Chapter 46 of 50
তাবুকের যুদ্ধ
10 min read
রাসুলুল্লাহ (ﷺ) ঘোষণা দিলেন সবাইকে তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য। এ যুদ্ধ ছিল ভীষণ উত্তাপের সময়, অতি দূরের যাত্রা, বিশাল মরুভূমি এবং বহু শত্রুসেনার মোকাবালা করার। কাজেই রাসুলুল্লাহ (ﷺ) এ অভিযানের অবস্থা এবং কোন এলাকায় যুদ্ধ পরিচালনা করতে যাবেন তা মুসলিমদের কাছে প্রকাশ করে দেন যাতে তারা যুদ্ধের প্রয়োজনীয় সামান জোগাড় করতে পারে। . রাসুলুল্লাহর (ﷺ) ঘোষণা শোনার পর মুসলিমরা নিজেদেরকে প্রস্তুত করতে শুরু করলো। সবাই যার যার মতন নিজের উট/ঘোড়াকে তৈরি করছিলেন এবং রাসুলুল্লাহর (ﷺ) কাছে যার যার সামর্থ্য অনুযায়ী মালামাল জমা দিচ্ছিলেন। এদিকে মুনাফিকরস এক্সকিউজ দিতে শুরু করলো একে একে। রাসুলুল্লাহ (ﷺ) তাদেরকে যুদ্ধ থেকে অব্যাহতি দিলেন। . রাসুলুল্লাহ (ﷺ) সবাইকে দান করার জন্য আহবান করলেন কারণ অনেক মানুষ আর প্রচুর জিনিসপত্র দিয়ে রওয়ানা হতে হবে। আহবান শুনে আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) তার ঘরে গিয়ে যা আছে তাইই নিয়ে আসলেন। এদিকে উমারও (রাদ্বি আল্লাহু আনহু) কম না। তিনিও প্রস্তুত হয়ে গেলেন আবু বকরকে (রাদ্বি আল্লাহু আনহু) হারানোর জন্য। দুইজন তাদের সাধ্য অনুযায়ী নিয়ে আসলেন। রাসুলুল্লাহ (ﷺ) উমারকে (রাদ্বি আল্লাহু আনহু) জিজ্ঞেস করলেন, "তুমি কতটুকু এনেছো?" জবাবে তিনি বলেন, "সবকিছুর অর্ধেক।" তারপর আবু বকরকে (রাদ্বি আল্লাহু আনহু) জিজ্ঞেস করেন। আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) বলেন, "আমি আল্লাহ তার রাসূলকে (ﷺ) ঘরে রেখে এসেছি।" এর মানে হলো তিনি সবকিছু নিয়ে চলে এসেছেন। উমার (রাদ্বি আল্লাহু আনহু) অবাক হলেন, তিনি বুঝলেন আস-সিদ্দিককে হারানো সম্ভব নয়। . রাসুলুল্লাহ (ﷺ) সওয়াবের ঘোষণা করছিলেন। উসমান (রাদ্বি আল্লাহু আনহু) যতবার শুনলেন ততবারই বাড়িতে ফিরে গিয়ে সম্পত্তি নিয়ে আসলেন। রাসুলুল্লাহ (ﷺ) তাকে লক্ষ্য করে বলেন, "হে আল্লাহ! তুমি উসমানের প্রতি খুশী হও। আমি তো তার প্রতি খুশী।" . আব্দুর রহমান ইবনে আউফও (রাদ্বি আল্লাহু আনহু) অনেক দান করলেন যাতে মুসলিমদের যুদ্ধে যাওয়ার প্রস্তুতি সহজ হয়। . একজন গরীব সাহাবীও সাহায্য করতে চাইলেন কিন্তু তিনি টাকা দিয়ে পারছিলেন না। সারাদিন কাজ করে তিনি কয়েকটি খেজুর রুজি করেছিলেন। তিনি সেগুলো আল্লাহর রাস্তায় বিলিয়ে দেন। . কা'ব ইবনে মালিক (রাদ্বি আল্লাহু আনহু) প্রস্তুতি নিচ্ছিলেন তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য। তিনি দু'টি বাহন প্রস্তুত রেখেছিলেন। এদিকে রাসুলুল্লাহ (ﷺ) মুসলিমদের বহর নিয়ে তাবুকের দিকে রওয়ানা হয়ে গেলেন কিন্তু কা'ব (রাদ্বি আল্লাহু আনহু) মদিনায় থেকে গেলেন। তিনি ভাবলেন যে, ব্যাপার না, আজ হোক কাল বেরিয়ে পড়বো আর তাদের কাছে চলে যাবো যেহেতু তার বাহন প্রস্তুত আছে। কিন্তু তাকে অলসতা গ্রাস করে ফেললো। এভাবে করতে করতে তার আর যাওয়া হলো না, রয়ে গেলেন মদিনায় কোন প্রকার এক্সকিউজ/যথাযথ কারণ ছাড়া। তিনি মদিনার এখানে যেখানে যেতেন কিন্তু তার সামনে তখন মুনাফিক এবং দুর্বল ও অক্ষম লোক ব্যতীত অন্য কাউকে পেতেন না, যা তার মনে অনেক ব্যাথার সৃষ্টি করে। . রাসুলুল্লাহ (ﷺ) আলীকে (রাদ্বি আল্লাহু আনহু) মদিনায় রেখে যান পরিবারবর্গকে দেখাশোনা করার জন্য। এতে মুনাফিকরা তাকে খোঁটা দেয়ার চ্যান্স পায়। তারা নানান কথা বলে খেপিয়ে তুলছিল। পরে তিনি সজ্জিত হয়ে ঘোড়া সওয়ার করে রাসুলুল্লাহর (ﷺ) কাছে গেলেন এবং জানালেন যে তিনিও যুদ্ধে যাবেন। রাসুলুল্লাহ (ﷺ) তাকে মদিনায় ফিরে যেতে বললেন এবং পরিবারকে দেখাশোনা করার জন্যও বললেন৷ আলী (রাদ্বি আল্লাহু আনহু) তখন ফিরে গেলেন মদিনায়। . পথে রাসুলুল্লাহ (ﷺ) সবার খোঁজ নিচ্ছিলেন। কে কে এসেছে আর কে কে না। এতে অনেক খাঁটি মুসলিমদেরও নাম উঠে কিন্তু তারা সুধারণাই রাখছিলেন তাদের প্রতি। . হটাৎ করে রাসুলুল্লাহ (ﷺ) খেয়াল করলেন কা'ব (রাদ্বি আল্লাহু আনহু) নেই। তিনি জিজ্ঞেস করলেন, "কা'ব (রাদ্বি আল্লাহু আনহু) কোথায়?" বনু সালামাহ গোত্রের একজন বললেন, "হে আল্লাহর রাসুল (ﷺ)! তার ধন-সম্পদ ও অহঙ্কার তাকে আসতে দেয়নি।" এ কথা শুনে মুয়াজ ইবনে জাবাল (রাদ্বি আল্লাহু আনহু) বললেন, "তুমি যা বললে তা ঠিক নয়।" তিনি বলেন, "হে আল্লাহর রাসুল (ﷺ)! আল্লাহর কসম, আমরা তাঁকে উত্তম ব্যক্তি বলে জানি।" তখন রাসূলুল্লাহ (ﷺ) নীরব রইলেন। . রাসুলুল্লাহ (ﷺ) পেছনে তাকিয়ে দেখলেন কে জানি আসছে হেঁটে হেঁটে। তিনি বলেন, "হোক সে আবু যার আল গিফারী (রাদ্বি আল্লাহু আনহু)।" কিছু কাছে আসতেই সবাই দেখলেন, "হ্যাঁ সেটা আবু যার (রাদ্বি আল্লাহু আনহু)।" রাসুলুল্লাহ (ﷺ) তার জন্য দুআ করেন এবং বলেন, "আল্লাহ আবু যারের উপর রহম করুন। সে একাকী চলে, একাকীই মরবে, কিয়ামতের দিন একাই উঠবে।" . এদিকে হিজরে পৌঁছানোর পর রাসুলুল্লাহ (ﷺ) সেখানকার