Chapter 30 of 50
বিশ্বাসঘাতকতা
6 min read
মুসলিমদের বিজয়ের পরে আশেপাশে বসবাসরত সবার মনে একটা ভয় ধারণা দিলো!
বদরের আগে অনেকেই মুসলিমদের অনেক রকম ধমক কিংবা বিরুদ্ধে যাওয়ার মতন কাজ করেছিলো কিন্তু বদর বিজয়ের পরে সবার ধারণা পাল্টে গেলো৷ ইসলামের শত্রুরা এবার মুসলিম সেজে মুসলিমদের ভেতরে প্রবেশ করলো।
.
মদিনায় ফিরে আসার পরে মুসলিমদের সাথে আরও কিছু সংখ্যক যুদ্ধ হয় কাফিরদের। কুরাইশদের মধ্যে আলরেডি ডিপ্রেশন বেশ ভালোভাবে ধরে বসেছে! আবু সুফিয়ান এখন মক্কার অপ্রতিদ্বন্দ্বী নেতা। মুসলিমদের বিজয় তিনি সহ্য করতে না পেরে একদিন কিছু লোক নিয়ে মদিনায় রওয়ানা দিলেন। রাতের আঁধারে মদিনার বাহিরে একটা খেজুর বাগানে তারা আক্রমণ চালালো৷ সেখানে দু'জন আনসারীকে তারা শহীদ করে দ্রুত গতিতে মক্কার দিকে রওয়ানা দেয়।
রাসুলুল্লাহর (ﷺ) কাছে খবর পৌঁছামাত্রই মুসলিমদের বের হওয়ার নির্দেশ দেন। অনেক চেষ্টা করেও তাদেরকে পাকড়াও করতে পারেননি। মক্কায় ফিরে যাওয়ার সময় তারা অনেক মালামাল ফেলে চলে যায় যেন দ্রুত যেতে পারে। সেগুলো মুসলিমরা একত্র করে মদিনায় নিয়ে আসেন।
.
বদরের বিজয়ের পরে মুসলিমরা খবর পান যে গাতাফানের গোত্রের একটি শাখা নাকি মুসলিমদের উপর আক্রমণ করার জন্য তৈরি হচ্ছে। খবর পাওয়া মাত্রই মুসলিমরা তাদেরকে উল্টো সার্প্রাইজ এট্যাক করে বসেন। বনু সুলাইম হতবিহ্বল হয়ে পড়ে এই হামলা দেখে। তারা পালিয়ে যায়। এই বিজয়ে মুসলিমরা অনেক উট অর্জন করেন।
.
সাফওয়ান ইবনে উমাইয়্যা পিতৃশোকে আক্রান্ত। সে চাচ্ছিলো যে করেই হোক বদলা নেয়া চাই। সে ওমাইর ইবনে ওয়াহাবকে টাকা দিয়ে সে কাজ করার জন্য উষ্কানি দিলো। কিন্তু ওমাইর অনেক এক্সকিউজ দেখাতে লাগলো।
এক্সকিউজের সুযোগ পেয়ে তখন সাফওয়ান বললো, "তোমার ঋণ আমি শোধ করবো। তোমার পরিবারকে আমি নিজের পরিবারের মতন দেখব।" এমন আশ্বাস পেয়ে সে রাজি হয়ে গেল।
.
