Chapter 38 of 50
খাইবারের যুদ্ধ
9 min read
ইয়াহুদীদের উৎখাত করার পর অনেকে খাইবারে অবস্থান নিলো আবার অনেকে শামে চলে গেল। . ইয়াহুদীরা প্রতিশোধ নেয়ার কথা তখনও ভুলেনি। মুসলিমদের সাথে তখন অনেকে চুক্তিবদ্ধে আবদ্ধ ছিল। যার কারণে মুসলিমরা এখন অন্য দিকে মনোযোগ দিতে পারছিলেন। . মুসলিমদের কাছে খবর আসলো যে খাইবারে থাকা ইয়াহুদীরা মুসলিমদের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। তারা চক্রান্ত করছে। মুসলিমরা দেখলেন এখন তাদেরকে ধরা যাবে। তাদের সাহায্যে কেউ এগিয়ে আসবে না। . খাইবারে যাওয়ার আগে রাসুলুল্লাহ (ﷺ) একজন সাহাবীকে দিয়ে আবিসিনিয়াতে চিঠি পাঠালেন নাজ্জাশির কাছে এবং জাফরের (রাদ্বি আল্লাহু আনহু) কাছে। তিনি সেখানে থাকা মুসলিমদেরকে মদিনায় চলে আসার নির্দেশ দেন। . মুসলিমবাহিনী নিয়ে রাসুলুল্লাহ (ﷺ) বেরিয়ে পড়লেন খাইবারের দিকে। মুনাফিকরা যখন দেখলো তাদের বন্ধুদের দিকে মুসলিমরা যাচ্ছেন তখন তারা বেশ টেনশনে পড়ে গেল। মুনাফিকরা খবর পাঠালো যে, "সতর্ক হও, মুসলিমরা এদিকে আসছে।" . ইয়াহুদীরা খবর পাওয়া মাত্রাই প্রস্তুতি নিতে থাকলো এবং গাতাফানের সাহায্য চাইলো। তাদেরকে মোটা অংকের এমাউন্ট দিবে বলেও প্রতিজ্ঞা করলো তারা। . মুসলিমরা তখন গাতাফান গোত্রের ধারে কাছে অবস্থান করছিলেন। এদিকে গাতাফানের লোকেরা খাইবারের দিকে রওয়ানা হয়৷ কিন্তু পথে তারা পিছনে বেশ শোরগোল শুনে তাদের এলাকায় চলে যায়। তারা ভাবলো যে মুসলিমরা তাদের গোত্রকে আক্রমণ করে সব নিয়ে যাচ্ছেন। তারা পিছনে চলে যাওয়ায় খাইবার মুসলিমদের কাছে উন্মুক্ত হয়ে যায়। মুসলিমরা ভিন্ন একট রুট ধরে এগিয়ে গেলেন। . এদিকে ইয়াহুদীরা টেরই পেল না যে মুসলিমরা তাদেরকে দিকে আসছে। ভোর সকালে ইয়াহুদীরা কাজে বের হলে তারা ধূলোর ঝড় দেখলো। বুঝতে বাকি রইলো না তাদের মরণ আজ তাদের সামনে! চিৎকার করে বলতে লাগলো, "খোদার কসম! মুহাম্মাদ (ﷺ) সসৈন্যে হাজির হয়েছেন।" . রাসুলুল্লাহ (ﷺ) একটা জায়গায় শিবির স্থাপন করলে হাব্বাব (রাদ্বি আল্লাহু আনহু) তাকে সেখানে না স্থাপন করে অন্য জায়গায় স্থাপন করার জন্য পরামর্শ দেন। রাসুলুল্লাহ (ﷺ) তার কথায় রাজি হোন। মুসলিমরা খাইবার সম্মুখে সেদিন অবস্থান করেন। . খাইবারে যে ইয়াহুদীরা থাকতো তারা তাদের নিজেদের দুর্গে অবস্থান করতো। তাই সেখানে আলাদা আলাদা বেশি দুর্গ ছিল। ইয়াহুদীরা আবার এসব বানাতে উস্তাদ ছিল। তাদের মতন কেউ এত টেকসই করে বানাতে পারতেন না। সেখানের বসতিগুলোও তারা খুব সুন্দর করে বানায়। মুসলিমদের আগমন দেখে তারা যার যার দুর্গে ঢুকে পড়ে যুদ্ধের প্রস্তুতি নেয়। তবে তারা এক দুর্গে না থাকায় কিছুটা ছত্রভঙ্গ হয়ে পড়ে। . মুসলিমরা