Chapter 36 of 50
আয়িশার (রাঃ) প্রতি মিথ্যা অপবাদ
7 min read
মুসলিমরা বেশ শান্তিতে বসবাস করছিল কিন্তু ঝামেলা পাকালো বেদুঈন গোত্রের এক লোক! . খন্দকের যুদ্ধ আর বনু কুরাইযাকে উৎখাতে পর আরবের সালাম ইবনে আবুল হাকীক নামক এক লোক মুসলিমদের বিরুদ্ধে মানুষদেরকে খেপিয়ে সংঘবদ্ধ করতে লাগলো। তার প্ল্যান ছিল এভাবে সৈন্যবাহিনী একত্র করে মুসলিমদের উপরে অতর্কিত হামলা করে তাদেরকে নিঃশেষ করে দিবে। . রাসুলুল্লাহর (ﷺ) কাছে তার খবর পৌঁছালো! মুসলিমদের মধ্যে কয়েকজন সাহাবী তাকে হত্যা করতে চাইলেন। তাদেরকে অনুমতি দেয়া হতো। অনুমতি পেয়ে তারা খাইবারে সেই লোকের বাড়িতে রাতের আঁধারে চলে গেলেন এবং তা ঘেরাও করে ফেললেন। সাহাবীরা খেজুর গাছ বেয়ে উপরে উঠে তার কক্ষে প্রবেশ করে তাকে হত্যা করলেন। তার স্ত্রী চিৎকার দিলে তাকেও হত্যা করার জন্য অগ্রসর হলে সাহাবীদের মনে পড়ে যে রাসুলুল্লাহ (ﷺ) কোনো শিশু ও নারীকে হত্যা করতে নিষেধ করেছেন। . হত্যা করে সবাই সিঁড়ি বেয়ে দ্রুত নেমে পড়লেন কিন্তু একজন সাহাবী পিছনে রয়ে গেলেন। পরে তাকে তুলে নিয়ে সাহাবীরা আড়ালে চলে গেলেন। এদিকে গোত্রের লোকেরা খোঁজাখুঁজি শুরু করলো। তারা তাদেরকে না পেয়ে চলে গেল আবুল হাকীকের কাছে তখন তার প্রাণ দেহ থেকে বিচ্ছিন্ন হচ্ছিল। সাহাবীরা কনফার্ম হতে পারছিলেন না যে সে জীবিত আছে নাকি মৃত। একজন বললেন তিনি যাবেন এবং দেখে আসবেন। তিনি তাদের ভীড়ে গিয়ে দাঁড়িয়ে গেলেন এবং দেখলেন যে, সে মৃত্যুবরণ করেছে। তিনি এই সংবাদ নিয়ে আসলেন। তারপর তারা সকলে রাসুলুল্লাহর (ﷺ) কাছে চলে গেলেন। . সাহাবীরা রাসুলুল্লাহর (ﷺ) কাছে গিয়ে আবুল হাকীকের মৃত্যুর সুসংবাদ দিলেন। কিন্তু কে সেই সৌভাগ্যশালী যে তাকে হত্যা করেছে তা নিয়ে দ্বন্দ্ব দেখা দিলো। রাসুলুল্লাহ (ﷺ) তখন সবার তলওয়ার দেখে একজনের তলওয়ার নিয়ে বললেন, "এই হচ্ছে তার হত্যাকারী।" তলওয়ারটি ছিল আব্দুল্লাহ ইবনে আনীসের (রাদ্বি আল্লাহু আনহু)। . রাজীর ঘটনা মুসলিমরা ভুলেননি। রাসুলুল্লাহ (ﷺ) প্রতিশোধ নেয়ার জন্য মুসলিমবাহিনীকে নিয়ে বেরিয়ে পড়লেন। এই অভিযানের ট্যাক্টিক্স ছিল এই যে, প্রতিপক্ষকে ভুল ম্যাসেজ দেয়া। তিনি বুঝালেন যে তারা সিরিয়া গমন করছেন। সুযোগ বুঝে রাসুলুল্লাহ (ﷺ) সেই গোত্রের দিকে অগ্রসর হলেন কিন্তু তাদেরকে ভুল ধারণায় ফেলবেন যে ভাবছলেন তাতে ব্যর্থ হলেন। ২০০ ঘোড়াসওয়ারকে প্রেরণ করলেন কিন্তু কেউই যুদ্ধ করার জন্য এগিয়ে আসলো না। এতে মুসলিমরা মদিনায় ফিরে আসেন। . গাতাফানের একটি ঘোড়াসওয়ার দল গিফারী গোত্রের একজন মুসলিমকে হত্যা করে তার স্ত্রী ও উট ঘোড়া নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মুসলিমদের