ওমাইর মদিনার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পূর্বে তার খঞ্জরে ভালোমতো ধার দিতে থাকলো, পরিশেষে তাতে বিষ মিশালো। তারপর সেটা গলায় পেচিয়ে উটে চড়ে মদিনার উদ্দেশ্যে রওয়ানা দিলো। উমার (রাদ্বি আল্লাহু আনহু) তাকে দেখে রাসুলুল্লাহকে (ﷺ) খবর দিলেন। রাসুলুল্লাহ (ﷺ) ওমাইরকে ভেতরে নিয়ে আসার জন্য নির্দেশ দিলেন।
রাসুলুল্লাহ (ﷺ) তাকে জিজ্ঞেস করলেন যে, সে কেনো এসেছে এখানে। সে জবাব দিলো বন্দীর ব্যাপারে।
রাসুলুল্লাহ (ﷺ) এবার তাকে খঞ্জরের বিষয়ে জিজ্ঞেস করলেন। সে তেমন জবাব দিতে পারলো না। আবারও রাসুলুল্লাহ (ﷺ) তাকে এখানে আসার ব্যাপারে জিজ্ঞেস করলে সে যখন বন্দীর ব্যাপারে বলে তখন তিনি বলেন যে, "না তুমি বরং আমাকে হত্যা করার জন্য এসেছো। সাফওয়ানের সাথে তুমি এই এই কথা বলেছিলে।" ওমাইর এমন কথা শুনে সাথে সাথে কলিমা পড়ে মুসলিম হয়ে যান।
এদিকে সাফওয়ান মক্কায় মানুষদের মনে একটা সুসংবাদ আসছে শুনিয়ে কিউরোসিটি করে তুলেছিল। মানুষজন তাকে জিজ্ঞেস করলে সে অপেক্ষা করতে বলতো। কিন্তু যখন জানতে পারলো ওমাইর মুসলিম হয়ে গেছে তখন সে আকাশ থেকে পড়লো। সে পণ করলো ওমাইরের সাথে আর কথা বলবে না।
এদিকে ওমাইর (রাদ্বি আল্লাহু আনহু) মক্কায় এসে ইসলামের দাওয়াত দিতে থাকলেন এতে অনেকে ইসলামের ছায়াতলে এসে আশ্রয় নেয়।
.
খালিদ ইবনে ওয়ালিদের (রাদ্বি আল্লাহু আনহু) ভাই আল ওয়ালিদ ইবনে ওয়ালিদ (রাদ্বি আল্লাহু আনহু) মুসলিমদের হাতে বন্দী। ওয়ালিদ (রাদ্বি আল্লাহু আনহু) মুসলিমদের মধ্যে থেকে অনেক কিছু উপলব্ধি করে সিদ্ধান্ত নিলেন মুসলিম হয়ে যাবেন।
খালিদ (রাদ্বি আল্লাহু আনহু) ওয়ালিদকে মুক্ত করে নিয়ে চলে গেলেন। রাস্তায় রাত কাটানোর পরে সকালে দেখলেন ওয়ালিদ (রাদ্বি আল্লাহু আনহু) নাই। তার পাশে চিঠি একটা রেখে তিনি চলে যান।
.
মুসাব ইবনে উমাইরের (রাদ্বি আল্লাহু আনহু) ভাইও যুদ্ধবন্দী। মুসাব (রাদ্বি আল্লাহু আনহু)৷ মুসলিম একজনকে বললেন এই ছেলের মা অনেক ধনী। তার কাছে ভালো একটা পরিমাণ দাবি করবে। এটা শুনে তার ভাই অবাক হয়ে গেলো। বললো আমি তোমার ভাই৷ মুসাব (রাদ্বি আল্লাহু আনহু) জবাব দিলেন "না, তুমি আমার ভাই না। মুসলিমদের দেখিয়া বললেন তারাই আমার ভাই।"
.
আল আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) বদর যুদ্ধে বন্দী হয়েছেন। রাসুলুল্লাহর (ﷺ) কাছে আনা হলো। মুক্তিপণ না দিয়ে তো মুক্তি সম্ভব না। আল আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) বললেন তার কাছে টাকা নেই।
রাসুলুল্লাহ (ﷺ) তখন তাকে তার লুকিয়ে রাখা টাকার কথা বললে তিনি অবাক হয়ে যান। এবং সাথে সাথে ইসলাম ধর্মগ্রহণ করেন। আল আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) বুঝতে পারলেন যে, এই খবর আমি আর আমার স্ত্রী ছাড়া আর কেউ জানতো না। আর রাসুলুল্লাহ (ﷺ) যখন তাকে এ বিষয়ে বললেন তখন তিনি বুঝে উঠলেন যে তিনি সত্যি আল্লাহর নবী এবং তিনি নিশ্চয়ই আল্লাহর মাধ্যমেই এ বিষয়ে জেনেছেন।
.
