Chapter 50 of 50
রাসুলুল্লাহর (ﷺ) ইন্তেকাল
7 min read
মক্কা বিজয়ের পর রাসুলুল্লাহ (ﷺ) বুঝে গেলেন যে, মিশন কমপ্লিট হয়ে গেছে এবার তার বিদায়ের পালা হয়তো৷ সেই চিন্তা বাস্তবে রূপ নিলো যখন জিব্রাইল (আলাইহিসসালাম) রামাদ্বানে এসে তাকে দু'বার কোরআন খতম করতে বললেন। এতেই রাসুলুল্লাহ (ﷺ) বুঝে গেলেন তার মৃত্যুর আগমনী বার্তা বেশ দূরে নয়! . সেই বার রামদ্বানে তিনি ২ বার কোরআন খতম করেছেন জিব্রাইলের (আলাইহিসালাম) কাছে এবং ২০ দিন ইতিকাফে ছিলেন। . কিছু মাস পরে তিনি একরাতে উহুদের ময়দানে গেলেন৷ সেখানে শহীদরা শায়িত আছেন। তিনি গিয়ে বললেন, "আমি তোমাদের যাত্রীদলের প্রধান এবং তোমাদেএ উপর সাক্ষী। আল্লাহর কসম! আমি এখন হাউজে কাওসার দেখেছি। আমাকে পৃথিবী ও পৃথিবীর খাজনাসমূহের চাবি দেয়া হয়েছে।আল্লাহর কসম! আমার এ ভয় হয় না যে, তোমরা শিরক করবে। কিন্তু আমার আশঙ্কা হচ্ছে পৃথিবী সম্পর্কে তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতায় নামবে।" আরেকদিন মধ্যরাতে তিনি তার দাসকে নিয়ে জান্নাতুল বাক্বীতে গেলেন। তিনি কবরবাসীর জন্য দু'আ করলেন এবং বললেন, "ওহে কবরসাবী! তোমাদের উপর সালাম বর্ষিত হোক! দুনিয়ার মানুষ যে অবস্থায় আছে তার তুলনায় তোমাদের সে অবস্থানই ধন্য হোক যার মধ্যে তোমরা রয়েছো। অন্ধকার রাত্রির অংশের ন্যায় অনিষ্টতা একটির পর একটি চলে আসছে৷ ভবিষ্যত প্রজন্ম অতীত প্রজন্মের তুলনায় অধিক খারাপ।" তারপর তিনি বলেন, "তোমাদের সাথে মিলিত হওয়ার জন্য আমরাও আগমন করছি।" . তারপর দাসকে জানান যে আল্লাহ তাকে দুটি অপশন দিয়েছেন। হয় উম্মতের সাথে থাকবেন আর না হয় আল্লাহর কাছে চলে যাবেন। তা শুনে দাস উৎফুল্ল হয়ে বললেন, "ইয়া রাসুল্ললাহ (ﷺ)! আমাদেরকে চুজ করুন।" রাসুলুল্লাহ (ﷺ) বললেন, তা হবে না কারণ তিনি ডিসিশন নিয়ে নিয়েছেন। . জান্নাতুল বাক্বি থেকে ফেরার পথে তার মাথা ব্যাথা শুরু হয়। বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন। এই ব্যথা তীব্রভাবে আঁকড়ে ধরে। এতে রাসুলুল্লাহর (ﷺ) অনেক কষ্ট হয়! . রাসূল (ﷺ) বাক্বীউল গারক্বাদ থেকে যখন ফিরে আসলেন, তখন তিনি আম্মাজান আয়িশাকে (রাদ্বি আল্লাহু আনহু) মাথার যন্ত্রণা অবস্থায় পেলেন।তিনি বলছি্লেন, "উফ! আমার মাথাব্যথা!" তখন রাসূল (ﷺ) বললেন, "আয়েশা! বরং আমারও মাথা ব্যথা করছে।" অতঃপর তিনি বলেন, "তোমার কোন সমস্যা নেই। তুমি যদি আমার পূর্বে মারা যাও তবে আমি তোমার পাশে থাকব, তোমাকে গোসল দিব, তোমাকে কাফন পরাব এবং তোমার জানাযার সালাত আদায় করব।" তখন আম্মাজান আয়িশা (রাদ্বি আল্লাহু আনহু) বললেন, হুম! তাহলেই আপনি বাকিদের ঘরে যেতে পারবেন। রাসুলুল্লাহ (ﷺ) তখন হাসছিলেন। . অসুস্থ অবস্থায়ও তিনি আম্মাজানদের ঘরে থাকতেন যেদিন যার ছিল। একটা সময় তিনি বারবার বলতে লাগলেন, "কাল কোথায় থাকবেন?" তা শুনে সবাই বুঝলেন তিনি আম্মাজান