কয়েকজন তাদের ধাওয়া করলেন এবং বাকি সাহাবিদেরকে সাহায্যের জন্য এগিয়ে আসতে হাঁক দিলেন। রাসুলুল্লাহ (ﷺ) মুসলিমদেরকে বেরিয়ে যেতে বললেন এবং তিনি নিজের বের হলেন। ঘোড়াসওয়ার যারা ছিলেন তারা আগেভাগে পৌঁছে গেলেন। তাদের মধ্যে মুহরিয ইবনে নাযলা (রাদ্বি আল্লাহু আনহু) নামক এক সাহাবী যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন। পদাতিক সৈন্যরা মিলিত হয়ে শত্রু পক্ষকে হত্যা করেন এবং পরে রাসুলুল্লাহসহ (ﷺ) সবাই যী-কারদের পাহাড়ে অবস্থান নেন। গণিমতের মাল মুসলিমদের মধ্যে বণ্টন করে রাসুলুল্লাহ (ﷺ) মদিনায় ফিরে আসেন। . মুসলিমরা আস্তে আস্তে পরাশক্তিতে রুপান্তরিত হচ্ছিল তা দেখে দেখে অনেকে হিংসায় জ্বলেপুড়ে মরছিল। বনু মুস্তালিক গোত্র ভাবছিল মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তাই তারা লোকজন জড় করছিল যুদ্ধ করার জন্য যাতে করে সার্প্রাইজ এট্যাক করতে পারে। তন্মধ্যে রাসুলুল্লাহ (ﷺ) এ খবর পাওয়া মাত্রই মুসলিমদের বহর নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বেরিয়ে পড়লেন। উভয়পক্ষ তখন ময়দানে ছুটে আসলেন। মুসলিম ও বনু মুস্তালিকের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। শেষে মুসলিমরাই বিজয় হয় এবং বিশাল পরিমাণ গণিমত লাভ করে। এতে ছিল সেই গোত্রের নারী-শিশু ও ধন-সম্পদ! . ফেরার পথে দু'জন তরুণের মধ্যে বিবাদ দেখা দেয়। বিষয়টা সংঘর্ষের দিকে চলে যাচ্ছিলো। আনসার লোকটি "হে আনসার!" বলে সাহায্য চাচ্ছিল আর মুহাজির লোকটি "হে মুহাজির!" বলে সাহায্য চাচ্ছিল। পরে মুসলিমরা মারামারি লাগা থেকে তাদেরকে বাঁচান। . এদিকে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলে উঠলো, "তারা এমন কেন করলো? তারা আমাদের মধ্যে পারষ্পরিক ঘৃণা সৃষ্টি করে আমাদের দেশে থেকে আমাদের উপর মাতব্বরি করছে। আল্লাহর কসম! এই কুরাইশ ইতরদের লাই দিয়ে আমরা মাথায় তুলেছি।" তারপর সে বললো, "আল্লাহর কসম! এবার মদিনায় যদি ফিরে যাই, তবে আমাদের মধ্যকার সম্মানিতরা অপদস্ত ইতরদের অবশ্যই সেখান থেকে বের করে দিবে।" তার এই কথাগুলো যাইদ ইবনে আরকাম (রাদ্বি আল্লাহু আনহু) শুনলেন। তিনি দৌড়ে এসে রাসুলুল্লাহকে (ﷺ) জানালেন। পাশে দাঁড়িয়ে থাকা উমার (রাদ্বি আল্লাহু আনহু) শুনে বললেন,৷ "অনুমতি দিন, তার গর্দান উড়িয়ে দেই।" তখন রাসুলুল্লাহ (ﷺ) বললেন, "লোকেরা যখন বলবে মুহাম্মদ (ﷺ) তার সঙ্গীদের হত্যা করেন তখন কেমন হবে?" রাসুলুল্লাহ (ﷺ) সবাইকে সেই স্থান ত্যাগ করার জন্য নির্দেশ দিলেন। সবাই তা শুনে বেরিয়ে পড়লেন। . আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন শুনলো যে, তার খবর রাসুলুল্লাহর (ﷺ) কাছে