ইসলাম ধর্মগ্রহণ করার পর আল আব্বাসকে (রাদ্বি আল্লাহু আনহু) ছেড়ে দেয়া হয়। তিনি রাসুলুল্লাহর (ﷺ) নির্দেশে তিনি মক্কায় অবস্থান করেন। মক্কার সব খবরাখবর তিনি সেখান থেকে মদিনায় পাঠাতেন এবং মক্কার লোকেরা বুঝেনি যে তিনি আসলে একজন মুসলিম।
.
যুদ্ধবন্দীদের অনেকে শিক্ষিত ছিলো তারা মুসলিম বাচ্চাদের শিক্ষাদান করে মুক্তি লাভ করেছিল। এভাবে মুসলিমদের মধ্যে অনেক শক্তি সঞ্চয় হয়ে গেলো।
.
রাসুলুল্লাহর (ﷺ) মেয়ের জামাতাও আটক। তাকে বলা হলো সে যেন ফিরে গিয়ে রাসুলুল্লাহর (ﷺ) মেয়ে যাইনবকে (রাদ্বি আল্লাহু আনহা) মদিনায় পাঠায়। যেই কথা সেই কাজ। কিন্তু ভুল করে বসে যে, যাইনাবকে (রাদ্বি আল্লাহু আনহা) দিনের বেলা পাঠিয়ে দেয়। এতে মক্কার নেতারা ক্ষিপ্ত হয়ে যায়। হাব্বারিদ একটা তীর উটের দিকে ছুঁড়ে দিলো। এতে উট ভয় পেয়ে লাফ দেয় আর যাইনাব (রাদ্বি আল্লাহু আনহা) পড়ে যান। পরে আবু সুফিয়ান মিমাংসা করে দেন আর রাতে তাকে পাঠানোর জন্য এডভাইস দেন।
.
রাসুলুল্লাহ (ﷺ) এবার মদিনা শহরে অবস্থান করা বনু কায়নুকার সবাইকে একত্র করলেন। তিনি তাদের উদ্দেশ্যে বললেন, "হে ইয়াহূদী সম্প্রদায়! আল্লাহকে ভয় করো, কুরায়াশদের মত তোমাদের উপরও যেন শাস্তি না আসে এবং ইসলাম গ্রহণ করো। নিশ্চয়ই তোমাদের জানা রয়েছে, আমি তোমাদের কাছে প্রেরিত নবী, এর প্রমাণ তোমাদের কিতাবেও পাবে আর আল্লাহও তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন।"
তারা রাসুলুল্লাহকে (ﷺ) উত্তর দিলো, "তুমি ভেবেছো আমরাও তোমার সম্প্রদায়ের মত! তুমি ধোঁকায় পড় না। তুমি এমন সসম্প্রদায়ের সাথে মুকাবিলা করেছো, যাদের যুদ্ধ সম্পর্কে আদৌ জ্ঞান নেই। কাজেই, তাদের উপর সুযোগ পেয়ে বসেছিলে আর আমরা, আল্লাহর কসম! তোমার সাথে যুদ্ধ করি, তবে বুঝে নিবে যে, আমরাও বীর পুরুষ।"
এই কথা বলে তারা মূলত যুদ্ধের আহবান করে বসে কিন্তু মুসলিমরা পাত্তা না দিয়ে ধৈর্যের পরিচয় দেয়।
.
তন্মধ্যে মুনাফিকেরা ইয়াহূদিদের সাথে ভালো রকমের রক্তের বন্ধন স্থাপন করে বসে।
.
