Chapter 12 of 50
শাশ্বত বাণী থামবার নয়
5 min read
কুরাইশরা এবার উঠে পড়ে লাগলো ইসলামের বার্তাকে বন্ধ করার জন্য। তারা রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আটকানোর জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করতে লাগলো। . রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দেখলে তাঁরা উপহাস করতো। কোরআনের আয়াত নিয়ে হাসি-তামাশা করতো। রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিয়ে তাঁরা ব্যঙ্গ-বিদ্রূপ করতো। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে পেরে না উঠলে তাঁরা তাকে মিথ্যাবাদী আখ্যা দিত ইত্যাদি . কিন্তু দিনশেষে তাঁরা দেখতে পেত যে, মুসলিমদের সংখ্যা দিন দিন বাড়ছে, কমার কোনো লক্ষণ নেই। এই বিষয়টা তাদের মাথায় আঘাত হানে। দারুণ নাদওয়াতে বসে তাঁরা প্ল্যান করতে থাকে কী করা যায় এদের সাথে, কোনোভাবেই থামানো যাচ্ছে না। নিজ নিজ গোত্রের সবাইকে ইসলাম থেকে সরিয়ে নিয়ে আসার জন্য তাঁরা একত্র হল। তাঁরা অত্যাচার করার মাধ্যমে তাদেরকে ইসলাম থেকে ফিরিয়ে নিয়ে আসার প্ল্যান নিয়ে মাঠে নামে। . যেই কথা সেই কাজ। এবার মুসলিমদের উপর নেমে আসে একের পর এক অত্যাচারের ঝড়। মক্কায় তখন ৩ শ্রেণির মানুষ বসবাস করতেন ১)এলিট ২)মাওলা/দ্বিতীয় শ্রেণি ৩)দাস/তৃতীয় শ্রেণি। এর মধ্যে এলিট শ্রেণী থেকে মুসলিম হওয়া কাউকে তারা কখনো ইচ্ছাকৃত শারীরিক আঘাত করতো না কারণ তাকে আঘাত করলে গোত্রের সবাই এসে মারা শুরু কবে সেই লোককে যে হাত উঠিয়েছে। এ কারণে তাদেরকে মানষিক অত্যাচার করা হত বেশীরভাগ সময়। মাওলা কিংবা দাস/দাসী যারা ছিলেন তাদের উপর নেমে আসতো ভয়াবহ নির্যাতন। বিশেষ করে দাস/দাসীদের উপর৷ প্রখর রোদে উত্তপ্ত বালুর উপরে শুইয়ে, কখনো মাটির নিচে গলা অব্দি পুঁতে রেখে তাদের উপর নির্যাতন চালাত মক্কার কাফিররা। তাঁদের চিৎকার শুনে কাফিররা অট্টহাসিতে মাটিতে লুটিয়ে পড়তো। অত্যাচারের মাত্রা দিন দিন বাড়তো, কমার কোনো লক্ষ্য ছিল না। অত্যাচারের কারণে অনেকে বাধ্য হয়ে ইসলামের বিরুদ্ধে কিছু শব্দ উচ্চারণ করলেও একমাত্র বিলাল (রাদ্বি আল্লাহু আনহু) কোনো কিছু বললেন নি। এমন ভয়াবহ অত্যাচার রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিচ চোখে দেখেছেন। তিনি সবাইকে সবর করার জন্য বলতেন। অত্যাচারের সময় মুসলিম উম্মাহর প্রথম শহীদ হন একজন নারী যার নাম "সুমাইয়্যা" (রাদ্বি আল্লাহু আনহা)। . মক্কার অন্যতম একজন ছিলেন আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু)। তিনি ব্যবসায়-বাণিজ্য করে যা উপার্যন করেছিলেন তা ব্যয় করা শুরু করলেন দাস মুক্ত করার মাধ্যমে। তিনি অত্যাচার করার স্থানে যেতেন এবং দূর থেকে দাঁড়িয়ে অশ্রুসিক্ত অবস্থায় বিভীষিকাময় দৃশ্য দেখতেন। তাঁরা যখন চলে যেত তখন তিনি তাদের কাছে গিয়ে পানি পান করাতেন। হাত পায়ের বাঁধন খুলে দিতেন। তিনি যখনই সুযোগ পেতেন দাস মুক্ত করতেন। . এত কিছুর পরেও দেখা গেল যে মুসলিমদের সংখ্যা কমছে না বরং বেড়েই চলেছে। রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁরা কোনোভাবেই আটকাতে পারছিল না। এবার তাঁরা চিন্তা করলো, না! কিছু একটা করা চাই। সবাই মিলে সিধান্ত নিলো যে তাঁরা "আবু তালিবের" কাছে প্রতিনিধি দল পাঠাবে এবং তাকে বুঝাবে এই ব্যাপারে। . তাঁরা আবু তালিবের কাছে গেল এবং তাঁকে বললো "হে আবু তালিব, আপনার ভ্রাতুষ্পুত্র আমাদের দেব-দেবীগণকে গালিগালাজ করছেন, আমাদের ধর্মের নিন্দা করছেন, আমাদেরকে জ্ঞান-বুদ্ধি ও বিচার-বিবেকহীন, মূর্খ বলছেন এবং আমাদের পূর্বপুরুষদেরকে ধর্মভ্রষ্ট বলছেন। অতএব, হয় আপনি তাঁকে এ জাতীয় কাজ কর্ম থেকে বিরত রাখুন নতুবা আপনি তাঁর মধ্য থেকে সরে যান।" কুরাইশ প্রতিনিধি দলের এমন কথা শুনে আবু তালিব তেমন কিছু বললেন না। তিনি ঠান্ডা মাথায় সিচুয়েশন হ্যান্ডেল করলেন। তাদেরকে বুঝিয়ে বিদায় করলেন। . কুরাইশ প্রতিনিধিরা এবার হাঁফ ছেড়ে বাঁচলো! যাক, এবার হয়তো তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে। কিন্তু আবারও তাদের মাথায় হাত! এবার তাঁরা দেখলো যে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কোনো দ্বিধা ছাড়াই আরও তীব্র গতিতে ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছেন। যা তাদেরকে আরও ভাবিয়ে তোলে। . রাগে ক্ষোভে প্রতিনিধিরা আবারও আবু তালিবের কাছে আগমন করে। এবার তাঁরা তাঁকে বললো যে, "হে আবু তালিব! আপনি আমাদের মাঝে মান-মর্যাদার অধিকারী একজন বয়ষ্ক ব্যক্তি। আমরা ইতোপূর্বে আপনার নিকট আবেদন করেছিলাম যে আপনার ভ্রাতুষ্পুত্রকে আমাদের ধর্ম সম্পর্কে নিন্দাবাদ করা থেকে বিরত রাখুন। কিন্তু আপনি তা করেননি। আমরা এটা কিছুতেই বরদাস্ত করতে পারছি যে আমাদের পূর্বপুরুষদের গালি দেয়া হোক এবং দেব-দেবীদের নিন্দা দেয়া হোক।" তাঁরা তাকে হুশিয়ার করে বলে যে, "আপনি তাঁকে সেসব থেকে নিবৃত্ত রাখুন, নয়তো আমাদের দু'দলের মধ্যে এক দল ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ বিগ্রহ চলতেই থাকবে।" . কুরাইশদের মুখ থেকে এমন কঠোর কথা শোনার পর আবু তালিব ব্যথিত ও চিন্তিত হলেন অনেকটা। তিনি রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর কাছে আসার জন্য খবর পাঠালেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর কাছে আসার পরে তিনি তাঁকে পুরো ঘটনা খুলে বললেন। এবং সাথে বললেন, "তুমি একটু নিজের ও আমার দিকটা বিবেচনা করো। আমার উপর এমন বোঝা চাপিয়ে দিও না যা আমি বহন করতে অক্ষম।" কথাটা শুনে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বুঝলেন