Chapter 9 of 50
তালহা (রাঃ)
6 min read
ব্যাবসায়-বাণিজ্যের মাধ্যমে প্রচুর ধন-দৌলত অর্জন করেও তা তাকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়নি। ইসলাম আসার প্রথম প্রহরেই তিনি তা গ্রহণ করেছিলেন। সেই মানুষটি আর কেউ নয়, তিনি হলেন পৃথিবীর বুকে হাঁটা এক 'জীবন্ত শহীদ' 'তালহা ইবনে উবাইদিল্লাহ' (রাদ্বি আল্লাহু আনহু)। . তিনি তখন সিরিয়ায় ছিলেন ব্যাবসার জন্য। সেখানে এক পাদ্রী আওয়াজ দিচ্ছিলো যে এখানে কি কেউ আছে যে মক্কা থেকে আগত, তখন তিনি তার কাছে যান, পাদ্রী তাকে শেষ নবীর সুসংবাদ দেয় এবং শেষ নবীর সম্পর্কে আরোও কিছু বর্ননা দেয়। পাদ্রীর কথা শুনে তিনি তাড়াতাড়ি মক্কায় ফিরলেন এবং আবু বকররের (রাদ্বি আল্লাহু আনহু) সাথে দেখা করলেন এবং ঘটনা খুলে বললেন। তার পর আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) তাকে ইসলাম সম্পর্কে বুঝিয়ে বললেন এবং দাওয়াত দিলেন, সাথে সাথে তাহলা (রাদ্বি আল্লাহু আনহু) ইসলাম ধর্ম গ্রহণ করেন, ইসলামে পদার্পণ করার সময় তার বয়স ছিলো ১৫ বছর বা তার কমবেশি। . ইসলাম ধর্ম গ্রহণের পর তার উপর কমবেশি অত্যাচার নেমে আসে, এমনকি তার মা তার উপর অত্যাচার করতে থাকে। কিন্তু তিনি ইসলাম ধর্মে অটল থাকেন। কিন্তু সেইসব মানুষ, যারা নন-আরব, দাসরা যেই অত্যাচারের মুখমুখি হয়েছিলেন, তাদের মতন করে অত্যাচারের মুখমুখি হননি। তারপর যখন মদিনায় হিজরত করার অনুমতি আসলো তিনি মনিদায় পাড়ি জমান হিজরত করার উদ্দেশ্যে। সেখানে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে আবু আইয়্যুব আল আনসারীর (রাদ্বি আল্লাহু আনহু) সাথে ভ্রাতৃত্ব বন্ধন করে দেন। . বদর যুদ্ধে তিনি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে না পারলেও তাকে বদরী হিসেবে ধরা হতো কারণ তাকে ও আরোও কয়েকজনকে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পাঠিয়েছিলেন আবু সুফিয়ানের কাফেলার উপর নজর রাখার জন্য ও খবর পৌঁছানোর জন্য এবং তিনি যখন খবর নিয়ে ফিরে আসলেন তখন বদর যুদ্ধ শেষ হয়ে গিয়েছিলো। উহুদ যুদ্ধে তালহা (রাদ্বি আল্লাহু আনহু) বীরত্ব ও সাহসিকতার পরিচয় দেন। তিনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে যুদ্ধের দিন প্রথম থেকে শেষ পর্যন্ত ঢাল হিসেবে থেকে ছিলেন। খালিদ ইবনে ওয়ালিদ যখন দ্বিতীয় বার আক্রমণ করলেন তখন হাতে গুনা কয়েকজন সাহাবী (রাদ্বি আল্লাহু আনহু আজমাইন) ছিলেন রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে, তার মধ্যে তালহা (রাদ্বি আল্লাহু আনহু) অন্যতম। আক্রমণের সময় রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার স্থান থেকে পাহাড়ের উপরে উঠতে লাগলেন যেনো শত্রুরা তাকে ধরতে না পারে। তার সাথে থাকা সব সাহাবী (রাদ্বি আল্লাহু আনহু আজমাইন) যার যার সামর্থ্য দিয়ে আল্লাহর রাসুলকে (সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঘিরে প্রতিরোধ সৃষ্টি করেন। তালহা (রাদ্বি আল্লাহু আনহু) তরবারি ও ঢাল নিয়ে কাফিরদের উপর প্রচন্ড আক্রমণ করতে থাকেন। এক পর্যায়ে ১২ আনসারী ও তালহা (রাদ্বি আল্লাহু আনহু) ছাড়া বাকি