবারও এসব উপেক্ষা করে সুরাকা (রাদ্বি আল্লাহু আনহু) ঘোড়াকে দাঁড় করালেন এবং যেই তিনি উঠতে যাবেন তখন তিনি দেখলেন যে, সামনের ৩ জন ব্যক্তি ও তার মধ্যে ধোঁয়া ভাসছে, সামনে পরিষ্কার দেখা যাচ্ছে না। সুরাকা (রাদ্বি আল্লাহু আনহু) তার ঘোড়াকে আবারও হাঁকালেন এবারও ঘোড়া উল্টে পড়ে গেলো৷ . আবারও তার ঘোড়া তোললেন, ছুটে চললেন সেই ব্যক্তিদের কাছে যাওয়ার জন্য কিন্তু এবারও সম্ভব হলো না, ঘোড়া থেকে এবারও উল্টে পড়লেন, ঘোড়া যেন সামনে যেতেই পারছে না। এবার তিনি বুঝলেন এই যেই শক্তি হোক সেটা ভেঙ্গে তাদের কাছে পৌঁছানো তার দ্বারা সম্ভব নয়। . তারপর তিনি চিৎকার করে বললেন যে, তিনি তাদের কোন ক্ষতি করবেন না। তাই তাকে যেন কাছে আসার অনুমতি দেয়া হয়। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে অনুমতি দিলেন। কাছে এসেই তিনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে নিরাপত্তার জন্য অবেদন করলেন এবং তা লিখিতভাবে চাইলেন। কারণ সুরাকা (রাদ্বি আল্লাহু আনহু) বুঝেছিলেন যে, ইসলাম সবদিকে ছড়িয়ে পড়বে আর ভবিষ্যতে যেন তার এই কাজের জন্য সমস্যায় না পড়তে হয় তাই সমাধানটা আগেভাগে নিজের কাছে নিয়ে রেখে দিতে চাইলেন। . তারপর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পথপ্রদর্শক আব্দুল্লাহকে লিখার জন্য বললেন এবং তারপর সেটা সুরাকার (রাদ্বি আল্লাহু আনহু) হস্তান্তর করলেন। সুরাকা (রাদ্বি আল্লাহু আনহু) তাদেরকে খাবারের অফার দিলে তারা সসম্মানে তা নাকচ করে দেন। আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) তখন সুরাকাকে (রাদ্বি আল্লাহু আনহু) বলেন, "আমাদের ব্যপারে কাউকে কিছু বলো না। এটাই চাওয়া।" সুরাকা (রাদ্বি আল্লাহু আনহু) কাউকে এই ঘটনা বললেন না। . সুরাকা (রাদ্বি আল্লাহু আনহু) যখন তাদেরকে ওয়াদা করে ফিরে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার দিকে ফিরে বললেন, "ইয়া সুরাকা! যেদিন তুমি কিসরার মুকুট পড়বে সেদিন তোমার কেমন হবে?" এই কথা শোনে তিনি শকড হয়ে গেলেন! . যখন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় চলে গেলেন তখন সুরাকা (রাদ্বি আল্লাহু আনহু) সবাইকে এই ঘটনা বললেন। আবু জেহেল তা শুনে সুরাকার (রাদ্বি আল্লাহু আনহু) বিরুদ্ধে কবিতা লিখলে সুরাকা (রাদ্বি আল্লাহু আনহু) তাকে দাঁতভাঙা জবাব দেন কবিতার মাধ্যমে। . এদিকে পথে অনেকের সাথে দেখা হতো। তারা আবু বকরকে (রাদ্বি আল্লাহু আনহু) চিনতেন। তাই কেউ যদি জিজ্ঞেস করতেন, "আপনার সম্মুখের লোকটি কে?" আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) জবাব দিতেন, "তিনি আমাকে