Chapter 35 of 50
বনু কুরাইযার বিশ্বাসঘাতকতা
7 min read
খন্দকের যুদ্ধ থেকে ফিরে এসে রাসুলুল্লাহ (ﷺ) হাতিয়ার রেখে দিতেই ফেরেশতাদের সর্দার জিব্রাইল (আলাইহিসসালাম) তার সামনে এসে হাজির হোন। জিব্রাইল (আলাইহিসসালাম) বলেন, "ফেরেশতারা এখনো অস্ত্র রাখেনি।" . যুদ্ধ তো শেষ! তাহলে রাখেননি কেনো? . জিব্রাইল (আলাইহিসালাম) বলেন যে, "কিন্তু ফেরেশতারা এখনও অস্ত্র রাখেননি। আমি এই মাত্র শত্রুদের ধাওয়া করে আসলাম।" জিব্রাইল (আলাইহিসসালাম) আরও বলেন যে, "আল্লাহ আপনাকে বনু কুরাইযার উপর হামলা করার নির্দেশ দিয়েছেন। আমি তাদের কাঁপিয়ে দিতে যাচ্ছি।" রাসুলুল্লাহ (ﷺ) বুঝলেন যে, যুদ্ধের জন্য তৈরী হতে হবে। সাথে সাথে ঘর থেকে বের হয় এনাউন্স করলেন যে, "মুসলিমরা যেন বনু কুরাইযায় পৌঁছানোর পরই আসরের সালাত আদায় করেন, তার আগে নয়।" . খন্দকের যুদ্ধ থেকে এসে মুসলিমরা যার যার ঘরে রেস্ট নিচ্ছিলেন। ঘোষণা শুনার পর কেউ কেউ তাৎক্ষণিক কেউ কেউ একটু দেরী ঘর থেকে বের হয়ে গেলেন বনু কুরাইযার দিকে। . এদিকে বনু কুরাইযাতে যাওয়ার সময় দুই গ্রুপের মধ্যে বিবাদ লেগে যায়। কেউ কেউ আসরের সালাত রাস্তায় পড়ে নেন আবার কেউ কেউ বলেন যে না আমরা বনু কুরাইযাতে গিয়ে পড়বো কারণ তা রাসুলুল্লাহর (ﷺ) নির্দেশ। কিন্তু তখন ওয়াক্ত চলে যাবে। . রাসুলুল্লাহ (ﷺ) আলীকে (রাদ্বি আল্লাহু আনহু) আগেভাগে পাঠিয়ে দেন। আলী শুনতে পান যে, ইয়াহুদীরা নবীকে (ﷺ) নিয়ে কটুক্তি করছে। তিনি ফিরে এসে রাসুলুল্লাহকে (ﷺ) তা জানালে তিনি বলেন যে, "আমাকে দেখলে তারা এসব আর বলবে না।" . রাসুলুল্লাহ (ﷺ) বনু কুরাইযাতে আসার পর সালাত নিয়ে মুসলিমদের যে দুই গ্রুপের মধ্যে সমস্যা দেখা দিয়েছিল তা সবকিছু জানালেন। রাসুলুল্লাহ (ﷺ) দুই দলের ইজতিহাদকে সমর্থন দিলেন। . রাসুলুল্লাহ (ﷺ) মুসলিম বাহিনী নিয়ে এসে বনু কুরাইযাকে অবরুদ্ধ করে ফেললেন। এতে তারা চরম সংকটে পড়ে যায়। বনু কুরাইযাতে তখন হুয়াঈ ইবনে আখতাব অবস্থান করছিলো। . মুক্তির কোনো উপায় না দেখে বনু কুরাইযার বিজ্ঞ নেতা কা'ব ইবনে আসাদ তার সম্প্রদায়ের সামনে ৩টি প্রস্তাবনা পেশ করে। ইয়াহুদীদের উদ্দেশ্যে সে বলে যে, "তোমরা যে অবস্থার সম্মুখীন হয়েছ, তা তোমরা দেখতেই পারছ। আমি তোমাদের সামনে ৩টি প্রস্তাব রাখছি, যেটি খুশী গ্রহণ করো। ১) "এসো! আমরা এই ব্যক্তির আনুগত্য করি এবং তাকে সত্যবাদী বলে স্বীকার করে নেই। আল্লাহর কসম! তোমাদের কাছে এটা পরিষ্কার যে, তিনি একজন প্রেরিত নবী। তাওরাতে তোমরা যে নবীর উল্লেখ পাও, ইনিই তিনি। এ পথ অবলম্বন