Chapter 44 of 50
হুনাইনের যুদ্ধ
8 min read
মক্কা বিজয়ের পরে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়ে যান। অনেকে আবার মুসলিমদের ভয়ে পালিয়ে যান মক্কা থেকে। . কয়েকজন ব্যক্তিকে ডিরেক্ট হত্যা করার নির্দেশ ছিল। তাদের মধ্যে কয়েকজন ক্ষমা চেয়ে মুসলিম হয়ে যান এতে তাদেরকে ক্ষমা করে দেয়া হয়। আর কিছু সংখ্যককে হত্যা করা করা হয়। . আবু বকরের (রাদ্বি আল্লাহু আনহু) বাবা আবু কুহাফাকে (রাদ্বি আল্লাহু আনহু) রাসুলুল্লাহর (ﷺ) নিকটে আনা হলো৷ তিনি রাসুলুল্লাহর (ﷺ) হাতে হাত রেখে বায়াত করলেন। তা দেখে আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) কান্না করে দিলেন। তিনি বললেন যে, এই হাত যদি আমার বাবার হাত না হয়ে রাসুলুল্লাহর (ﷺ) চাচা আবু তালিবের হতো তাহল আমি আরও বেশি খুশী হতাম। অথচ তিনি মুশরিক অবস্থায় পাড়ি জমালেন পরপারে। . মক্কা বিজয়ের পরে রাসুলুল্লাহ (ﷺ) খালিদকে (রাদ্বি আল্লাহু আনহু) প্রেরণ করলেন উযযা নামক মূর্তকে ধ্বংস করার জন্য। তিনি সেটা ভেঙ্গে ফিরে এসে রাসুলুল্লাহকে (ﷺ) জানালেন। রাসুলুল্লাহ (ﷺ) বললেন, "তুমি কী কিছু দেখেছিলে?" খালিদ (রাদ্বি আল্লাহু আনহু) বললেন, "না" রাসুলুল্লাহ (ﷺ) বললেন, "তাহলে প্রকৃতপক্ষে তুমি তা ভাঙ্গনি। পূণরায় যাও এবং তা ভেঙ্গে দাও।" খালিদ (রাদ্বি আল্লাহু আনহু) সেখানে আবার গেলেন এবং বিক্ষিপ্ত ও বিস্ত্রস্ত চুলবিশিষ্ট এক মহিলাকে দেখতে পেলেন। সে চিৎকার করছিলেন। খালিদ (রাদ্বি আল্লাহু আনহু) তার ধারালো তরবারি দিয়ে আঘাত করে তাকে হত্যা করে ফিরে আসলেন রাসুলুল্লাহর (ﷺ) কাছে। রাসুলুল্লাহ (ﷺ) বললেন যে, এখন তিনি তাকে হত্যা করেছেন। . আরও কিছুদিন পর রাসুলুল্লাহ (ﷺ) আমর ইবনে আ'সকে (রাদ্বি আল্লাহু আনহু) আরেকটি মূর্তি ভাঙ্গার জন্য প্রেরণ করলেন। এলাকার লোকেরা মুসলিম হলেও ভাবছিলো এটাকে ভাঙ্গলে তাদের অমঙ্গল হবে। কিন্তু সাহাবীরা কথা কানে না নিয়ে তা ভেঙ্গে ফেললেন। . আরও কিছু দিন পরে আরেক এলাকাতে মূর্তি ভাঙ্গার জন্য প্রেরণ করলেন। লোকেরা বলাবলি করছি এটাকে যে ভাঙ্গবে তার সমস্যা হবে। একজন সাহাবী নও মুসলিমদের শিক্ষা দেয়ার জন্য প্ল্যান করলেন। তিনি মূর্তিতে আঘাত করেই মৃত হওয়ার ভান ধরলেন। লোকেরা অবাক! তারা বলাবলি করতে লাগলো এই যে আমরা