Chapter 4 of 50
আলী (রাঃ)
5 min read
সকল যুদ্ধে সবচেয়ে বেশী সাহসিকতা ও বীরত্বের পরিচয় দেওয়ার জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে 'হায়দার' উপাধি দেন এবং 'যুল-ফিকার' নামক একটি তলওয়ার দান করেন। . তিনি ছোটবেলা থেকেই বড় হয়েছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘরে। তিনি হলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আপন চাচাতো ভাই। একদিন তিনি দেখলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত পড়ছেন তিনি বুঝে উঠতে পারলেন না যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি করছেন, তারপর তিনি জিজ্ঞেস করলেন, আপনি এসব কি করছেন, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন যে আমি আল্লাহর ইবাদত করছি এবং সব বুঝিয়ে বললেন এবং দাওয়াত দিলেন এরপর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তিনিই হলেন আমাদের অন্যতম প্রিয় সাহাবি হযরত 'আলী ইবনে আবী তালিব' রাদ্বি আল্লাহু আনহু। . মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যখন হিজরতের সময় আসে তখন তিনি তার নিজের ঘরে আলী রাদ্বি আল্লাহু আনহুকে রেখে যান যাতে তিনি অন্যদের আমানতসমূহ ফেরত দিয়ে দেন। একই রাতে কুরাইশদের কয়েক গোত্রের নেতারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হত্যার পরিকল্পনা করে, যখন তারা ঘরের ভেতর ঢুকে তখন তারা দেখতে পায় এখানে তো মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জায়গায় আলী রাদ্বি আল্লাহু আনহু শুয়ে আছেন। সেদিন রাতে আলী রাদ্বি আল্লাহু আনহু নবীর প্রতি ভালোবাসা কতোটুকু তা দেখিয়ে দিলেন নিজের জীবনের রিস্ক নিয়ে। . রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে যেই কাজের দায়িত্ব দিয়েছিলেন, তিনি তা শেষ করে হিজরতের জন্য মদিনার উদ্দেশ্যে রওয়ানা দেন। . হিজরতের দ্বিতীয় সালে তিনি শ্রেষ্ঠ রাসুল মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামাতা হওয়ার সৌভাগ্য অর্জন করেন ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিয়ে করার মাধ্যমে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন যে বিয়ে করতে হলে উনাকে মোহর দিতে হবে, কিন্তু উনার কাছে কিছুই ছিলো না, তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলবেন তোমার ঢাল আর তরবারি তো আছে, পরে তা তিনি উসমান রাদ্বি আল্লাহু আনহুর কাছে বিক্রি করলেন, পরে উসমান রাদ্বি আল্লাহু আনহু তাকে আবার সেই ঢাল তরবারি উপহার হিসেবে তাকে দিয়ে দিলেন, সেই টাকা বিয়েতে তিনি মোহর হিসেবে দেন। . তাবুক যুদ্ধ ছাড়া তিনি সব যুদ্ধে অংশগ্রহণ করেন। তাবুক যুদ্ধের সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে মদিনায় স্থলাভিষিক্ত করে যান। খাইবার যুদ্ধে তার হাতে পতাকা তুলে দেওয়া হয় একটি দুর্গ জয় করার জন্য এবং তিনি তা করতে সক্ষম হোন। যুদ্ধের বীরত্বের জন্য তাকে 'আসাদুল্লাহ' উপাধিও দেওয়া হয়। . রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী রাদ্বি আল্লাহু আনহুকে ইয়ামেনে পাঠান ইসলাম প্রচারের জন্য, এবং তার মিশনের জন্যও তিনি দোয়া করেন। তিনি তার মিশনে কামিয়াব হোন এবং হজ্জ্বের সময় তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে মিলিত হোন। . আলী রাদ্বি আল্লাহু আনহুকে একবার তার ছেলে মুহাম্মদ ইবনে হানাফীয়্যা জিজ্ঞেস করলেন যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে সব চেয়ে প্রিয় ব্যাক্তি কে ছিলেন, তখন তিনি বললেন যে আবু বকর রাদ্বি আল্লাহু আনহু, তারপর কে? উমর রাদ্বি আল্লাহু আনহু, এরপর তিনি জিজ্ঞেস করলেন, এবং আপনি বাবা? তিনি বললেন আমি তো একজন সাধারণ মুসলিম। সুবহানআল্লাহ, যেই ব্যাক্তি জান্নাতের সুসংবাদ পেয়েছেন তিনি