পানির ধারে কাছেও না যাওয়ার জন্য নির্দেশ দিলেন কিন্তু দুজন সাহাবী হয়তো না জেনে থাকার কারণে তা অমান্য করে ফেলেন। এতে রাসুলুল্লাহ (ﷺ) রাগান্বিত হোন। সেই এলাকা ছিল পূর্বের জাতিদের এলাকা যাদেরকে আল্লাহ আযাব দ্বারা ধ্বংস করেছিলেন। রাসুলুল্লাহ (ﷺ) বলেন, "তোমরা অত্যাচারী সম্প্রদায়ের জনপদে ক্রন্দনরত অবস্থা ছাড়া প্রবেশ করো না।" তারপর সেই অঞ্চল থেকে সরে আসেন এবং আল্লাহর কাছে দু'আ করেন মেঘের জন্য। আল্লাহ তা দান করেন। . হটাৎ করে রাসুলুল্লাহর (ﷺ) উট হারিয়ে যায়। সবাই এদিকে ওদিক খোঁজ নিতে শুরু করে। আর মুনাফিকরা সুযোগ বুঝে মজা নিতে শুরু করে। তারা বলে যে, "মুহাম্মদ (ﷺ) লোকটি তোমাদের বলে, সে নাকি একজন নবী এবং তার দাবি মতে সে আকাশের খবর শোনায়, অথচ জানে না তার উটনী কোথায় আছে।" এরই মধ্যে আল্লাহ রাসুলুল্লাহকে (ﷺ) উট কোথায় আছে জানিয়ে দিলেন। সাহাবীদের একটি দল সেখানে গিয়ে তাকে ধরে নিয়ে আসেন। . তাবুকে পৌঁছার পর রাসুলুল্লাহ (ﷺ) সেই এলাকার গোত্রের সাথে সন্ধিচুক্তি করলেন। রাসুলুল্লাহ (ﷺ) রোমানদের জন্য অনেকদিন অপেক্ষা করলেন কিন্তু তারা আসার সাহসই করলো না। পরে মুসলিমরা প্রত্যাবর্তন করেন। . রাসুলুল্লাহ (ﷺ) খালিদকে (রাদ্বি আল্লাহু আনহু) খ্রিষ্টান এলাকায় পাঠালেন যুদ্ধ করার জন্য। তিনি তার প্ল্যাটুন নিয়ে সেখানে গেলেন এবং সেখানকার রাজাকে ধরে নিয়ে আসলেন। রাসুলুল্লাহর (ﷺ) সাথে সে সন্ধিচুক্তি করলো এবং জিযিয়া দেয়ার জন্য রাজি হয়ে গেল। . পথে একটি ঝর্ণা পাওয়া যায় রাসুলুল্লাহ (ﷺ) সবাইকে পানি না তোলার নির্দেশ দেন যতক্ষণ না তিনি সেখানে যান। তাকে অমান্য করে ফেলেন দু'জন সাহাবী। রাসুলুল্লাহর (ﷺ) রাগ উঠে অনেক। পরে তিনি নিজে পাথরে আঘাত করেন এবং পানি বেরিয়ে আসে। এতে সবার সমস্যার সমাধান হয়। . একদিন রাতে মুযানী (রাদ্বি আল্লাহু আনহু) অসুস্থ হয়ে পড়লেন। এতে তার মৃত্যু অনিবার্য হয়ে পড়লো। তিনি ফেরার পথেই মৃত্যুবরণ করেন। রাসুলুল্লাহ (ﷺ) তাকে নিজ হাতে কবরে নামান। . মদিনায় আসার পূর্বে মুসলিমরা যূ-আওয়ান নামক স্থানে বিশ্রাম নিচ্ছিলেন। মুনাফিকরা এসে মসজিদে যিরার নামক মসজিদে এসে সালাত আদায় করার জন্য আহবান করলো। রাসুলুল্লাহর (ﷺ) কাছে ওহী আসলো এ ব্যাপারে। রাসুলুল্লাহ (ﷺ) সেই মসজিদটি ভাঙার জন্য নির্দেশ দিলেন। সাহাবীরা সেটাই করলেন। . . এদিকে রাসুলুল্লাহ (ﷺ) মদিনাউ ফিরে আসছেন শোনে কা'ব (রাদ্বি আল্লাহু