Chapter 47 of 50
প্রতিনিধি দলসমূহের আগমনের বছর
4 min read
সাক্বীফ গোত্র বুঝতে পারলো যে তাদের পক্ষে একা একা মুসলিমদের সাথে লড়াই করে টিকে থাকা সম্ভব না। . তারা সকলে আলোচনায় বসলো। তারপর সিধান্ত নিলো যে তারা ইসলাম ধর্মগ্রহণ করবে। তাই তারা তাদের প্রতিনিধি দলকে মদিনায় পাঠানোর সিদ্ধান্ত নেয়। . এর বেশ কিছুদিন আগে তারা তাদের মধ্যমণি উরউয়াকে (রাদ্বি আল্লাহু আনহু) হত্যা করে মুসলিম হওয়ার জন্য। তিনি ফজরের আজান দিয়ে সালাতরত অবস্থায় ছিলেন। তখন কে তীর নিক্ষেপ করে তাকে হত্যা করে। . প্রতিনিধি দলটি রাসুলুল্লাহর (ﷺ) দরবারে হাজির হলো। তারা রাসুলুল্লাহর (ﷺ) কাছে প্রথম দাবি করে বসলো যে, "তারা ইসলাম ধর্মগ্রহণ করবে কিন্তু তাদের মধ্য ব্যভিচার, মদ্যপান, সুধ খাওয়ার অনুমতি থাকবে।" রাসুলুল্লাহ (ﷺ) নাকচ করে দিলেন। তারপর তারা দাবি করলো যে, "তাদের মূর্তি লাতকে ভাঙ্গা যাবে না।" রাসুলুল্লাহ (ﷺ) তা খারিজ করে দিলেন। তারা এবার বললো যে, "তাদের জন্য সালাত মাফ করে দিতে।" রাসুলুল্লাহ (ﷺ) সেটাতেও রাজি হলেন না। কোনোদিকে ছাড় না পেয়ে তারা একদম আত্মসমর্পণ করলো। তারপর তারা ইসলাম ধর্মগ্রহণ করে। রাসুলুল্লাহ (ﷺ) সাহাবিদের পাঠালেন মূর্তি ধ্বংস করার জন্য এবং তাদেরকে ইসলাম শিক্ষা দেয়ার জন্য। সাহাবিরা সে আদেশ পালন করলেন। মূর্তি ভেঙ্গে সেটার নিচে প্রচুর ধন-সম্পদের খোঁজ পেলেন। তা নিয়ে মদিনায় চলে আসলেন। . হজ্জ্বের মৌসুম চলে এসেছে। দলে দলে আরবরা প্রস্তুতি নিচ্ছিল হজ্জ্ব করার। রাসুলুল্লাহ (ﷺ) আবু বকরকে (রাদ্বি আল্লাহু আনহু) হজ্জ্ব পালনের প্রধান করে পাঠালেন। মুসলিমরা তার নেতৃত্বে হজ্জ্বে যোগ দিলেন। . এদিকে আরবের মুশরিকরা যারা রয়ে গিয়েছিল তারাও হজ্জ্বে আসলো। এদিকে আল্লাহ ওহী পাঠালেন রাসুলুল্লাহর (ﷺ) কাছে। রাসুলুল্লাহ (ﷺ) আলীকে (রাদ্বি আল্লাহু আনহু) ডেকে পাঠালেন। . আলীকে (রাদ্বি আল্লাহু আনহু) প্রেরণ করে আবু বকরকে (রাদ্বি আল্লাহু আনহু) জানাতে বললেন যেঃ ১) কোনো কাফির জান্নাতে প্রবেশ করবে না। ২) এ বছরের পর আর কোনো মুশরিক হজ্জ করতে পারবে না। ৩) বিবস্ত্র অবস্থায় বায়তুল্লাহর তাওয়াফ করা যাবে না। ৪) রাসুলুল্লাহর (ﷺ) নিকট যার কোনো চুক্তি ছিল, তার সে চুক্তি নির্ধারিত মেয়াদ পর্যন্ত বলবৎ থাকবে। . আলী (রাদ্বি আল্লাহু আনহু) ছুটলেন মক্কার দিকে। পথে আবু বকরকে (রাদ্বি আল্লাহু আনহু) পেলেন। আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) তাকে দেখে বললেন যে, তিনি কী আমীর হয়ে এসেছেন কী না! আলী (রাদ্বি আল্লাহু আনহু) তখন না করেন। তিনি যে কারণে এসেছেন তা তিনি জানালেন। আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) তখন সেই