Chapter 50 of 50
খালিদ ইবনে ওয়ালিদ (রাঃ)
17 min read
অশ্রুসিক্ত অবস্থায় নবীজী (ﷺ) বললেন, 'এবং আল্লাহর তরবারির মধ্য থেকে একটি তরবারী ইসলামের পতাকার ঝান্ডা হাতে তুলে নিলো!' . আল ওয়ালিদ, মক্কায় কুরাইশদের অন্যতম সম্ভ্রান্ত ও ধনী ব্যক্তি। কুরাইশদের মধ্যে তার পরিবার জাহিলিয়াত যুগ থেকে সকল যুদ্ধের দায়িত্বে থাকতো। আল ওয়ালিদ তার ছেলেদের ভালোভাবে বড় করে তুলে। তাদেরকে সে শিক্ষা-দীক্ষা, যুদ্ধ কৌশল, অস্ত্র চালানো বিভিন্ন ট্যাক্টিক্স শেখার জন্য অন্য স্থানে পাঠিয়ে দেয়। যে কারণে তারা মক্কায় খুব কম সময় অবস্থান করতেন। . রাসুলুল্লাহ (ﷺ) ইসলামের বাণী নিয়ে আসার পর ওয়ালিদ পরিবার তা থেকে দূরে থাকার চেষ্টা করতো। আল ওয়ালিদকে রাসুলুল্লাহ (ﷺ) বহুবার ইসলামের দাওয়াত দিয়েছেন কিন্তু সে তা গ্রহণ করেনি। আল ওয়ালিদ ইসলামের বিরুদ্ধে মারাত্মক বিদ্বেষ পোষণ করতো। . এক সময় মক্কা থেকে রাসুলুল্লাহ (ﷺ) হিজরত করেন মদিনায়। মদিনা থেকে রাসুলুল্লাহ (ﷺ) কুরাইশদের কাফেলাতে বাঁধা দেয়ার উদ্দেশ্যে বের হলে তারা কুরাইশদের বাহিনীর সাথে মিলিত হন৷ যুদ্ধ বাঁধে। সত্য মিথ্যা পরিষ্কার হওয়ার এই যুদ্ধে অবশ্যই সত্য জিতে, তথা ইসলাম। যুদ্ধ বন্দী করা হয় কুরাইশদের অনেককে। . যুদ্ধবন্দী হওয়া মানুষদের মুক্ত করতে একে একে তাদের পরিবার-পরিজন মুক্তিপণ নিয়ে আসে। এদিকে 'খালিদ ইবনে ওয়ালিদ' (রাদ্বি আল্লাহু আনহু) তখন ছিলেন সিরিয়ায়। ফিরে এসে জানলেন বদর যুদ্ধের কথা, হারিয়েছেন তিনি তার অনেক প্রিয়জনকে। বদলা নেয়ার জন্য মগজ তখন থেকেই যেন উত্তপ্ত হচ্ছিলো। . খবর পেলেন নিজের ভাই 'ওয়ালিদ ইবনে ওয়ালিদ' (রাদ্বি আল্লাহু আনহু) যুদ্ধবন্দী হয়েছেন। মুক্তিপণ নিয়ে মরুর প্রখর রোদে ঘোড়ার খুরের আঘাতে ধুলিকণা উড়িয়ে ছুটে গেলেন মদিনায়। . এদিকে 'ওয়ালিদ ইবনে ওয়ালিদ' (রাদ্বি আল্লাহু আনহু) যুদ্ধবন্দী অবস্থায় মদিনায় রয়েছেন। তিনি লক্ষ করে দেখলেন মুসলিমরা তাদের সাথে উত্তম আচরণ করছে যেটা আসলে তাকে অবাক করে তুলে। এই মুসলিমরা আসলে কী! তারা এতো কমোল হৃদয়ের কেন! এমন আচরণ তো কুরাইশরা তাদের আত্মীয়-স্বজনদের সাথেও করে না। মুসলিমরা কী সুন্দর একসাথে থাকে, তাদের মাঝে নেই কোন ভেদাভেদ, কে দাস আর কে মালিক তা বুঝে উঠাই কষ্টকর। এর মধ্যেই তার ভেতরে ইসলামের আলো প্রবেশ করে ফেললো। সিধান্ত নিলেন ইসলাম ধর্মগ্রহণ করবেন। . কয়েকদিনের মধ্যেই খালিদ ইবনে ওয়ালিদ (রাদ্বি আল্লাহু আনহু) পৌঁছে গেলেন মদিনায়। মুক্তিপণ নিয়ে হাজির হলেন। কলিজার টুকরো ভাই এখন তাহলে মুক্ত হতে চলেছেন। মুক্তিপণ হস্তান্তর করে ভাইকে নিয়ে রওয়ানা দিলেন মক্কার উদ্দেশ্যে। . পথিমধ্যে তারা বিশ্রামের জন্য একটা স্থানে থামলেন। দুই জনই ঘুমিয়ে গেলেন। খালিদ (রাদ্বি আল্লাহু আনহু) ঘুম থেকে উঠে দেখেন মরুতে তিনি একা আর তার বাহন পড়ে আছে। এদিক সেদিক খোঁজে তার ভাইকে তিনি আর পেলেন না। . যেখানে বিশ্রাম নিচ্ছিলেন সেখানে তিনি একটা চিঠি পান যেটা তার ভাই ওয়ালিদ ইবনে ওয়ালিদ (রাদ্বি আল্লাহু আনহু) রেখে যান। তারপর বুঝতে পারেন তিনি মদিনায় চলে গিয়েছেন ইসলাম গ্রহণ করার জন্য। এদিকে ওয়ালিদ ইবনে ওয়ালিদ (রাদ্বি আল্লাহু আনহু) মদিনায় রাসুলুল্লাহর (ﷺ) কাছে গিয়ে ইসলাম ধর্মগ্রহণ করে সেখানেই থেকে যান। . খালিদ ইবনে ওয়ালিদ (রাদ্বি