Chapter 23 of 50
সাহাবিদের হিজরত
6 min read
আক্ববার দ্বিতীয় অঙ্গীকারের পরে রাসুলুল্লাহ (ﷺ) সাহাবীদেরকে মদিনায় হিজরতের অনুমতি প্রদান করলেন। . হিজরতে উদ্দেশ্যে সাহাবীরা নিজে নিজে প্রস্তুত হচ্ছিলেন। মুশরিকরা বুঝে গেল মুসলিমরা একে একে এখান থেকে মদিনায় হিজরত করবে তাই তারা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য তৈরী হলো। . এদিকে হিজরতের জন্য সর্বপ্রথম তৈরী হলেন, 'আবু সালামাহ' 'উম্মে সালামাহ' এবং তাঁদের ঘরে জন্ম নেয়া ছোট্টো শিশু। তারা যখন হিজরত করার জন্য তৈরী হলেন তখন উম্মে সালামাহর (রাদ্বি আল্লাহু আনহা) গোত্ররা দেখে ফেললো। তারা এসে বাঁধা সৃষ্টি করলো এবং তাদের মেয়ে ও তাঁর সন্তানকে নিজ গোত্রে নিয়ে গেল। এদিকে পরিবারকে ফেলে রেখে অশ্রুসিক্ত অবস্থায় মদিনায় পাড়ি জমালেন আবু সালামাহ (রাদ্বি আল্লাহু আনহু)। . আবু সালামাহর (রাদ্বি আল্লাহু আনহু) গোত্ররা যখন জানতে পারলো যে, তাদের রক্তের সন্তান অন্য গোত্রে পড়ে আছে তখন তারা ঐ গোত্রে গেল এবং সেই ছোট্টো সন্তানকে ছিনিয়ে নিয়ে আসলো। কী হৃদয়বিদারক ঘটনা! . এই ঘটনার পর থেকে উম্মে সালামাহ (রাদ্বি আল্লাহু আনহা) সর্বক্ষণ কান্না করতেন। এমন অবস্থা দেখে কোনো এক আত্মীয় বেশ কষ্ট অনুভব করতে থাকেন। তিনি তাকে ছাড়িয়ে দেয়ার ব্যবস্থা করবন এবং উম্মে সালামাহ (রাদ্বি আল্লাহু আনহা) তাঁর সন্তানকে নিয়ে উটের পিঠে চড়ে আল্লাহর নাম নিয়ে মদিনায় হিজরত করার জন্য তৈরী হলেন। বেশ কিছু জায়গা অতিবাহিত হওয়ার পরে পথে দেখা মিললো 'উসমান ইবনে তালহা'-র সাথে। তিনি জিজ্ঞেস করলেন উম্মে সালামাহকে (রাদ্বি আল্লাহু আনহা) যে তিনি কোথায় যাচ্ছেন। জবাব দিলেন, "মদিনায়, স্বামীর কাছে।" উসমান বেশ অবাক হলেন। এই মহিলা বলে কী, সে একা পাড়ি দিবে এতো পথ। এ বিষয় উসমান ইবনে তালহার অন্তরে একটু হলেও নাড়া দেয়। তিনি বলেন যে, তিনি তাকে ও তার সন্তানকে পৌঁছে দিয়ে আসবেন। . তারপর তার উটের লাগাম টেনে নিয়ে চললেন মদিনার দিকে। সেখানে পৌঁছাতে কিছুদিন সময় লেগে যায়। যাত্রা পথে তিনি উম্মু সালামাহর (রাদ্বি আল্লাহু আনহু) সাথে এমন আচরণ করেছেন যা একজন ব্যক্তিত্বসম্পন্ন মানুষ করে থাকে। তাঁকে পৌঁছে দিয়ে উসমান ইবনে তালহা মক্কার উদ্দেশ্যে ফিরে আসেন। এভাবে আবু সালামাহ, উম্মু সালামাহ এবং তাঁদের সন্তান (রাদ্বি আল্লাহু আনহু আজমাঈন) মিলিত হোন। . সিনান ইবনে আর-রুমী (রাদ্বি আল্লাহু আনহু) চিন্তা করলেন হিজরত করার জন্য। কিন্তু সেই খবর ছড়িয়ে গেল মক্কার মুশরিকদের কাছে। তিনি যখন মক্কা থেকে বের হয়ে পথ ধরলেন তখন মুশরিকরা তাকে বাঁধা দিল এবং তার সাথে থাকা সকল সম্পদ তাদেরকে দিয়ে দিতে বললে তিনি তাদেরকে সব দিয়ে দেন এবং মদিনায় পাড়ি জমান। . এভাবের গোপনে নিবৃতে আরও অনেক সাহাবী মদিনায় হিজরত করেন। তাদের বেশীর ভাগই কোনো না কোনো ঝামেলার মধ্যে