Chapter 42 of 50
মূতার যুদ্ধ
7 min read
দূত হত্যার বদলা নেয়ার জন্য মুসলিমরা প্রস্তুত হচ্ছিলেন! . সবাই প্রস্তুত হলে রাসুলুল্লাহ (ﷺ) সবাইকে সমবেত করে ৩জন সেনাপতি নিযুক্ত করে দিলেন। তারা হলেন যথাক্রমেঃ ১)যাইদ ইবনে হারিসা (রাদ্বি আল্লাহু আনহু) ২) জাফর ইবনে আবী তালিব (রাদ্বি আল্লাহু আনহু) ৩) আব্দুল্লাহ ইবনে রাওয়াহা (রাদ্বি আল্লাহু আনহু) . সবাই মূতার দিকে রওয়ানা হলেন। রাসুলুল্লাহ (ﷺ) তাদের সাথে সানিয়্যাতুল ওয়াদা অব্দি হেঁটে হেঁটে গেলেন এবং তাদেরকে বিদায় জানালেন। সাথে মদিনাবাসীও ছিল। . বাহিনীর সবাই বেরিয়ে পড়লেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা (রাদ্বি আল্লাহু আনহু) ব্যাতিত। তিনি মদিনায় রাসুলুল্লাহর (ﷺ) সাথে জুম্মার সালাত আদায় করে তার পর বেরিয়ে পড়েন। . সারাটি পথ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা (রাদ্বি আল্লাহু আনহু) শহীদী কামনা নিয়ে কবিতা আবৃত্তি করে গিয়েছেন। তার সহযোগী তার এসব মর্মস্পর্শী কবিতা শোনে কান্না করে দিলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা (রাদ্বি আল্লাহু আনহু) তাকে সান্ত্বনা দিয়ে শান্ত করলেন। . এদিকে খৃষ্টানরা মুসলিমদের আগমনের খবর পেয়ে রোমানদের সাহায্য চাইলো৷ এতে রোমানরা তাদের শক্তিশালী সৈন্যবাহিনী পাঠালো যুদ্ধের জন্য। . মুসলিমরা তাদের সম্মুখে গিয়ে অবাক হয়ে গেলেন কারণ তারা আশা করছিলেন না যে রোমানরা এখানে এসে যাবে। সে আর যাই হোক! যুদ্ধ করতেই হবে। মুসলিমরা প্রস্তুতি নিলেন। . মুসলিমদের মন দৃঢ় করতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা (রাদ্বি আল্লাহু আনহু) উঠে দাঁড়িয়ে মুসলিমদের উদ্দেশ্য করে জ্বালাময়ী এক ভাষণ দেন। তিনি বলেন, "হে মুসলিম, এখন তোমরা শত্রুদের মুখোমুখি হতে পছন্দ করছো না অথচ তোমরা সবাই শাহাদাৎ লাভের উদ্দেশ্যে বের হয়েছো। আমরা শত্রুর সাথে সংখ্যা, শক্তি ও আধিক্যের দ্বারা লড়বো না, আমরা লড়বো দ্বীনের বলে বলিয়ান হয়ে, যে দ্বীনের দ্বারা আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। তোমাদের সামনে আছে দু'টি পথ- এক বিজয়, দুই শাহাদাৎ। তাই ঝাপিয়ে পড়ো।" আব্দুল্লাহ ইবনে রাওয়াহার (রাদ্বি আল্লাহু আনহু) এমন ভাষণ শোনে মুসলিম বাহিনী যুদ্ধের ময়দানে ঝাপিয়ে পড়ার জন্য তৈরি হলেন। . যুদ্ধ শুরু হলো, মুসলিমদেরকে টার্গেট করে তারা তীর ছুড়তে শুরু করলো। মুসলিমরা বীর বিক্রমে ঝাপিয়ে পড়লেন। একে একে জাহান্নামে পাঠাচ্ছেন আর নিজেরা শহীদ হয়ে জান্নাত লাভ করছেন। এরই মধ্যে শহীদ হয়ে গেলেন প্রথম কমান্ডার 'যাইদ ইবনে হারিসা' (রাদ্বি আল্লাহু আনহি)। পতাকার ঝান্ডা তুলে নিলেন 'জাফর ইবনে আবী তালিব' (রাদ্বি আল্লাহি আনহু)। পতাকা হাতে ঝাপিয়ে পড়লেন শত্রুর বিরুদ্ধে, যুদ্ধ করে যাচ্ছেন-ই তো যাচ্ছেন! কেউ পেরে উঠতে পারছিল না, যেতে যেতে একদম রোমান বাহিনীর গভীরে চলে গেলেন। এতে তারা সুযোগ পেয়ে গেলো। প্রথমে তারা তার এক হাত কাঁটলো, তিনি অন্য হাতে পতাকার ঝান্ডা নিয়ে নিলেন, সেই হাতও কাঁটলো। বাহুর অবশিষ্ট অংশ দ্বারা তিনি পতাকা তুলে রাখলেন এরই মধ্যে রোমান এক জেনারেল এসে তার শরীরে তরবারির আঘাত হানলো এতে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়, তিনি শহীদ হয়ে যান। তার দুই হাতের বদলে আল্লাহ তাকে দু'টি ডানা উপহার দেন। যা দিয়ে তিনি জান্নাতে উড়ে বেড়ান। তিনি হলেন দু'ডানা ওয়ালা ব্যক্তি। তার শরীর খুঁজে মিলে বাইজেন্টাইন বাহিনীর লাশের মধ্যে, তার শরীরে ৯০টির বেশি আঘাত ছিল, কোন আঘাত পিঠের দিকে ছিল না, সব ছিল সামনের দিকে তাহলে ভাবুন কেমন যুদ্ধ করেছেন তিনি! . তারপর পতাকা হাতে নেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা (রাদ্বি আল্লাহু আনহু)। . পতাকা হাতে নিয়ে আক্রমণ চালান শত্রুদের উপর, মধ্যখানে তিনি একটু থেমে দাঁড়ান। তার নফস তাকে বাঁধা দিচ্ছে। তিনি তার নফসকে বুঝালেন যে, "এতো দিন ধরে তুমি জান্নাতের পাখি হওয়ার স্বপ্ন দেখে আসছো আর আজ তুমি থমকে দাঁড়িয়েছো!" কবিতা আবৃত্তি করতে করতে ঝাপিয়ে পড়েন শত্রু বাহিনীর উপর। এক পর্যায়ে শত্রুরা তাকে শহীদ করে ফেলে। পাড়ি জমান আল্লাহর কাছে! . মদিনায় সবাই রাসুলুল্লাহর (ﷺ) সামনে বসে আছেন। রাসুলুল্লাহ (ﷺ) যুদ্ধ কী হচ্ছে না হচ্ছে সেটার আপডেট দিচ্ছিলেন সামনে বসে থাকা সবাইকে। একে একে সকল সেনাপতির শহীদ হওয়ার খবর মুসলিমরা পেয়ে গেলেন। . যুদ্ধের প্রথম দিকে তাদের ১ম কমান্ডার যাইদ ইবনে হারিসা (রাদ্বি আল্লাহু আনহু) শহীদ হয়ে যান। পতাকার ঝাণ্ডা তুলে নেন ২য় কমান্ডার 'জাফর ইবনে আবী তালিব' (রাদ্বি আল্লাহু আনহু)। তাকেও যখন শহীদ করে ফেলা হয় তখন পতাকা তুলে নেন ৩য় কমান্ডার 'আব্দুল্লাহ ইবনে রাওয়াহা' (রাদ্বি আল্লাহু আনহু)। তাকেও যখন শহীদ করে ফেলা হয় তখন মুসলিমরা নেতৃত্ব শূন্য। এবার পতাকা কে নিবে? এটা নিয়ে চিন্তায় পড়ে গেলেন সবাই। যে ব্যক্তি পতাকা তুলে এসে সবার মধ্য সমবেত হলো তাকেই সবাই চাপিয়ে দিতে চাইলো কিন্তু তিনি সাথে সাথেই নাকচ করে দেন। চিন্তায় মগ্ন সবাই, কাকে দেয়া যায়, এ এক কঠিন