আল্লাহু আনহু) অন্য কোন পথ না দেখে ফিরে আসেন মক্কায়। ভাই তো মুসলিম হয়ে গেছেন, কিছুই করার নেই তার। . এদিকে মক্কার অবস্থা ভয়াবহ। প্রতিশোধ নেয়ার আগুনে দাউদাউ করে জ্বলছে কুরাইশদের প্রতি পরিবার। তারা মুসলিমদের সাথে যুদ্ধে জড়াতে চায়, বদরের বদলা নিতে চায় তারা। আবু সুফিয়ানকে (রাদ্বি আল্লাহু আনহু) তখন যুদ্ধের নেতৃত্ব দেয়া হলো। আবু সুফিয়ান (রাদ্বি আল্লাহু আনহু) প্রধাণ কমান্ডার। তার সহযোগী হিসেবে তিনি বেছে নিলেন 'খালিদ ইবনে ওয়ালিদ' (রাদ্বি আল্লাহু আনহু) ও 'ইকরিমা ইবনে আবু জেহেল'কে (রাদ্বি আল্লাহু আনহু)। . মিলিটারি জিনিয়াস খালিদ (রাদ্বি আল্লাহু আনহু)। বদলা নেয়ার জন্য প্রস্তুত তারা উহুদের প্রান্তে। যুদ্ধ শুরু হলো। মুসলিমরা তাদের পূর্ণশক্তি দিয়ে আক্রমণ করলো কুরাইশ বাহিনীর উপর, ছত্রভঙ্গ থেকে একদম গুড়িয়ে দেয় তাদের বাহিনীকে। এক পর্যায়ে তারা সব কিছু ফেলে রেখে পালিয়ে চলে যেতে থাকে। পাহাড়ের উপর রাসুলুল্লাহ (ﷺ) তীরন্দাজদের বলেছিলেন তারা যেন ভুলের নিচে নেমে না আসে আদেশ না আসা পর্যন্ত। গণিমতের মালামাল সবাই কালেক্ট করছিলেন। পাহাড়ে থাকা তীরন্দাজরা ভাবলেন যুদ্ধ শেষ, তাহলে এবার যাওয়া যায়। কিন্তু কয়েকজন বাঁধা দিলেন না যাওয়ার জন্য। এতে লাভ হয়নি, বেশিরভাগ স্থান ত্যাগ করলো। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। দূর থেকে ঘোড়ার পিঠে বসে বিষয়টা খেয়াল করছিলেন খালিদ ইবনে ওয়ালিদ (রাদ্বি আল্লাহু আনহু)। তার আন্ডারে যারা ছিল তাদেরকে ঐ পাহাড়ের পাশ দিয়ে ঢুকে আক্রমণ করার জন্য এগিয়ে যেতে বললেন। খালিদের (রাদ্বি আল্লাহু আনহু) আদেশে একে একে সবাই ঢুকে যেতে লাগলো সেই রাস্তা দিয়ে। রাসুলুল্লাহ (ﷺ) খালিদকে (রাদ্বি আল্লাহু আনহু) আসতে দেখে চিৎকার করে সবাইকে ওয়ার্নিং দিলেন। ততক্ষণে মুসলিমদের দেরী হয়ে গিয়েছে বুঝে উঠতে। তাদা মুসলিম বাহিনীকে দুই দিক দিয়ে আক্রমণ করা শুরু করলো। মুসলিম বাহিনী ছত্রভঙ্গ। কোনো রকম প্রাণ বাঁচিয়ে পালালেন কিছু সংখ্যক সাহাবী কারণ তাদের হাতে অস্ত্র ছিল না। বাদ বাকি যারা ছিলেন তারা কুরাইশদের সাথে প্রাণপণে লড়ে গেলেন। খালিদের (রাদ্বি আল্লাহু আনহু) এই বুদ্ধিবৃত্তিক ট্যাক্টিক্সে আক্রমণ করার কারণে মুসলিমদের হারাতে হয়েছে ৭০ জন সাহাবী। তারা টার্গেট করেছিল রাসুলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হত্যা করতে কিন্তু তারা একে সক্ষম হয়নি, সাহাবিরা নিজের জীবন বাজি রেখে তাকে রক্ষা করার চেষ্টা করেছেন। মুসলিমদের প্রতিরোধ করার ক্ষমতা দেখে তারা একসময় যুদ্ধের ময়দান ত্যাগ করে মক্কায় রওয়ানা হলো। . ইহুদিরা কুরাইশদের সাথে মিলিত হয়ে আরবের অনেক গোত্রের সাথে হাত মিলিয়ে মুসলিমদের বিরুদ্ধে আবারও যুদ্ধে নামে। খন্দকের যুদ্ধের সময়ও আবু সুফিয়ানের (রাদ্বি আল্লাহু আনহু) নেতৃত্বে তারা মদিনায় আক্রমণ করে। সাব কমান্ডার হিসেবে নিয়োজিত ছিলেন 'খালিদ ইবনে ওয়ালিদ' (রাদ্বি আল্লাহু আনহু) ও 'ইকরিমা ইবনে আবু জেহেল' (রাদ্বি আল্লাহু আনহু)। মদিনায় আক্রমণ করতে গিয়ে তারা দেখে সেখানে আগে থেকেই পরিখা খনন করে রাখা, সেটা পার হয়ে যাওয়া কষ্টসাধ্য। কিন্তু সেটা পার করে ফেললেন খালিদ (রাদ্বি আল্লাহু আনহু)। কিছু অনুসারী নিয়ে ঐপারে আক্রমণ চালালেন কিন্তু মুসলিমদের প্রতিরোধের কারণে তিনি