Chapter 27 of 50
অগ্রসর, বদর
6 min read
মক্কার কাফিররা মুসলিমদের উপর যে অত্যাচার করেছিল তা কিন্তু মুসলিমরা ভুলে যাননি। প্রতিশোধের আগুন তাদের অন্তরে দাউদাউ করে জ্বলছিল। তাঁরা শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন। . মক্কার কাফিররা নিজেদের অহংকারকে খুব বড় কিছু মনে করতো। মুসলিমদের তারা মদিনায়ও শান্তিতে থাকতে দিবে না বলে সিধান্ত নিল। বড়সড় একটি চিঠি পাঠিয়ে দিল তাদের মুশরিক বন্ধু 'আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালালু' নামক ব্যক্তির কাছে। . কুরাইশদের এমন চিঠি তার কাছে এসেছে, ব্যাপারটা তার জন্য গর্ভ করার মতন। সে উঠেপড়ে লাগলো মুসলিমদের বিরুদ্ধে। রাসুলুল্লাহর (ﷺ) ওয়ার্নিং পেয়ে সে কিছুটা ঠান্ডা হয়ে যায়। . উমাইয়্যাহ ইবনে খালাফের বন্ধু সা'দ ইবনে মু'আয (রাদ্বি আল্লাহু আনহু)। ব্যবসায়ীক কাজে মক্কায় আসে। এসে বন্ধুর বাড়িতেই উঠেন। দুপুরের দিকে দু'জনে বের হলেন তাওয়াফ করার জন্য তখন মুখোমুখি হোন আবু জেহেলের। আবু জেহেল তাকে দেখে মারামারিতে লিপ্ত হয়ে যাওয়ার উপক্রম হয়। পরে সা'দ (রাদ্বি আল্লাহু আনহু) তাকে থ্রেট দিয়ে বলেন যে, তাকে যদি কিছু করা হয় তাহলে তাদের ব্যবসায়ীক কাফেলারকে দেখে নিবেন।" এমন ধমক খেয়ে আবু জেহেল সেখানেই থেমে যায়। . এদিকে আল্লাহ যুদ্ধের অনুমতি দিয়ে আয়াত নাযিল করলেন। আল্লাহ কোরআনে সূরা আল-হাজ্জের ৩৯ নম্বর আয়াত নাযিল করে বলেন, "যুদ্ধের অনুমতি দেয়া হল তাদেরকে যারা আক্রান্ত হয়েছে। কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। আল্লাহ নিশ্চয়ই তাদেরকে সাহায্য করতে সক্ষম।" যুদ্ধের অনুমতি নাযিল হলে প্রথম দিকে তা শুধু কুরাইশদের সাথেই সীমাবদ্ধ ছিল। . মক্কা থেকে দুটি বাণিজ্যিক কাফেলা যাওয়ার কথা। একটা সিরিয়াতে আরেকটা ইয়েমেনে। এই কাফেলাতে মক্কাবাসী বিনিয়োগ করতো। মুসলিমদের ফেলে আসা ধন-সম্পদ তারা লুটে নিয়ে এসবে বিনিয়োগ করেছে। রাসুলুল্লাহ (ﷺ) এ ব্যাপারে অবগত ছিলেন। . রাসুলুল্লাহ (ﷺ) জানতে পারলেন আবু সুফিয়ানের নেতৃত্বে একটি বাণিজ্যিক কাফেলা সিরিয়ার দিকে রওয়ানা হচ্ছে। খবর পেয়ে রাসুলুল্লাহ (ﷺ) বেরিয়ে পড়লেন, সাথে ২০০ জনের মতো সাহাবী। দূর থেকে আবু সুফিয়ানের লোকেরা মুসলিমদের বাহিনীকে দেখে ফেলে তাই তারা তাৎক্ষণিক রাস্তা বদল করে অন্য রাস্তা দিয়ে সিরিয়া গমন করে। এরই মধ্যে একজন বার্তাবাহক দিয়ে আবু সুফিয়ান মক্কায় খবর পাঠায় যে, ফেরার সময় কিছু একটা হতে পারে তাই তারা যেন প্রস্তুত থাকে। রাসুলুল্লাহ (ﷺ) মুসলিমদের নিয়ে উশাইরাহ নামক স্থানে পৌঁছানোর পর বুঝতে পারলেন যে কাফেলা আগেভাগেই চলে গিয়েছে। তাই তারা মদিনায় ফিরে আসেন। . ৮জন মুহাজির সাহাবীকে ডেকে রাসুলুল্লাহ (ﷺ) একটি অভিযানে যাওয়ার জন্য পাঠালেন। সাথে একটি চিঠি দিয়ে বললেন যে, "অমুক