সিধান্ত। সবার চোখ গেল সেই ব্যক্তির দিকে যার গোত্র হলো যুদ্ধের জন্য বিখ্যাত, যার গোত্রের সবাই যুদ্ধের কলাকৌশল সম্পর্কে ভালই জ্ঞান রাখে, যে কিনা ছোট থেকেই যুদ্ধের ট্রেনিং নিয়ে বড় হয়েছে, যার ট্যাক্টিক্সের সামনে দুনিয়ার অন্যরা প্রায় অচল, সেই ব্যক্তির দিকে চোখ গেল সবার। হ্যাঁ, সেই ব্যক্তি, যিনি হলেন আল্লাহর তরবারী, নাম তার 'খালিদ ইবনে ওয়ালিদ' (রাদ্বি আল্লাহু আনহু)। তাকে পতাকা দেয়া হলো, তিনি নিতে সংকোচবোধ করলেন কারণ তিনি মাত্র ইসলাম ধর্মগ্রহণ করেছেন। কিন্তু সবাই তাকে বললেন তাকে এই ঝাণ্ডা নিতেই হবে। তার পর তিনি ইসলামের পতাকার ঝাণ্ডা নিজ হাতে তুলে নেন। ঐদিকে মদিনায় বসে রাসুলুল্লাহ (ﷺ) সবাই মূ'তা যুদ্ধের সবকিছু হুবহু বর্ণনা করছিলেন। খালিদ (রাদ্বি আল্লাহু আনহু) পতাকা হাতে তুলে নিলে অশ্রুসিক্ত অবস্থায় নবীজী (ﷺ) বললেন, "এবং আল্লাহর তরবারির মধ্য থেকে একটি তরবারী ইসলামের পতাকার ঝান্ডা হাতে তুলে নিলো!" . পতাকা হাতে নিয়ে প্রতিপক্ষের উপর ভয়াবহ হামলা চালান। সেদিন তিনি তার ৯টা তরবারী লড়াইয়ে ভাঙ্গেন এর এখনকার মুসলিমরা ২ কেজি চাল নিয়ে আসতে হাঁপিয়ে যায়। এদিকে মুসলিমরা বুঝেন যে এই সৈন্য দিয়ে জেতা সম্ভব নয়। তাদেরকে সেখান থেকে বের হতে হবে। খালিদ (রাদ্বি আল্লাহু আনহু) তার ট্যাক্টিক্স ব্যবহার করা শুরু করেন। তিনি মুসলিমদের দলকে রাতে কিছু দূর পাঠিয়ে দেন এবং বলেন সকাল হলে একে একে যেন দলবদ্ধ হয়ে আসতে থাকে। ঐদিকে রোমানরা ভাবলো সকালে উঠেই তাদেরকে শেষ করে দিতে হবে কিন্তু সকালে উঠে আরও সৈন্য আসার দৃশ্য দেখে তারা ভয় পেয়ে যায়। মুসলিমদের শিবিরে একেরপর এক সারাদিন সৈন্য আসতে দেখে তারা একটু থামে। ঐ দিন রাতেই মুসলিমরা সেখান থেকে সরে যান এবং মদিনায় ফিরে যাওয়ার জন্য রওয়ানা হন। ফেরার পথে যেই গোত্রে মুসলিমদের উপর তীর নিক্ষেপ করেছিল তাদের উপর আক্রমণ করেন এবং কিছু গণিমত লাভ করেন। তারপর তারা সকলে মদিনায় ফিরে আসেন। . যাইদ (রাদ্বি আল্লাহু আনহু) শহীদ হওয়ার খবর পেয়ে রাসুলুল্লাহ (ﷺ) অনেক কান্না করলেন এবং বিষন্নতা রাসুলুল্লাহকে (ﷺ) গ্রাস করে ফেলে। . জাফর (রাদ্বি আল্লাহু আনহু) শহীদ হয়েছেন।