এদিকে কুখ্যাত কা'ব ইবনে আশরাফ রাসুলুল্লাহর (ﷺ) বিরুদ্ধে একেরপর এক জঘন্য জঘন্য কবিতা লিখতে থাকে। হাসসান ইবনে সাবিত (রাদ্বি আল্লাহু আনহু) জবাব দিতে থাকলেন। রাসুলুল্লাহ (ﷺ) ধৈর্য ধারণ করলেন কিন্তু তার কবিতা যেন আর বন্ধ হয় না। তার কবিতা মদিনার মানুষদের মধ্যে সম্প্রতি নষ্ট করছিল।
মুসলিমদের মধ্যে থেকে কয়েকজন সাহাবী তাকে হত্যা করার জন্য প্রস্তুতি নিলেন। তারা কাবের কাছে গেলেন গল্পগুজব করলেন। কাব তখনও বুঝেনি যে তার সময় ফুরিয়ে এসেছে। যখনই সুযোগ আসলো তখন তার শরীরে খঞ্জর দিয়ে আঘাত করলেন। কাব চিৎকার দিতে থাকে এতে সকলে জেগে যায়। মুসলিমরা তখন সেখান থেকে বেরিয়ে দ্রুত গতিতে নিজ এলাকায় চলে আসেন। পথে একজন পিছনে পড়ে যান তিনি আসার পর একত্রে সেই জায়গা ত্যাগ করেন।
তারপর তারা সবাই রাসুলুল্লাহর (ﷺ) কাছে যান এবং কাবকে হত্যা করার সুসংবাদ পৌঁছে দেন।
এদিকে ইয়াহূদিদের গোত্রে আতংক ছড়িয়ে পড়লো।
.
একদিন মুসলিম এক নারী বনু কায়নুকার স্বর্ণের দোকানে গেলেন কিছু কিনতে৷ দোকানে থাকা সবাই তাকে তার চেহারা দেখানোর জন্য বললো। তিনি অসম্মতি জানালেন। ইয়াহূদি লোক লুকিয়ে লুকিয়ে পিছনে চলে গেল এবং কাপড় একটা কিছুতে বেঁধে দিলো। তিনি যখন দাঁড়াতে গেলেন তখন তার কাপড় উঠে গেলো। এতে সকলে হাসতে থাকলো।
মহিলার চিৎকারে বাজারে থাকা মুসলিম লোক এসে সেই ইয়াহূদিকে হত্যা করলেন এবং তাকে পরে ইয়াহূদিরা মিলে শহীদ করে বসে। খবর দাবানলের মতন সব জায়গায় ছড়িয়ে যায়।
.
মুসলিমরা সাথে সাথে বের হয়ে গেলেন। অবরোধ করলেন বনু কায়নুকা সম্প্রদায়কে। এদিকে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসুলুল্লাহকে (ﷺ) কিছু করতে দিচ্ছিলো না বারবার বলছিল তাদের সাথে ভালো ব্যবহার করুন। রাসুলুল্লাহ (ﷺ) তাকে পাত্তা দিলেন না কিন্তু সে নাছোড়বান্দা। রাসুলুল্লাহর (ﷺ) মুখ থেকে সে আশ্বস্ত না হয়ে যাবে না এবং ছাড়বেও না। শেষে রাসুলুল্লাহ (ﷺ) বললেন, "তারা তোমার জন্য মুক্ত।"
.
এরপর মদিনা থেকে চিরদিনের জন্য বিদায় হয় ইয়াহূদিদের অন্যতম শক্তিশালী সম্প্রদায় বনু কায়নুকা।
.
এদিকে কোরাইশরা কাফেলা নিয়ে কঠিন একটি পথ ধরে এগিয়ে যাচ্ছিলো। মুসলিমদের কাছে খবর আসা মাত্রই রাসুলুল্লাহ (ﷺ) যাইদ ইবনে হারিসার (রাদ্বি আল্লাহু আনহু) নেতৃত্বে একটি বাহিনী প্রেরণ করলেন তাদেরকে ধাওয়া করার জন্য। কুরাইশরা প্রস্তুত ছিল না যে মুসলিমরা এখানেও চলে আসবে। অতঃপর মুসলিমরা তাদেরকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। মালামাল সব মুসলিমদের হাতে চলে আসে।
.
বাণিজ্যিক অভিযানে সবকিছু হারানোর পর কুরাইশরা ক্রোধে ফেটে পড়ে। প্রতিশোধের আগুন তাদের হৃদয়ে দাউ দাউ করে জ্বলতে থাকে! মুসলিমদের সাথে আবারও যুদ্ধে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিতে থাকলো।