পড়েছিলেন। কিন্তু তারা মদিনায় পাড়ি জমাতে সক্ষম হোন। . এদিকে উমার (রাদ্বি আল্লাহু আনহু) চিন্তা করলেন হিজরত করবেন। সঙ্গী হিসেবে বেঁছে নিলেন আইয়াশ ইবনে আবু রাবি'আহ (রাদ্বি আল্লাহু আনহু) ও হিশাম ইবনে আসকে (রাদ্বি আল্লাহু আনহু)। . উমার কি লুকিয়ে লুকিয়ে হিজরত করার মানুষ? অবশ্যই না। তিনি ক্বাবা প্রাঙ্গনে উঁচু স্থানে দাঁড়য়ে ঘোষণা দিলেন যে, তিনি হিজরত করছেন। সাথে বলে দিলেন যে, কারো যদি ইচ্ছা হয় তার স্ত্রী স্বামীহারা হবে সে যেন তার সাথে যাত্রাপথে দেখা করে, কারো যদি ইচ্ছা হয় তার মা/বাবা পুত্রহারা হবে সে যেন তার সাথে যাত্রাপথে দেখা করে, কারো যদি ইচ্ছা হয় তার সন্তান পিতৃহারা হবে সে যেন তার সাথে যাত্রাপথে দেখা করে। মজার ব্যাপার হলো, উমারের (রাদ্বি আল্লাহু আনহু) যাত্রাপথে কেউ বাঁধা দেয়নি কারণ অবশ্যই কোরাইশদের কাছে তাদের প্রাণ খুব প্রিয় ছিল। এদিকে নির্দিষ্ট স্থানে উমার (রাদ্বি আল্লাহু আনহু) ও আইয়াশ (রাদ্বি আল্লাহু আনহু) পৌঁছালেও, হিশাম (রাদ্বি আল্লাহু আনহু) পৌঁছাননি। তাকে কুরাইশরা আগেভাগে বন্দি করে ফেলে এবং ঘরের মধ্যে আবদ্ধ করে রাখে। হিশাম (রাদ্বি আল্লাহু আনহু) না আসায়, উমার (রাদ্বি আল্লাহু আনহু) ও আইয়াশ (রাদ্বি আল্লাহু আনহু) মদিনার উদ্দেশ্যে রওয়ানা হোন। কিছু দিন পরে তারা কুবা নামক স্থানে পৌঁছান। আবু জেহেল ও তার সঙ্গে আরেক ব্যক্তি ততক্ষণে তাদের পিছু নিয়েছিল। তারা একটা সময়ে কুবায় এসে পৌঁছায় এবং আইয়াশকে (রাদ্বি আল্লাহু আনহু) বলে যে, "তার মা মানত করেছেন যে, যতক্ষণ তোমাকে দেখতে না পাবে ততক্ষণ পর্যন্ত চুল আঁচড়াবে না এবং রোদ ছেড়ে ছায়াতে আশ্রয় নেবে না।" এ কথা শুনে আইয়াশ (রাদ্বি আল্লাহু আনহু) আবেগপ্রবণ হয়ে পড়লেন। উমার (রাদ্বি আল্লাহু আনহু) বুঝে যান যে, এটা একটা ফাঁদ! তিনি বারবার আইয়াশকে (রাদ্বি আল্লাহু আনহু) রিমাইন্ডার দিচ্ছিলেন কিন্তু এতে কোনো কাজ হচ্ছিলো না। আইয়াশ (রাদ্বি আল্লাহু আনহু) সিধান্ত নিলেন যে, তিনি আবু জেহেলের সাথে মক্কায় ফিরে গিয়ে তার মায়ের সাথে দেখা করে আবারও চলে আসবেন। উমার (রাদ্বি আল্লাহু আনহু) তাকে বললেন যে, "তোমার মায়ের ইচ্ছে পূরণের ব্যাপারে তুমি যখন দৃঢ় সংকল্প তখন তোমার যাতায়াতের সুবিধার্থে আমার উটনীটি নিয়ে যাও। এটি শান্ত স্বাভাবের ও দ্রুতগামী। কুরাইশরা তোমার কিছু করলে দ্রুত পালিয়ে আসতে পারবে।" . আইয়াশ (রাদ্বি আল্লাহু আনহু) মক্কার দিকে পথ দিলেন। পথে আবু জেহেল বললো যে, "আমার এ উট নিয়ে সমস্যায় পড়েছি। তুমি কি তোমার উটনীর পিছনে জায়গা দিবে?" আইয়াশ (রাদ্বি আল্লাহু আনহু) তাদের কথায় রাজি হয়ে গেলেন এবং যখন উটনীটি বসালেন তখন তারা দু'জন তাকে ধরে বসলো এবং দড়ি দিয়ে বেঁধে নিলো। তারপর তাকে এমন অবস্থায় মক্কায় নিয়ে গেল। দিনের আলোয় সকলে তখন দেখছিল। মক্কাবাসীর উদ্দেশ্য সে বললো, "হে মক্কাবাসী! আপনারা