ফিরে আসতে বাধ্য হন। . রাসুলুল্লাহ (ﷺ) ওমরা করার উদ্দেশ্যে বের হলেন। খবর পৌঁছালো কুরাইশদের কাছে। তারা ভাবলো হয়তো যুদ্ধ হবে তাই খালিদের (রাদ্বি আল্লাহু আনহু) নেতৃত্বে তারা বাহিনী পাঠালো যাতে তারা রাস্তা ব্লক করতে পারে কিন্তু রাসুলুল্লাহ (ﷺ) সেই পথে না এসে অন্য একটি পথে রওয়ানা হলেন। কিন্তু তিনি তাদের ফলো করেন। একটা সময় ভাবলেন মুসলিমরা সালাতে গেলে তাদের উপর একসাথে আক্রমণ করে একদম নিঃশেষ করে দিবেন। কিন্তু মুসলিমরা তখন সালাতুল খাউফ আদায় করছিল। তা দেখে খালিদ (রাদ্বি আল্লাহু আনহু) হা করে তাকিয়ে থাকলেন, এসব কী করছে তারা। তাদেরকে তাহলে কোনভাবেই আক্রমণ করা সম্ভব নয়৷ তিনি তখন বুঝলেন মুসলিমরা প্রটেক্টেড। হৃদয়ে জমে থাকা কালো মেঘ যেন সরে যেতে লাগলো, প্রবেশ করলো ইসলামের আলো। . হুদাইবিয়্যার সন্ধির পরের বছর মুসলিমরা ওমরা করতে আসে৷ ওয়ালিদ ইবনে ওয়ালিদ (রাদ্বি আল্লাহু আনহু) ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন এতদিন ধরে। তিনি ভাবছিলেন কবে যে তার প্রিয় ভাই ইসলাম ধর্মগ্রহণ করবে। সে যে পথে আছে সেটা তো মিথ্যার পথ, কবে যে সে বুঝবে। তিনি বাড়িতে তাকে না পেয়ে একটি চিঠি রেখে চলে যান। মুসলিমরা যখন মক্কা ছেড়ে চলে যায় ঠিক তখন খালিদ (রাদ্বি আল্লাহু আনহু) ফিরে আসেন বাড়িতে। চিঠি পড়ে তিনি বুঝেন যে রাসুলুল্লাহ (ﷺ) তার জন্য অপেক্ষা করছেন এবং রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন খালিদের (রাদ্বি আল্লাহু আনহু) মতন বিচক্ষণ ব্যক্তি ইসলামের ছায়াতলে না এসে পারেনা। তিনি চিন্তা করতে লাগলেন যে, মুসলিমদের বিরুদ্ধে সব রকমেরই ট্যাক্টিক্স ব্যবহার করে তিনি তার উপর জিততে পারেন না কারণ কী আসেলে! উত্তর হয়তো মনে আসলো 'তারা আছে সত্যের পথে, তাই।' তাৎক্ষণিক সিধান্ত নিলেন তিনি ইসলাম ধর্মগ্রহণ করবেন এবং মদিনায় চলে যাবেন। . মদিনায় যাওয়ার আগে তিনি তার বেস্ট ফ্রেন্ড ইকরিমা ইবনে আবু জেহেলের (রাদ্বি আল্লাহু আনহু) বাড়িতে গেলেন। তাকে তার মনের কথা বললেন এবং তাকেও ইসলামে প্রবেশ করার জন্য আশা ব্যক্ত করলেন। ইকরিমা (রাদ্বি আল্লাহু আনহু) তার কথা শুনে যেন নিশ্চল হয়ে গেলেন, কী শুনছে তিনি! খালিদ ইসলাম গ্রহণ করবে? কান কী ঠিক শুনলো না ভুল শুনলো তা তিনি স্থির করতে পারলেন না। খালিদ (রাদ্বি আল্লাহু আনহু) তাকে যখন বললেন তিনি মদিনায় চলে যাবেন তখন ইকরিমা (রাদ্বি আল্লাহু আনহু) চিল্লাচিল্লি শুরু করে দিলেন। তখন ছিল রাত। ইকরিমা (রাদ্বি আল্লাহু আনহু) সিনিয়র সব কুরাইশদের এক করে খবর জানালেন, শুনে তারাও অবাক৷ তারা খালিদকে (রাদ্বি আল্লাহু আনহু) বাঁধা দিলো৷ এক পর্যায়ে তরবারি কোষমুক্ত হয়ে গেলো। এটা দেখে ইকরিমা (রাদ্বি আল্লাহু আনহু) তার বেস্ট ফ্রেন্ডকে হারানোর ভয়ে সিচুয়েশন নরমাল করে আনেন এবং বিষয়টা পরে দেখা যাবে বলে যার যার ঘরে চলে যেতে বলেন। . খালিদ (রাদ্বি আল্লাহু আনহু) বুঝলেন মক্কায় আর কোনো ভাবেই থাকা যাবে না। এখনই চলে যেতে হবে মদিনায়। বের হওয়ার পূর্বে তিনি তারা আরেক বন্ধু 'উসমান ইবনে তালহা'কে (রাদ্বি আল্লাহু আনহু) তার মনের কথা বলেন। দেখা গেলো তালহাও (রাদ্বি আল্লাহু আনহু) ইসলাম গ্রহণ করতে আগ্রহী। দুই বন্ধু রাতের আঁধারে বেরিয়ে পড়েন মদিনায় হিজরতের উদ্দেশ্যে। . মক্কা থেকে কিছু দূর যাওয়ার পর তাদের সাথে