Chapter 17 of 50
বয়কট
4 min read
কাফিররা যখন দেখলো মুসলিমদের কোনোভাবেই থামানো যাচ্ছে না তখন তারা নতুন একটি পরিকল্পনা করেলো। . প্রথমে তারা মুসলিমদের ইসলাম থেকে দূরে নিয়ে আসার জন্য নির্যাতন চালাতো। অত্যাচারের মাত্রা দিন দিন বাড়তে থাকে তাতেও কোনো কাজ হয় না। এক সময় তারা চেষ্টা করে রাসুলুল্লাহকে (ﷺ) থামানোর, তাতেও তারা ব্যর্থ হয়। তার পর তারা চেষ্টা করে একটা সমোঝোতায় আসতে কিন্তু এতেও কাজ হয় না। তারপর তারা চেষ্টা করে দ্বীনে ছাড়াছাড়ি নিয়ে আসতে, এতেও তারা সফল হয়নি। কাফিররা হতাশায় ভূগছিল। না তারা পারছিল ইসলামকে থামাতে না পারছিল বনু হাশিম থেকে তাঁকে বিচ্ছেদ করতে। এবার সম্মিলিতভাবে তারা সিদ্ধান্ত নিলো যে, "বনু হাশিমকে সম্পূর্ণভাবে বয়কট করা হবে।" . তারা সিদ্ধান্ত নিলো যে, বনু হাশিমের কারো সাথে ওঠাবসা করা যাবে না, ব্যাবসায়-বাণিজ্য করা যাবে না, বিয়ে দেয়া যাবে না ইত্যাদি থেকে বিরত থাকতে হবে। এখন তারা অঙ্গিকার পত্র বানানোর জন্য তৈরি হলো। যথাযথভাবে অঙ্গিকার পত্র লিখা হলো। সবকিছু ঠিকঠাক করে এই অঙ্গিকার পত্রটি ক্বাবার দেয়ালে ঝুকিয়া রাখা হলো। বয়কটের ডাকে মক্কার সবাই সাড়া দিয়েছিল। তারা বনু হাশিমের লোকেদের সাথে, হোক মুসলিম কিংবা পৌত্তলিক, সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছেদ করলো। যার ফলে বনু হাশিমের লোকেরা মক্কা ছেড়ে মক্কার বাহিরে "শিয়াবে আবু তালিব" নামক জায়গায় একত্র হয়ে বসবাস করতে লাগলেন। . বয়কটের ফলে বনু হাশিমের লোকেরা খাদ্যদ্রব্যের দিক থেকে অনেক সমস্যার সম্মুখীন হতে লাগলো। কেউ তাদের কাছে কোনো কিছু বিক্রি করে না। কেউ তাদের সাথে কথাও পর্যন্ত বলে না। তাদের কাছে যা জমানো ছিল তা দ্বারা সময় কাটাতে থাকেন। কিন্তু সেগুলো দিয়ে তো আর বছরের পর বছর কাটানো যাবে না। একটা পর্যায়ে গিয়ে তাদের খাদ্য সংকট দেখা দিলো। এতে অনেকে উপবাস করে দিন কাটাতেন। খাদ্যের অভাবে একটা সময় তাঁরা গাছের পাতা, চামড়া ইত্যাদি খেতে বাধ্য হলেন। অনেক কষ্ট হতো তাদের। কোনো কোনো সময় অতি গোপনে তারা পণ্যসামগ্রী কিনতে পারতেন। যদিও অনেক ঝামেলার সম্মুখীন হতে হতো কারণ তারা পণ্যের দাম বৃদ্ধি করে দিতো ইচ্ছা করে। . দিনশেষে মক্কায় অবস্থানরত সবাই একে অন্যের আত্মীয়। কেউ চায় না তাদের আত্মীয় এমন পরিস্থিতিতে পড়ুক। খাদিজার (রাদ্বি আল্লাহু আনহা) ভ্রাতুষ্পুত্র বনু হিশামের লোকেদের জন্য খাবার পাঠাতেন। একবার পাঠাতে গিয়ে আবু জেলেহের সাথে তার বিবাদ লেগে যায়। পরে অন্যদের মধ্যস্থতায় তা শেষ হয়। . আবু তালিব রাসুলুল্লাহকে (ﷺ) নিয়ে অনেক টেনশন করতেন। তাঁর যেন কোনো ক্ষতি না হয় সেদিকে খুব করে খেয়াল রাখতেন। এমনকি ঘুমাতে যাওয়ার সময়ও তাঁর নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকতেন। রাসুলুল্লাহ (ﷺ) এই অবস্থায় থাকা সত্ত্বেও মানুষকে ইসলামের