আয়িশার (রাদ্বি আল্লাহু আনহু) কাছে থাকতে চাচ্ছেন। রাসুলুল্লাহকে (ﷺ) সেখানে নেয়া হলো। . রাসুলুল্লাহর (ﷺ) অসুস্থতা এতো বেড়ে গেল যে তিনি বেহুশ হয়ে যেতেন। পরে তিনি ৭ কূপের পানি সংগ্রহ করতে বললেন। তা করা হলে পানি দ্বারা তিনি গোসল করেন মাথাহ ঢেলে দেয়ার মাধ্যমে। . রাসুলুল্লাহ (ﷺ) তারপর মসজিদে গেলেন কোনোরকম। সাহাবিদের তিনি বললেন যে, "ইয়াহুদী ও নাসারাদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক এ কারণে যে, তারা তাদের নবীগণের কবরকে মসজিদ বানিয়েছে।" রাসুলুল্লাহ (ﷺ) আরও বলেন, "তোমরা আমার কবরকে মূর্তি বানিও না এ কারণে যে লোকেরা সেটায় পূজা করা শুরু করবে।" . রাসুলুল্লাহ (ﷺ) সবাইকে উপদেশ দিলেন। সবাই সবার প্রতি যেন ভালোবাসায় সিক্ত থাকে সেটার নির্দেশ দিলেন। রাসুলুল্লাহ (ﷺ) জানালেন যে, কারো যদি কোনো পাওনা থাকে তা বলতে এবং অভিযোগ থাকতে তাও বলতে, প্রতিশোধ নিতে চাইলে সেটাও করতে। . এবার রাসুলুল্লাহ (ﷺ) সাহাবিদের কাছে তার মৃত্যুর কথা সিস্টেমে জানালেন। তিনি বললেন যে, "আল্লাহ এক বান্দাকে পৃথিবী নইলে আল্লাহর সাথে থাকার অপশন দিয়েছেন। সেই বান্দা আল্লাহকে বেঁছে নিয়েছেন।" তা শ্রবণ করা মাত্রই আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) বুঝে গেলেন যে, শেষ! রাসুলুল্লাহর (ﷺ) মৃত্যু সন্নিকটে। তিনি খুব বেশি কান্না করতে লাগলেন। . রাসুলুল্লাহ (ﷺ) তারপর আদেশ দিলেন যে, আবু বকরের (ﷺ) ঘরের দরজা ব্যতীত মসজিদের ঢুকার বাকি সবার দরজা বন্দ করে দিতে। তারপর তিনি ঘরে চলে গেলেন। . এদিকে অসুস্থতা যেন পিছু ছাড়ছে না। পরেরদিন তিনি মসজিদে যেতে পারলেন না৷ সবাই অপেক্ষা করছিলেন ইশার নামাযের জন্য। রাসুলুল্লাহ (ﷺ) বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। হুশে ফিরে তিনি সালাতের কথা জিজ্ঞেস করতেন। যখন তাকে জানানো হলো যে, সালাত পড়া হয়নি তখন তিনি বলেন, "আবু বকরকে (রাদ্বি আল্লাহু আনহু) বলো নামাযের ইমামতী করতে।" . বাকি কয়েকদিন আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) সালাত পড়ান৷ একদিন তিনি কিছুটা সুস্থবোধ করলে মসজিদে আসেন। তখন আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) ইমাম ছিলেন। তিনি পিছনে আসতে চাইলে রাসুলুল্লাহ (ﷺ) তাকে জায়গায় থাকার নির্দেশনা দেন। রাসুলুল্লাহ (ﷺ) আবু বকরের পিছনেই নামায আদায় করেন। . মৃত্যুর পূর্বে রাসুলুল্লাহ (ﷺ) তার সব দাসকে মুক্ত করে দেন এবং ঋণ থাকতে সেগুলোও পরিশোধ করেন। . সোমবার ফজ্বরের সময় রাসুলুল্লাহ (ﷺ) পর্দা তুলে মুসলিমদের সালাত আদায় করা দেখছিলেন। সে সময় তিনি একদম সুস্থ। তাদেরকে এই অবস্থায় দেখে তার মুখ উজ্জ্বল হয়ে গেল। অতন্ত্য খুশী হলেন! ইশারায় তাদেরকে সালাত আদায় করতে বলেন। . সূর্য উঠার পরে রাসুলুল্লাহর (ﷺ) শারীরিক অবনতি দেখা দিলো। ফাতিমা (রাদ্বি আল্লাহু আনহা) আসলেন তাকে দেখতে। এসে তিনি বললেন যে, "হায় আমার আব্বাজানের কষ্ট!" রাসুলুল্লাহ (ﷺ) বললেন যে, "আজকের পর থেকে আর কষ্ট নেই।" রাসুলুল্লাহ (ﷺ) তাকে ডেকে কাছে নিলেন। কানে কানে কী একটা বললেন। শুনে তিনি কান্না করে দিলেন। পরে আবার ডাকলেন। আবারও কানে কানে কী কথা বললেন। এবার ফাতিমা (রাদ্বি আল্লাহু আনহু) হাসলেন। . রাসুলুল্লাহর (ﷺ) অবস্থা আরও খারাপ হচ্ছিলো। আম্মাজান আয়িশার (রাদ্বি আল্লাহু আনহু) কোলে মাথা রেখে শুয়ে ছিলেন। রাসুলুল্লাহ (ﷺ) বললেন যে, "জাজিরাতুল আরবে যেন আর কখনো দুটি ধর্ম না থাকে।" . রাসুলুল্লাহ (ﷺ) মৃত্যুর সময়ও সবাইকে সালাতের কথা স্মরণ করিয়ে দিচ্ছিলেন। তারপর শুরু হলো মৃত্যু যন্ত্রণা! . আম্মাজান আয়িশার (রাদ্বি আল্লাহু আনহা) ভাই তখন মিসওয়াক করে ঘরে ঢুকলেন। রাসুলুল্লাহ (ﷺ) আয়িশাকে (রাদ্বি আল্লাহু আনহু) ইশারায় সেটা চাওয়ার কথা বললেন। আয়িশা (রাদ্বি আল্লাহু আনহু) তা নিজের মুখে নিয়ে নরম করে তারপর রাসুলুল্লাহর (ﷺ) কাছে দিলেন। রাসুলুল্লাহ (ﷺ) তা দ্বারা দাঁত পরিষ্কার করলেন। রাসুলুল্লাহ (ﷺ) বললেন, "লা ইলাহা ইল্লাল্লাহ! মৃত্যু যন্ত্রণা অতন্ত্য কঠিক ব্যাপার।" . রাসুলুল্লাহ (ﷺ) উপরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলছিলেন, "ইয়া রাফিক্বাল আ'লা" এরই মধ্যে ঘর ভরে গেল সুভাসে। রাসুলুল্লাহ (ﷺ) আর নেই! চলে গেছেন পৃথিবীর মায়া ছেড়ে! . মদিনায় খবর ছড়িয়ে পড়লো৷ মদিনার আকাশে কালো মেঘ জমা হলো। কেউ বিশ্বাস করতে পারছিলেন না। কী হয়েছে! এটা অসম্ভব, রাসুলুল্লাহ (ﷺ) ইন্তেকাল করতে পারেন না৷ কেউই নিজের পায়ে দাঁড়াতে পারছিলেন না। কান্নার রোল পড়ে গেল প্রত্যেক ঘরে। আয়েশা (রাদ্বি আল্লাহু আনহা) রাসুলুল্লাহর (ﷺ) পবিত্র দেহ জড়িয়ে ধরে বসে আছেন। . খবর উমারের (রাদ্বি আল্লাহু আনহু) কাছে পৌঁছালো। উমার (রাদ্বি আল্লাহু আনহু) বললেন, "যে বলবে রাসুলুল্লাহ (ﷺ) মারা গেছেন তার গর্দান উড়িয়ে দিবো। তিনি মারা যাননি বরং মূসার (আলাইহিসসালাম) মতন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছেন।" . আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) বাড়িতে গিয়েছিলেন দরকারে। তার কাছে সংবাদ পৌঁছানোর পর ছুটে আসলেন মদিনায়। রাসুলুল্লাহর (ﷺ) গৃহে প্রবেশ করলেন। কাপড়ে ঢাকা চেহারা সরিয়ে চিরচেনা পবিত্র চেহারাটি দেখলেন। গাল বেয়ে অশ্রু ঝড়ছে। পানির কারণ চোখ ঝাপসা। চোখ মুছলেন তিনি। রাসুলুল্লাহর (ﷺ) কপালে চুমু খেলেন। তারপর তিনি বাহিরে গেলেন। . এদিকে উমারের (রাদ্বি আল্লাহু আনহু) কারণে সবাই চুপ। সবাই কাঁদছেন। আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) সাহাবিদের একত্র করলেন এবং তাদের সামনে ভাষণ দিয়ে জানালেন যে, "যারা রাসুলুল্লাহর (ﷺ) ইবাদত করতেন তাদের জানা উচিৎ যে তিনি ইন্তেকাল করেছেন। আর যারা আল্লাহর ইবাদত করতেন তারা যেন মনে রাখেন যে আল্লাহ চিরঞ্জীবী।" তারপর তিনি সূরাহ আলে-ইমরানের ১৪৪ নম্বর আয়াত "আর মুহাম্মাদ কেবল একজন রাসূল। তার পূর্বে নিশ্চয় অনেক রাসূল বিগত হয়েছে। যদি সে মারা যায় অথবা তাকে হত্যা করা হয়, তবে তোমরা কি তোমাদের পেছনে ফিরে যাবে ? আর যে ব্যক্তি পেছনে ফিরে যায়, সে কখনো আল্লাহর কোন ক্ষতি করতে পারে না। আর আল্লাহ অচিরেই কৃতজ্ঞদের প্রতিদান দেবেন।" পড়ে শুনালেন। যা শুনে উমার (রাদ্বি আল্লাহু আনহু) নিজ পায়ের উপর ভর করে দাঁড়াতে পারলেন না। ভেঙ্গে পড়লেন তিনিও, কান্নায় ভেঙ্গে পড়লেন খুব। তার প্রিয় ব্যক্তি যে নেই আর। . হাসসান ইবনে সাবিত (রাদ্বি আল্লাহু আনহু) রাসুলুল্লাহর (ﷺ) কবি। তিনি তার অশ্রুকে মাটিতে না স্থান দিয়ে সেগুলোকে কবিতায় স্থান দিলেন। বলে গেলেন কবিতা, মানুষের মনে স্মৃতিগুলো ভেসে উঠলো। আকাশের মেঘ কি কাটবে তবে কোনোদিন? . পরের দিন রাসুলুল্লাহর (ﷺ) পবিত্র দেহকে গোসল দেয়া হলো। কবর খুড়া হলো সেখানে তিনি মৃত্যুবরণ করেছেন ঠিক সেখানেই। . তারপর একে একে দল বেঁধে জানাযা পড়তে থাকেন। অনেক দূর থেকেও সাহাবীরা আসলেন। শেষ বারের মতন রাসুলুল্লাহকে (ﷺ) দেখে নিলেন। . রাতে তার পবিত্র দেহ কবরে নামানো হলো এবং সেখানেই তাকে দাফন করা হলো। . অন্ধকার পৃথিবীকে আলোকিত করে, দুর্গন্ধময় সমাযে সুগন্ধে সুরভিত করে, বিশ্বব্যাপী শান্তির বাণী পৌঁছে দিয়ে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করে, ক্ষণস্থায়ী এই তুচ্ছ পৃথিবীকে ছেড়ে, পূর্ণিমার চাঁদের চেয়েও দেখতে সুন্দর যিনি, রাসুলুল্লাহ (ﷺ) চলে গেলেন। সাওবান (রাদ্বি আল্লাহু আনহু) হয়তো মদিনায় রাসুলুল্লাহকে (ﷺ) খুঁজতেন। হুজাইফা (রাদ্বি আল্লাহু আনহু) হয়ত রাসুলুল্লাহর (ﷺ) সাথে চাদরে বসে উষ্ণতাকে খুঁজতেন। আব্দুল্লাহ ইবনে উমার (রাদ্বি আল্লাহু আনহু) আপনার অনুসরণ করে হয়তো আপনাকে খুঁজে পেতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) হয়তো আপনার উপদেশ দেয়া বেশ মিস করছিলেন। হাসান (রাদ্বি আল্লাহু আনহু) হুসাইন (রাদ্বি আল্লাহু আনহু) হয়তো আপনার কোলে উঠা মিস করতেন। সাহাবীরা হয়তো আপনাকে এক নজর দেখার! ইয়া রাসুলাল্লাহ (ﷺ)! আমরা আপনাকে দেখিনি তবুও আমরা মিস করি আপনাকে। . আপনি আমাদের শিখিয়েছেন মানুষকে কাছে টেনে নেয়ার পদ্ধতি আর আমরা শিখেছি দূরে ঠেলে দেয়ার পদ্ধতি। মানুষের মন জয় করতে পারি না আমরা। কাজী নজরুল ইসলাম আমাদের রিমাইন্ডার দিয়ে বলেন, "তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।" . মক্কায় আপনি সেদিন দাঁড়িয়ে সবার মধ্যে প্রকাশ্যে দাওয়া দিয়েছিলেন আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই। ইয়া রাসুলাল্লাহ (ﷺ)! সেই দাওয়াত ছড়িয়ে গেছে সারা পৃথিবীতে। দলে দলে মানুষ দ্বীনে প্রবেশ করছে যেভাবে আল্লাহ বলেছিলেন! . "ইয়া রাসুলাল্লাহ (ﷺ)! আপনার মৃত্যুই আমাদের জন্য সবচেয়ে বড় বিপর্যয়!"