বলছেন তিনি একজন সিম্পল মুসলিম। দেখুন কতটা বিনয়ী ছিলেন তিনি। ক্ষমতায় আসার পরও তিনি একদম সিম্পল জীবন যাপন করতেন যদিও তার কাছে সুযোগ ছিলো আরাম-আয়েশ বা বিলাসবহুল জীবন-যাপন করার। . তিনি খুব বেশি সাওম রাখতেন আর রাতে সালাত আদায় করতেন। একবার এক যুদ্ধে তার তরবারি হেরে যায় তিনি পরে দেখেন এক ইয়াহুদি ব্যাক্তি সেটা বিক্রি করতে যাচ্ছে, তিনি বললেন যে এটা তো আমার তরবারি, ইয়াহুদি ব্যাক্তি অস্বীকার করলো, পরে ক্বাদির কাছে গেলেন কিন্তু উপযুক্ত প্রমাণ না থাকায় ক্বাদি ইয়াহুদি ব্যাক্তির পক্ষে ফয়সালা দিলেন এবং তখনকার মুসলিম বিশ্বের শাষক ছিলেন আর কেউ নয় বরং আলী ইবনে আবী তালিব রাদ্বি আল্লাহু আনহু। ইয়াহুদি ব্যাক্তি তখন ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে সাথে সাথেই ইসলাম ধর্ম গ্রহণ করে। এই ছিলো আমাদের মুসলিমদের বিচারকার্যে ন্যায়পরায়ণতা, আর এখন? . রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যুর পর তিনি তাকে গোসল করানোর গৌরব অর্জন করেন। আবু বকর রাদ্বি আল্লাহু আনহু ও ওমর রাদ্বি আল্লাহু আনহুর শাষণ আমলে তিনি মন্ত্রী ও উপদেষ্টার ভূমিকা পালন করেন। উসমান রাদ্বি আল্লাহু আনহুও তার শাষণ আমলে তিনি আলী রাদ্বি আল্লাহু আনহুর সাথে পরামর্শ করতেন। . উসমান রাদ্বি আল্লাহু আনহুর হত্যার পর মুসলিম বিশ্ব একটি বিশৃঙ্খল অবস্থায় পড়ে যায়। শুরু হয়ে যায় ফিতনার আমল। কাকে খলিফা বানানো হবে এসব চিন্তা করতে করতে মানুষের দৃষ্টি যায় আলী রাদ্বি আল্লাহু আনহুর উপর। তিনি খলিফা হতে চাননি কিন্তু মানুষের পীড়াপীড়িতে তিনি পরে তিনি তা গ্রহণ করেন, তবে বলে দেন যা বা'য়াত দিতে হবে পাবলিকলি। . আলী রাদ্বি আল্লাহু আনহু শাষণভারের দায়িত্ব গ্রহণ করেন এক কঠিন সময়ে, যখন সব কিছু ছিলো এলোমেলো। চেষ্টা করেন সব কিছু ঠিকঠাক করার। . উনার আমলে যুদ্ধ হয় 'জামাল এবং সিফফিন' যেই দুই যুদ্ধে মারা যান হাজার হাজার মুসলিম, বলা হয় যে কাফিরদের সাথে সব যুদ্ধ মিলিয়ে এতো মুসলিম মারা যাননি যা মারা গিয়েছেন এই দুই গৃহযুদ্ধে। আল্লাহ যেনো সবাইকে জান্নাত নসীব করেন, আ-মী-ন। খারেজীরা শান্তি চায়নি বলেই প্ল্যান করে তারা দুপক্ষের যুদ্ধ লাগিয়ে দেয়। খারেজীরা যখন সীমা পার করে ফেলে তখন তাদের সাথে 'নাহরাওয়ান্দ' নামক যুদ্ধ হয়, যুদ্ধে আলী রাদ্বি আল্লাহু আনহুর বাহিনী খারেজীদের একদম গুড়িয়ে দেন। . এরকম এক ভয়ঙ্কর ফিতনার সময়ে আলী রাদ্বি আল্লাহু আনহুর চেয়ে আর কেই বা বেটার ছিলেন মুসলিম বিশ্বের হাল ধরার জন্য! তিনি তার সর্বোচ্চ দিয়ে ন্যায়পরায়ণতার সহিত শাষণ করে গেছেন। আর তিনিই ছিলেন আমাদের চতুর্থ খলিফা আমীরুল মূ'মিনিন হযরত আলী ইবনে আবী তালিব রাদ্বি আল্লাহু তায়ালা আনহু। . নাহরাওয়ান্দের যুদ্ধের পর খারেজীদের নেতা কয়েকজন আলী রাদ্বি আল্লাহু আনহু, মুয়াউয়াহ রাদ্বি আল্লাহু আনহু ও আ'মর ইবনে আ'স রাদ্বি আল্লাহু আনহুকে হত্যার পরিকল্পনা করে। আলী রাদ্বি আল্লাহু আনহু তখন কুফায় ছিলেন। ফজরের সালাতের শুরুতে যখন তিনি আস-সালাহ বলে বলে ইমামতি করার জন্য সামনে যাচ্ছিলেন, ঠিক তখনই মুলজীম তাকে অনুসরণ করতে থাকে, যেই না তিনি 'আল্লহু আকবর' বলে সালাত শুরু করতে যাবেন, ঠিক তখনি মুলজীম তার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মুসলিম বিশ্বের চতুর্থ খলিফা আলী ইবনে আবী তাবিল রাদ্বি আল্লাহু আনহুকে। এর কয়েকদিন পর চিরনিদ্রায় শায়িত হয়ে যান আমাদের ইসলামের চতুর্থ খলিফা আমীরুল মূ'মিনিন হযরত আলী ইবনে আবী তালিব রাদ্বি আল্লাহু আনহু। . তাই তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় বলেছেন: "ভিখারীর বেশে খলীফা যাদের শাসন করিল আধা জাহান। তারা আজ পড়ে ঘুমায়ে বেহুঁশ বাহিরে বাহিরে ঝর তুফান।" . "আলী ইবনে আবী তালিব রাদ্বি আল্লাহু আনহু"