দাওয়াত দিতেন। হজ্জের মৌসুমে হাজীদের সাথে কথা বলতেন। বলাবাহুল্য আবু লাহাব এই বয়টের আওতাধীন ছিলো না। সে রাসুলুল্লাহকে (ﷺ) খুব বেশি বিরক্ত করতো। দাওয়াত দিতে গেলে দেখা যায় আবু লাহাব কোথা থেকে হাজির এবং দাওয়াতে প্রাণপণে ব্যাঘাত ঘটাচ্ছে। রাসুলুল্লাহ (ﷺ) তার এই আচরণে অনেক কষ্ট পেতেন। . বয়কটের ৩ বছর অতিক্রম হলো। বনু হাশিমের এই বয়কট মক্কায় অবস্থানরত প্রজ্ঞাবান মানুষেরা মেনে নিতে পারলেন না। তাঁরা চিন্তা করলেন এই বয়কট ভেঙ্গে দিতে হবে। এভাবে নিজেদের আত্মীয়দের সাফার করা তারা কোনোভাবেই সহ্য করবে না। 'হিশাম ইবনে আ'মর' নামক ব্যক্তির প্রচেষ্টার এই অঙ্গিকার পত্র ভেস্তে দেয়ার একটা অবস্থান তৈরি হলো। সে তাঁর বন্ধুদের বাড়িতে এই বিষয়ে আলাপ-আলোচনা করলে সকলে তাঁর সাথে থাকার কথা ব্যক্ত করেন। প্ল্যানমতন তাঁরা এগুতে লাগলেন। পরদিন যুহাইর ভালো কাপড় পরিধান করে ক্বাবায় গেলেন। সেখানে তাওয়াফ করলেন। তারপর সবার উদ্দেশ্যে ভাষাণ দিলেন। যেই ভাষণে অঙ্গিকার নামা ছিন্ন করার ডাক দেন। এতে দেখা গেল পূর্বের কথা মতন একে একে উঠে দাঁড়াতে লাগলেন আর অঙ্গিকার পত্রের বিরুদ্ধে কথা বলতে লাগলেন। এই মজলিসে আবু জেহেলও ছিলো। সে বলে উঠলো, "বুঝেছি বুঝেছি!! এসব আলাপ-আলোচনা আগে পরিকল্পনা করে এসেছো।" . এমন অবস্থায় সকলের চোখ গেল অন্যদিকে। একজন ব্যক্তি হাঁটতে হাঁটতে আসছেন ক্বাবার দিকে। ব্যাপার কী! উনি এখানে কেন! লোকেদের চোখে কৌতুহলে ভরপুর। এক দৃষ্টিতে যেন তারা তাকিয়ে আছে সেই আগত ব্যক্তির দিকে। "কেন আসছেন তিনি? কী জন্য এতো কনফিডেন্টলি এদিকে তাঁর আসা?" প্রশ্নগুলো হয়তো লোকেদের মাথায় ঘুরপাক খাচ্ছিলো। কে সে ব্যক্তি? তিনি আর কেউ নন বরং রাসুলুল্লাহর (ﷺ) চাচা আবু তালিব। হারামে আসার পরই আবু তালিব বললেন, "আল্লাহর তরফ থেকে আমার ভ্রাতুষ্পুত্রের নিকট সংবাদ এসেছে যে, আপনাদের অঙ্গিকার পত্রটির সমস্ত লেখা আল্লাজ প্রেরিত কীটেরা খেয়ে ফেলেছে। শুধু আল্লাহর নামটি ব্যাতিত। যদি তাঁর কথা মিথ্যা হয় তাহলে তাঁর ও আপনাদের মধ্য থেকে আমি সরে দাঁড়াবো। আর তাঁর কথা যদি সত্য প্রমাণিত হয় তাহলে বয়কটের মাধ্যমে আপনারা আমাদের প্রতি যে অন্যায়-অত্যাচার করে আসছেন তা থেকে বিরত হতে হবে।" কাফিররা মনে মনে ভাবলো। চ্যান্স ভালোই মিলেছে। এবার কে বাঁচায়! উৎফুল্ল হয়ে তারা যখন অঙ্গিকারনামাটি খুলতে গেলো তখন দেখলো যে, "বিসমিকা আল্লাহুম্মা" কথাটি অবশিষ্ট রয়েছে বাদ বাকি সব পোকায় খেয়ে ফেলেছে। তারপর বয়কট প্রত্যাহার করা হলো। কিন্তু এতেও কাফিরদের অন্তরে এটা বিশ্বাস স্থাপন হলো না যে, রাসুলুল্লাহ (ﷺ) সত্য নবী। . বয়কটের অবসানের পরে বনু হাশিমের লোকেরা মক্কায় চলে আসেন এবং স্বাভাবিক জীবন-যাপন করতে থাকেন। কিন্তু বয়কটের ঐ অবস্থায় রাসুলুল্লাহর (ﷺ) স্ত্রী খাদিজা (রাদ্বি আল্লাহু আনহা) ও চাচা আবু তালিব খুব বেশী দুর্বল হয়ে পড়েন।