বলেছিলাম ভেঙ্গ না এখন দেখ। তাদের চোখে তাক লাগিয়ে এবার সাহাবী উঠলেন এবং তাদেরকে বুঝালেন যে, আদৌ তারা যা ভাবছে তা সত্য নয়! . রাসুলুল্লাহ (ﷺ) খালিদকে (রাদ্বি আল্লাহু আনহু) ইসলামের বার্তা নিয়ে বনু জাযীমাহ গোত্রের লোকেদের কাছে যেতে বললেন। লোকেরা যদিও আগেভাগে ইসলাম গ্রহণ করেছিল কিন্তু মুসলিমরা তা জানতেন না। খালিদ (রাদ্বি আল্লাহু আনহু) তাদের কাছে পৌঁছালে তারা তাকে মুসলিম যে হয়েছে তা বুঝাতে পারেনি এতে তাদের উপর আক্রমণ করেন এবং কয়েকজনকে হত্যা করেন। যুদ্ধবন্দীও করা হয় অনেককে। ফিরে এসে রাসুলুল্লাহকে (ﷺ) জানানো হলে। রাসুলুল্লাহ (ﷺ) আসমানের দিকে হাত তুলে বলেন, "ইয়া আল্লাহ! খালিদ যা করেছে আমি তা হতে তোমার নিকটে নিজেকে পবিত্র বলে ঘোষণা করছি।" এদিকে খালিদ (রাদ্বি আল্লাহু আনহু) ও আব্দুর রহমান ইবনে আউফের (রাদ্বি আল্লাহু আনহু) মধ্যে বাকবিতন্ডা লেগে যায়৷ তখন রাসুলুল্লাহ (ﷺ) বলেন, "খালিদ থেমে যাও! আমার সাহাবীদেরকে কিছু বলা হতে বিরত থাকো। আল্লাহর কসম! যদি উহুদ পাহাড় সোনা হয়ে যায় এবং তার সমস্তই তোমরা আল্লাহর পথে খরচ করে দাও তবুও আমার সাহাবাদের মধ্য হতে কোনো একজনেরও এক সকাল কিংবা এক সন্ধ্যার ইবাদতের নেকি অর্জন করতে পারবে না।" পরে রাসুলুল্লাহ (ﷺ) আলীকে (রাদ্বি আল্লাহু আনহু) সেই গোত্রে প্রেরণ করেন এবং তাদেরকে রক্তপণ বুঝিয়ে দেন। আসলে সেটা যে ভুল ছিল তা তারা বুঝেছিলেন! . মুসলিমদের ভয়ে যেখানে সব গোত্র কাপছিল সেখানে তায়েফে থাকা কিছু গোত্র মুসলিমদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলো৷ রাসুলুল্লাহ (ﷺ) মুসলিমদেরকে বের হওয়ার নির্দেশ দিলেন। . তাদের দলের নেতা ছিল যুবক এক লোক। এত বিজ্ঞও না। সে চাইলো ধন-সম্পদ, নারী-শিশু, পশুপাল সবকিছু নিয়ে যুদ্ধে যেতে কিন্তু তাদের মধ্যে থাকা বিজ্ঞ এক লোক তাকে এই কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেন। তার এই পরামর্শ নাকচ করে দেয় তাদের নেতারা। তারা যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন হলে ময়দানে হাজির হলো। . এদিকে মুসলিমরাও তাদের পূর্ণশক্তি নিয়ে হুনাইনের দিকে অগ্রসর হচ্ছিলো। দুই দলের গোয়ান্দেরা বেশ সরব ছিলো৷ কিন্তু পাহাড়ি এলাকা হওয়ার শত্রুপক্ষের লোকেরা বেশি সুযোগ পেয়ে গিয়েছিল। তারা