পথ বলে দিচ্ছেন।" . যাত্রাপথে তারা উম্মে মাবু'দ নামক ব্যক্তির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি যাত্রীদেরকে মেহমানদারী করতেন। রাসুলুল্লাহ (ﷺ) তাকে কিছু আছে কী না জিজ্ঞেস করলে তিনি ভারাক্রান্ত মনে নাসূচক জবাব দেন। কিন্তু সাথে বলে দেন শুধু ছাগল রয়েছে। . রাসুলুল্লাহ (ﷺ) ঘরের একটা কোণে একটি ছাগল দেখতে পেলেন। রাসুলুল্লাহ () তাকে এটার সম্পর্কে জিজ্ঞেস করলে উম্মে মাবু'দ জবাব দেন যে, "দুর্বলতার কারণে ওকে দলের বাহিরে রাখা হয়েছে এবং দুধ দেয়ার মতন তার শক্তি নাই। . রাসুলুল্লাহ (ﷺ) অনুমতি নিয়ে আল্লাহর নাম নিয়ে ওলানে সেটির ওলানে হাত দিলেন। সাথে সাথে ওলান দুধে ভরপুর হয়ে গেল। তারপর তারা সবাই তৃপ্ত হয়ে পান করলেন। বাকিটুকু উম্মে মাবু'দকে দিয়ে দিলেন। কিছুসময় পরে স্বামী ফিরে আসলে তিনি তাকে সবকিছু জানান। তিনি বেশ অবাক হোন এবং বুঝে যান যে, সেই ব্যক্তি আর কেউ নন বরং স্বয়ং রাসুলুল্লাহ (ﷺ)। . চলতে চলতে কিছুদিনের মধ্যেই তারা পৌঁছে যান কুবাতে। যা মদিনা থেকে একটু বাহিরে। . দুপুরের উত্তপ্ত রোদের কারণে সেদিনের মতো সবাই রাসুলুল্লাহকে (ﷺ) না আসতে দেখে ফিরে গেল ঘরে। জনৈক ইহুদী কী কাজে বের হয়ে দেখতে পায় কয়েকজন লোক আসছেন। সে তাৎক্ষণিক খুশীতে আত্মহারা হয়ে চিৎকার দিয়ে বলে উঠলো, "হে আরবের লোকেরা! তোমাদের বহু আকাঙ্খিত অতিথি ঐ সে এসে গেছেন।" . জনৈক ইহুদীর কথা বলা শেষ হয়নি। এরই মধ্যে মুসলিমেরা অস্ত্রাগারে ঘর থেকে বের হয়ে এসে দৌড়ে সেদিকে গেল। সবাই তাকবীর ধ্বনিতে চারিদিকে মাতিয়ে তুলতো৷ আকাশে বাতাসে আজ খুশীর আমেজ, নবীজী (ﷺ) যে এসেছেন তাদের মাঝে! কিন্তু রাসুলুল্লাহ () কোনজন তারা বুঝতে পারছিলেন না কারণ তারা কোনোদিন তাকে দেখেননি। পরে আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) দেখিয়ে দিলেন। মানুষজন সবাই এসে তাঁকে স্বাগত জানাতে থাকলো। . কুবাতে থাকা অবস্থায় রাসুলুল্লাহ () মসজিদ নির্মাণ করেন যা ইসলামের ইতিহাসে নির্মিত সর্বপ্রথম মাসজিদ। এদিকে আলী (রাদ্বি আল্লাহু আনহু) তার কাজ শেষ করে রাসুলুল্লাহর (ﷺ) সাথে কুবায় এসে মিলিত হোন। আবু বকরের (রাদ্বি আল্লাহু আনহু) পরিবারও এই সময়ের ভেতরে কুবায় এসে পৌঁছে যান। এবং আবু বকরের (রাদ্বি আল্লাহু আনহু) মেয়ে আসমা (রাদ্বি আল্লাহু আনহু) এখানেই প্রথম মুহাজির সন্তান জন্মদান করেন যার নাম 'আব্দুল্লাহ ইবনে যুবাইর' (রাদ্বি আল্লাহু আনহু)। এই সন্তানের জন্ম হওয়ার খবর শুনে আনন্দ বয়ে যায় প্রত্যেক মুহাজিরের ঘরে ঘরে। . ইহুদী এক রাব্বি খেজুর গাছের উপরে কাজ করছিলেন। রাসুলুল্লাহ (ﷺ) কুবায় এসেছেন