Chapter 30 of 50
জাফর ইবনে আবী তালিব (রাঃ)
7 min read
তিনি হলেন দু'ডানা ওয়ালা ব্যক্তি। . পরিবারে অভাব এর মধ্যে সন্তানাদি কীভাবে বড় করবেন তার নিয়ে টেনশনে ছিলেন আবু তালিব। এই অবস্থা দেখে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও আল আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) চিন্তা করলেন, আবু তালিবের ঘাড় থেকে বোঝা কিছুটা নামানোর জন্য তারা তার ৩ সন্তানের দুজনকে নিজেদের কাছে নিয়ে যাবেন এবং বড় করে তুলবেন এবং তাই হলো। এক ছেলেকে নিয়ে গেলেন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আরেকজনকে আল আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু)। . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তখন প্রাইভেটলি ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। আব্বাসের (রাদ্বি আল্লাহু আনহু)কাছে বড় হওয়া আবু তালিবের ছেলে তখন যৌবনে পদার্পণ করেছেন, আছে তার স্ত্রীও। ইসলামের দাওয়াত পেয়ে তিনি ও তার স্ত্রী আসমা বিনতে উমাইস (রাদ্বি আল্লাহু আনহা) সাথে সাথে তা গ্রহণ করেন। বলা যেতে পারে তারা ইসলামের প্রথম প্রহরেই তা গ্রহণ করেন। তিনি আর কেউ নন, তিনি হলেন আবু তালিবের ছেলে, আলীর (রাদ্বি আল্লাহু আনহু) বড় ভাই, রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আপন চাচাতো ভাই 'জাফর ইবনে আবী তালিব' (রাদ্বি আল্লাহু আনহু)। . ইসলাম ধর্মগ্রহণ করেছেন তা ছড়িয়ে পড়লে নেমে আসে অত্যাচারের ঝড়। তারা ছিলেন কুরাইশ বংশের তাই শারীরিক অত্যাচারের চেয়ে তাদের উপর মানষিক অত্যাচারের ঝড় বয়ে গিয়েছিল। তবুও তারা তাদের ঈমানী নৌকার হাল ছাড়েননি। শক্ত করে ধরে রেগেছিলেন। তারা জানতেন এ পথে তাদের জন্য আছে কঠিন কঠিন পরীক্ষা, পাশ করলেই তো জান্নাহ। . ঝড়ের মাত্রা যখন তীব্র হয়ে পড়লো তখন তারা রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাম) কাছ থেকে অনুমতি নিয়ে তাদের মতন কিছু সংখ্যক মুসলিমদেরকে নিয়ে পাড়ি জমান হাবাশা তথা আবিসিনিয়্যাহে। কে চায় তার প্রিয় জন্মভূমি থেকে চলে যেতে! কিন্তু তাদের কিছুই করার ছিল না, অত্যাচারের মাত্রা যে দিন দিন ভয়ানক হয়ে উঠছিল। . হাবাশায় যাওয়ার পর নাজ্জাশির সাথে দেখা করেন এবং তার অনুমতি নিয়ে তারা সেখানে বসবাস করা শুরু করেন, নাজ্জাশি তাদেরকে ফুল প্রটেকশন দেয়৷ দীর্ঘদিন পর তারা সুন্দর করে তাদের জীবন-যাপন করতে শুরু করলেন। এক আল্লাহর ইবাদত করতেও তাদের আর বাধা-বিপত্তির মুখোমুখি হতে হলো না। এভাবেই কাঁটছিলো তাদের দিন-ক্ষণ। . এদিকে কুরাইশদের নেতারা দারুন নদওয়াতে নিজেদের ক্ষোভ প্রকাশে ব্যস্ত ছিল। এটা তাদের জন্য লজ্জাজনক বিষয় যে তাদের নিজেদের মানুষ তাদের কাছ থেকে চলে গিয়েছে। তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তারা প্ল্যান করলো। তাদের অন্যতম কূটনীতিবিদ আ'মর ইবনে আল আ'সকে (রাদ্বি আল্লাহু আনহু) প্রতিনিধি দলের নেতা করে পাঠিয়ে দিলো হাবাশায়। . কূটনৈতিক বিষয়ে