দিকে ২দিন যাত্রা করার পর এই চিঠিটি যেন খোলা হয়।" ২ দিন যাত্রা করার পর আব্দুল্লাহ ইবনে জাহশ (রাদ্বি আল্লাহু আনহু) যখন চিঠি খুললেন তখন লেখা দেখতে পেলেন যে, "আমার এই পথ পাঠ করার পর তোমরা সামনের দিকে অগ্রসর হবে এবং মক্কা ও তায়েফের মধ্যবর্তী স্থানে অবস্থিত "নাখলাহ" নামক স্থানে অবস্থান নিবে। সেখানে বসে কুরাইশদের তৎপরতা পর্যবেক্ষণ করো এবং তাদের খবর আমাকে জানাও।" চিঠি পড়ে তিনি বললেন যে, "যার আসার ইচ্ছা আসতে পারে আর যার ইচ্ছা চলে যেতে পারে।" তারা সকলে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য নিয়ত করলেন এবং এগিয়ে যেতে থাকলেন। একটা জায়গায় গিয়ে তারা বিশ্রাম নিচ্ছিলেন কিন্তু ঝামেলা বাঁধলো যে, সা'দ ইবনে আবী ওয়াক্কাস (রাদ্বি আল্লাহু আনহু) উতবা ইবনে গাযওয়ানের (রাদ্বি আল্লাহু আনহু) উট হারিয়ে গেল। এতে তারা পিছনে পড়ে গেলেন। . এদিকে বাকি ৬ জন নাখলাহতে গিয়ে পৌঁছালেন। সেখানে তাঁবু গাড়ার আগেই দূরে একটি কাফেলা আসছে দেখতে পেলেন। এবং কাফেলায় কোনো গার্ড নেই দেখে তারা ভাবলেন এখনই সময় আক্রমণ করার। এদিকে হারাম মাস চলছিল, এই মাসে যুদ্ধ করা নিষিদ্ধ। তবুও তারা ভাবলেন কোনো রকম ভয় ভীতি দেখিয়ে সবকিছু নিয়ে মদিনায় চলে যাবেন কিন্তু আক্রমণে একজন মুশরিক নিহত হয়ে গেল। বাকি ২ জনকে যুদ্ধবন্দী করে নেয়া হলো রাসুলুল্লাহর (ﷺ) কাছে। . রাসুলুল্লাহ (ﷺ) যখন ঘটনা জানতে পারলেন এবং শুনলেন একজন মারাও গিয়েছে তখন খুব বেশী রাগান্বিত হলেন এবং গনিমত ও যুদ্ধবন্দীদের ব্যাপারে কোনো কিছু করলেন না। এদিকে মক্কার কাফিররা মুসলিমদের বিরুদ্ধে কথা বলার সুযোগ পেয়ে গেল। তারা নানান কথা বলা শুরু করলো। তাদের এসব কথার প্রেক্ষিতে আল্লাহ সূরা বাকারাহর ২১৭ নম্বর আয়াতে বলেন, "তারা তোমাকে হারাম মাস সম্পর্কে, তাতে লড়াই করা বিষয়ে জিজ্ঞাসা করে। বল, ‘তাতে লড়াই করা বড় পাপ; কিন্তু আল্লাহর পথে বাধা প্রদান, তাঁর সাথে কুফরী করা, মাসজিদুল হারাম থেকে বাধা দেয়া এবং তার অধিবাসীদেরকে তা থেকে বের করে দেয়া আল্লাহর নিকট অধিক বড় পাপ।" আয়াত নাযিল হলে তারপর রাসুলুল্লাহ (ﷺ) গনিমত গ্রহণ করেন এবং যুদ্ধবন্দীদের ব্যপারে জানিয়ে দেন যে, তারা যেন টাকা দিয়ে তাদেরকে মুক্ত করে। সাথে শর্ত দেন যে, তাদের দুই সাথি ফিরে না আসা অব্দি কিছুই করা হবে না। তাদের কিছু হলে যুদ্ধবন্দীদেরও সমস্যায় পড়তে হবে। কিছুদিন পরে সা'দ (রাদ্বি আল্লাহু আনহু) ও উতবা (রাদ্বি আল্লাহু আনহু) ফিরে আসেন। পরে দুই যুদ্ধবন্দীদের মুক্তিপণের বিনিময়ে মুক্তি দেয়া হয়। . এদিকে ব্যবসায়-বাণিজ্য করে সিরিয়া থেকে ভালো পরিমাণ মালামাল নিয়ে আবু সুফিয়ানের বাণিজ্যিক কাফেলা মক্কার দিকে রওয়ানা দিয়েছে। এ কাফেলায় মক্কাবাসীর প্রচুর ধন-দৌলত ছিল। এক হাজার উট এবং পঞ্চাশ হাজার স্বর্ণমুদ্রা মূল্যের মালপত্র বহন