আনহু) চিন্তিত হয়ে পড়লেন এবং মিথ্যা ওজুহাত খুঁজতে থাকলেন। যাতে করে রাসুলুল্লাহর (ﷺ) ক্রোধকে ঠান্ডা করতে পারেন। এর জন্য তিনি তার পরিবারের লোকেদের সাথে পরামর্শ করেন। কিন্তু যখন দেখলেন যে রাসুলুল্লাহ (ﷺ) মদিনার কাছাকাছি চলে এসেছেন তখন তিনি মনস্থির করলেন যে, "তিনি কোনভাবেই মিথ্যা বলবেন না এবং মনে মনে স্থির করলেন যে তিনি সত্য কথাই বলবেন।" . রাসুলুল্লাহ (ﷺ) মদিনায় এসে প্রথমে মসজিদে দু'রাকাত সালাত আদায় করে বসলেন। তারপর যারা পিছনে রয়ে গিয়েছিল, মানে যুদ্ধে যায়নি, তাদের যথাযথ কারণ সম্পর্কে অবগত করার জন্য সবাই একে একে আসতে থাকলো। সবাই যার যার কারণ দেখিয়া যাচ্ছে আর রাসুলুল্লাহ (ﷺ) তাদের বিষয় আল্লাহর হাওলা করে তাদের জন্য ক্ষমাপ্রার্থনা করলেন। এরপর কা'ব (রাদ্বি আল্লাহু আনহু) রাসুলুল্লাহর (ﷺ) কাছে গেলেন। রাসুলুল্লাহ (ﷺ) তাকে কারণ কী জিজ্ঞেস করলে তিনি বলেন যে, "তার আসলে কোন যথার্থ কারণ নিয়ে পিছিয়ে পড়ার জন্য।" তখন রাসুলুল্লাহ (ﷺ) বললেন, "সে সত্য কথাই বলেছে।" তারপর তাকে বলেন, "তুমি এখন চলে যাও, যতদিনে না তোমার সম্পর্কে আল্লাহ তা‘আলা ফায়সালা করে দেন।" রাসুলুল্লাহর (ﷺ) কথা শোনে তিনি উঠে চলে গেলেন। তখন তার গোত্রের কিছু লোক তার অনুসরণ করল। তারা তাকে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ হতে বিরত থেকে অন্যান্যদের মতো রাসুলুল্লাহ (ﷺ) কাছে গিয়ে ওযর পেশ করার জন্য জোরাজোরি করতে শুরু করলো। তখন তিনি পূর্ব স্বীকারোক্তি থেকে ফিরে গিয়ে মিথ্যা বলার বিষয়ে মনে মনে চিন্তা করতে লাগলেন। তারপর তিনি তাদেরকে জিজ্ঞেস করেন যে, "তার মতো এ কাজ আর কেউ করেছে কী?" তারা ইতিবাচক জবাব দিয়ে বললো আরও দু’জন তোমার মতো বলেছে এবং তাদের ব্যাপারেও তোমার মতো একই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কা'ব (রাদ্বি আল্লাহু আনহু) সেই ব্যক্তিদের নাম জিজ্ঞেস করলে তারা বলল, একজন মুরারা ইবনু রবী আমরী (রাদ্বি আল্লাহু আনহু) এবং অপরজন হলেন হিলাল ইবনে উমাইয়াহ ওয়াকিফী (রাদ্বি আল্লাহু আনহু)। তাদের নাম শোনে কা'ব ইবনে মালিক (রাদ্বি আল্লাহু আনহু) তার পূর্ব মতের উপর অটল রইলেন। রাসুলুল্লাহ (ﷺ) যে তিনজন তাবূকে অংশগ্রহণ হতে বিরত ছিল তাদের সঙ্গে কথা বলতে মুসলিমদের নিষেধ করে দিলেন। তাই মুসলিমরা তাদেরকে এড়িয়ে চলতে শুরু করলো, বয়কট করতে লাগলো, তাদের প্রয়ি আচরণ বদলে ফেললো। কা'বের (রাদ্বি আল্লাহু আনহু) অপর