প্রথমে এট্যাক করেন নায়েম দুর্গে। মুসলিমরা প্রথমে তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন তারা তা প্রত্যাখ্যান করে বেরিয়ে আসলো যুদ্ধ করার জন্য। ঐ দলের ছিল মারহাব নামক এক যোদ্ধা। সে একেরপর এক মুসলিমকে শহীদ করছিল। শেষে আলী (রাদ্বি আল্লাহু আনহু) তার মোকাবিলা করলেন এবং তাকে হত্যা করলেন। এই দুর্গে কয়েকদিন যুদ্ধ চললো। হেরে যাওয়া অবস্থায় ইয়াহুদীরা দৌড়ে 'সায়ব' গোত্রে আশ্রয় নেয়৷ এদিকে মুসলিমরা বীরবিক্রমে যুদ্ধ করে এই দুর্গ জয় করেন। . তারপর মুসলিমরা সায়ব দুর্গ ঘেরাও করেন। তাদেরকে আবার ইসলামের দাওয়াত দেন কিন্তু তারা তা প্রত্যাখ্যান করে যুদ্ধের জন্য বেরিয়ে আসে। এখানেও মুসলিমরা দুর্দান্ত যুদ্ধ করেন। রাসুলুল্লাহ (ﷺ) এদিকে আল্লাহর কাছে দু'আ করে যাচ্ছিলেন। যুদ্ধ করতে করতে এই দুর্গ মুসলিমরা জয় করেন। এ দুর্গে তারা প্রচুর খাদ্য পান। যুদ্ধ তখনও শেষ হয়নি। সন্ধ্যার পূর্বের পুরোপুরি বিজয়ের সময় এ দুর্গ থেকে মুসলিমরা অনেক অস্ত্রশস্ত্র লাভ করেন যা পরবর্তীতে তাদের বিরুদ্ধেই কাজে লাগান . তারপর মুসলিমরা মোবায়ের দুর্গের দিকে অগ্রসর হলেন। সেটা পাহাড়ের উপরে ছিল। তাদেরকে অবরুদ্ধ করে রাখা হলো এবং পানি বন্ধ করে দেয়া হলো। ইয়াহুদীরা না পেরে নিচে নেমে আসলো এবং যুদ্ধ করলো। মুসলিমরা এ দুর্গ জয়লাভ করে। এরপর মুসলিমরা একে একে উবাই ও নেজার দুর্গ জয় করেন। . ইয়াহুদীর মেষপাল নিয়ে বাহিরে ছিলেন এক রাখাল। ফিরে এসে দেখলেন যুদ্ধ অবস্থা। তিনি রাসুলুল্লাহর (ﷺ) কাছে গেলে তাকে ইসলামের আহবান করা হলো। তাতে তিনি সাড়া দেন। পরে বলেন যে এ মোষগুলো কী করবো? তখন রাসুলুল্লাহ (ﷺ) তাকে বলে দেন সেগুলোর মুখে আঘাত করতে। তাতে তারা তাদের মালিকের কাছে ফিরে যাবে। তিনি তাইই করলেন। . এ ছিল প্রথম ভাগের যুদ্ধ। মুসলিমরা একটু বিরতি নেন। . দ্বিতীয়বার মুসলিমরা বাকিসব দুর্গে এট্যাক করলেন। একেরপর এক দুর্গ বিজয় করতে থাকেন। রাসুলুল্লাহ (ﷺ) আবু বকরকে (রাদ্বি আল্লাহু আনহু) দুর্গ বিজয় করার দায়িত্ব দিয়েছিলেন কিন্তু সব চেষ্টা করেও পারেননি। রাসুলুল্লাহ (ﷺ) বলেন যে, "আগামীকাল আমি এমন এক ব্যক্তিকে ঝাণ্ডা সমর্পণ করবো, যে আল্লাহ ও য়ার রাসূলকে (ﷺ) ভালোবাসে। তার হাতে আল্লাহ বিজয় দান করবেন।" পরের দিক সকালে রাসুলুল্লাহ (ﷺ) বসলেন এবং সবার দিকে তাকালেন। উমার (রাদ্বি আল্লাহু আনহু) নিজের উপস্থিতি বুঝানোর জন্য মাথা উঁচু করে রাখলেন। কিন্তু রাসুলুল্লাহ (ﷺ) সবাইকে অবাক করে দিয়ে বললেন, "আলী (রাদ্বি আল্লাহু আনহু) কোথায়?" তখন তাকে জানানো হলো যে, তিনি অসুস্থ, তার চোখে কী হয়ে গিয়েছে। রাসুলুল্লাহ (ﷺ) তাকে আনতে বললেন। তিনি তার