শুনে তিনি গাছ থেকে নেমে গুটিগুটি পায়ে হেঁটে হেঁটে কুবায় চলে যান রাসুলুল্লাহকে (ﷺ) দেখার জন্য। রাসুলুল্লাহর (ﷺ) চেহারা দর্শনের সাথে সাথে তিনি বলেন যে "এই চেহারা কোন মিথ্যাবাদীর চেহারা নয়"। এই মানুষটি ছিলেন 'আব্দুল্লাহ ইবনে সালাম' (রাদ্বি আল্লাহু আনহু)। . এদিকে রাসুলুল্লাহ (ﷺ) মদিনায় হিজরত করে চলে এসেছেন, চারিদিকে এই খবর দাবানলের মতন ছড়িয়ে পড়লেও খবর পৌঁছায়নি সালমানের (রাদ্বি আল্লাহু আনহু) কানে। . একদিন তিনি গাছের উপর উঠে কাজ করছিলেন, মালিকের কাজিন এসে তাকে খবর দিলো যে, "আউস খাজরাজ গোত্রের লোকেরা কুবায় এক লোককে ঘিরে বসে আছে, যে কি-না নিজেকে নবী হিসেবে দাবী করছে।" এই বাক্য সালমানের (রাদ্বি আল্লাহু আনহু) কানের ভেতরে প্রবেশ করতেই তিনি এক্সাইটেড হয়ে যান। যার কারণে তার সারা শরীর কাপছিল, সাথে সাথে তিনি নিচে নেমে এসে তার কাজিনকে সংবাদ সম্পর্কে জিজ্ঞেস করেন। এতে তার মালিক ক্ষুব্ধ হয়ে তার গালে সজোরে একটা চড় বসিয়ে দিয়ে বলে, "এসব দিয়ে তোমার কাজ কী? তুমি তোমার কাজে যাও।" . তারপর তিনি তার কাজে চলে যান। সন্ধ্যা ঘনিয়ে আসলে তিনি তার কাছে যা খেজুর আছে তা নিয়ে কুবায় রাসুলুল্লাহর (ﷺ) দরবারে হাজির হলেন। রাসুলুল্লাহকে (ﷺ) পরীক্ষা করার জন্য তিনি তাকে বললেন যে, "আমি শুনেছি আপনি একজন অপরিচিত ব্যক্তি। আপনার বসতবাড়ি এখানে নেই। আপনার কিছু সঙ্গী সাথি সাথে আছেন শুনলাম, তাই আপনার জন্য এগুলো সদকা হিসেবে নিয়ে এসেছি।" এ কথা বলে তিনি খেজুরগুলো সামনে রাখলেন। রাসুলুল্লাহ (ﷺ) সাহাবীদেরকে খাওয়ার জন্য বললেন কিন্তু তিনি নিজে খেলেন না। সালমান (রাদ্বি আল্লাহু আনহু) দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছিলেন, এবার তিনি দেখলেন পাদ্রির বলা প্রথম বৈশিষ্ট্যের সত্যতা মিলেছে। . কুবা থেকে এবার রাসুলুল্লাহ (ﷺ) মদিনার দিকে পা বাড়ালেন। কিছু সময়ের মধ্যেই প্রবেশ করলেন ইয়াসরিবে। রাসুলুল্লাহর (ﷺ) পদার্পণের সাথে সাথে সেই এলাকার নাম বদলে হয়ে গেল 'মদিনা বা রাসূলের শহর।' মদিনার অলিতে-গলিতে সেদিন তাকদীস ও তাহমীদের গুঞ্জন ধ্বনি শ্রুত হচ্ছিলো। আনসারদের ছেলে মেয়েরা খুশীতে কবিতা পাঠ করছিলেন। নারীরা ঘরের উপরে উঠে রাসুলুল্লাহকে (ﷺ) এক নজর দেখা জন্য উঠেপড়ে লাগলেন। সাহাবীগণ রাসুলুল্লাহর (ﷺ) কাছে এগিয়ে গেলেন, স্বাগতম জানালেন। মদিনাবাসী আনন্দে রাসুলুল্লাহকে (ﷺ) বরণ করে নিলো। . এইতো নতুন এক সূর্যের আগমন। আলো ছড়িয়ে পড়তে আর বেশি দেরি না। পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে সেই আলো। আলোয় আলোকিত হবে মানুষজন। বাতিলের ধ্বংস সুনিশ্চিত!