পৌঁছেছে তখন সে নিজে রাসুলুল্লাহর (ﷺ) কাছে এসে বলে যে, সে এসব বলেনি। রাসুলুল্লাহ (ﷺ) তাকে পাত্তা দিলেন না। . রাসুলুল্লাহ (ﷺ) সেদিন টানা যাত্রা করেন। পরের দিন দুপুরে তিনি বিরতি দিলেন এবং সবাই ঘুমিয়ে পড়লেন। . পরে উঠে মদিনার দিকে রওয়ানা দিলেন। মদিনায় প্রবেশের সময় উবাইয়ের পুত্র রাসুলুল্লাহকে (ﷺ) তার পিতাকে হত্যা করার কথা জানালেন। কিন্তু রাসুলুল্লাহ (ﷺ) না করলেন। উবাই মদিনায় ঢুকতে চাইলে তার ছেলে তাকে বাঁধা দেন এবং রাসুলুল্লাহর (ﷺ) পার্মিশন না ছাড়া ঢুকতে পারবেন না বলেন। পরে রাসুলুল্লাহ (ﷺ) পার্মিশন দেন। . বনু মুস্তালিক গোত্রের দলের নেতার মেয়ে জুয়াইরিয়া (রাদ্বি আল্লাহু আনহা)। তিনি ছিলেন অপূর্ব সুন্দরী এবং রূপ-লাবণ্যের অধিকারিণী মহিলা। তিনি দাসী হয়ে থাকবেন তা অবশ্যই মানায় না। তিনি তার মালিকের কাছে চুক্তি করলেন যে তিনি তার মুক্তিপণ দিবেন। তিনিও রাজি হলেন। . জুয়াইরিয়া গেলেন রাসুলুল্লাহর (ﷺ) কাছে। দরজা খুললেন আম্মাজান আয়িশা (রাদ্বি আল্লাহু আনহা)। ভেতরে এসে তিনি রাসুলুল্লাহকে (ﷺ) তার মুক্তির ব্যাপারে জানালেন। রাসুলুল্লাহ (ﷺ) বললেন, "তোমার জন্য যদি এর চাইতে উত্তম কোনো ব্যবস্থা হয়, তা হলে কেমন হবে?" জুয়াইরিয়া (রাদ্বি আল্লাহু আনহা) তখন জানতে চাইলে রাসুলুল্লাহ বলেন, "আমি তোমার মুক্তিপণ পরিশোধ করে দিয়ে তোমাকে বিবাহ করে নিবো।" জুয়াইরিয়া (রাদ্বি আল্লাহু আনহা) তাতে রাজি হন এবং উম্মুল মূমিনিনের পরিণত হোন। . খুশির খবর দাবানলের মতন ছড়িয়ে পড়লো যে, রাসুলুল্লাহ (ﷺ) বিয়ে করেছেন। তখন লোকেরা বলাবলি করলো রাসুলুল্লাহর (ﷺ) আত্মীয় আমাদের কাছে বন্দী হিসেবে থাকবেন কীভাবে। না তা হতে পারে না। সাথে সাথে সবাইকে মুক্ত করে দেয়া হলো। . এদিকে হারিস নিজের মেয়েকে মুক্ত করার জন্য উট নিয়ে আসেন রাসুলুল্লাহর (ﷺ) দরাবারে। রাসুলুল্লাহ (ﷺ) তাকে লুকিয়ে রেখে আসা ২টি উটের কথা বললে হারিস সাথে সাথে কলিমা পড়ে মুসলিম হয়ে যান। . মদিনায় প্রবেশের পূর্বে একটা স্থানে মুসলিমরা অবস্থান করেন। আম্মাজান আয়িশা (রাদ্বি আল্লাহু আনহা) খেয়াল করলেন গলার হার হারিয়ে গেছে। তিনি খুঁজতে বের হয়ে গেলেন। ফিরে এসে দেখলেন মুসলিমদের সবাই চলে গিয়েছে। তিনি তখন চাদর গায়ে সেখানে ঘুমিয়ে পড়েন। . এদিকে সাফওয়ান (রাদ্বি আল্লাহু আনহু) আলসেমির কারণে পিছনে পড়ে গেলেন। আয়িশাকে (রাদ্বি আল্লাহু আনহা) দেখে তিনি 'ইন্না-লিল্লাহি' পড়লেন। সাফওয়ান (রাদ্বি আল্লাহু আনহু) তার উট এগিয়ে দিলে তাকে আরোহন করার জন্য বললেন। তিনি তা করলেন। সাফওয়ান (রাদ্বি আল্লাহু আনহু) তাকে নিয়ে মদিনায় চলে গেলেন। . এদিকে মদিনায় প্রবেশের সময় মুনাফিকরা