পবিত্র লালা আলীর (রাদ্বি আল্লাহু আনহু) চোখে লাগিয়ে দিলেন এবং সাথে সাথে ভালো হয়ে গেলেন। . পতাকা হাতে তাকে খাইবার বিজয়ের জন্য রাসুলুল্লাহ (ﷺ) পাঠালেন। আলী (রাদ্বি আল্লাহু আনহু) বীরবিক্রমে যুদ্ধ করে একের পর এক দুর্গ বিজয় করতে থাকেন। আলী (রাদ্বি আল্লাহু আনহু) ভয়ংকর যুদ্ধ করেন। আল্লাহ তাকে সেদিন অনেক শক্তির অধিকারী করে দিয়েছিলেন। তিনি এমন একটি দরজাকে ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন যে ৮ জন লোক মিলে তুলতে পারেননি। . মুসলিমরা যখন তাদের শেষ দুটি দুর্গ ঘেরাও করলেন তখন তারা বুঝলো যে ধ্বংস অনিবার্য। এবার তারা আত্মসমর্পণের জন্য নেমে আসে। তাদেরকে যেন হত্যা করা না হয় তাও তারা বলে। তাদেরকে নিরাপত্তা দেয়া হয় এবং সেখান থেকে চলে যাওয়ার জন্য বলা হলো। . খাইবারে অনেক বছর থেকে বাস করায় সেখানে তাদের মায়া জন্মে যায়। তারা রাসুলুল্লাহর (ﷺ) কাছে আবেদন জানালো যে, ফসলাদির অর্ধেক মুসলিমদের দিবে তারা। তাদেরকে যেন সেখানে থাকার ও চাষাবাদের অনুমতি দেয়া হয়। রাসুলুল্লাহ (ﷺ) রাজি হলেন তবে সন্ধির প্রধান শর্ত হলো "মুসলিমরা যখন ইচ্ছা চাইলে তাদেরকে খাইবার থেকে চলে যেতে বলার অধিকার রাখবে।" এতে ইয়াহুদীরা পজেটিভ বার্তা দেয়। মুসলিম ও ইয়াহুদীদের মধ্যে চুক্তি হয়। . রাসুলুল্লাহ (ﷺ) মুসলিমদের মধ্যে গণিমতের মালামাল বণ্টণ করার পূর্বে তার এক দাস তীরের আঘাতে মৃত্যুবরণ করে। সবাই বেশ খুশী হলেও রাসুলুল্লাহ (ﷺ) বলেন যে, "সে খাইবারের গণিমতের মাল আত্মসাৎ করেছে।" তাই তার শাস্তি হবে। . তারপর রাসুলুল্লাহ (ﷺ) মুসলিমদের মধ্যে গণিমত বন্টন করে দিলেন। সেখানে হুওয়াইয়ের মেয়ে সফিয়্যা (রাদ্বি আল্লাহু আনহা) যুদ্ধ বন্দিনী হোন এবং দিহিয়া আল কালভির (রাদ্বি আল্লাহু আনহু) ভাগ্যে পড়েন। তারপর কেউ একজন রাসুলুল্লাহকে (ﷺ) এসে বলেন যে, "সফিয়্যা (রাদ্বি আল্লাহু আনহা) যেন-তেন মেয়ে নন, তিনি হুওয়াইর মেয়ে। তাকে আপনার নেয়া উচিত!" রাসুলুল্লাহ (ﷺ) তাকে দু'টি অপশন দেন, "হয় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে তার সাথে থাকবেন না হয় তার ধর্মেই থাকবেন।" সফিয়্যা (রাদ্বি আল্লাহু আনহা) প্রথমটি চুজ করেন বা বেছে নেন। এ দ্বারাই বুঝা যায় যে ইসলাম তার হৃদয়ে খুব তাড়াতাড়ি প্রবেশ করেছে। তারপর রাসুলুল্লাহর (ﷺ) সাথে তার বিয়ে হয় এবং আমাদের 'আম্মাজান' হয়ে যান। খাইবার থেকে ফেরার পথে বিয়ের ওয়ালিমা হয়। . রাসুলুল্লাহ (ﷺ) খেয়াল করলেন তার গালে দাগ। তিনি কারণ জিজ্ঞেস করলেন। এতে সফিয়্যা (রাদ্বি আল্লাহু আনহু) জবাব দিলেন, "আমি স্বপ্নে দেখলাম আকাশের চাঁদ খাইবারের পানিতে দেখা যাচ্ছে"- কথাটি বলার পর তার স্বামী