করলে- তোমাদের জান-মাল ও স্ত্রী-পুত্র সব নিরাপদ হয়ে যাবে।" তারা সকলে জবাব দিলো, "আমরা কোনোভাবেই তাওরাতের বিধি-বিধান ত্যাগ করবো না এবং তার বদলে অন্য কিছু গ্রহণ করবো না।" ২) "যদি তোমরা প্রথম প্রস্তাব মানতে অস্বীকার কর, তবে এসো, আমরা নিজ হাতে আমাদের শিশু ও নারীদের হত্যা করি। এরপর অস্ত্রসজ্জিত হয়ে মুহাম্মদ (ﷺ) ও তার সঙ্গীদের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়ি। যদি আমরা হেরে যাই তাহলে আমরা যেন একদম নিঃশেষ হয়ে যাই। আর আমরা যদি জিতি তাহলে নারী ও শিশুর অভাব হবে না।" তারা সকলে বললো, "আমারা ঐ নিরীহদের হত্যা করবো? ওদের হত্যা করে আর বেঁচে থাকার কী সার্থকতা?" ৩) "এটাও যদি না মানো তাহলে শুনো! আজ শনিবারের রাত। আজ মুহাম্মদ (ﷺ) ও তাঁর সঙ্গীরা আমাদের পক্ষ হতে নিজেদের নিরাপদ মনে করবে। চলো! অতর্কিত আক্রমণ করে তাদের খতম করে দেই।" তারা এতেও রাজি হলো না৷ এই রিচুয়াল ভঙ্গ করে তাদের পূর্বপুরুষদের বারোটা বেজে ছিল তারা তাদের সেই অবস্থায় চায় না। . কা'ব ইবনে আসাদ এবার রেগেমেগে সবাইকে বললো, "তোমাদের মধ্যে একটি লোকও এমন নাই, যে মাতৃভর্গ হতে ভূমিষ্ঠ হওয়ার পর অন্তত একটি রাতও কোনো বিষয়ে মনস্থির করে ঘুমিয়েছে।" . এদিকে অবরুদ্ধ থাকা ইয়াহুদীরা রাসুলুল্লাহর (ﷺ) কাছে খবর দিলো যে, তিনি যেন আবূ লুবাবাকে (রাদ্বি আল্লাহু আনহু) তাদের কাছে পাঠান। রাসুলুল্লাহ (ﷺ) তাকে যাওয়ার জন্য বললেন। দুর্গের ভেতরে যাওয়া মাত্রই ইয়াহুদী নারী আর শিশুরা তার সামনে এসে আর্তনাদ করতে লাগলো। এতে তার মন নরম হয়ে যায়। তারা আবু লুবাবাকে (রাদ্বি আল্লাহু আনহু) জিজ্ঞেস করে যে, "আমরা কি দুর্গ থেকে নেমে আসবো?" জবাবে তিনি হ্যাঁ বলেন। সাথে তিনি তার হাত গলারদিকে টান দিয়ে দেখিয়ে দিলেন যে পরিণাম "হত্যা!" . ততক্ষণে আবু লুবাবা (রাদ্বি আল্লাহু আনহু) বুঝলেন যে তিনি মারাত্মক একটা অপরাধ করে ফেলেছেন। তিনি ভাবলেন যে, তিনি বোধহয় বিশ্বাসঘাতকতা করে ফেলেছেন। তিনি বনু কুরাইযার দুর্গ থেকে বের হয়ে সোজা মাসজিদে নবাবীতে চলে যান এবং মসজিদের খুঁটির সাথে নিজেকে শক্ত করে বাঁধলেন। তারপর তিনি বললেন যে, "আল্লাহ যতক্ষণ না আমার এ অপরাধ ক্ষমা করবেন আমি এস্থান ত্যাগ করবো না।" রাসুলুল্লাহ (ﷺ) পরে খবর পেলেন যে ঘটনা কী ঘটেছে। তিনি বলেন, "সে যদি আমার কাছে আসত তাহলে অবশ্যই আমিই তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতাম। তা না করে সে যখন নিজেই দায়িত্ব গ্রহণ করেছে তখন আল্লাহ যাবত না তার তওবা কবুল করবেন, আমি তার বাঁধন খুলতে