Chapter 26 of 50
চুক্তি সম্পাদন ও ক্বিবলা পরিবর্তন
3 min read
মদিনার মুসলিম সমাজে একটা সুন্দর কাঠামোয় চলে আসায় এবার রাসুলুল্লাহ (ﷺ) অন্যান্যদের সাথে সমোঝোতা গড়ে তোলার কাজে মনোনিবেশ করেন। . মদিনায় আগেরকার সময় বাস করতো ইয়াহুদী ও পৌত্তলিকগণেরা। পৌত্তলিকরা যখন আস্তে আস্তে ইসলামের ছায়াতলে চলে আসেন তখন পৌত্তলিক যারা ছিল তাদের কোনো দাম রইলো না। এদিকে ইয়াহুদীরা প্রকাশ্যে কোনো ঝামেলা না করলেও মনে মনে মুসলিমদের বিরুদ্ধে শত্রুতা নিয়ে বাস করতো। তাই রাসুলুল্লাহ (ﷺ) ইয়াহুদীদের সাথে চুক্তি করলেন। . মদিনায় ইয়াহুদীদের ৩টি গোত্র বসবাস করতো। ১)বনু কাইনুকা। ২)বনু নাযীর। ৩)বনু কুরাইযাহ। ইয়াহুদীদের সাথে চুক্তির ধারাসমূহঃ ১)ইয়াহুদীগণ মুসলিমদের সঙ্গে মিলেমিশে একই উম্মতের মতো থাকবে কিন্তু উভয় সম্প্রদায়ের লোকেরা নিজ নিজ ধর্ম পালন করবে। এটা তাদের নিজেদের অধিকার হিসেবে যেমন গণ্য হবে, ঠিক তেমনিভাবে তাদের সঙ্গে যারা সম্পর্কিত তাদের এবং তাদের দাসদাসীদের বেলায়ও গণ্য হবে ২)মুসলিম এবং ইহুদি উভয় সম্প্রদায়ের লোকই নিজ নিজ আয়-উপার্জনের জিম্মাদার থাকবে। ৩)এ চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট কোনো পক্ষের সঙ্গে অন্য কোনক শক্তি যুদ্ধে লিপ্ত হলে চুক্তিবদ্ধ কক্ষগুলো সম্মিলিতভাবে তার বিরুদ্ধে যুদ্ধ করবে। ৪)এ চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট পক্ষদ্বয়ের লোকেরা নিজেদের মধ্যে সহানুভূতি, সদিচ্ছা ও পারষ্পরিক উপকারের ভিত্তিতে কাজ করে যাবে, কোনো অন্যায়-অনাচার কিংবা পাপাচারের ভিত্তিতে নয়। ৫)মিত্র পক্ষের অন্যায়-অনাচারের জন্য সংশ্লিষ্ট অন্য পক্ষকে দোষী সাব্যস্ত করা যাবে না। ৬)কেউ কারো উপর জুলুম করলে মাজলুমকে সাহায্য করা হবে। ৭)চুক্তিবদ্ধ কোনো পক্ষ যুদ্ধে জড়িয়ে পড়লে, যতদিন চলতে থাকবে ততদিন ইয়াহুদীদেরকেও মুসলিমদের সঙ্গে যুদ্ধের খরচ বহন করতে হবে। ৮)এ চুক্তিভুক্ত সকলের জন্যই মদিনায় কোনো প্রকার হাঙ্গামা সৃষ্টি করা কিংবা রক্তপাত ঘটানো হারাম হবে। ৯)চুক্তিভুক্ত পক্ষগুলো কোনো নতুন সমস্যা কিংবা ঝগড়া ফাসাদে জড়িয়ে পড়ার উপক্রম হলে এর মীমাংসা করবেন আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ)। ১০)কুরাইশ ও তাদের সহায়তাকারীদের আশ্রয় দেয়া চলবে না। ১১)ইয়াসরিবের/মদিনার উপর কেউ হামলা চালালে সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এবং নিজ নিজ অঞ্চল থেকে তা প্রতিহত করতে হবে। ১২)কোনো অন্যায়কারী কিংবা পাপীর জন্য এ চুক্তি সহায়ক হবে না। . সকলে এই চুক্তি দ্বিধাহীনভাবে মেনে নিলো। কোনো প্রকার ঝামেলা ছাড়া সবাই বসবাস করার জন্য প্রস্তুত ছিলো কারণ কেউই ঝামেলাযুক্ত জীবন চায় না। এদিকে এই চুক্তির মাধ্যমে মদিনার আশেপাশে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল, যার নেতৃত্বে ছিলেন রাসুলুল্লাহ (ﷺ)।এদিকে মদিনা হয়ে উঠলো ইসলামী বিশ্বের রাজধানী। . মাসজিদে নাবাবী ছিল সবকিছুর কেন্দ্রবিন্দু। রাসুলুল্লাহ (ﷺ) মনেপ্রাণে চাচ্ছিলেন ক্বিবলা যেন আল্লাহ পরিবর্তন করে দেন। প্রথম দিকে মুসলিমরা জেরুসালেমের দিকে মুখ করে সালাত আদায় করতেন। মদিনায় আসার কিছু সময় পরে রাসুলুল্লাহ (ﷺ) ক্বাবাকে ক্বিবলা হিসেবে চাচ্ছিলেন। তিনি জিব্রাইলকে (আলাইহিসালাম) এ বিষয়ে বললে জিব্রাইল (আলাইহিসালাম) তাঁকে আল্লাহর কাছে দু'আ করতে বলেন। . রাসুলুল্লাহ (ﷺ) আকাশের দিকে তাকিয়ে বারবার দু'আ করতে লাগলেন। একদিন ফজরের সালাত জেরুসালেমের দিকে মুখ করে পড়লেও সেদিন জোহরের সালাত আদায় করলেন ক্বাবার দিকে মুখ করে এবং সবাইকে জানিয়ে দিলেন যে, ক্বিবলা পরিবর্তন হয়েছে। . এদিকে রাসুলুল্লাহর (ﷺ) সাথে জোহর আদায় করা এক সাহাবী নিজ এলাকায় রওয়ানা দিলেন খবর দেয়ার জন্য। সেখানে পৌঁছাতে পৌঁছাতে আসরের ওয়াক্ত হয়ে গেল। মাসজিদে গিয়ে দেখলেন যে, সাহাবীরা জেরুসালেমের দিকে মুখ করে সালাত আদায় করছেন। তিনি সাথে সাথে চিৎকার করে বললেন যে, তিনি রাসুলুল্লাহর (ﷺ) সাথে জোহরের সালাত আদায় করে এসেছেন এবং রাসুলুল্লাহ (ﷺ) ক্বাবার দিকে ফিরে সালাত আদায় করেছেন। এমন কথা শুনে মুসল্লী নিজ নিজ জায়গা থেকে ঘুরে গেলেন এবং ইমাম হেঁটে হেঁটে সামনে আসলেন এবং সালাত শেষ করলেন। এই ঘটনা যে মসজিদ ঘটেছিল সেই মসজিদের নাম "মাসজিদের ক্বিবলাতাঈন।" . ক্বিলবা পরিবর্তন হয়েছে দেখে ইয়াহুদীরা হাহুতাশ করতে লাগলো। তারা বিভিন্ন কথা বলা শুরু করলো যা অযৌক্তিক। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে সেগুলোর জবাব দিয়েছেন।