তা খেয়াল করলো। তারা তাদের ফন্দি আাঁটলো। আম্মাজান আয়িশা (রাদ্বি আল্লাহু আনহা) ঘরে চলে গেলেন এবং বেশ অসুস্থ হয়ে পড়লেন। . এদিকে অপবাদ দাবানলের মতন ছড়িয়ে পড়ে সবার কানে পৌঁছালো শুধুমাত্র আম্মাজান আয়িশা (রাদ্বি আল্লাহু আনহা) ছাড়া। . এক মাসের মাথায় একদিন বের হলে আম্মাজান আয়িশা (রাদ্বি আল্লাহু আনহা) আসল ঘটনা জানতে পারলেন। তিনি খুব বেশি ব্যথিত হলেন। ঘরে এসে কান্না করতে লাগলেন। রাসুলুল্লাহর (ﷺ) কাছে তিনি তার বাড়িতে চলে যাওয়ার জন্য অনুমতি চাইলে তাকে তিনি তা দেন। . এদিকে সাহাবীদের মধ্যে অনেকে এই গুজব রটানোতে ইন্ডিরেক্টলি ইনভলভড ছিলেন। তা শুনে আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) খুব বেশী ব্যথিত হোন। রাসুলুল্লাহ (ﷺ) বুঝে উঠতে পারছিলেন না যে কী করবেন। . রাসুলুল্লাহ (ﷺ) আয়িশার (রাদ্বি আল্লাহু আনহা) দাসীর সাথে কথা বললেন। তিনি বললেন যে, "তার সম্পর্কে উত্তম ছাড়া আমি কিছুই জানি না।" . অন্যান্য সাহাবীদের মতন আম্মাজান আ'য়িশাকে (রাদ্বি আল্লাহু আনহা) নিয়ে যখন মিথ্যা গুঞ্জন রটানো হলো তখন আবু আইয়্যুব (রাদ্বি আল্লাহু আনহু) তা দৃঢ় সংকল্পে প্রত্যাখ্যান করেন। একদিন বাড়িতে ঢুকার পরব তার স্ত্রী যখন তাকে এই ব্যপারে জিজ্ঞেস করতে যাচ্ছিলেন। তিনি বললেন, "তারা মিথ্যা রটাচ্ছে, তুমি তার জায়গায় হলে কী এই কাজ করতে?" জবাবে তার স্ত্রী "না" বললেন। তারপর তিনি বললেন "তাহলে শুনে রাখো, তিনি তোমার থেকেও উত্তম।" আল্লাহ কোরআনে তাদের এই কথপোকথন ইন্ডাইরেক্টলি উল্লেখ করে প্রশংসা করেন। . রাসুলুল্লাহ (ﷺ) আবু বকরের (রাদ্বি আল্লাহু আনহু) ঘরে আসলেন। আম্মাজান আয়িশাকে (রাদ্বি আল্লাহু আনহা) বললেন, "লোকেরা কী বলছে তা তুমি জানো। লোকে যা বলাবলি করে সেরূপ মন্দ কিছু যদি তুমি করে থাকো। তবে আল্লাহকে ভয় করো এবং তার নিকট তওবা করো! কেননা আল্লাহ তার বান্দাদের তওবা কবুল করেন।" রাসুলুল্লাহর (ﷺ) মুখ থেকে এমন কথা শুনে তিনি আরও ব্যথিত হয়ে কান্না শুরু করলেন। তিনি ভাবলেন তার হয় তার বাবা-মা কিছু বলবেন কিন্তু তারাও তো অসহায় কী উত্তর দিবে! তিনি আল্লাহর কাছে দু'আ করতে থাকলেন এবং রাসুলুল্লাহর (ﷺ) কথা নাকচ করে দিয়ে ধৈর্য ধারণ করলেন। . রাসুলুল্লাহ (ﷺ) তখনও তাদের ঘরে রয়েছেন। এমন অবস্থায় আল্লাহ রাসূলের (ﷺ) উপরে ওহী নাযিল করে জানিয়ে দিলেন আম্মাজান আয়িশা (রাদ্বি আল্লাহু আনহা) নির্দোষ। সুসংবাদটি তাড়াতাড়ি জানালেন আম্মাজানকে (রাদ্বি আল্লাহু আনহা) রাসুলুল্লাহ (ﷺ) বাহিরে বেরিয়ে তিলাওয়াত করে সবাইকে শুনালেন এবং যারা অপবাদে জড়িত ছিলেন তাদেরকে শাস্তি দিলেন। . এদিকে রাসুলুল্লাহ (ﷺ) মক্কাকে খুব মিস করছিলেন।