সবাই বিচ্ছিন্ন হয়ে পড়েন। কাফিররা এক পর্যায়ে রাসুলুল্লাকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঘিরে ফেলার চেষ্টা করছিলো, সেই সময় তালহা (রাদ্বি আল্লাহু আনহু) রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে অনুমতি চাইলেন যাওয়ার জন্য কিন্তু পেলেন না, একে একে সব আনসারী যখন শহীদ হয়ে গেলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তখন তাকে যাওয়ার অনুমতি দিলেন। অনুমতি পেয়ে এবার তালহা (রাদ্বি আল্লাহু আনহু) বীর বিক্রমে শত্রুদের উপর আক্রমণ চালালেন, একে একে জাহান্নামে পাঠিয়ে দিলেন অনেককে, তিনি একদিকে যুদ্ধ করছেন আরেকদিকে আবার ফিরে এসে রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার পিঠের উপর ভর করিয়ে পাহাড়ের চূড়ায় উঠাতে থাকেন যেনো রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আআলাইহি ওয়া সাল্লাম) নিরাপদ স্থানে থাকেন। তাকে রেখে এসে তিনি আবার প্রচন্ড আক্রমণ চালান কাফিরদের উপর। কাফিররা যখন রাসুলুল্লাহকে (সাল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম) নিশানা করে তীর বর্শা ছুঁড়তে থাকে তখন তিনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সামনে ঢালসরূপ দাঁড়িয়ে থাকেন। যুদ্ধের শেষ পর্যায়ে যখন আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) দৌঁড়ে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে আসলেন তখন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে বললেন তালহাকে (রাদ্বি আল্লাহু আনহু) দেখার জন্য। তারা যখন তাকে দেখলেন তখন তিনি অজ্ঞান অবস্থায় পড়ে ছিলেন, তার এক হাত একদম শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার পর্যায়ে ছিলো, তার পুরো দেহে তরবারি ও বর্শার সত্তরটির বেশি আঘাত ছিলো। পরবর্তীতে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার সম্পর্কে মন্তব্য করেছিলেন যে, "যদি কেউ কোন মৃত ব্যক্তিকে পৃথিবীতে বেড়াতে দেখে আনন্দ পেতে চায়, সে যেনো তাহলা ইবনে উবাইদুল্লাহকে দেখে।" আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) উহুদ যুদ্ধের প্রসঙ্গ আসলেই বলতেন, সে দিনটির সবটুকুই ছিলো তালহার (রাদ্বি আল্লাহু আনহু)। . দুনিয়াতে থাকা অবস্থাতেই পেয়েছিলেন জান্নাতের সুসংবাদ তবুও তিনি ছিলেন অতন্ত বিনয়ী। তিনি ছিলেন অতন্ত দানশীল একজন ব্যাক্তি। অনেক সময় তিনি তার তার ঘরের সব কিছু দান করে দিতেন এবং একদা তিনি খাদ্যদ্রব্য কিনে দান করার জন্য সব টাকা ব্যয় করেছিলেন। আর আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ তো আরোও বেশী দান করেন তাই তিনি হয়ে উঠেন অন্যতম সম্পদশালী একজন সাহাবী। তিনি তার সন্তাদের নাম নবী/রাসুলের নামের অনুসারে রাখতে ভালোবাসতেন। . তিনি কোন যুদ্ধই বাদ দেননি। খন্দক, খাইবার, বাইয়াতে রিদ্বওয়ান, মুতাসহ সব অভিযানেই তিনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে ছিলেন। মক্কা বিজয়ের সময় তিনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথেই ছিলেন এবং রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে ক্বাবার ভেতরে ঢুকার সৌভাগ্য অর্জন করেন। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মৃত্যুর পর তিনি মনে অনেক আঘাত পান, শোকে তিনি কাতর হয়ে পড়েন। . আবু বকর ও উমররের (রাদ্বি আল্লাহু আনহু) শাষণ আমলে তিনি তাদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। উমরের (রাদ্বি আল্লাহু আনহু) বলে যাওয়া ৬ জন ব্যাক্তি থেকে একজনকে খলিফা বানানোর জন্য যে নামগুলো বলে যান, তাদের মধ্যে একজন ছিলেন তালহা (রাদ্বি আল্লাহু আনহু)। তিনি তা থেকে নিজের নাম সরিয়ে নেন এবং তার ভোট উসমানকে (রাদ্বি আল্লাহু আনহু) দেন। পরে উসমান (রাদ্বি আল্লাহু আনহু) খলিফা হিসেবে নির্বাচিত হন। . উসমানের (রাদ্বি আল্লাহু আনহু) শাসনের কিছু নীতির সাথে তিনি একমত ছিলেন না তাই প্রথম দিকে যখন বিদ্রোহীরা উসমানের (রাদ্বি আল্লাহু আনহু) বাড়ি ঘেরাও করেছিলো তিনি সেই ভিড়ের মধ্যে ছিলেন কিন্তু যখন তিনি দেখলেন যে এই বিদ্রোহীদের উদ্দেশ্যে অন্যকিছু তখন তিনি সেখান থেকে চলে গেলেন। উসমানকে (রাদ্বি আল্লাহু আনহু) যখন শহীদ করা হলো। তখন তিনি উসমানের (রাদ্বি আল্লাহু আনহু) হত্যাকারিদের নির্মূল করার জন্য মক্কা থেকে আ'য়িশা (রাদ্বি আল্লাহু আনহা) ও যুবাইরকে (রাদ্বি আল্লাহু আনহু) নিয়ে বসরায় উপনীত হন। সেখানে আলীর (রাদ্বি আল্লাহু আনহু) সাথে আলোচনার মাধ্যমে তারা মতৈক্যে পৌঁছলেন। দুই পক্ষই তৃপ্তির নিশ্বাস ফেললেন, শুধুমাত্র দুষ্কৃতিকারিরা ছাড়া যারা উসমানকে (রাদ্বি আল্লাহু আনহু) হত্যা করেছিলো। দুষ্কৃতকারিরা দুই পক্ষের ভেতরে লুকিয়ে পড়েছিলো, রাতের আঁধারে তারা ছক আকলো দুপক্ষকে মারামারিতে বাধ্য করতে। সকালের আগেই তারা এক কাজে সফল হয়ে গেলো, যুদ্ধ বেঁধে গেলো দুপক্ষের মধ্যে এবং এতে হাজার হাজার মুসলিম মারা যান। আর এ যুদ্ধই 'উটের যুদ্ধ' নামে খ্যাত হল। যুদ্ধ বেঁধে যাওয়াতে তিনি তার ঘোড়ার উপর চড়ে সবাইকে শান্ত হতে বলছিলেন এবং তরবারি নামানোর জন্য আদেশ দিচ্ছিলেন কারণ তাদের কারোরই উদ্দেশ্য ছিলো যা যুদ্ধ করার, তিনি যখন ঘোড়ায় এদিক সেদিক ছুঁটছিলেন তখন কোথা থেকে এক তীর/বর্শা এসে তার পায়ে আঘাত করে, ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ না হওয়ায় তিনি মারা যান। যুদ্ধ শেষে আলী (রাদ্বি আল্লাহু আনহু) তালহার (রাদ্বি আল্লাহু আনহু) শরীরের উপর থেকে ধুলা সরাতে লাগলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, "আমি আল্লাহর কাছে আমাদের অবস্থার কথা অভিযোগ করলাম" এবং সূরাহ মারিয়ামের ২৩ নম্বর আয়াতের শেষাংশ পড়েন -"হায়! এর আগেই যদি আমি মরে যেতাম এবং সম্পূর্ণরূপে বিস্মৃত হতাম’!" বসরায় তাকে দাফন করা হয় এবং তার কবর আজ অব্দি সেখানে চিহ্নিত আছে। . মক্কার বিত্তশালী ঘরের একজন মানুষ ইসলাম গ্রহণ করার মাধ্যমে তাদের কাছে হয়ে গেলেন ঘৃণিত একজন কিন্তু ইসলাম গ্রহণ করার মাধ্যমে তিনি আল্লাহর কাছে হয়ে গেলেন তার প্রিয় বান্দার একজন। তাই তো দুনিয়াতে থেকেই রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মুখ থেকে শুনতে পেলেন জান্নাতের সুসংবাদ। . 'তালহা ইবনে উবাইদিল্লাহ' (রাদ্বি আল্লাহু আনহু)