তাকে সজোরে গালে একটা চড় বসিয়ে মারধর করে এবং বলে যে 'তুমি কী মনে করো আরবের রাজা তোমাকে বিয়ে করবেন?" এই রাজাই হলেন রাসুলুল্লাহ (ﷺ)! . আম্মাজান সফিয়্যাকে যখন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিয়ে করেন। আবু আইয়্যূব (রাদ্বি আল্লাহু আনহু) তখন তাদের ঘরের বাহিরে তরবারি নিয়ে সারারাত দাঁড়িয়ে ছিলেন তার প্রটেকশনের জন্য। পরে সকালে নবীজী (ﷺ) তার কারণ জানতে পেরে আবু আইয়্যুবের (রাদ্বি আল্লাহু আনহু) জন্য অনেক দুআ করেন। . মদিনায় ফিরে এসেছেন জেনে আম্মাজান আ'য়িশা (রাদ্বি আল্লাহু আনহা) নিক্বাব পড়ে তাকে দেখার জন্য বাহিরে যান। মজার বিষয় হলো রাসুলুল্লাহ (ﷺ) তাকে চিনে ফেলেন। রাসুলুল্লাহ (ﷺ) তাকে জিজ্ঞেস করেন, তাঁকে কেমন দেখলে? আম্মাজান এই বলে জবাব দেন যে, সে তো ইহুদীর মেয়ে। রাসুলুল্লাহ (ﷺ) তাকে এই রকম বলতে না করেন এবং বলেন সে ইসলাম ধর্মগ্রহণ করেছে এবং তার ঈমান অনেক শক্ত। . তার সাংসারিক জীবন ছিল ভালোবাসায় ভরপুর, রাসুলুল্লাহ (ﷺ) তাকে অনেক বেশী ভালোবাসতেন এবং তিনি ছিলেন অতন্ত ধৈর্যশীল নারী। . একদিন ঘরে গিয়ে দেখেন যে সফিয়্যা (রাদ্বি আল্লাহু আনহা) কাঁদছেন। রাসুলুল্লাহ (ﷺ) তাকে জিজ্ঞেস করলে, তিনি অন্য আম্মাজানেরা তাকে কী বলেছেন ব্যক্ত করেন যা তার মনে আঘাত করেছিল। রাসুলুল্লাহ (ﷺ) তাকে বলেন "তোমার থেকে তাদের কী এমন আছে? যেখানে তোমার পিতা একজন নবী, তোমার চাচা একজন নবী এবং তোমার স্বামী একজন নবী।" . এদিকে ফেরার পথে রাসুলুল্লাহ (ﷺ) এক ব্যক্তির দিকে পরম ভালোবাসার চোখে তাকিয়ে আছেন। ১০ বছরের মতন তাকে দেখেননি। একসাথে বেড়ে উঠা, নিজ বংশের ভাই। কতদিন পর দেখা! রাসুলুল্লাহ (ﷺ) খুশীতে আত্মহারা হয়ে গেলেন। . কারণ তিনি তার প্রিয় ভাই জাফর ইবনে আবী তালিবকে (রাদ্বি আল্লাহু আনহু) তার দিকে আসতে দেখছেন। যিনি আবিসিনিয়াতে এক যুগ ধরে অবস্থান করছিলেন। খাইবার থেকে আসার সময় জাফর ইবনে আবী তালিব (রাদ্বি আল্লাহু আনহু) ও অন্যান্যদের সাথে দেখা হয়। এতে তিনি এতটাই খুশী হন যে তিনি বুঝে উঠতে পারছিলেন না যে "কোনটার জন্য তিনি খুশী, খাইবার বিজয় নাকি জাফরের (রাদ্বি আল্লাহু আনহু) আগমন।" তিনি তাকে কাছে টেনে নিলেন এবং তার কপালে চুমু খেলেন। . মদিনায় ফেরার পথিমধ্যে রাসুলুল্লাহর (ﷺ) সাথে সাক্ষাৎ হয় তুফাইল ইবনে আমর (রাদ্বি আল্লাহু আনহু) ও তার সাথে আসা লোকেদের। তারা মদিনায় যাচ্ছিলেন। এই দলের সাথে ছিলেন বিখ্যাত সাহাবী 'আবু হুরায়রা' (রাদ্বি আল্লাহু আনহু)। . এদিকে খাইবার বিজয়ের পরে হাজ্জাব ইবনে আল্লাত সুলামী (রাদ্বি আল্লাহু আনহু) মক্কায় যাওয়ার জন্য রাসুলুল্লাহর (ﷺ) কাছে পার্মিশন চাইলেন। রাসুলুল্লাহ (ﷺ) তাকে