Chapter 21 of 50
প্রথম আক্বাবাহ
7 min read
হজ্জ্বের মৌসুম চলে আসায় বিভিন্ন জায়গা থেকে লোকেরা মক্কায় আসতে থাকলো। রাসুলুল্লাহ (ﷺ) ইসলামের দাওয়াত তাদের কাছেও পৌঁছানোর জন্য প্রস্তুত হলেন। . রাসুলুল্লাহ (ﷺ) আবু বকরকে (রাদ্বি আল্লাহু আনহু) সাথে নিয়ে প্রত্যেক গোত্রের কাছে যেতেন ইসলামের বাণী নিয়ে৷ এবার সাথে আরবকটি শর্ত জুড়ে দিলেন যে, গোত্রটি যেন তাঁকে তাদের মধ্যে জায়গা দেয় যাতে করে তিনি যেন নির্বিঘ্নে আল্লাহর বাণী প্রচার করতে পারেন। আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) বংশবৃতান্ত/Genealogy-তে এক্সপার্ট ছিলেন। রাসুলুল্লাহ (ﷺ) যখন তাকে জিজ্ঞেস করতেই এই গোত্রা কারা তাদের বৈশিষ্ট্য কী, তখন আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে দিতেন। সেই ব্যাখ্যা অনুযায়ী রাসুলুল্লাহ (ﷺ) গোত্রগুলোর কাছে গিয়ে কথা বলতেন। . রাসুলুল্লাহ (ﷺ) একে একে অনেকগুলো গোত্রের কাছে গেলেন। তারা তাঁর কথা শুনলো। কেউ তাঁকে ভদ্রভাবে না করে দিলো, কেউ ব্যাঙ্গাত্মকভাবে, কেউ খুব জঘন্যভাবে। . এদিকে মদিনায় বোয়াসের যুদ্ধে আওস ও খাযরাজ গোত্রের বাঘা-বাঘা নেতারা মৃত্যু বরণ করলেন। যুগ যুগ ধরে তাদের মধ্যে এক মারাত্মক রেষারেষি চলে আসছিল। এবার তাদের নেতৃত্ব সংকটে ভুগতে হলো কারণ বিজ্ঞ টাইপের নেতারা এই দুনিয়াতে আর নেই! যারাই নেতৃত্বে আসবে এখন তারা মোটামুটি যুবক টাইপের। . পরের বার হজ্জের মৌসুমে রাসুলুল্লাহ (ﷺ) আবারও মানুষের মধ্যে দাওয়াত দিতে লাগলেন। একদিন দাওয়াত দেয়ার জন্য বের হলে তিনি অদূরে ৬ জন মানুষকে দেখতে পেলেন। আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) সেদিন আর তাঁর সাথে নেই, তিনি একদম একা। . রাসুলুল্লাহ (ﷺ) তাদের কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন, "তোমরা কারা?" তারা তাঁকে বললো যে, "আমরা খাযরাজ গোত্রের লোক।" রাসুলুল্লাহ (ﷺ) বললেন, "যারা ইয়াহুদীদের সাথে মৈত্রী চুক্তিতে আবদ্ধ, তোমরা কি তারা?" জবাবে তারা হ্যাঁসূচক জবাব দিলো। . রাসুলুল্লাহ (ﷺ) তাদেরকে আলাপ-আলোচনার কথা বললে তারা এতে রাজি হোন। তারপর রাসুলুল্লাহ (ﷺ) তাদেরকে ইসলাম সম্পর্কে বুঝান। তিনি যে আল্লাহর প্রেরিত রাসূল তাও বুঝান। আল্লাহর বাণী কোরআন থেকে পাঠ করে তাদেরকে শুনান। তারপর তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য দাওয়াত দেন। . এই ৬ জন লোকেরা তখন নিজেদের মধ্যে বিস্মিত হয়ে বলাবলি করতে লাগলো, "ইনিতো সেই নবী বলে মনে হচ্ছে যার কথা বলে ইয়াহুদীগণ আমাদেরকে ধমকাতো।" আওস এবং খাযরাজ গোত্রের লোকেরা পৌত্তলিক হলেও