যাব না।" রাসুলুল্লাহকে (ﷺ) পরবর্তীতে একদিন শেষ রাতে হাসতে দেখা গেলে তিনি বলেন যে আবু লুবাবার (রাদ্বি আল্লাহু আনহু) তওবা কবুল হয়েছে। এই সুসংবাদ তাকে দেয়া জানানো হলো৷ লোকেরা দলে দলে আসলো বাঁধন খুলে দিতে কিন্তু তিনি বললেন রাসুলুল্লাহ (ﷺ) ছাড়া হবে না। তখন ফজ্বরের সময় তিনি এসে খুলে দিলেন। . বনু কুরাইযার সবাই মুসলিমদের কাছে শর্তহীন আত্মসমর্পণ করে। এর পূর্বে তাদের এক নারী একজন মুসলিমকে উপর থেকে যাঁতা ফেলে শহীদ করে। নেমে আসার পরে তাদের সবাইকে বন্দী করা হয়। কিছু লোক ইসলাম গ্রহণ করলে তাদেরকে ছেড়ে দেয়া হয়। তাদের মধ্যে এক লোক ছিল আমর ইবনে দু'দা নামক এক ব্যক্তি। সে গায়েব হয়ে যায়। রাসুলুল্লাহকে (ﷺ) জানালে তিনি বলেন, "সে বিশ্বাস রক্ষা করেছিল বলে আল্লাহ তাকে নিষ্কৃতি দেন।" . ইয়াহুদীরা চাইলো যে তাদের বিচারের জন্য একজন ন্যায়পরায়ণ বিচারক যেন নির্ধারণ করা হয়। রাসুলুল্লাহ (ﷺ) তাদেরকে সা'দ ইবনে মুয়াজের (রাদ্বি আল্লাহু আনহু) কথা বললেন। তারা রাজী হয়ে গেল কারণ তারা সা'দকে (রাদ্বি আল্লাহু আনহু) খুব বেশী ভালবাসতো আর বানু কুরাইজার সাথে প্রাচীনকাল থেকে মদীনার আউস গোত্রের মৈত্রী চুক্তি ছিল। . সা’দের (রাদ্বি আল্লাহু আনহু) তখন অবস্থা খুব খারাপ। গোত্রের লোকেরা তাকে নিয়ে চললো রাসূলের (ﷺ) নিকট। মুনাফিক দলের লোকেরা তার মন গলানোর জন্য বারবার চেষ্টা করে যাচ্ছিল কিন্তু তাতে তারা ব্যার্থ হয়। সা’দ (রাদ্বি আল্লাহু আনহু) যখন রাসূলের (ﷺ) নিকট পৌঁছালেন তখন রাসূল (ﷺ) আশেপাশে বসা মুহাজির ও আনসারদের লক্ষ্য করে বললেন, "তোমাদের নেতার সম্মানার্থে তোমরা উঠে দাঁড়াও।" সা'দকে (রাদ্বি আল্লাহু আনহু) বিচারক ঘোষণা করা হলো। তিনি ফয়সালা দিলেন "তাদের মধ্যে যারা যুদ্ধ করার উপযুক্ত তাদেরকে হত্যা করা, তাদের নারী ও শিশুদেরকে দাস-দাসীকে পরিণত করা এবং তাদের ধন-সম্পদ বন্টন করে দেওয়া হোক।" তাঁর এই রায় শুনে রাসূল (ﷺ) বলেন "সাত আসমানের ওপর থেকে আল্লাহ যে ফায়সালা দিয়েছেন তুমিও ঠিক একই ফায়সালা দিয়েছ।" সা'দের (রাদ্বি আল্লাহু আনহু) সিদ্ধান্ত তারা মেনে নিলো। মদিনায় কয়েকটি গর্ত করা হলো। তারপর একে একে সেখানে সব যুবক ইয়াহুদীকে হত্যা করলেন। তাদের নেতা হুয়াঈ ইবনে আখতাব ও কা'বকেও হত্যা করা হলো। মুসলিমকে যে নারী শহীদ করেছিল তাকেও হত্যা করা হলো। তার নারী ও শিশুদেরকে মুসলিমদের মধ্যে বণ্টন করে দেয়া হলো। . যুবাইর ইবনে বাতা নামক এক ইয়াহুদী মুসলিম এক লোকের কাছে নিরাপত্তা চাইলে তিনি রাসুলুল্লাহর () কাছ থেকে পার্মিশন