Chapter 47 of 50
আবু হুরায়রা (রাঃ)
7 min read
হাদীসের কথা উঠলেই প্রথমে তার নাম হৃদয়ে বেজে উঠে। . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নবুওত পাওয়ার পর সবাইকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। এই খবর বাহিরের অঞ্চলেও ছড়িয়ে পড়লো। ইয়েমেন থেকে আগত তুফাইল ইবনে আমর (রাদ্বি আল্লাহু আনহু) তার গোত্রের প্রধান হয়ে হজ্জ্বে এসেছিলেন মক্কায়। মক্কার লোকেরা তাকে কঠিন হুশিয়ারি দিয়ে বললো যে, তারা যেন রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ধারেকাছেও না যায় এবং তার কথাও যেন না শোনে এবং তাকে বিভিন্ন কথা বলে ভয় দেখায়। তুফাইল ইবনে আমর (রাদ্বি আল্লাহু আনহু) তাদের হুশিয়ারি শোনে ভয় পেয়ে যান তিনি তার সাথে তুলা নিয়ে হাঁটতেন যাতে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কথা তিনি না শোনতে পান। . একদিন রাতে তিনি তাওয়াফ করতে বের হয়ে দেখেন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সালাত আদায় করছেন। কানে তুলা দিলেও রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তিলাওয়াত তার কানে পৌঁছায়। তারপর তিনি কান থেকে তুলা বের করে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তিলাওয়াত শোনতে লাগলেন এবং মুগ্ধ হয়ে গেলেন। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বাড়িতে গিয়ে তার সাথে কথা বললেন এবং ইসলাম সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে বুঝালেন এবং ইসলামের দাওয়াত দিলেন, তিনি ইসলাম ধর্মগ্রহণ করলেন। . ইসলাম ধর্মগ্রহণ করে সত্যের বাণী নিয়ে ছুটলেন ইয়েমেনের নিজ গোত্রে। সেখানে তিনি মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন কিন্তু তেমন সাড়া পাচ্ছিলেন না। পরবর্তী কোন এক হজ্জ্বে এসে তিনি রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জানালেন এবং তার গোত্র যেন ধ্বংস হয়ে যায় সেই দু'আ করার জন্য আবেদন করলেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তখন তার গোত্রের জন্য দু'আ করলেন যেন আল্লাহ তাদেরকে ইসলামের ছায়াতলে আসার সুযোগ করে দেন। . তারপর তিনি ফিরে গিয়ে আবারও দাওয়াত দিতে লাগলেন এবার দেখা গেল, প্রত্যেক ঘর থেকে একে একে মানুষ ইসলাম ধর্মগ্রহণ করতে লাগলো। সেই তার গোত্রের একজন ইসলাম ধর্মগ্রহণ করেন যিনি পরবর্তীতে ইসলামের সর্বোচ্চ হাদীস বর্ণনাকারী হিসেবে উম্মাহর কাছে চিহ্নিত হন, তিনি হলেন আমাদের অত্যন্ত একজন প্রিয় সাহাবী 'আবু হুরায়রা' (রাদ্বি আল্লাহু আনহু)। . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরত করলেন, সেখানে আস্তে আস্তে মুসলিম স্টেট প্রতিষ্ঠা হয়ে গেল। খাইবারের ইহুদিদের বিরুদ্ধে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মুসলিম বাহিনী নিয়ে আক্রমণ করলেন এবং শেষে মুসলিমরা খাইবার বিজয় করলো। মদিনায় রওয়ানা হলেন মুসলিমরা পথিমধ্যে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে সাক্ষাৎ হয় তুফাইল ইবনে আমর (রাদ্বি আল্লাহু আনহু) ও তার সাথে আসা লোকেদের। . অন্যরা পরিবার-পরিজন নিয়ে আসলেও আবু হুরায়রা (রাদ্বি আল্লাহু আনহু) একা আসেন মদিনায়। না ছিল তার ধন-সম্পদ না ছিলেন তিনি বিবাহিত। মসজিদেই তিনি থাকতেন এবং মদিনার মুসলিমরা যা দিতো তাই খেতেন। তিনি ছিলেন আহলুস সুফফার অন্যতম একজন। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সান্নিধ্যে তার জীবন অতিবাহিত হতে থাকে। আবু হুরায়রা (রাদ্বি আল্লাহু আনহু) রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে ছায়ার মতন লেগে থাকতেন। তার থেকে কোরআন শিক্ষা নিতেন, হাদীস মুখস্ত করতেন যা কিছু রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলতেন তিনি তা মুখস্ত করে ফেলতেন, আবু হুরায়রার (রাদ্বি আল্লাহু আনহু) মস্তিষ্ক ছিল প্রচুর শার্প। তিনি যা শুনতেন তা পরবর্তীতে সবাইকে শোনাতেন, এভাবেই তার জীবন কাটতে লাগলো। . তিনি অবশ্য আহলুস সুফফাহর নেতা ছিলেন। তাদের জীবন খুব কষ্টে কাটতো। তারা মসজিদের ভেতরে থাকতেন, ক্ষুদায় তারা অনেক সময় পেটে পাথর বেঁধে রাখতেন, এভাবেই তাদের জীবন কেটেছে বহুদিন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে অত্যন্ত ভালোবাসতেন, তিনি তাদের জন্য খাবার পাঠাতেন এবং অন্যদের উৎসাহ দিতেন। . এদিকে আবু হুরায়রার (রাদ্বি আল্লাহু আনহু) মা ইয়েমেন থেকে মদিনায় চলে আসলেন এবং সেখানে বাড়ি নির্মাণ করে থাকা শুরু করলেন। আবু হুরায়রার (রাদ্বি আল্লাহু আনহু) মা ছিলেন মুশরিক। আবু হুরায়রারা (রাদ্বি আল্লাহু আনহু) তার মাকে ইসলামের দাওয়াত দিতেন কিন্তু তিনি তা গ্রহণ করতেন না। তার মা রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিরুদ্ধে কথা বলতেন তা শোনে আবু হুরায়রা (রাদ্বি আল্লাহু আনহু) বড়ই ব্যথিত হতেন। একবার এইরূপ হলে তিনি কান্নারত অবস্থায় বাড়ি ত্যাগ করে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে গিয়ে সব খুলে বললেন এবং তার মায়ের জন্য দু'আ করতে বললেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার মায়ের জন্য দু'আ করলেন। খুশীতে আবু হুরায়রা (রাদ্বি আল্লাহু আনহু) ছুটলেন তার মায়ের কাছে, গিয়ে দেখেন তা মা ইসলাম গ্রহণ করার জন্য ব্যাকুলা হয়ে বসে আছেন। তারপর তিনি ইসলাম ধর্মগ্রহণ করেন। আবারও রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে ফিরে এসে মায়ের ইসলাম ধর্মগ্রহণের কথা জানান। . তার মা ইসলাম ধর্মগ্রহণ করলেও তিনি কিন্তু বাড়িতে থাকতেন না, মসজিদে আহলুস সুফফাহর লোকেদের সাথেই তিনি তার সময় কাটাতেন। তার ছিল জ্ঞানার্জনের ক্ষুদা আর সেই ক্ষুদা নিবারণ করতেন মসজিদে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কথা শোনে। . একবার তার খুব বেশী ক্ষুদায় লাগলো, তিনি বুঝে উঠতে পারলেন না কী করবেন। তিনি একজন ব্যক্তিকে একটা প্রশ্ন করলেন যেন তিনি উত্তর শেষে তাদের খাবার গ্রহণের জন্য দাওয়াত দেন কিন্তু তিনি দিলেন না, তারপর তিনি উমারের (রাদ্বি আল্লাহু আনহু) কাছে এরূপ করলে তিনিও দাওয়াত দিলেন না। তারপর তিনি রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দেখলেন এবং রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার অবস্থা দেখে বুঝে গেলেন, তিনি তার দিকে চেয়ে মুচকি হাসলেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে অনুসরণ করার জন্য বললেন, তিনি তা পালন করেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে নিয়ে তার ঘরে ঢুকলেন এবং তিনি দেখলেন যে পাত্রে দুধ রাখা আছে। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে আহলুস সুফফাহর সবাইকে ডেকে আনতে বললেন। আবু হুরায়রার (রাদ্বি আল্লাহু আনহু) এই আদেশ শুনে নিরাশ হয়ে গেলেন। মনে মনে ভাবলাম যে, এ সামান্য দুধ দ্বারা সুফ্ফাবাসীদের কী হবে? এ সামান্য দুধ আমার জন্যই যথেষ্ট হতো। তিনি আদেশ মত আহলুস সুফফাহর লোকেদের ডেকে আনলেন। তারা আসার পর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আবু হুরায়রাকে (রাদ্বি আল্লাহু আনহু) সবার মধ্যে দুধটুকু বন্টন করে দেয়ার জন্য আদেশ দিলেন। আবু হুরায়রা (রাদ্বি আল্লাহু আনহু) তখন ভাবছিলেন যে, তার আর আশা রইল না এই দুধ থেকে কিছু পাবার। তিনি সবার মধ্যে পেয়ালা নিয়ে দুধ খাওয়াচ্ছিলেন সবাইকে, সবাই যেন তৃপ্ত সহকারে