তা দিলেন। তিনি এটাও বললেন যে, তাকে কিছু উল্টোপাল্টা কিংবা মিথ্যা বলতে হবে কারণ কুরাইশদের কাছ থেকে তার কিছু অর্থ পাওনা আছে। সেগুলো তার উদ্ধার করা দরকার। রাসুলুল্লাহ (ﷺ) তাকে অনুমতি দিলেন। . হাজ্জাজ (রাদ্বি আল্লাহু আনহু) মক্কায় প্রবেশ করতেই লোকেরা তাকে খাইবারের খবর জিজ্ঞেস করলো। হাজ্জাজ (রাদ্বি আল্লাহু আনহু) তাদেরকে বললেন, "এমন শোচনীয় পরাজয়ই সে বরণ করেছে যেমন পরাজয়ের কথা তোমরা কোনোদিন শোননি। তার সঙ্গী-সাথীরাও নিহত হয়েছে। আর মুহাম্মাদ (ﷺ) তাদের কাছে বন্দী এখন। তারা বলাবলি করছে তারা তাকে হত্যা না করে মক্কার লোকেদের হাতে তুলে দিবে।" তা শুনে কুরাইশদের খুশি আর দেখে কে! হৈ-হুল্লোড় লাগিয়ে দিলো। এর মধ্যে হাজ্জাজ (রাদ্বি আল্লাহু আনহু) তাদেরকে বললেন, "মক্কায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার অর্থ-সম্পত্তি উদ্ধারের জন্য তোমরা আমাকে একটু সাহায্য করো। কারণ আমি খাইবারে যেতে চাই এবং পরাজিত মুহাম্মদ (ﷺ) ও তার সাথীদের মালপত্র কেনার জন্য অন্যান্য ব্যবসায়ীর পূর্বেই আমি সেখানে যেতে চাই। কুরাইশরা তার টাকা আদায় করে দিলো। তিনি তার তাঁবুতে অবস্থান করছিলেন। মুসলিমরা পরাজিত হয়েছে এই খবর দাবানলের মতন চারিদিকে ছড়িয়ে পড়লো। আল-আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) দৌড়ে তার কাছে এসে খবরের সত্যতা জানতে চাইলেন। তিনি তাকে বললেন আমার পাওনা দিন তারপর কথা। . বাদবাকি সবার পাওনা আদায় করার পর হাজ্জাজ (রাদ্বি আল্লাহু আনহু) মক্কা ত্যাগ করার পূর্বে চুপিসারে তিনি আল-আব্বাসের (রাদ্বি আল্লাহু আনহু) সাথে দেখা করলেন। তিনি তাকে খাইবারের বিজয়ের সুসংবাদ দিলেন এবং ৩ দিবস অব্দি তার কাছে গোপন রাখার জন্য রিকোয়েস্ট করলেন যাতে করে তিনি ভালোভাবে প্রস্থান করতে পারেন। আল-আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) ওয়াদা পালন করলেন। . ৩ দিন হওয়ার পর আল-আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) নতুন কাপড় পড়ে, সুগন্ধি মেখে, লাঠি হাতে ক্বাবায় এসে পৌঁছালেন। এসে ক্বাবা তাওয়াফ করলেন। তাকে এমন অবস্থায় দেখে কুরাইশরা আশ্চর্য হয়ে গেল! . তারা তাকে এমন বিপদে এসব করছেন কেন জিজ্ঞেস করায় তিনি জবাব দেন "তোমরা যা শুনেছো, তা মিথ্যা। সত্য হলো, রাসুলুল্লাহ (ﷺ) খাইবার বিজয় করেছন। তারা জিজ্ঞেস করলো, "এই খবর কে দিয়েছে?" তিনি বললেন, "যেই লোক তোমাদেরকে এসে খবর দিয়েছে।" এতক্ষণে কুরাইশদের হুঁশ জায়গায় আসলো। স্বপ্নে সাঁতার কাটা লোকদের এখন পা মাটিতে নেমেছে। এর কিছুদিনের মধ্যেই খাইবার বিজয়ের কথা সমস্ত আরবে ছড়িয়ে পড়লো। . মুসলিমরা দিনদিন সুপার পাওয়ারে পরিণত হচ্ছে!