দু’জন সাথী সংকটে আরও শোচনীয় অবস্থায় নিপতিত হলেন। তারা নিজেদের ঘরে বসে বসে কাঁদতে থাকেন। এদিকে কা'ব ছিলেন অধিকতর যুবক ও শক্তিশালী। তাই তিনি বাইরে বের হতেন, মুসলিমদের জামা‘আতে সালাত আদায় করতেন, বাজারে চলাফেরা করতেন কিন্তু কেউ তার সাথে কথা বলত না। তিনি রাসুলুল্লাহর (ﷺ) খিদমতে হাজির হয়ে তাঁকে সালাম দিতেন। রাসুলুল্লাহ (ﷺ) তার দিকে খেয়াল দিতেন না। কেউ তাকে পাত্তা দিতো না, এভাবে তার প্রতি মানুষদের কঠোরতা ও এড়িয়ে চলা দীর্ঘকাল ধরে চলতে থাকে। . একবার কা'ব (রাদ্বি আল্লাহু আনহু) তার চাচাত ভাই ও প্রিয় বন্ধু আবু ক্বাতাদাহের (রাদ্বি আল্লাহু আনহু) বাগানের প্রাচীর টপকে ঢুকে পড়ে তাঁকে সালাম দেন। কিন্তু তিনি তার সালামের জওয়াব দিলেন না। তিনি তখন বলেন যে, "হে আবূ ক্বাতাদাহ! আপনাকে আমি আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করছি, আপনি কি জানেন না যে, আমি আল্লাহ ও তাঁর রাসূলকে (ﷺ) ভালোবাসি?" তখন তিনি নীরবতা পালন করলেন। তিনি পুনরায় তাঁকে কসম দিয়ে জিজ্ঞেস করলেন। তিনি এবারও কোন জবাব দিলেন না। তৃতীয়বার তাঁকে কসম দিয়ে জিজ্ঞেস করলে তখন তিনি বললেন, "আল্লাহ ও তাঁর রাসূলই (ﷺ) ভাল জানেন।" তখন কা'বের (রাদ্বি আল্লাহু আনহু) চক্ষুদ্বয় থেকে অশ্রু ঝরতে লাগল। একে তো তার উপর আল্লাহর পরীক্ষা চলছে, তার উপর আসলো আরেক পরীক্ষা। একদা তিনি মদিনার বাজারে হাঁটছিলেন। তখন সিরিয়ার এক বণিক যে মদিনার বাজারে খাদ্যদ্রব্য বিক্রি করার উদ্দেশে এসেছিল, সে বলছে, "আমাকে কা‘ব ইবনে মালিককে (রাদ্বি আল্লাহি আনহু) কেউ পরিচয় করে দিতে পারে কি?" তখন লোকেরা তাকে কা'বের (রাদ্বি আল্লাহু আনহু) প্রতি ইশারা করে দেখিয়ে দিল। তখন সে এসে গাস্সানি বাদশার একটি পত্র তার কাছে হস্তান্তর করল। তাতে লেখা ছিল, "পর সমাচার এই, আমি জানতে পারলাম যে, আপনার সাথী আপনার প্রতি জুলুম করেছে। আর আল্লাহ আপনাকে মর্যাদাহীন ও নিরাশ্রয় সৃষ্টি করেননি। আপনি আমাদের দেশে চলে আসুন, আমরা আপনার সাহায্য-সহানুভূতি করব।" এ পত্র পড়ে কা'ব (রাদ্বি আল্লাহু আনহু) তখন বুঝলেন যে এটাও তার জন্য আরেকটি পরীক্ষা। তখন তিনি আগুনের মধ্যে পত্রটি নিক্ষেপ করে জ্বালিয়ে দিলেন। চল্লিশ দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর রাসুলুল্লাহর (ﷺ) পক্ষ থেকে এক সংবাদবাহক তার কাছে এসে বলল, রাসূলুল্লাহ (ﷺ) নির্দেশ দিয়েছেন যে, আপনি আপনার স্ত্রী হতে পৃথক থাকবেন। এ খবর তার অপর দুই সঙ্গীকে পোঁছে দেয়া হয় এবং তারা একদম একা থাকতে শুরু করেন। কিন্তু হিলাল ইবনু উমাইয়্যার (রাদ্বি আল্লাহু আনহু) স্ত্রী রাসূলুল্লাহর (ﷺ) খিদমতে উপস্থিত হয়ে আরয করলেন যে, "হে আল্লাহর রাসূল! হিলাল ইবনু উমাইয়্যা অতি বৃদ্ধ, এমন বৃদ্ধ যে, তাঁর কোন খাদিম নেই। আমি তাঁর খেদমত করি, এটা কি আপনি অপছন্দ করেন?" রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, "না, তবে সে তোমার বিছানায় আসতে পারবে না।" সে বলল, "আল্লাহর কসম! এ সম্পর্কে তার কোন অনুভূতিই নেই। আল্লাহর কসম! তিনি এ নির্দেশ পাওয়ার পর থেকে সর্বদা কান্নাকাটি করছেন।" এরপর আরও দশরাত এভাবে কাটলো। পদার্পণ করলো ৫০ দিনের বয়কট। পঞ্চাশতম রাত শেষে ফজ্বরের সালাত আদায় করে তিনি ঘরের ছাদে এমন অবস্থায় বসে ছিলেন যে অবস্থার ব্যাপারে আল্লাহ তা‘আলা (কুরআনে) বর্ণনা করেছেন। আমার জান-প্রাণ দুর্বিষহ এবং গোটা জগৎটা যেন আমার জন্য প্রশস্ত হওয়া সত্ত্বে সংকীর্ণ হয়ে গিয়েছিল। এমন সময় শুনতে পেলেন এক চীৎকারকারীর চিৎকার। সে সীলা পর্বতের উপর চড়ে উচ্চৈঃস্বরে ঘোষণা করছে, "হে কা‘ব ইবনু মালিক! সুসংবাদ গ্রহণ করুন।" এ শব্দ তার কানে পৌঁছামাত্র তিনি সাজদাহ্য় পড়ে গেলেন। ফজ্বরের সালাতের পর রাসুলুল্লাহ (ﷺ) সাহাবিদেরকে সেই তিন ব্যক্তির তওবা কবুলের সুসংবাদ দিলেন। সুসংবাদ শোনে তারা সবাই সেই তিন ব্যক্তির কাছে ছুটলেন। সবাই তাদেরকে মোবারকবাদ দিতে থাকলেন। সে লোক সর্বপ্রথম কা'বের (রাদ্বি আল্লাহু আনহু) নিকট সুসংবাদ নিয়ে আসলো তিনি তাকে তার পরিহিত একমাত্র কাপড়টি উপহার হিসেবে দিয়ে দেন। তারপর মসজিদের দিকে ছুটে গেলেন রাসুলুল্লাহর (ﷺ) কাছে যাওয়ার জন্য। মসজিদে গিয়ে যখন রাসূলুল্লাহকে (ﷺ) সালাম জানালেন তখন তাঁর চেহারা আনন্দের আতিশয্যে ঝকঝক করছিল। তিনি কা'বকে (রাদ্বি আল্লাহু আনহু) বললেন, তোমার মাতা তোমাকে জন্মদানের দিন হতে যতদিন তোমার উপর অতিবাহিত হয়েছে তার মধ্যে উৎকৃষ্ট ও উত্তম দিনের সুসংবাদ গ্রহণ কর। কা'ব (রাদ্বি আল্লাহু আনহু) তখন বলেন, "হে আল্লাহর রাসূল(ﷺ)! এটা কি আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে?" তিনি বললেন, "আমার পক্ষ থেকে নয় বরং আল্লাহর পক্ষ থেকে।" সুবহানাল্লাহ! কতই না সৌভাগ্যবান তিনি ও তার দুই সঙ্গী। . এদিকে মুসলিমদের সবদিকে বিজয় দেখে একে একে সব গোত্র মদিনায় প্রতিনিধিদল পাঠাতে লাগলো ইসলামের ছায়াতলে আসার জন্য!