জাফরের (রাদ্বি আল্লহু আনহু) পরিবার তো জানে না। তিনি তার বাড়িতে গেলেন, তার ছেলে-মেয়দেরকে জড়িয়ে ধরে কাঁদলেন এবং কিছু সময় অতিবাহিত করলেন। তাদেরকে জাফরের (রাদ্বি আল্লাহু আনহু) শহীদ হওয়ার কথা জানিয়ে দিলেন, তারাও খুব কান্নাকাটি করলো, আল্লাহর রাসূল (ﷺ) তাদেরকে সান্ত্বনা দিলেন ও জাফরের (রাদ্বি আল্লাহু আনহু) সন্তানাদির জন্য দুআ করলেন। . পথে যাইদের (রাদ্বি আল্লাহু আনহু) বাচ্চা মেয়ে রাসুলুল্লাহকে (ﷺ) জড়িয়ে ধরে কান্না করলে রাসুলুল্লাহও (ﷺ) তার সাথে কান্না করেন। পরবর্তীতে এক সাহাবী তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন 'এ তো ভালবাসার বহিঃপ্রকাশ।' . মদিনায় ফিরে আসার পর মুনাফিকরা মুসলিমদেরকে অপবাদ দিতে লাগলো। ভয় পেয়ে ফিরে এসেছো, এই সেই বলে। কিন্তু মুসলিমদের মনে অন্য কিছু ছিল। তারা প্ল্যান করেছিলেন যে পরেরবার তাদের সাথে আবার যুদ্ধ করবেন পর্যাপ্ত পরিমাণ সৈন্যবাহিনী নিয়ে। মুসলিমদের এই যুদ্ধের খবর আরবে ছড়িয়ে পড়ে। ভয় পেয়ে যায় সবাই। . একটি অভিযানের জন্য একবার রাসুলুল্লাহ (ﷺ) খবর পাঠালেন, "আ'মর (রাদ্বি আল্লাহু আনহু) যেন পোশাক পরে অস্ত্র সজ্জিত হয়ে একনই হাজির হয়।" নির্দেশ মত আ'মর (রাদ্বি আল্লাহু আনহু) সাথে সাথে হাজির হলেন। রাসুলুল্লাহ (ﷺ) অজু করেছিলেন, তিনি চোখ তুলে তাকালেন। তারপর চোখ নীচু করে বললেন, "তোমাকে আমীর বানিয়ে পাঠাতে চাই। ইনশাআল্লাহ তুমি নিরাপদ থাকবে এবং প্রচুর গনীমাত লাভ করবে। সেই গনীমাত থেকে তুমিও একটা অংশ পাবে।" সঙ্গে সঙ্গে আমর বলে ওঠেন, "ইয়া রাসুলুল্লাহ(ﷺ)!আমি সম্পদের লোভে ইসলাম গ্রহণ করিনি বরং তা গ্রহণ করেছি অন্তরের টানে।" রাসুলুল্লাহ (ﷺ) বললেন, "পবিত্র সম্পদ সত্যনিষ্ঠ মানুষের জন্যই উত্তম।" . রাসুলুল্লাহ (ﷺ) তাকে মিলিটারি কমান্ডার বানিয়ে অভিযানে পাঠালেন। আ'মরের (রাদ্বি আল্লাহু আনহু) টেকনিক ছিল একদম আলাদা, তিনি তার দল নিয়ে দিনের বেলা যাত্রা না করে সারারাত ধরে যাত্রা করলেন কোন আলোর মশাল ছাড়া যাতে শত্রুপক্ষরা টের না পায়। প্রতিপক্ষের নিকট গিয়ে বুঝলেন যে মদিনা থেকে আরও সৈন্যবাহিনী দরকার, তাই দূত পাঠালেন। রাসুলুল্লাহ (ﷺ) তখন আবু উবাইদাহর (রাদ্বি আল্লাহু আনহু) নেতৃত্বে আরও সৈন্য প্রেরণ করেন। দুই দল মিলিত হওয়ার পর আমীর কে সেটা নিয়ে একটা কথা উঠলো তখন আ'মর ইবনে আল আ'স (রাদ্বি আল্লাহু আনহু) বলেন যে, তিনিই আমীর কারণ তাকেই রাসুলুল্লাহ (ﷺ) প্রধান করে পাঠিয়েছেন এবং সাহায্যকারী দল তার আন্ডারে থাকবে এটাই স্বাভাবিক। আবু উবাইদাহ (রাদ্বি আল্লাহু আনহু) তখন আ'মরকে (রাদ্বি আল্লাহু আনহু) নেতা হিসেবে গ্রহণ করেন এবং তিনি সালাতের ইমামতি করেন। তখনকার সময় যিনি নেতা তিনিই সালাতে ইমামতি করতেন। এই অভিযানে তারা বিজয়ী হন এবং গণিমত লাভ করে মদিনায় ফিরে আসেন। . রোমান ও পারস্যেকে তোয়াক্কা করে আরবের বুকে দেখা দিলো নতুন এক পরাশক্তির আবির্ভাব!