নিয়ে নিরাপত্তা দেন। একে একে তার পরিবার, সন্তানাদি, জমি-জমাও এনে দেন কিন্তু যখন সে জানতে পারলো তার সকল বন্ধুকে হত্যা করা হয়েছে তখন সে রিকোয়েস্ট করলো তাকেও যেন হত্যা করা হয়। . বনু কুরাইযা থেকে মুসলিমরা বিশাল গণিমত লাভ করেন৷ এগুলো তিনি মুসলিমদের মধ্যে বণ্টন করে দেন। যুদ্ধবন্দী কয়েকজনকে বিক্রি করে মুসলিমরা বেশ কিছু ঘোড়া ও সমরাস্ত্র কিনে আনেন। বনু কুরাইযার সমস্ত অস্ত্র-শস্ত্র মুসলিমদের হাতে চলে আসে এতে পরবর্তীতে সব যুদ্ধে কাজে দেয়। . মুসলিমরা মদিনায় ফিরে এলেন। মদিনায় এখন মুসলিমদের রাজত্ব! চারিদিকে মুসলিমদের শক্তির কথা ছড়িয়ে পড়েছে। . সা'দ ইবনে মুয়াজের (রাদ্বি আল্লাহু আনহু) অবস্থা খারাপ হতে লাগলো। বনু কুরাইযার ঘটনার কয়েকদিন পর তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সময় জিবরীল (আলাইহিসসালাম) রাসূলুল্লাহর (ﷺ) নিকট এসে বলেন, "ইয়া মুহাম্মদ! (ﷺ) এ মৃত ব্যক্তিটি কে, যার জন্য আসমানের সবগুলি দরজা খুলে গেছে এবং আরশ কেঁপে উঠেছে?" . সা'দের (রাদ্বি আল্লাহু আনহু) লাশ বহন করার সময় কয়েকজন মুনাফিকও ছিলো। তিনি ছিলেন বেশ বড়সড় দেহের অধিকারী কিন্তু লাশ হালকা বোধ হচ্ছিলো। এজন্য মুনাফিকরা বলাবলি করছিল, এমন হালকা লাশ তো আমরা আর কখনও দেখিনি। সম্ভবতঃ বানু কুরাইজার ব্যাপারে সে যে রায় দিয়েছিল, এটা তারই কুফল। কথাটি রাসূলুল্লাহর (ﷺ) কানে গেলে তিনি বললেন, "যার হাতে আমার জীবন তাঁর নামে শপথ! ফিরিশতাকুল তাঁর খাটিয়া বহন করেছেন।" রাসূল (ﷺ) বলেন, "নিশ্চয় এই সা’দ অতি নেক্কার বান্দা। তার জন্য আল্লাহর ’আরশ কেঁপে উঠেছে, আসমানের দরজাসমূহ খুলে গেছে এবং তাঁর জানাযায় এমন ৭০ হাজার ফিরিশতা যোগদান করেছে যারা এর আগে আর কখনও পৃথিবীতে আসেনি।" সা’দকে (রাদ্বি আল্লাহু আনহু) দাফনের সময় রাসূলুল্লাহ (ﷺ) প্রথমে একবার জোরে ‘সুবহানাল্লাহ’ উচ্চারণ করলেন। লোকেরাও তাঁর সাথে ‘সুবহানাল্লাহ’ পড়লেন। তারপর তিনি ‘তাকবীর’ ধ্বনি দিলেন, লোকেরাও ‘তাকবীর’ দিল। লোকেরা জিজ্ঞেস করলো, "ইয়া রাসূলুল্লাহ! এভাবে ‘তাসবীহ’ পড়লেন কেন?" তিনি বললেন, "এ নেক্কার লোকটির কবর বড় সংকীর্ণ হয়ে গিয়েছিল। অতঃপর আল্লাহ পাক প্রশস্ত করে দিয়েছেন।" . একদা রাসূলকে (ﷺ) উপহার দেওয়া একখানা কাপড় দেখে সাহাবীরা অভিভূত হয়ে গেলেন। তাঁদের এ অবস্থা দেখে রাসূল (ﷺ) বললেন, "তোমরা এই দেখে অবাক হচ্ছো? জান্নাতে সা’দ ইবন মুয়াজের রুমালগুলিও এর থেকে সুন্দর হবে।" . রাসুলুল্লাহ (ﷺ) মদিনায় কয়েকদিন অবস্থান করেই বেরিয়ে পড়েন আরেকটি অভিযানে!