পান করলেন। তারপর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পেয়ালাটি নিজ হাতে নিয়ে রেখে মৃদু হাসলেন। তারপর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, এখন তো আমি আছি আর তুমি আছো। তারপর পেয়ালা দিয়ে আবু হুরায়রাকে (রাদ্বি আল্লাহু আনহু) পান করার জন্য আদেশ দিলেন, আবু হুরায়রা (রাদ্বি আল্লাহু আনহু) পান করতে থাকলেন, তারপর আবারও বললেন পান করতে থাকো, আবারও বললেন পান করতে থাকো এভাবে বলতে থাকলেন। এক পর্যায়ে আবু হুরায়রা (রাদ্বি আল্লাহু আনহু) বলেন, ইয়া রাসুলুল্লাহ! আমার পেটে আর জায়গা হচ্ছে না। তারপর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে বললেন যে, আমাকে দাও। তিনি পেয়ালাটি তাঁকে দিলেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তখন বাকি অংশটুকু পান করলেন। . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে অনেক বেশী ভালোবাসতেন, সর্বদা তার কাছেই রাখতেন। আবু হুয়ায়রা (রাদ্বি আল্লাহু আনহু) বিড়ালছানার সাথে খেলা করতেন, তাই রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ভালোবেসে তাকে বলেছিলেন 'আবু হুরায়রা' (রাদ্বি আল্লাহু আনহু)। বাহরাইনের কিছু অঞ্চল ইসলামের ছায়াতলে আসলে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে সেখানে যাকাত আদায়ের জন্য প্রতিনিধি দলের প্রধান করে পাঠিয়েছিলেন। . একবার মসজিদে আবু হুরায়রা (রাদ্বি আল্লাহু আনহু) ও তার তিন বন্ধু দু'আ করছিলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তা দেখে প্রথম দুই জনের দু'আতে আমীন বললেন তারপর আবু হুরায়রা (রাদ্বি আল্লাহু আনহু) দু'আ করেন, 'ইয়া আল্লাহ! আমার দুই বন্ধু যে দু'আ করেছে তা এবং আমাকে এমন জ্ঞান দান করুন যা যেন আমি ভুলে না যাই। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তখন তার দু'আতে আমীন বললেন। এর জন্য আবু হুরায়রার (রাদ্বি আল্লাহু আনহু) এত এত হাদীস বর্ণনা করতেন পরবর্তীতে কারণ তিনি যা শুনতেন তা মনে রাখতেন কখনো ভুলে যেতেন না। তিনি তার রাতকে ৩ ভাগে ভাগ করতেন, একভাগে সালাত আদায় করতেন, আরেকভাগে ঘুমাতেন আর আরেকভাগে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হাদীস স্মরণ করে মুখস্থ করতেন। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সান্নিধ্যে যতদিন ছিলেন ততদিন তিনি বিয়ে করেননি, সবসময় তার কাজ ছিল ইলম অর্জন করা। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে যতদিন ছিলেন সব যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। ছিলেন মক্কা বিজয়ের সময়ও। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মৃত্যুর পর তিনি অত্যন্ত ব্যথিত হন। খলিফাদের আমলে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পদের নিযুক্ত ছিলেন। . তার কাছে শতশত ছাত্ররা আসতো হাদীস শিখার জন্য, তিনি তাদেরকে শিক্ষা দিতেন। তিনি ছিলেন সবচেয়ে বেশী হাদীস বর্ণনাকারী তাই তাকে নিয়ে মানুষ একটু সন্দেহ করতো, সেই উত্তর তিনি নিজেই দিয়েছেন তার জীবদ্দশায়, তিনি বলেন মুহাজির ভাইগণ ব্যস্ত থাকতেন ব্যবসায়-বাণিজ্য নিয়ে আর আনসার ভাইগণ ব্যস্ত থাকতেন তাদের কৃষি কাজ নিয়ে আর আমি সারাদিন রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে পড়ে থাকতাম মসজিদে। আবু হুরায়রা (রাদ্বি আল্লাহু আনহু) কোন হাদীস লিখে রাখতেন না বরং তার সব কিছু মস্তিষ্কে প্রিজার্বড/সঞ্চয় ছিল, তা থেকেই বর্ণনা করে যেতেন। . উম্মাহর অন্যতম এই বিখ্যাত হাদীস বর্ণনাকারী সাহাবী ৫৯ হিজরিতে মদিনায় ইন্তেকাল করেন, তাকে জান্নাতুল বাকীতে দাফন করা হয়। . 'আবু হুরায়রা' (রাদ্বি আল্লাহু আনহু)