আপনাদের অবোধদের সঙ্গে এরূপ করবেন যেমন আমরা আমাদের অবোধের সঙ্গে করেছি।" তারপর তাকে হিশামের (রাদ্বি আল্লাহু আনহু) সাথে একটি গৃহে বন্দি করে রাখা হয়। . হামজাও (রাদ্বি আল্লাহু আনহু) প্রথম দিকে হিজরত করেন। হিজরতের পূর্বে তিনি মক্কাবাসীদেরকে জনসম্মুখে বলে যান যে, তিনি হিজরত করছেন। কারো যদি বুকে সাহস থাকে তাহলে রাস্তায় তার সাথে যেন দেখা করে। অবাক করা বিষয় হলো, কেউই তাকে বাঁধা দেয়নি! . এদিকে একে একে অনেক মুসলিম হিজরত করে ফেললেন বাকি থাকলেন খুব কম সংখ্যক সাহাবী যাদের কোনো প্রচার সামর্থ্য ছিল না হিজরত করার। আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) হিজরতের জন্য তৈরী হলেন। রাসুলুল্লাহ (ﷺ) তাকে বললেন যে, তিনি যেন না যান। এতে আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) বুঝে গেলেন যে, তিনি রাসুলুল্লাহর (ﷺ) হিজরতের সঙ্গী হতে চলেছেন। তখনও হিজরতের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসুলুল্লাহর (ﷺ) জন্য অনুমতি আসেনি। . আবু বকরের (রাদ্বি আল্লাহু আনহু) তখন দুটি উটনী ছিল। তিনি সেগুলোর খুব যত্ন নেওয়া শুরু করলেন এবং খাইয়ে দাইয়ে হৃষ্টপুষ্ট করে তুললেন যেন পথে দ্রুত চলতে পারে। . এদিকে দারুন নাদওয়াতে কুরাইশদের মিটিং চলছে। সবাই খুব চিন্তিত। সবার মনে উত্তেজনা চলছে। এভাবে একে একে সব মুসলিম চলে গেলে তা তাদের বিপদ ডেকে আনবে কারণ তারা বুঝে গিয়েছিল যে মুসলিমদের এখন আলাদা একটা জায়গা হয়েছে। তারা এখন নির্বিঘ্নে জীবন-যাপন করতে পারবে। তারা আস্তে আস্তে পলিটিক্যাল্লি পাওয়ারফুল হয়ে উঠবে যা আটকানো অসম্ভব ব্যাপার। এটা নিয়েও তারা চিন্তিত ছিল যে, তাদের বাণিজ্যিক কাফেলায় এবার খুব ঝামেলা হবে কারণ মুসলিমদের সাথে তারা যা করেছে তার রিটার্ন/প্রতিশোধ নেয়ার কথাই। . আলোচনায় বসলো কুরাইশদের বাঘা-বাঘা নেতারা। কথা একটাই যেভাবে হোক রাসুলুল্লাহকে (ﷺ) আটকাতে হবে। আলোচনার মধ্যে ইবলিসও মানুষরূপে আসলো। আলোচনা হচ্ছে। কী করা যায় কী করা যায়! কীভাবে তাকে থামানো যায়, এবার না থামালে সব শেষ। টানটান আলোচনা শেষে সবাই সিধান্ত নিলো যে, "রাসুলুল্লাহকে (ﷺ) হত্যা করা হবে।" এখন দেখা দিলো এক গোত্র হত্যা করলে বাকিরা এসে ঝামেলা করবে তখন নিকেদের মধ্যে মারামারি লেগে যাবে। খবিশ আবু জেহেল বুদ্ধি দিলো যে, "প্রত্যেক গোত্র থেকে একজন করে লোক আসবে এবং প্রত্যেকেই আঘাত করবে। এতে করে বনু হাশিম একা সব গোত্রের সাথে লড়াই করতে পারবে না কারণ দায়ভার সমানভাবে প্রত্যেক গোত্রের উপর বর্তাবে। ফলে বনু হাশিমকে ব্লাড মানি হিসেবে কিছু দিয়ে মুখ বন্ধ করা যাবে।" সকালে এতে রাজি হলো। স্বয়ং ইবলিসও এমন প্রস্তাব শুনে হ্যাঁসূচক রায় দিলো। নেতারা একমত হয়ে খুশী মনে এমন ন্যক্কারজনক সিদ্ধান্ত নিয়ে নিজ গৃহে চলে গেল। . ঐদিকে রাসুলুল্লাহ (ﷺ) হিজরত করার অনুমতির অপেক্ষায়!