চাচা বুঝি তাঁকে ছেড়ে দিচ্ছেন এবার। নিরবতা ভেঙ্গে এবার রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দৃঢ়তার সাথে বললেন "হে আমার চাচা! আল্লাহর শপথ! তাঁরা যদি আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চাঁদ এনে দেও তবুও শাশ্বত এ মহা সত্য প্রচার সংক্রান্ত আমার কর্তব্য থেকে এক মুহূর্তের জন্যও আমি বিচ্যুত হব না। এ মহামহিম কার্যে হয় আল্লাহ আমাকে জয়যুক্ত করবেন না জয় আমি ধ্বংস হয়ে যাব।" কথাগুলো বলার পরে অশ্রু মুছতে মুছতে যখন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) গৃহ থেকে বের হয়ে যাচ্ছিলেন তখন আবু তালিব তাঁকে ডেকে বললেন, "যাও, যা ভালো লাগে বলো। আল্লাহর কসম, আমি কখনো কোনো কারণেই তোমাকে তাদের হাতে তুলে দিবো না। নির্দ্ধিধায় নিজ কর্তব্য পালন করে যাও।" . কুরাইশ নেতারা আরও কিছু দিন লক্ষ্য করে দেখলো যে, ইসলামের প্রচার-প্রসার আরও বৃদ্ধি পেয়েছে। তা কোনো ভাবেই আটকানো যাচ্ছে না। শেষ দুইবার আবু তালিবের কাছে গিয়ে কঠোর হুমকি দিয়েও কাজ হয়নি। তার মানে, আবু তালিব রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পরিত্যাগ করবেন না। তিনি ভাতিজার জন্য সবার সাথে লড়তে প্রস্তুত৷। আবু তালিবের অনেক সম্মান ছিল যার কারণে কেউ তাঁর কথার বিরুদ্ধে কথা বলার সাহস করতো না। . কুরাইশ নেতাদের টেনশনে অবস্থা খারাপ। ন! কিছু একটা করা চাই। এই শাশ্বত বাণী প্রচারণা থেকে যেভাবেই হোক থামাতে হবে। চিন্তা করতে করতে তাঁরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হয়। . কুরাইশ প্রতিনিধি দল এবার ওলীদ বিন মুগীরার সন্তান ওমারাকে সঙ্গে করে আবু তালিবের বাড়িতে গেলেন। তারপর তাঁরা বললো যে, "হে আবু তালিব! এ হচ্ছে কুরাইশদের মধ্যে সবচেয়ে সুন্দর এবং ধার্মিক যুবক। এর শোনিতপাতের খেসারত এবং সাহায্যের অধিকারী আপনি হবেন। অতএব, আপনি একে পুত্ররূপে গ্রহণ করুন। আর আপনার ভাতিজাকে আমাদের সাতে তুলে দিন যে কিনা আমাদের পূর্বপুরুষদের বিরোধিতা করছে।" তাদের এমন প্রস্তাব শোনার পর আবু তালিব বললেন, "তোমারা যা বলেছো তার চেয়ে ফালতু ও অর্থহীন কথা আর কী হতে পারে! তোমরা আমাকে তোমাদের সন্তান দিচ্ছো যে আমি তাঁকে খাইয়ে-পরিয়ে মোটাতাজা করবো আর আমার সন্তানকে তোমাদের হাতে তুলে দিবো এই যে তোমরা তাকে হত্যা করবে! এটা কোনোদিন সম্ভব না।" . কুরাইশদের নেতারা এবার দেখলো যে আর কোনো পথ খোলা নেই তাদের সামনে। এবার তাঁরা অফিশিয়াল্লি রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও মুসলিমদের সাথে শত্রুতা শুরু করলো। স্বয়ং রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) চাচা আবু লাহাবও শত্রুতা করা শুরু করলো। অত্যাচারের মাত্রা তীব্র থেকে তীব্রতর হতে লাগলো!