Chapter 28 of 50
মুয়াজ ইবনে জাবাল (রাঃ)
3 min read
নবীজী (সাল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম) মুয়াজের (রাদ্বি আল্লাহু আনহু) হাত ধরে বললেন 'হে মুয়াজ! আল্লাহর কসম! আমি তোমাকে ভালোবাসি। হে মুয়াজ! আল্লাহর কসম! আমি তোমাকে ভালোবাসি।'
.
মদিনায় মূসাব ইবনে উমাইরের (রাদ্বি আল্লাহু আনহু) দাওয়াতে মানুষ দলে দলে প্রবেশ করছিলো ইসলামের ছায়াতলে। যুবক এক বালকও তার দাওয়াতে ইসলাম ধর্মগ্রহণ করে। শেষে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মিলিত হোন আক্বাবার বায়াতে। আর সেই মানুষটি হলেন আমাদের অন্যতম প্রাণপ্রিয় সাহাবি 'মুয়াজ ইবনে জাবাল' (রাদ্বি আল্লাহু আনহু)।
.
ইসলাম ধর্মগ্রহণ করার পর দেখলেন যে তার একজন বেস্ট ফ্রেন্ডও ইসলাম ধর্মগ্রহণ করেছেন। দু'জন মিলে প্ল্যান করলেন তারা এক লোককে শিক্ষা দিবেন যাতে করে তারা মূর্তিপূজা যে অহেতুক তা বুঝতে পারে৷ প্রত্যেক রাতে তারা মূর্তিকে বাহিরে নোংরা স্থানে ফেলে রাখতেন আর সেই লোক তা তুলে ঘরে নিয়ে আসতো। একদিন দিন বেচারা হাল ছেড়ে দিয়ে তার মূর্তির কাছে তরবারি দেয় আত্মরক্ষার জন্য কিন্তু সেদিনও সকালে বের হয়ে দেখে যে মূর্তি নিজেকে ডিফেন্ড করতেই পারেনি বরং পড়ে আছে ময়লার স্তুপের উপর। এর পর লোক বুঝলো যে আসলে এসব মূর্তিপূজার কোনো মানে নেই, যে নিজেকে রক্ষা করতে পারে না সে কীভাবে ইলাহ হয়! তারপর তিনি ইসলাম ধর্মগ্রহণ করেন। তার নাম হলো 'আমর ইবনে জামহ'।
.
মদিনায় তিনি দাওয়ার কাজে নিজেকে ব্যস্ত রাখতেন আর ইয়াহুদীদের সাথে বিতর্ক করতেন, তাদেরকে মনে করিয়ে দিতেন যে, তারাই কী সেই সব মানুষ না যারা রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আগমনের কথা বলতো!
.
নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় আসার পর তিনি তার কাছে বসে শিক্ষা লাভ করেন। তিনি ফিকহ আর কোরআন বিষয়ে খুব পারদর্শী ছিলেন, হবেনই বা না কেনো? তিনি যে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে বসে সব কিছু শিখেছেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জীবিত থাকা অবস্থায় তিনি ফতওয়া দিতেন এবং ফিকহ বিষয়ে খুবই উচ্চমানের পারদর্শী ছিলেন। নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যে ৪ জনের কাছ থেকে কোরআন শিক্ষা নেয়ার কথা বলেছেন তার মধ্যে তিনি একজন।
.
মক্কা বিজয়ের পর কিছু দিনের জন্য সেখানে তাকে গ্রেন্ড মুফতি হিসেবে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিয়োগ দেন। তার পর চলে আসেন মদিনায়।
.
ইয়েমের মানুষেরা যখন ইসলাম ধর্মগ্রহণ করছিল তখন তিনি মুয়াজ ইবনে জাবালকে (রাদ্বি আল্লাহু আনহু) আমীর হিসেবে তাকে পাঠান। তাকে বিভিন্ন রকম উপদেশ দিতে থাকেন। যাওয়ার আগে তালে জিজ্ঞেস করেন, তুমি ফয়সালা কীভাবে করবে? উত্তর আসে 'কোরআনের দ্বারা'। যদি কোরআনে না পাও? উত্তর আসে 'নবীজীর সুন্নাহ দ্বারা'। আর যদি দু'জায়গায় না পাও তাহলে? উত্তর আসে 'ইজতিহাদ দ্বারা'। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অনেক খুশী হলেন তার উত্তর শুনে।
.
মুয়াজকে (রাদ্বি আল্লাহু আনহু) তার বাহনের উপর রেখে, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার ঘোড়ার লাগাম টেনে কিছু দূর হেঁটে নিয়ে যান উপদেশ দিতে দিতে এবং তাকে বলেন, 'সম্ভবতঃ তোমার সাথে আমার আর দেখা হবে না। এরপর তুমি মদিনায় ফিরে আমার স্থলে আমার কবর ও মসজীদকে দেখতে পাবে'।
এই কথা শুনে মুয়াজ (রাদ্বি আল্লাহু আনহু) এই কথা শুনে অঝরে কাঁদতে লাগলেন, তাকে কোনরকম রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সান্তনা দিলেন।
.
ইয়েমেন থেকে যখন মদিনায় ফিরে আসেন তখন দেখেন যে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আর এই দুনিয়াতে নেই। সবাইকে ছেড়ে চলে গিয়েছেন আল্লাহর কাছে। আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) তখন মুসলিম বিশ্বের খলিফা, তার নির্দেশে মুয়াজ (রাদ্বি আল্লাহু আনহু) যুদ্ধে অংশগ্রহণ করেন এবং একের পর এক অঞ্চল বিজয় করতে থাকেন।
.
উমারের (রাদ্বি আল্লাহু আনহু) শাসনামলে তিনি মুয়াজকে (রাদ্বি আল্লাহু আনহু) যুদ্ধের ময়দানের চেয়ে শিক্ষার ময়দানে কাজে লাগিয়েছিলেন। শাম বিজয়ের পর উমার (রাদ্বি আল্লাহু আনহু) তাকে দামেষ্কের গ্রেন্ড মুফতি হিসেবে পাঠিয়ে দেন। সেখানের মানুষদের মধ্যে তিনি ইসলামের সব কিছু শিক্ষা দিতে থাকেন, এতে করে মানুষ ইসলাম সম্পর্কে ভালোভাবে জানতে পারে।
.
তার পরিবার তখন ছিল শাম অঞ্চলে। প্লেগ তখন ছড়িয়ে পড়ছিলো। একেরপর এক মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছিলো৷ মুয়াজের (রাদ্বি আল্লাহু আনহু) চোখের সামনে তার পরিবারের একে একে মৃত্যুবরণ করতে থাকেন, শেষ পর্যন্ত প্লেগ তাকেও ধরে ফেলে। মৃত্যু তার কাছে চলে আসে এবং আল্লাহর কাছে চলে যান।
.
যৌবন বয়সে ইসলাম ধর্মগ্রহণ করে নিজেকে কাজে লাগিয়ে ফেললেন ইসলামের জন্য। কতই না সৌভাগ্যবান তিনি, যার হাত ধরে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, 'আল্লাহর কসম! আমি তোমাকে ভালোবাসি!'
.
'মুয়াজ ইবনে জাবাল' (রাদ্বি আল্লাহু আনহু)।