Chapter 45 of 50
আরবের বুকে কয়েকটি অভিযান
4 min read
যীরানা নামক স্থান হতে রাসুলুল্লাহ (ﷺ) আবারও মক্কায় যান উমরাহ করার জন্য। তারপর ফিরে গেলেন মদিনায়। . তায়েফবাসী তাদের দুর্গ ত্যাগ করছিল না কোনোভাবেই। রাসুলুল্লাহ (ﷺ) তাদেরকে এভাবেই ছেড়ে দেন। . তায়েফে অবস্থান করছিলেন জনপ্রিয় কবি "কা'ব ইবনে যুহাইর" তার ভাই তাকে চিঠি লিখে জানালেন যে, "যদি বেঁচে থাকতে চাও তাহলে রাসুলুল্লাহর (ﷺ) কাছে যাও। আর যদি না যাও তাহলে নিরাপদ জায়গা খুঁজে নাও যদিও সবদিকে মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে।" তা পরে কা'ব ইবনে যুহাইর বেশ ভয় পেয়ে যান। তিনি কবিতা দ্বারা চিঠি লিখলেন বুজায়েরের (রাদ্বি আল্লাহু আনহু) কাছে। বুজায়ের চিঠি পেয়ে রাসুলুল্লাহকে (ﷺ) জানালেন এবং পড়ে শুনালেন। এবার বুজায়ের ক'বকে চিঠি লিখলেন কবিতার মাধ্যমে। তা যেন কা'বের কাছে এটম বোম্বের মতন ফেটে উঠলো। তিনি খুব বেশি ভয় পেয়ে গেলেন। সাথে সাথে মদিনায় গোপনে রওয়ানা দিলেন। . মদিনায় এক বন্ধুর বাড়িতে উঠলেন। বন্ধু পরের দিন তাকে ফজরের সময় মসজিদে নিয়ে গেলেন। সালাত শেষে কা'বকে রাসুলুল্লাহর (ﷺ) দিকে ইঙ্গিত দিলেন। তিনি রাসুলুল্লাহর (ﷺ) কাছে গেলেন, তার পাশে বসে হাতে হাত রাখে বললেন, "ইয়া রাসুলাল্লাহ (ﷺ)! কা'ব তওবা করে ইসলাম গ্রহণ করে আপনার নিকট নিরাপত্তার আশায় এসেছে। আমি তাকে নিয়ে আসলে আপনি কি তার প্রার্থনা মঞ্জুর করবেন?" রাসুলুল্লাহ (ﷺ) ইতিবাচক জবাব দিলেন। এতে কা'ব বললেন, "ইয়া রাসুলাল্লাহ (ﷺ)! আমিই কা'ব ইবনে যুহাইর।" তা শুনে এক আনসার সাহাবী কোষমুক্ত করে তাকে হত্যার অনুমতি চাইলেন। রাসুলুল্লাহ (ﷺ) তখন সেই সাহাবীকে বলেন, "তুমি তার থেকে নিবৃত্ত হও। কারণ সে পূর্বের অবস্থান পরিত্যাগ করে তওবা করে এসেছে।" তারপর কা'ব ইবনে যুহাইর (রাদ্বি আল্লাহু আনহু) রাসুলুল্লাহর (ﷺ) সামনে বসে রাসুলুল্লাহর (ﷺ) জন্য তার লেখা বিখ্যাত কবিতাটি আবৃত্তি করেন। রাসুলুল্লাহ (ﷺ) তা মনোযোগ দিয়ে শুনেন। কা'ব ইবনে যুহাইর (রাদ্বি আল্লাহু আনহু) ঐ আনসার সাহাবীর জন্য তাদের প্রশংসা করেননি কবিতায়। পরে রাসুলুল্লাহ (ﷺ) তা করার জন্য বললে দারুণ আরেকটি কবিতা বলেন আনসারদের উদ্দেশ্য। কা'ব ইবনে যুহাইর (রাদ্বি আল্লাহু আনহু) মুসলিমদের মধ্যে অনন্য এক কবি(!) . কিছু সংখ্যক গোত্র তখনও ইসলামের ছায়াতলে আসেনি। আড়ালে থেকে তারা ইসলামের ক্ষতি করার পরিকল্পনা করে যাচ্ছিল। রাসুলুল্লাহ (ﷺ) এবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলেন। . প্রথমে আক্রমণ করা হলো বনু তামীম গোত্রের উপরে। ৫০জন ঘোড়াসওয়ার তাদের উপর আক্রমণ করেন। এতে তারা না পেরে পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া অনেক কিছু মুসলিমদের হাতে চলে আসে। তা নিয়ে তারা মদিনায় ফিরেন। . এরই মধ্যে বনু তামীম গোত্রের নেতারা মদিনায় আসলেন রাসুলুল্লাহর (ﷺ) কাছে তাদের বন্দী মানুষদের ছাড়িয়ে নেয়ার জন্য। যুহরের সালাতের পরে দুই দলের কবিদের মধ্যে কবিতা আবৃত্তি