করছিল। সাথে বেশি না ৪০ জনের মতন গার্ড হিসেবে নিযুক্ত ছিল। . রাসুলুল্লাহ (ﷺ) মুসলিমদের মধ্যে এ বিষয়ে ঘোষণা দিলেন এবং বের হতে বললেন। যদিও এটা বাধ্যতামূলক ছিল না। প্রায় ৩১৩ জনের একটি বহর মদিনা থেকে বের হয়ে যায়। . রাসুলুল্লাহর (ﷺ) একজন ফুফুর নাম 'আতিকা বিনতে আব্দুল মুত্তালিব।' বদর যুদ্ধের ৩ দিন আগে তিনি একটি ভয়াবহ স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখে তাৎক্ষণিক ভীত হয়ে পড়লেন। অস্থির হয়ে তিনি তার ভাই আল আব্বাসকে (রাদ্বি আল্লাহু আনহু) স্বপ্নের ব্যাপারে বলেন। আল আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) স্বপ্নটা জানতে চাইলে আতিকা বলেন যে, "আমি দেখলাম একজন উট সওয়ার মক্কার পার্শ্ববর্তী সমতল ভূমিতে এসে নামলো। এরপর সে উচ্চস্বরে চিৎকার করে বললো, 'সাবধান হে কুরাইশ! তিন দিনের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। তারপর দেখলাম বার্তাবাহকের পাশে লোকেরা সমবেত হয়েছে। এরপর সে মাসজিদুল হারামে প্রবেশ করলো এবং লোকজনও তার পেছনে পেছনে ঢুকলো। সকলে তার পাশে সমবেত হওয়ার পর তার উটটি তাকে নিয়ে ক্বাবা ঘরের ভেতরে গিয়ে উঠলো। তারপর সে চিৎকার করে বললো, 'হে কুরাইশ! তিন দিনের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও।' এরপর বার্তাবাহক তার উটকে নিয়ে আবূ কূবায়স পাহাড়ের উপরে আরোহন করলো। তারপর আবারও একই কথা চিৎকার দিয়ে বললো। এরপর সে পাহাড়ের উপর থেকে বিরাট বড় পাথর নিক্ষেপ করলো। পাথরটা পাহাড়ের পাদদেশে পড়তেই টুকরো টুকরো হয়ে গেল এবং প্রত্যেক টুকরো মক্কাবাসীর প্রত্যেকের ঘরে গিয়ে আঘাত করলো।" আল আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) এমন স্বপ্ন শুনে ঘাবড়ে গেলেন এবং সেটা গোপন রাখার জন্য বললেন। . আতিকার সাথে কথা বলে আল আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) ঘর থেকে বের হয়ে তিনি নিজেই তার এক বন্ধুকে এই স্বপ্নের কথা বলে ফেললেন। শেষে বলে দিলেন কাউকে যেন না বলেন। এদিকে বন্ধুও একই কাজ করলো, তিনিও সবাইকে বলে দিলেন সাথে বলে দিলেন কাউকে না বলতে। দিনশেষে মক্কার প্রত্যেকের কাছে স্বপ্নের খবর পৌঁছে গেল। . পথিমধ্যে আবু জেহেল আল আব্বাসকে (রাদ্বি আল্লাহু আনহু) দেখে বললো, "এ যাবৎ তো তোমাদের পুরুষরা নবুওয়তী করতো আর এখন দেখছি মহিলারাও শুরু করেছে।" তারপর সে আতিকার দেখা স্বপ্নের কথা বললো এবং সাথে বলে দিলো যদি এটা না সত্য হয় তাহলে তারা বনু হাশিমের বিরুদ্ধে মিথ্যুক অপবাদ জারি করবে। আল আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) আবু জেহেলের এই কথা অস্বীকার করে বলেন, তিনি কিছু জানেন না। তিনি সেখান থেকে তাৎক্ষণিক কেটে পড়েন। . রাসুলুল্লাহর (ﷺ) কাছে আবু সুফিয়ানের কাফেলার ব্যাপারে খবর আসা মাত্রই তিনি সাথেসাথে বের হওয়ার সিধান্ত নিলেন।