তাদের প্রতিবেশী ইয়াহুদীরা একত্ববাদে বিশ্বাসী ছিল। তারা সবসময় তাদেরকে একজন নবী আসবেন বলে শাসাত। আর যখন মারামারি লেগে যেত তখন তারা বলতো যে, "শীগ্রই এক নতুন নবীর আবির্ভাব ঘটবে। আমরা তাঁর অনুসারী হয়ে তোমাদেরকে হত্যা করবো।" . এই ৬ জন লোক নিজেরা কথাবার্তা বলার সময়ই সিধান্ত নিলেন যে, তারা ইসলাম ধর্ম গ্রহণ করবেন এবং তাৎক্ষণিক তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। কারণ তারা বুঝতে পেরেছিলেন যে এটা সত্য ধর্ম। . ইসলাম ধর্ম গ্রহণে পরে তারা রাসুলুল্লাহকে (ﷺ) বললেন যে, "ইয়া রাসূলাল্লাহ! আমরা আমাদের সম্প্রদায়কে এমন পর্যায়ে রেখে এসেছি যে, তাদের মধ্যে যেরূপ পারষ্পরিক শত্রুতা আছে, তা অন্য কোনো জাতির মধ্যে নেই। আমরা আশাবাদী, আল্লাহ আমাদের এই গোটা সম্প্রদায়কে অচিরেই আপনার মাধ্যমে একতাবদ্ধ করে দেবেন। আমরা দেশে গিয়ে তাদের মাঝেও আপনার দ্বীন প্রচার করবো এবং আমরা যে ইসলাম গ্রহণ করেছি, তাদেরকেও তা গ্রহণ করতে বলবো। আল্লাহ যদি তাদেরকে তা কবুল করার তৌফিক দান করেন তবে আপনার চাইতে শক্তিশালী কেউ হবে না।" এরপরে তারা নিজেরা নিজেদের এলাকায় চলে যান। তাদের পরিবারকে ইসলামের দাওয়াত দেয়, আত্মীয়-স্বজনদেরও। এতে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করে। . রাসুলুল্লাহর (ﷺ) স্বপ্নে আয়িশাকে (রাদ্বি আল্লাহু আনহা) দু’বার দেখানো হয়েছে। তিনি দেখলেন যে, আয়িশা (রাদ্বি আল্লাহু আনহা) একটি রেশমী কাপড়ে আবৃতা এবং তাঁকে বলা হচ্ছে "ইনি আপনার স্ত্রী।" রাসুলুল্লাহ (ﷺ) ঘোমটা সরিয়ে দেখলেন যে, সে মহিলা আয়িশা (রাদ্বি আল্লাহু আনহা)। তখন তিনি ভাবছিলেন যে, যদি তা আল্লাহ্র পক্ষ হতে হয়ে থাকে, তবে তিনি তা বাস্তবায়িত করবেন। . এদিকে আবু বকরের (রাদ্বি আল্লাহু আনহু) ইচ্ছা রাসুলুল্লাহর (ﷺ) সাথে রক্ত সম্পর্ক গড়ে তোলার। খাওয়ালা যখন উম্মে রুমানের (রাদ্বি আল্লাহু আনহা) সাথে আয়িশার (রাদ্বি আল্লাহু আনহা) বিয়ে নিয়ে কথা বললেন তখন আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) সাথে সাথে রাজি হয়ে গেলেন। রাসুলুল্লাহর (ﷺ) সাথে তাঁর মেয়ের বিয়ে এ তো বিশাল সুসংবাদ। তাৎক্ষণিক আবু বকরের (রাদ্বি আল্লাহু আনহু) স্ত্রী মনে করিয়ে দিলেন যে, আয়িশার (রাদ্বি আল্লাহু আনহা) সাথে মুত'ঈমের ছেলে যুবাইরের সাথে বিয়ে দেয়ার কথা ছিল। তিনি তখন মুত'ঈমের বাড়ির দিকে রওয়ানা দিলেন এই আশায় যে বিয়েটা যেন ক্যান্সেল করা যায়। এদিকে মুত'ঈমের বাড়িতে যেতেই মুত'ঈমের স্ত্রী আবু বকরকে (রাদ্বি আল্লাহু আনহু) গালমন্দ করতে থাকলো। আরও বলতে থাকলো, "তোমার