দেখা হয় হাবাশা থেকে মদিনার রাস্তা দিয়ে যাওয়া আ'মর ইবনে আল আ'সের (রাদ্বি আল্লাহু আনহু) সাথে। কেউ কাউকে বলছেন না তারা কোথায় যাচ্ছেন। কিন্তু যখন মুখ খুললেন বুঝলেন তাদের ৩ জনের উদ্দেশ্যে একটাই 'মদিনায় গিয়ে ইসলাম ধর্মগ্রহণ করা।' একত্রে ছুটে গেলেন মদিনায়। তারাই হলেন লাস্ট ৩ জন মুহাজির। . রাসুলুল্লাহ (ﷺ) তাদেরকে মদিনায় দেখে অত্যন্ত খুশী হলেন। একে একে তারা বায়াত দেয়ার জন্য অগ্রসর হলেন। ইসলাম গ্রহণে পূর্বে খালিদ (রাদ্বি আল্লাহু আনহু) যা করেছেন তার ক্ষমার জন্য রাসুলুল্লাহকে (ﷺ) তার জন্য দু'আ করতে বলেন। রাসুলুল্লাহ (ﷺ) তাকে বললেন যে ইসলাম গ্রহণ করার পর পূর্ববর্তী গুনাহ মুছে যায়। . রাসুলুল্লাহ (ﷺ) সান্নিধ্যে তার জীবন অতিবাহিত হতে থাকে। এদিকে খৃষ্টানদের অঞ্চলে প্রেরিত এক মুসলিম দূতকে তারা হত্যা করেছে, সেটার বদলা নেয়া হয়নি এখনো। রাসুলুল্লাহ (ﷺ) মুসলিম বাহিনীকে ৩ জন কমান্ডার নিয়োগ করে পাঠিয়ে দিলেন মূ'তায়। . মূ'তায় মুখোমুখি মুসলিম ও খৃষ্টানরা। যুদ্ধ শুরু হলে, বীর বিক্রমে লড়ে যেতে থাকেন মুসলিমরা। প্রথম দিকে তাদের ১ম কমান্ডার যাইদ ইবনে হারিসা (রাদ্বি আল্লাহু আনহু) শহীদ হয়ে যান। পতাকার ঝাণ্ডা তুলে নেন ২য় কমান্ডার 'জাফর ইবনে আবী তালিব' (রাদ্বি আল্লাহু আনহু)। তাকেও যখন শহীদ করে ফেলা হয় তখন পতাকা তুলে নেন ৩য় কমান্ডার 'আব্দুল্লাহ ইবনে রাওয়াহা' (রাদ্বি আল্লাহু আনহু)। তাকেও যখন শহীদ করে ফেলা হয় তখন মুসলিমরা নেতৃত্ব শূন্য। এবার পতাকা কে নিবে? এটা নিয়ে চিন্তায় পড়ে গেলেন সবাই। যে ব্যক্তি পতাকা তুলে এসে সবার মধ্য সমবেত হলো তাকেই সবাই চাপিয়ে দিতে চাইলো কিন্তু তিনি সাথে সাথেই নাকচ করে দেন। চিন্তায় মগ্ন সবাই, কাকে দেয়া যায়, এ এক কঠিন সিধান্ত। সবার চোখ গেল সেই ব্যক্তির দিকে যার গোত্র হলো যুদ্ধের জন্য বিখ্যাত, যার গোত্রের সবাই যুদ্ধের কলাকৌশল সম্পর্কে ভালই জ্ঞান রাখে, যে কিনা ছোট থেকেই যুদ্ধের ট্রেনিং নিয়ে বড় হয়েছে, যার ট্যাক্টিক্সের সামনে দুনিয়ার অন্যরা প্রায় অচল, সেই ব্যক্তির দিকে চোখ গেল সবার। হ্যাঁ, সেই ব্যক্তি, যিনি হলেন আল্লাহর তরবারী, নাম তার 'খালিদ ইবনে ওয়ালিদ' (রাদ্বি আল্লাহু আনহু)। তাকে পতাকা দেয়া হলো, তিনি নিতে সংকোচবোধ করলেন কারণ তিনি মাত্র ইসলাম ধর্মগ্রহণ করেছেন। কিন্তু সবাই তাকে বললেন তাকে এই ঝাণ্ডা নিতেই হবে। তার পর তিনি ইসলামের পতাকার ঝাণ্ডা নিজ হাতে তুলে নেন। ঐদিকে মদিনায় বসে রাসুলুল্লাহ (ﷺ) সবাই মূ'তা যুদ্ধের সবকিছু হুবহু বর্ণনা করছিলেন। খালিদ (রাদ্বি আল্লাহু আনহু) পতাকা হাতে তুলে নিলে রাসুলুল্লাহ (ﷺ) বলেন 'পতাকা হাতে তুলে নিলো আল্লাহর তরবারী' . পতাকা হাতে নিয়ে প্রতিপক্ষের উপর ভয়াবহ হামলা চালান। সেদিন তিনি তার ৯টা তরবারী লড়াইয়ে ভাঙ্গেন এর এখনকার মুসলিমরা ২ কেজি চাল নিয়ে আসতে হাঁপিয়ে যায়। এদিকে মুসলিমরা বুঝেন যে এই সৈন্য দিয়ে জেতা সম্ভব নয়। তাদেরকে সেখান থেকে বের হতে হবে। খালিদ (রাদ্বি আল্লাহু আনহু) তার ট্যাক্টিক্স ব্যবহার করা শুরু করেন। তিনি মুসলিমদের দলকে রাতে কিছু দূর পাঠিয়ে দেন এবং বলেন সকাল হলে একে একে যেন দলবদ্ধ হয়ে আসতে থাকে। ঐদিকে রোমানরা ভাবলো সকালে উঠেই তাদেরকে শেষ করে দিতে হবে কিন্তু সকালে উঠে আরও সৈন্য আসার দৃশ্য দেখে তারা ভয় পেয়ে