তাদের তীরন্দাজদের পাহাড়ের উপরে লুকিয়ে রাখলো। . মুসলিমদের মধ্যে যারা নও-মুসলিম ছিলেন তারা পথিমধ্যে একটি গাছ দেখতে পেলেন। তারা যুদ্ধের জন্য এই গাছের উপাসনা করতো। কিছু সংখ্যক নও মুসলিম রাসুলুল্লাহর (ﷺ) কাছে আবদার করে বসলেন এই বলে যে, "আমাদের জন্য আপনি যাতু আনওয়াত তৈরি করে দিন যেমনটি তাদের জন্য রয়েছে।" রাসুলুল্লাহ (ﷺ) তা শুনে বলেন, "আল্লাহু আকবার! সে সত্তার শপথ! যার হাতে রয়েছে আমার জীবন। তোমরা ঠিক সেরূপ কথে বলেছো, যেমন বলেছিল মূসার (আলাইহিসসালাম) কওম। এটাই রীতিনীতি। তোমরাও পূর্বের রীতিনীতির উপর অবশ্যই আরোহণ করে বসবে।" যুদ্ধে যাওয়ার সময় অনেকে আবার অহংকার করে বলে গেলেছিলেন যে, এবার তাদের বিজয় কে আটকায়! . হুনাইন উপত্যকায় যাওয়ার সময় হটাৎ মুসলিমরা পানির বদলে তীর বৃষ্টি দেখতে পেলেন। একের পর এক ঝাক তীর এসে মুসলিমদের আঘাত করছিল। অনেকে পালাতে শুরু করলেন। কেউ সাইডে গিয়ে আশ্রয় নিলেন। এদিকে রাসুলুল্লাহ (ﷺ) একা। তার পাশে গুটিকয়েক সাহাবী ঢালস্বরূপ দাঁড়িয়ে ছিলেন। রাসুলুল্লাহ (ﷺ) চিৎকার করে বলছিলেন, "আমি সত্য নাবী, মিথ্যা নই। আমি আব্দুল মুত্তালিবের পুত্র।" রাসুলুল্লাহ (ﷺ) আব্বাসকে (রাদ্বি আল্লাহু আনহু) ডাকলেন এবং সাহাবিদেরকে এক করার জন্য বললেন। আল আব্বাসের (রাদ্বি আল্লাহু আনহু) কণ্ঠ অনেক গভীর ছিল। তিনি ডেকে ডেকে অনেককে এক করলেন। আস্তে আস্তে সবাই আসলেন রাসুলুল্লাহর (ﷺ) কাছে। . পাহাড় ক্রস করেই মুসলিমরা ধাওয়া করেন শত্রুদের। তারাও যুদ্ধে নেমে আসে। টানটান এই যুদ্ধে শেষে মুসলিমরা বিজয় লাভ করেন। সাক্বীফ গোত্রের অনেককে হত্যা করা হলো এবং অনেকে পালিয়ে গেল। কিন্তু তাদের সঙ্গে থাকা সম্পদ, অস্ত্র-শস্ত্র, নারী-শিশু এবং গবাদিপশু মুসলিমদের হাতে চলে আসে। . এই লোকগুলো পালিয়ে গিয়ে তায়িফে একত্রিত হয়। এবং আবারও যুদ্ধ করার জন্য সংঘবদ্ধ হয়। . এদিকে গণিমতের মাল একত্রিত করে কয়েকজন সাহাবী দিয়ে নিরাপদে রাখলেন। এই যুদ্ধবন্দীতে রাসুলুল্লাহর (ﷺ) দুধ বোন ছিলেন। বিষয়টা রাসুলুল্লাহর (ﷺ) কাছে আসলে তিনি তাকে ডেকে পাঠান এবং তিনি যে সত্যি তার দুধ বোন সেটির প্রমাণ চান। তার দুধ বোন প্রমাণ দেন৷ রাসুলুল্লাহ (ﷺ) তাকে মুক্ত করে দেন এবং উপহার সামগ্রী দিয়ে তাও গোত্রের কাছে