সংবাদ পেলেন। তারা সকলে মক্কায় অবস্থান করলেন। . এরপর আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) যে খবর পেয়েছিলেন তা ঘোষণা দিলেন সবার সামনে। মুশরিকদেরকে ৪ মাস সময় দেয়া হলো এলাকা ছাড়ার জন্য। . হজ্জ্ব শেষে মুসলিমরা যার যার এলাকায় ফিরে গেলেন। . এদিকে একে এক প্রত্যেক গোত্র মদিনায় আসতে লাগলো ইসলাম গ্রহণের উদ্দেশ্যে! . প্রতিনিধি দলসমূহ একে একে আগমন করে হাজির হচ্ছিলো রাসুলুল্লাহর (ﷺ) দরবারে। তারা তার সাথে কথা বলতো তারপর ইসলাম সম্পর্কে বুঝে তা গ্রহণ করে নিজ এলাকায় ফিরে যেত এবং গোত্রের মধ্যে ইসলামের বাণী ছড়াতো। এভাবে দ্বীনের ছায়াতলে সবাই আসতে শুরু করে। . নাজরানের খ্রিষ্টানরা রাসুলুল্লাহর (ﷺ) কাছে আগমন করলো। তারা আহলে কিতাব হওয়ার কারণে ঈসার (আলাইহিসসালাম) সম্পর্কে জানতে চাইলো। রাসুলুল্লাহ (ﷺ) তাদেরকে উত্তর দিলেন। কিন্তু তারা তা মানতে অস্বীকার করলো। রাসুলুল্লাহ (ﷺ) তখন মুবাহালা করার আহবান করলেন। তারা এতে ভয় পেয়ে যায় কারণ তারা জানে যে তাদের ধ্বংস সুনিশ্চিত! তখন তারা জিযিয়া দেয়ার বিনিময়ে চুক্তি সম্পাদনা করলো। . এদিকে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মৃত্যুশয্যায়। সে মৃত্যুবরণ করলো। রাসুলুল্লাহ (ﷺ) আসলেন তার জানাযা পড়াতে। এই সেই মুনাফিক যে কিনা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আজ তার জানাযার নামায পড়ানোর জন্য রাহমাতুল্লিল আলামীন স্বয়ং উপস্থিত! সাহাবীরা তো সরাসরি না করতে পারবেন না তাই তারা তার কুকর্মের কথা কথা স্মরণ করিয়ে দিচ্ছিলেন। রাসুলুল্লাহ (ﷺ) তা উপেক্ষা করে জানাযার নামায পড়ান। পরে আল্লাহ ওহী নাযিল করে আর কোনো মুনাফিকের নামায আদায় করা থেকে বিরত থাকার নির্দেশ দেন। . রাসুলুল্লাহর (ﷺ) নিকট মুনাফিকদের লিস্ট দেয়া হয় তিনি তা আমানত হিসেবে হুজাইফা ইবনে আল ইয়ামানকে (রাদ্বি আল্লাহু আনহু) বলেন। . বনু হানিফার দল মদিনায় আসলো। এ দলে ছিল মুসাইলামা আল কাজ্জাব। সে রাসুলুল্লাহর (ﷺ) কাছে তার মৃত্যুর পর ক্ষমতা চাইলো। যদি এতে রাজি হন তবেই সে মুসলিম হবে। রাসুলুল্লাহ (ﷺ) তা মেনে নেননি। এই লোক ফিরে গিয়ে নিজেকে নবী হিসেবে উপস্থাপনা করা শুরু করলো এবং অশ্চর্যের বিষয় হলো তারও অনেক অনুসারী হয়ে গেল। . ইসলামী দাওয়াত ছড়িয়ে পড়ল সমস্ত আরব ভূখণ্ডে! আরববাসী মুক্তি লাভ করতে থাকলো অন্যায়-অত্যাচার ও শিরক থেকে। গড়ে উঠে লাগলো ইসলামি রাষ্ট্র৷ নতুন এক পরাশক্তির আবির্ভাব ঘটলো! ঐ সময়ের বরকতময় জীবনধারা ও উন্নত পরিবেশ পৃথিবীর বুকে আর কবে দেখা দিবে তা অজানা! . ইসলামি কাঠামোতে আরব চলতে শুরু করলো। রাসুলুল্লাহ (ﷺ) হজ্জ্ব করার জন্য প্রস্তুত হলেন।