হলো এতে বনু তামীম গোত্রের লোকেদের কবি বেশ ভালো বক্তব্য রাখছিলেন। তারা কিন্তু মুসলিম হয়ে যান। রাসুলুল্লাহ (ﷺ) তাদেরকে উপহার দেন সাথে তাদের যুদ্ধবন্দীদেরকেও মুক্তি করে দেন। . তাবালাহ অঞ্চলের খাসাম গোত্রের একটি শাখার উপর মুসলিমরা আক্রমণ করার পরিকল্পনা করেন। যেই কথা সেই কাজ ১০ট উট নিয়ে তারা বেরিয়ে পড়েন। গোত্রের কাছে এসে তারা রাত্রিবেলা পৌঁছান। শুভকাজে দেরি করতে নেই। পৌঁছানো মাত্রই আক্রমণ করলেন। এতে অনেক হতাহতের ঘটনা ঘটে। মুসলিমরা প্রতিপক্ষের গবাদিপশু ও কিছু সংখ্যক যুদ্ধবন্দী মদিনায় নিয়ে আসেন। . প্রত্যেক গোত্রের কাছেই প্রথমে ইসলামের দাওয়াত দেয়া হতো। বনু কিলাব গোত্রের কাছেও দেয়া হলো। কিন্তু তারা সাথে সাথে তা প্রত্যাখ্যান করে বসে। তারা যুদ্ধে লিপ্ত হয়ে চাইলে মুসলিমরা তাদেরকে বরণ করে নেন এবং পরাজিত করেন। . কিছু সংখ্যক বেদুঈন চিন্তা করছিল মক্কায় আক্রমণ করবে। খবর পেয়ে ৩০০ লোকের দল তাদের দিকে রওয়ানা হলেন। যেই তারা এই খবর পেল সাথে সাথে ছত্রভঙ্গ হয়ে চলে গেল। . ত্বাই গোত্র আরবেএ বুকে খুব জনপ্রিয় একটি গোত্র। তারা ইয়েমেন অঞ্চলের দিকে থাকে। রাসুলুল্লাহ (ﷺ) আলীকে (রাদ্বি আল্লাহু আনহু) ত্বাই গোত্রের মূর্তি ভাঙ্গার জন্য। ত্বায়ী প্রধান আদী বিন হাতিম ত্বাই। তিনি পাত্তা দিলেন না। ভাবলেন রোমানরা তাকে সাহায্য করবে কারণ তাদের গোত্র ছিল খ্রিষ্টান। এদিকে কোনো সাহায্য আসছিল না। আলী (রাদ্বি আল্লাহু আনহু) তার বাহিনী নিয়ে দ্রুত অগ্রসর হচ্ছিলেন। সাহায্য না আসছে দেখে গোপনে গোত্র ছেড়ে আদী বিন হাতিম ত্বাই পালিয়ে যান। আলী (রাদ্বি আল্লাহু আনহু) সকালে এসে আক্রমণ চালান। তাদের মূর্তি ভেঙ্গে দেন। গোত্রে রয়ে যাওয়া সবাইকে যুদ্ধবন্দী হিসেবে আটক করা হয়। এই বন্দীতে ছিলেন আদী বিন হাতেম ত্বাইয়ের বোন! . ত্বাই পরিবারের সবাইকে রাসুলুল্লাহর (ﷺ) সামনে আনা হয়। হাতিম ত্বাইর মেয়ে বলেন যে, "ইয়া রাসুলুল্লাহ (ﷺ)! এখানে আসা যার পক্ষে সম্ভব ছিল তার কোনো খবর নেই। পিতা মারা গেছেন আর আমি বৃদ্ধা। আমার প্রতি অনুগ্রহ করুন!" রাসুলুল্লাহ (ﷺ) বললেন, "সে তো আল্লাহ ও তার রাসূল (ﷺ) থেকে পলায়ন করেছে।" পরে রাসুলুল্লাহ (ﷺ) হাতিম আত ত্বাইর মেয়েকে মুক্ত করে দিলেন এবং উট একটা দিলেন সাথে কিছু উপহারও। তা নিয়ে তিনি তার গোত্রের দিকে ছুটে গেলেন। . ফিরে যাওয়ার পর আদী বিন ত্বাইর সাথে বোনের সাক্ষাৎ হয়। তিনি তাকে বলেন যে, "তিনি এত সুন্দরভাবে কাজ সম্পাদন করেছেন যে, তোমার পিতাও তেমনটি করতে পারতেন না। তার নিকট যাও ভরসা অথবা ভয়ের সঙ্গে।" তারপর তিনি তাও সওয়ারি নিয়ে ছুটে গেলেন মদিনায়। হাজির হলেন রাসুলুল্লাহর (ﷺ) দরবারে। রাসুলুল্লাহ (ﷺ) তাকে ইয়াহুদী ও খ্রিষ্টানদের সম্পর্কে জানালেন যে তারা পথভ্রষ্ট। সবকিছু বুঝার পর তিনি ইসলাম ধর্মগ্রহণ করার সিদ্ধান্ত নেন এবং সাথে সাথে মুসলিম হয়ে যান! . রাসুলুল্লাহ (ﷺ) ঘোষণা দিলেন রোমানদের সাথে যুদ্ধ করার জন্য। প্রস্তুত হতে বললেন প্রত্যেক যুদ্ধবাজ যুবককে!