যায়। মুসলিমদের শিবিরে একেরপ্প্র এক সারাদিন সৈন্য আসতে দেখে তারা একটু থামে। ঐ দিন রাতেই মুসলিমরা সেখান থেকে সরে যান এবং মদিনায় ফিরে যাওয়ার জন্য রওয়ানা হন। তারপর তারা মদিনায় ফিরে আসেন। . মক্কা বিজয়কালে রাসুলুল্লাহর (ﷺ) সাথে ছিলেন। তাকে তিনি অন্য পাশ দিয়ে মক্কায় প্রবেশ করার জন্য বলেন। সাথে বলে দেন যদি কেউ বাঁধা দেয় তাহলে যুদ্ধ করতে। ঠিক তাই, ছোটখাটো একটা যুদ্ধ বেঁধে যায় প্রবেশকালে। খালিদ (রাদ্বি আল্লাহু আনহু) তার ধারালো তরবারী দিয়ে একে একে কয়েকটা কাফিরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দেন। . রাসুলুল্লাহর (ﷺ) সাথে তিনি তারপর মিলিত হন সাফা পাহাড়ে। রাসুলুল্লাহ (ﷺ) তাকে 'আল উজ্জা' নামক মূর্তিকে ধ্বংস করে আসার জন্য পাঠান। তিনি তার দলবল নিয়ে সেখানে হাজির হন এখন মূর্তি ভেঙ্গে ফিরে আসেন। রাসুলুল্লাহ (ﷺ) তাকে আবারও পাঠান, এবার তিনি দেখলেন একটা নগ্ন মহিলা চিৎকার চেচামেচি করছে ঐ মূর্তির স্থানে, তিনি তাকে তখন হত্যা করেন। ফিরে আসার পর রাসুলুল্লাহ (ﷺ) তাকে বলেন, এবার তুমি আল উজ্জাকে ধ্বংস করেছো। . হুনাইন অভিযানে রাসুলুল্লাহ (ﷺ) তাকে কমান্ডিং পজিশনে রাখেন কারণ তিনি এটারই প্রাপ্য। সেই যুদ্ধে তিনি তার বীরত্ব প্রকাশ করেন। হুনাইন অভিযান পরে সবাই চলে আসেন মদিনায়। . খালিদ (রাদ্বি আল্লাহু আনহু) একজন যোদ্ধা ছিলেন। ইসলাম গ্রহণ করার পর তিনি ফিকহ বিষয়ে তেমন জানার সময় হয়নি কারণ যুদ্ধের ময়দানে তার সময় কাটছিলো। রাসুলুল্লাহ (ﷺ) খালিদ ইবনে ওয়ালিদকে (রাদ্বি আল্লাহু আনহু) বানী জাযিমার বিরুদ্ধে পাঠালেন তারা ইসলাম গ্রহণ করেছে কী-না। সেখানে পৌঁছানোর পর খালিদ (রাদ্বি আল্লাহু আনহু) দেখলেন তারা যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তা দেখে তার মনে সন্দেহ হয় যে তারা তাহকে মুসলিম না, যুদ্ধ করতে চাচ্ছে। খালিদকে (রাদ্বি আল্লাহু আনহু) তারা বুঝাতে গেলে তিনি তাদের কথা কানে নেন না। খালিদ (রাদ্বি আল্লাহু আনহু) তাদেরকে বন্দি করলেন এবং হত্যা করার নির্দেশ দিলেন। কিন্তু গোত্রের লোকেরা মুসলিম না বলে অন্য শব্দ 'সবায়না' বলে নিজেদের পরিচয় দিচ্ছিল যার কারণে আরও কনফিউশান লেগে যায় নতুন মুসলিমদের মধ্যে। কিন্তু মুহাজির, আনসাররা তাদের বন্দিদেরকে হত্যা করার জন্য একদন 'না' করে দেন। তারপর তারা মদিনায় ফিরে যান। রাসুলুল্লাহর (ﷺ) কাছে এ ব্যাপারটি উল্লেখ করার পর তিনি তখন দু'হাত তুলে বললেন, 'হে আল্লাহ! খালিদ যা করেছে আমি তার দায় থেকে মুক্ত হওয়ার কথা তোমার নিকট জ্ঞাপন করছি।' তারপর সেই গোত্রকে ব্লাডমানি দেয়া হয় ভুলবশত হত্যা করার জন্য। এদিকে এই ঘটনায় আব্দুর রহমান ইবনে আউফ (রাদ্বি আল্লাহু আনহু) ও খালিদের (রাদ্বি আল্লাহু আনহু) মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে যায় রাসুলুল্লাহর (ﷺ) সামনে। তারপর তিনি খালিদকে (রাদ্বি আল্লাহু আনহু) বলেন, 'আমার সাহাবীদেরকে গালি দিও না। যে মহান সত্তার হাতে আমার জীবন তাঁর কসম! তোমাদের মধ্যে কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ ব্যয় করে তবে তা তাদের কোন একজনের এক মুদ্দ বা অর্ধ মুদ্দ ব্যয়ের সমানও হবে না।' . রাসুলুল্লাহ (ﷺ) তাকে ও আলীকে (রাদ্বি আল্লাহু আনহু) ইয়েমেনে পাঠান ইসলাম প্রচারের জন্য এবং য়ারা এতে সফলতা লাভ করেন। . রাসুলুল্লাহর (ﷺ) ইন্তেকালের পর চারিদিকে মুরতাদ, ভণ্ড নবী ও যাকাত দিতে অস্বীকার করা মানুষের দেখা শুরু হয়। . আমীরুল মূমিনিন আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) তখন খলিফা। ভণ্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি খালিদকে (রাদ্বি আল্লাহু আনহু) কমান্ডার নিয়োজিত করেন। খালিদের (রাদ্বি আল্লাহু আনহু) পেরে উঠার মতন শক্তি তখনও কারো হয়নি, যারাই সামনে এসেছে তাদেরকে একদম দুমড়েমুচড়ে দিয়েছেন। মুসাইলামা আল কায্যাবের বিরুদ্ধে তিনি যুদ্ধে নেতৃত্ব দেন এবং বিজয় লাভ করেন। . তারপর আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) নজর দেন মরতাদদের দিকে৷ আবারও খালিদকে (রাদ্বি আল্লাহু আনহু) কমান্ডার নিয়োজিত করে অভিযানে পাঠান। সব কটায় তিনি জয়লাভ করেন। কিছু গোত্র তওবা করে আবারও ইসলামের ছায়াতলে ফিরে আসে। . যারা যাকাত দিতে অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে অভিযানে তিনি কমান্ডার হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন। . আরবের সাথে ডিল করা শেষ। চোখ এবার পারস্যতে। আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) খালিদকে (রাদ্বি আল্লাহু আনহু) চিঠি লিখে বলেন যে, বর্তমান কাজ শেষ হয়ে গেলে তিনি যেন তার বাহিনী নিয়ে পারস্যদের সাথে মোকাবিলা করেন। চিঠি পেয়েই মুসলিম বাহিনী নিয়ে সেদিকে রওয়ানা হন। ইরাক তখন পারস্যের আন্ডারে৷ সেখানে গিয়ে তাদের মোকাবিলা করেন এবং একেরপর এক অঞ্চল জয় করতে থাকেন। . এক পর্যায়ে তারা পৌঁছালেন ফুরাত নদীর তীরে। পারস্যরা ভাবলো নদী ক্রস করে আগেভাগে এট্যাক করলে তাদেরই লাভ। নদী ক্রস করার অপেক্ষায় ছিলেন খালিদ (রাদ্বি আল্লাহু আনহু)। নদী ক্রস করতেই ৩ দিক দিয়ে তিনি তাদের ঘিরে ফেলেন। পেছনে নদী সামনে মুসলিম বাহিনী, ভাগার রাস্তা নাই। হেরে যায় পারস্যরা। আরও অঞ্চল জয় করতে থাকে মুসলিমরা। পারস্যের আর্মিরা আবার ইসলামের ছায়াতলে আসা শুরু করে এবং তারা সব দিক দিয়ে সাহায্য করে। . ব্যাটেল অব চেইন্স নামক যুদ্ধে খালিদ (রাদ্বি আল্লাহু আনহু) তার লোকহিত ট্যাক্টিক্স ব্যবহার করেন। পারস্যরা তাদের সৈন্যদের শিকলে আবদ্ধ করে সামনে রাখতো যেন তারা ভুলেও ছত্রভঙ্গ না হয়ে যায়। মুসলিম বাহিনী তাদের দিকে আসছে জেনে পারস্যরা প্রস্তুত হলো। তারা ময়দানে নামলো। খালিদ (রাদ্বি আল্লাহু আনহু) এ বিষয়ে অবগত ছিলেন। তিনি তাদেরকে ভুল ইনফরমেশন দিয়ে অন্য স্থানে নিয়ে গেলেন। পরে আবার খবর দিলেন আরেক জায়গায় যাচ্ছেন৷ এদিকে পারস্যরা জায়গা বদল করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছিল। যখন তারা মুখোমুখি হবে তখন তারা ক্লান্ত। এরই মধ্যে মুসলিমরা আক্রমণ করলো পূর্ণশক্তি দিয়ে। পালানোর রাস্তাও তারা পেল না। সবাইকে গুড়িয়ে দিলো খালিদের (রাদ্বি আল্লাহু আনহু) বাহিনী। বিজয় অর্জন করলো মুসলিমরা। . পারস্য বাহিনী না পেরে আরেকটি আর্মি মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠায়। এই যুদ্ধে খালিদ (রাদ্বি আল্লাহু আনহু) মারাত্মক লেভেলের ট্যাক্টিক্স ব্যবহার করেন৷ শত্রুর মুখোমুখি হওয়ার পর তিনি আগের দিনের সৈন্যদেরকে পেছনে নিয়ে আসেন আর পেছনের সৈন্যদেরকে সামনে নিয়ে আসেন। তা দেখে প্রতিপক্ষ অবাক! এদের সাহায্য আসলো কীভাবে! তাও