পাঠিয়ে দেন। . মুসলিমদের রাসুলুল্লাহ (ﷺ) তায়্বীফে পাঠালেন। তারকিছু দিন পরে তিনিও হাজির হলেন। এদিকে শত্রুরা দুর্গের ভেতরে অবস্থান করছিল। মুসলিমরা না টের পেয়ে তাদের তীরন্দাজদের রেঞ্জের ভেতরে ঢুকে পড়েছিলেন। এতে তারা এট্যাক করে এবং ১২ জনকে শহীদ করে। আহত হোন অনেকে। . এদিকে মুসলিমরা গোলাবর্ষণ করতে থাকে। দুর্গের উপর বারবার এট্যাক করেও কাজ যখন হচ্ছিলো না তখন রাসুলুল্লাহ (ﷺ) বৃক্ষ কর্তন করতে বললেন। এতে তায়েফবাসীরা ঘাবড়ে যায় এবং তা বন্ধ করার জন্য অনুরোধ করে। মুসলিমরা তা বন্ধ করে দেন। . মুসলিমরা ঘোষণা করেন যে, "যারা তাদের কাছে এসে আত্মসমর্পণ করবেন। তারা মুক্ত।" এতেও কাছ হচ্ছিল না। কোথা থেকে মুখ ঢাকা এক লোক রাসুলুল্লাহর (ﷺ) সামনে এসে কালিমা পড়তে লাগলো। সবাই বেশ অবাক। কালিমা শেষে মুখ খুললেন, এতো তার চাচার হত্যাকারী ওয়াহশী (রাদ্বি আল্লাহু আনহু)। রাসুলুল্লাহর (ﷺ) মনে পড়ে গেল সেই বিভীষিকাময় দিনটির কথা! ইকরিমা ইবনে আবু জেহেল (রাদ্বি আল্লাহু আনহু) ও সাফওয়ান ইবনে উমাইয়্যাসহ (রাদ্বি আল্লাহু আনহু) আরও অনেকে রাসুলুল্লাহর (ﷺ) কাছে এসে মুসলিম হোন। . তায়েফবাসীদের কিছু করা যাচ্ছিলো না তাই রাসুলুল্লাহ (ﷺ) বললেন, "আমরা কাল চলে যাবো।" এতে অনেক সাহাবী মনঃক্ষুন্ন হলে রাসুলুল্লাহ (ﷺ) তাদেরকে এট্যাক করতে বলেন। কোনো ফল হলো না৷ মুসলিমরা এবার সেখান থেকে সরে যাওয়ার জন্য তৈরি হলেন। এবং অবরোধ তুলে চলে গেলেন। . রাসুলুল্লাহ (ﷺ) মুসলিমদের নিয়ে জিরানা নামক স্থানে বেশ কিছুদিন অপেক্ষা করছিলেন। রাসুলুল্লাহ (ﷺ) হাওয়াযিন গোত্রের অপেক্ষা করছিলেন। তিনি ভাবছিলেন যে তারা এসে ক্ষমা চাইবে এবং তাদের সবকিছু ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু তারা আসলো না। রাসুলুল্লাহ (ﷺ) গণিমত বণ্ঠন করার জন্য প্রস্তুত হলেন। . গণিমতের সবকিছু রাসুলুল্লাহ (ﷺ) নতুন মুসলিমদের জন্য বিতরণ করে দিলেন। তারা যা চাইলো তাকেই সেটা দিলেন। একেকজন লোক বারবার এসে চাচ্ছিল। তিনি কাউকে না করেননি সবাইকেই তিনি গণিমতের মাল দিলেন। রাসুলুল্লাহর (ﷺ) চাদর নিয়ে টানাটানি শুরু হলে তিনি বলেন, "ওহে লোক সকল! আমার চাদর ফিরিয়ে দাও। আমি তোমাদের সবকিছু বণ্টম করে দিবো। তোমরা দেখবে যে, আমি কৃপণ নই, ভীতও নই আর মিথাবাদীও