মেয়ে আমাদের ঘরে দিবে আর আমাদেরকে আমাদের ধর্ম ত্যাগ করার জন্য বাধ্য করবে! তা কোনোদিন হবে না।" এতেই বিয়ে ক্যান্সেল হয়ে যায়। আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) কোনো কথা না বাড়িয়ে চলে আসেন। বাড়িতে ফিরে আসার পর রাসুলুল্লাহকে (ﷺ) তাঁর ঘরে আমন্ত্রণ জানান এবং রাসুলুল্লাহ (ﷺ) বাড়িতে আসলে আয়িশার (রাদ্বি আল্লাহু আনহা) সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। তখন আয়িশা (ﷺ) স্বামীগৃহে পদার্পণ করেননি। . পরবর্তী হজ্জের মৌসুমে মদিনা থেকে ১২ জন লোক রাসুলুল্লাহর (ﷺ) সামনে এসে উপস্থিত হলেন। তারা সবাই মিনার আক্বাবাহর নিকটে রাসুলুল্লাহর (ﷺ) সাথে মিলিত হয়ে দ্বীন প্রচারের ব্যাপারে কিছু অঙ্গিকারে প্রতিজ্ঞাবদ্ধ হোন। এটাই ছিল প্রথম আক্বাবাহ। যা ছিল নারীদের বায়'আত অনুষ্ঠানের মতন। . এই বায়'আতে রাসুলুল্লাহ (ﷺ) তাদেরকে বলেন যে, "এসো, আমার নিকট এ কথার উপর অঙ্গিকার কর যে, আল্লাহর সঙ্গে কোনো কিছুকেই অংশীদার করবে না, চুরি করবে না, জিনা করবে না, নিজ সন্তানকে হত্যা করবে না, হাত পায়ের মাঝে মন গড়া কোনো অপবাদ আনবে না এবং ভালো কথায় আমাকে অমান্য করবে না। যারা এ সকল কথা মান্য এবং পূর্ণ করবে আল্লাহর নিকট তাদের পুরষ্কার রয়েছে। কিন্তু যারা এগুলোর মধ্যে কোনটি করে বসে এবং তার শাস্তি এখানেই প্রদান করা হয় তবে সেটা মুক্তিলাভের কারণ হয়ে যাবে। আর যদি কেউ এ সবের মধ্যে কোনো কিছু করে বসে এবং আল্লাহ তা গোপন রেখে দেন তবে তার ব্যাপারটি আল্লাহর ইচ্ছের উপর ছেড়ে দেয়া হবে, চাইলে তিনি শাস্তি দিবেন, নচেৎ ক্ষমা করে দিবেন।" রাসুলুল্লাহর (ﷺ) কথা মেনে নিয়ে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হলেন। . আগত লোকেরা এবার চিন্তা করলেন মক্কা থেকে এমন কাউকে যেন তাঁরা নিয়ে যেতে পারেন যিনি তাদেরকে ইসলাম সম্পর্কে শিক্ষাদান করবেন এবং সেখানে অন্যান্যদের মধ্যে ইসলামের দাওয়াত প্রচার করবেন। রাসুলুল্লাহর (ﷺ) কাছে এই বার্তা তারা পৌঁছালেন। রাসুলুল্লাহ (ﷺ) তখন তাদের সাথে পাঠালেন বিজ্ঞ এক যুবক। যিনি কিনা তৎকালীন মক্কার প্রভাবশালীর সন্তান ছিলেন, ছিলেন সুদর্শন এক যুবক। বিলাসিতা যাকে সত্য গ্রহণ করতে বাঁধা দেয়নি। তিনি আর কেউ নন আমাদের প্রিয় একজন সাহাবী 'মুস'আব ইবনে উমাইর' (রাদ্বি আল্লাহু আনহু)। . হজ্ব শেষ হলে মুস'আব (রাদ্বি আল্লাহু আনহু) মদিনা থেকে আগত লোকেদের সাথে চলে গেলেন। সেখানে গিয়ে আস'আদ ইবনে যুরারাহর (রাদ্বি আল্লাহু আনহু) গৃহে উঠলেন। প্রবল উদ্যম ও উদ্দীপনা নিয়ে মুস'আব (রাদ্বি আল্লাহু আনহু) ইসলামের বাণী প্রচার