এতো, এতে তারা আরও ভয় পেয়ে যায়। মানসিক দিক দিয়ে তারা অলরেডি হেরে গিয়েছিল। তারপর শুরু হয় আসল খেলা। এবার সব দিক থেকে আক্রমণ করে মুসলিমরা। যুদ্ধে না পেরে তারা জান নিয়ে পালাতে থাকে৷ আবারও বিজয় হয় মুসলিমদের। . পারস্য এবার তাদের সর্বোচ্চ বড় সৈন্যবাহিনী পাঠায়। সংখ্যায় মুসলিমরা কম। খালিদ (রাদ্বি আল্লাহু আনহু) তার ট্যাক্টিক্স ব্যবহার করলেন। তিনি তার বাহিনীকে চারপাশে ছড়িয়ে সার্কেল আকারে শত্রুদের একসাথে জব্দ করে গুড়িয়ে দিতে চাচ্ছিলেন। এটা ছিল খুব রিস্কি ট্যাক্টিক্স, বাঁচা মরার ঠিক নেই। কিন্তু যেই কথা সেই কাজ, আল্লাহর উপর ভরসা করে খালিদ (রাদ্বি আল্লাহু আনহু) এই ট্যাক্টিক্স ব্যবহার করলেন। এবং বিজয় অর্জন করলেন এই যুদ্ধে জিতে। . পারস্যদের ভয় দেখানোর জন্য একটি যুদ্ধে জিতে তিনি সবাইকে হত্যা করার নির্দেশ দিলেন কারণ তারা এতটাই শক্তিশালী ছিল যে তাদের মনে ভয় ঢুকছিল না। এবার এই ট্যাক্টিক্স ব্যবহার করে পারস্য বাহিনীকে একটা সুসংবাদ দিলেন যে সামনে আসলে খবর আছে। . অন্যদিকে মুসলিমদের আরেকটি দল আবু উবাইদাহ আমীর ইবনুল জাররাহের (রাদ্বি আল্লাহু আনহু) নেতৃত্বে সিরিয়ায় অভিযানে ছিল। সিরিয়ায় রোমানদের হারিয়ে তারা একেরপর এক অঞ্চল জয় করে যাচ্ছিলেন। এ দেখে হিরাকিউলাস তার ভাইকে যুদ্ধে পাঠালো। খবর পৌঁছালো মদিনায় যে আরও সৈন্য লাগবে। . আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) খবর পেয়ে সাথে সাথে খালিদকে (রাদ্বি আল্লাহু আনহু) চিঠি লিখে জানালেন যে, চিঠি পাওয়া মাত্র তিনি যেন সিরিয়ায় মুসলিম বাহিনীর সাথে মিলিত হন। . খালিদের (রাদ্বি আল্লাহু আনহু) হাতে চিঠি পৌঁছার পর পারস্য অভিযান থামিয়ে ছুটে গেলেন সিরিয়ার দিকে। যে করেই হোক তাকে সময়ের ভেতরে পৌঁছাতে হবে। তিনি একটা বাজি ধরলেন। চললেন মরুর পথ দিয়ে যেখানে নেই কোন পানির ব্যবস্থা এবং তাদের সাথেও তা ছিল কম, বাঁচা মরার মতন বাজি। তিনি আদেশ দিলেন নন-স্টপ যেন পদযাত্রা করে সবাই এবং টানা ২দিন তাদের কাছে পানি ছিল না তাও তারা দিনরাত মার্চ করেছিলেন। এভাবে তারা খুব কম সময়ে মিলিত হলেন মুসলিম বাহিনীর সাথে। . এই সম্মিলিত বাহিনী এবার মুখোমুখি হবে রোমানদের সাথে। রোমানদের সাথে একেরপর এক যুদ্ধ হতে থাকে। তারা খালিদের (রাদ্বি আল্লাহু আনহু) ট্যাক্টিক্সের কাছে পাগল যায়। কিছু বুঝার আগেই তাদেরকে হামলা করে মুসলিমরা। তাদের রাতের ঘুম হারাম করে দেন খালিদ (রাদ্বি আল্লাহু আনহু) কারণ তিনি রাতে তাদেরকে এট্যাক করতেন এবং ভয়ংকর লেভেলর ক্ষতি করে ফিরে আসতেন। রোমানদের হৃদয়ে ভয়ের কম্পন যেন থামার নাম নেই। একের পর এক অঞ্চল জয় করতে থাকেন তারা, বসরাও তখন বিজয় করেন। . তারপর তারা ইয়াজনাদাইনের যুদ্ধ করেন। সেখানে তাদের সাথে মুখোমুখি হয় হিরাকিউলাসের বোনের বরের সাথে। একদম গুড়িয়ে দেন তাদেরকে। সেই বোনের বরকে তারা হত্যা করেন। রোমানদের আধিপত্য শেষ হওয়ার দিকে এখন। এরপর তারা দামেষ্ক অবরোধ করেন। এদিকে দামেস্কের মানুষেরা মুসলিমদের এতো বিশাল সৈন্য বাহিনী দেখে তারা দুর্গে ঢুকে যায়। মুসলিমরা বাহির থেকে অবরোধ করে এক পর্যায়ে খালিদের (রাদ্বি আল্লাহু আনহু) বাহিনী এক পাশ দিয়ে আক্রমণ করে আর আবু উবাইদাহর (রাদ্বি আল্লাহু আনহু) বাহিনী আরেক পাশ দিয়ে আক্রমণ করে, এই দুই দলই দুর্গ ভাঙতে সফল