নই।" . রাসুলুল্লাহ (ﷺ) আনসার ছাড়া সবাইকে গণিমত বিলিয়ে দিচ্ছেন দেখে আনসাররা মন খারাপ করলেন। তারা ভাবছিলেন রাসুলুল্লাহ (ﷺ) তাদেরকে ভুলে গিয়ে নিজের কওমের সাথে মিশে গেছেন। রাসুলুল্লাহকে (ﷺ) আনসারদের মধ্য থেকে একজন গিয়ে এ ব্যাপারে জানালো। রাসুলুল্লাহ (ﷺ) তাদের সবাইকে সমবেত হওয়ার জন্য বললেন। রাসুলুল্লাহ (ﷺ) সময়মত তাদের কাছে গেলেন এবং বললেন, "হে আনসারগণ! কী কারণে তোমরা আমার ব্যাপারে অসন্তোষ্টি পোষণ করেছো? আমি কি তোমাদের নিকট এমন অবস্থায় আসিনি যখন তোমরা পথভ্রষ্ট ছিলে? আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করেছেন? তোমরা অসহায় ছিলে তিনি তোমাদেরকে সহায় সম্পত্তি দান করেছেন। তোমরা পরষ্পর পরষ্পরের শত্রু ছিলে, তিনি তোমাদের মধ্যে মহব্বতের বন্ধন সৃষ্টি করে দিয়েছেন।" আনসারগণ বললেন, "আবশ্যই, এ সবকিছুই আল্লাহ এবং তার রাসূলের (ﷺ) বড়ই অনুগ্রহ।" রাসুলুল্লাহ (ﷺ) আনসারদের সাথে কথা বলেই যাচ্ছিলেন এবং শেষে বলেন, "ইয়া আনসার! তোমরা কি সন্তোষ্ট নও যে, সে সকল লোকেরা উট এবং মেষ নিয়ে ফিরে যাবে। আর তোমরা স্বয়ং আল্লাহর রাসূলকে (ﷺ) নিয়ে নিজ কওমের নিকট ফিরে যাবে?" আরও বলেন, "যদি হিজরতের বিধান না হতো তবে আমিও হতাম আনসারদের মধ্যকার একজন। যদি অন্যান্য লোকেরা এক পথে চলেন এবং আনসারগণ অন্য পথে চলেন তাহলে আমিও আনসারদের পথে চলব। হে আল্লাহ! আপনি আনসারদের, তাদের সন্তান্দের এবং তাদের সন্তানলদের সন্তানদের প্রতি রহম করুন।" রাসুলুল্লাহর (ﷺ) মুখে তারা এমন ভাষণ শুনে তারা খুব বেশি ক্রন্দন করেন যে, তাদের চোখের জলে দাড়ি ভিজে গিয়েছিল। তারা সন্তুষ্টজনক উত্তর পেলেন। . গণিমত বণ্টনের পরে এসে হাওযাযিন গোত্রের লোকেরা রাসুলুল্লাহর (ﷺ) কাছে আসে। তারা ইসলাম ধর্মগ্রহণ করার জন্য ইচ্ছাপোষণ করে জানায় এবং মুসলিম হয়ে যায়। কিন্তু ঝামেলা হলো এখন তো গণিমত বণ্টন করে দেয়া হয়েছে তা এখন মুসলিমদের থেকে আনবেন কীভাবে। রাসুলুল্লাহ (ﷺ) তাদেরকে কী বলতে হবে শিখিয়ে দিলেন। জোহরের পরে সেই মোতাবেক কাজ হলো। মুসলিমরা যখন তাদের নতুন মুসলিম ভাইদের কথা শুনেতে পেলেন তখন তারা সবাই তাদের যুদ্ধবন্দীদের ফেরত দিলেন। . আনসারগণ তাদের প্রিয় মানুষটিকে নিয়ে তথা রাসুলুল্লাহকে (ﷺ) নিয়ে মদিনায় প্রত্যাবর্তন করেন!