করতে থাকলেন। . একদিন একটি খোলা স্থানে মুসলিমদের তিনি শিক্ষাদান করছিলেন। খবরটি পৌঁছালো সা'দ ইবনে মু'আয ও উসাইদ ইবনে হুযায়ের কাছে। তারা দু'জনে সিধান্ত নিলেন এসব দাওয়াতি কার্যক্রম যেভাবেই হোক বন্ধ করতে হবে। প্রথমে উসাইদ এসে বাঁধা দিলেন কিন্তু মুস'আবের (রাদ্বি আল্লাহু আনহু) কথা শুনে তিনি মজলিসে বসে পড়লেন। তারপর মুস'আবের (রাদ্বি আল্লাহু আনহু) কথা শুনে তার অন্তর পরিবর্তন হতে থাকে। তাৎক্ষণিক তিনি মুসলিম হয়ে যান। উসাইদ (রাদ্বি আল্লাহু আনহু) এবার চিন্তা করলেন সা'দ ইবনে মুয়াযকে যদি মুসলিম বানানো যায় তাহলে আরও অনেকেই মুসলিম হয়ে যাবে। এদিকে উসাইদ (রাদ্বি আল্লাহু আনহু) সা'দকে কৌশলে মুস'আবের (রাদ্বি আল্লাহু আনহু) মজলিসে পাঠালেন। মুস'আব (রাদ্বি আল্লাহু আনহু) সা'দকে মজলিসে বসার আহবান করলেন। তিনি তা গ্রহণ করে বসে পড়লেন। মুস'আব (রাদ্বি আল্লাহু আনহু) তখন সবার সামনে কুরআন পাঠ করে বুঝাচ্ছিলেন এবং ইসলাম সম্পর্কে বুঝাচ্ছিলেন। সা'দ ইবনে মুয়ায (রাদ্বি আল্লাহু আনহু) তাৎক্ষণিক মুসলিম হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং গোসল করে তিনি মুসলিম হয়ে যান। . সা'দ ইবনে মুয়ায (রাদ্বি আল্লাহু আনহু) মুসলিম হয়ে নিজ গোত্রের কাছে ফিরে গেলেন। তিনি ছিলেন গোত্রের প্রধান নেতা। গোত্রের সবাইকে ডেকে পাঠালেন। সবাই আসার পরে তিনি বললেন, "তোমাদের নারী-পুরুষের সকলের সঙ্গে আমার কথা বলা হারাম, যতক্ষণ পর্যন্ত না তোমরা আল্লাহ এবং তাঁর রাসূলের (ﷺ) উপর ঈমান আনছো। তাঁর কথার প্রতিক্রিয়া এমন ছিল যে, সন্ধ্যা হওয়ার পূর্বেই তাঁর গোত্রের কোনো ঘর রইলো না যেখানের মহিলা-পুরুষ ইসলাম ধর্ম গ্রহণ করেনি কেবল মাত্র একজন লোক ছাড়া যার নাম উসাইরিম। . মুয়া'আব (রাদ্বি আল্লাহু আনহু) দৃঢ়তার সাথে ইসলামের বাণী প্রচার করে গেলেন। মদিনার প্রত্যেকটা ঘর ইসলাম সম্পর্কে অবগত হলো। যাদের ইচ্ছা হয়েছে তারা কবুল করেছে যাদের ইচ্ছে হয়নি তারা কবুল করেনি। তবে মদিনার আরব গোত্রের অনেক মানুষ মুসলিম হয়ে গিয়েছিল। রাসুলুল্লাহকে (ﷺ) সংবাদ পাঠানোর পরে তিনি মুস'আবকে (রাদ্বি আল্লাহু আনহু) জুমু'আর সালাত আদায়ের জন্য নির্দেশ দিলেন। . নবুওতের ১৩তম বৎসরের হজ্বের পূর্বেই মুস'আব (রাদ্বি আল্লাহু আনহু) মক্কায় এসে রাসুলুল্লাহকে (ﷺ) মদিনার অবস্থা সম্পর্কে অতিবাহিত করেন। তিনি রাসুলুল্লাহকে (ﷺ) মদিনায় অবস্থিত গোত্রগুলোর অবস্থা, তাদের রণকৌশল ও প্রতিরক্ষামূলক দক্ষতার উৎকর্ষতা সম্পর্কে অবগত করেন। . এদিকে মদিনা থেকে পৌত্তলিকদের সাথে মক্কায় হজ্বের জন্য রওয়ানা দেন ৭০ জনের অধিক মুসলিম।