হয়, দুই দল ভেতরের মধ্যখানে গিয়ে একসাথে আবার মিলিতো হয়। এভাবেই তারা 'দামেস্ক' বিজয় করেন। এমন অবস্থায় খবর এলো আমীরুল মূমিনিন আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) ইন্তেকাল করেছেন। এবং নতুন আমীরুল মূমিনিন হয়েছেন উমার (রাদ্বি আল্লাহু আনহু)। . উমার (রাদ্বি আল্লাহু আনহু) ক্ষমতায় এসেই প্রথমে খালিদকে (রাদ্বি আল্লাহু আনহু) মদিনায় ডেকে পাঠান। বিলাল (রাদ্বি আল্লাহু আনহু) তাকে নিয়ে যান মদিনায়। আমীরুল মূমিনিনের সব প্রশ্নের উত্তর দেয়া শেষে তিনি আবারও তার অভিযানে ফিরে যান সাধারণ সৈন্যের মতন। . উমার (রাদ্বি আল্লাহু আনহু) আবু উবাইদাহকে (রাদ্বি আল্লাহু আনহু) আবারও শামে থাকা মুসলিম মিলিটারি বাহিনীর কমান্ডার হিসেবে নিযুক্ত করেন। তারা সবাই একসাথে সামনে এগিয়ে যেতে থাকেন এবং একের পর এক অঞ্চল বিজয় অর্জন করতে থাকেন। ঐদিকে হিরাকিউলাস অগ্নিশর্মা হয়ে উঠতে থাকে কারণ একের পর এক অঞ্চল তার হাত থেকে চলে যাচ্ছিলো। . হিরাকিউলাস তখন তার সব থেকে বড় সৈন্য বাহিনী পাঠায় মুসলিম বাহিনীকে পরাস্ত করার জন্য আর ঐদিকে উমার (রাদ্বি আল্লাহু আনহু) আবু উবাইদাহকে (রাদ্বি আল্লাহু আনহু) বলেন যে সব মুসলিম একত্র হয়ে যেনো এই যুদ্ধ লড়াই করে। তখন বাইজেন্টাইন বাহিনীর সাথে মুসলিম বাহিনীর 'ইয়ার্মুক' নামক যুদ্ধ হয়। ইয়ার্মুক যুদ্ধ ছিলো সিরিয়া ও অন্যান্য ভূমি বিজয়ের দরজা আর এই দরজা দিয়েই মুসলিম উম্মাহ পৌঁছে ছিলো 'জেরুজালেমে'। আবু উবাইদাহ (রাদ্বি আল্লাহু আনহু) মিলিটারি কমান্ডারের দায়িত্বে থাকা সত্ত্বেও খালিদ ইবনে ওয়ালিদকে (রাদ্বি আল্লাহু আনহু) ২য় কমান্ডারের দায়িত্ব দিয়েছিলেন, তিনি জানেন খালিদের (রাদ্বি আল্লাহু আনহু) যে যুদ্ধ কৌশল তাতে রোমন বাহিনী টিকতে পারবে না এবং সেটাই হয়। টানা ৬ দিন বিরতিহীন ইয়ার্মুকের যুদ্ধে তিনি ও খালিদ ইবনে ওয়ালিদ (রাদ্বি আল্লাহু আনহু) বাইজেন্টাইনের বিশাল বাহিনীকে ধূলার সাথে মিশিয়ে দেন এবং বিজয় অর্জন করেন। পরে তারা জেরুজালেম বিজয়ের উদ্দেশ্যে রওয়ানা দেন এবং তারা মুসলিম বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। মুসলিম উম্মাহর কাছে চলে আসে 'বাইতুল মুকাদ্দাস।' সেটা জয় করে তিনি থেমে থাকেননি বরং ছুটে গেছেন এনাটলিয়া পর্যন্ত। . শামে থাকাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন এবং বুঝে যান যে মৃত্যু চলে এসেছে, এবার বিদায় নেবার পালা। মৃত্যুশয্যায় এক লোক তাকে দেখতে এলে কান্নারত অবস্থা পেলো। কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আমার শরীরে তুমি একটা অংশ পাবে না যেখানে তরবারির আঘাতের চিহ্ন নেই আর আমি এখন এখানে শুয়ে শুয়ে সাধারণ মৃত্যুর অপেক্ষা করছি। অথচ আমি সারাজীবন যুদ্ধ করেছি শহীদ হওয়ার তামান্না নিয়ে। জবাবে লোকটি বললো, আপনি হলেন 'সাইফুল্লাহ-আল্লাহর তরবারী' আপনি যদি যুদ্ধে শহীদ হয়ে যান তাহলে সবাই ভাব্বে আল্লাহর তরবারী ভেঙে গিয়েছে যা হতে পারেনা। আস্তে আস্তে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়ে পাড়ি জমান পরকালে। . হে খালিদ! আপনার মতন বীর এই উম্মাহর আর নেই। হে খালিদ! আপনার মতন সন্তান মুসলিম জননীরা আর জন্ম দেয় না। হে খালিদ! কী সৌভাগ্যশালী আপনি, হয়েছেন আল্লাহর তরবারী। . 'খালিদ ইবনে ওয়ালিদ' (রাদ্বি আল্লাহু আনহু)।