আ'মর ইবনে আল আ'স (রাদ্বি আল্লাহু আনহু) ছিলেন খুব পারদর্শী। তিনি যাওয়ার আগে কী করলেন, উপহার সামগ্রী নিয়ে নিলেন তার সাথে। তার দল নিয়ে চললেন হাবাশার উদ্দেশ্যে। হাবাশায় উপনীত হওয়ার পর সরাসরি নাজ্জাশীর কাছে না গিয়ে ঘুষখোর যে মানুষগুলো নাজ্জাশীর আসে পাশে বসতো তাদের কাছে গেলেন। তাদেরকে উপহার সামগ্রী দিয়ে নিজের আয়ত্তে নিয়ে আসলেন। . পরে তিনি নাজ্জাশির কাছে উপনীত হয়ে বলেন যে, তাদের এলাকার কিছু লোক তাদের বাপ-দাদাদের ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করেছে এবং এখানে তারা পালিয়ে এসেছে। এখন তাদের গোত্রের মানুষেরা তাদেরকে ফিরিয়ে নিতে চাচ্ছে তাই আমাদেরকে প্রতিনিধি করে পাঠিয়েছে। . কথা শুনে নাজ্জাশির আশেপাশে থাকা লোকেরা আ'মর ইবনে আল আ'সের (রাদ্বি আল্লাহু আনহু) কথায় সায় দিলো। এতে নাজ্জাশী আরও ক্ষেপে যায় কারণ তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ শাষক! এক পক্ষের কথা শুনে তিনি কখনো ফয়সালা দিতেন না। তিনি মুসলিমদের আসা ছোট্ট দলকে তার দরবারে ডাকলেন। . এখন মুসলিমদের মধ্যে একটা ব্যপার নিয়ে সমস্যা দেখা দিলো যে তারা কী বলবে নাজ্জাশিকে, সব মিলিয়ে ঠিকঠাক হলো যে তারা সত্যটাই বলবে এবং তাদের হয়ে কথা বলবেন 'জাফর ইবনে আবী তালিব' (রাদ্বি আল্লাহু আনহু)। . নাজ্জাশির দরবারে যাওয়ার পর জাফর (রাদ্বি আল্লাহু আনহু) নাজ্জাশির সামনে একটি জ্বালাময়ী ভাষণ দেন যা ইসলামের ইতিহাসের পাতায় স্বর্ণের কালি দ্বারা লিখিত আছে। তিনি বলেন 'আমরা ছিলাম মূর্তিপূজক, আমরা আমাদের মেয়ে সন্তানদেরকে জ্যান্ত কবর দিতাম, আমাদের ছিল খারাপ আচার-আচরণ, আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম, আমরা একে অন্যের সাথে মারামারি করতাম, আমরা মৃত জীব-জন্তু খেতাম, আমরা অনৈতিকতায় লিপ্ত ছিলাম ইত্যাদি তারপর আল্লাহর আমাদের মধ্য থেকে একজনকে প্রেরণ করলেন, আমরা তার বংশ, পরিবার, সত্যতা ইত্যাদি সম্পর্কে অবহিত, তিনি আমাদেরকে আল্লাহর পথে চলার জন্য আহবান জানালেন, তিনি এক আল্লাহর ইবাদত করার জন্য শিক্ষা দিলেন, আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন না করার নির্দেশ দিলেন, তিনি খারাপ কাজ থেকে দূরে সরে থাকার নির্দেশ দিলেন ইত্যাদি এবং তার কাছে আল্লাহ কুরআন নাজিল করেন, আমরা তাকে অনুসরণ করি। এই জন্য আমাদের গোত্রের লোকেরা আমাদের উপর অত্যাচার করে, তারা আমাদেরকে মূর্তিপূজাতে ফিরে যাওয়ার জন্য জোরজবরদস্তি করতে থাকে। কুরআন নাজিলের কথা শুনে, নাজ্জাশি কোরআনের আয়াতসমূহ শোনার ইচ্ছা ব্যক্ত করলে জাফর (রাদ্বি আল্লাহু আনহু) তাকে তার সুললিত কন্ঠে "সূরাহ মরিয়াম"-এর প্রথমাংশ তিলাওয়াত করে শুনান। সুবহানাল্লাহ, দেখুন জাফরের (রাদ্বি আল্লাহু আনহু) তীক্ষ্ণ বুদ্ধি, তিনি খ্রিস্টান বাদশাহের সামনে সূরাহ মরিয়ম পাঠ করে শুনিয়েছিলেন। তিলাওয়াত শুনার পর নাজ্জাশি খুব ইমোশনাল হয়ে যান, সাথে তার আশেপাশে বসা লোকেরাও, তাদের গাল বেয়ে অশ্রুপাত হতে থাকে। . নাজ্জাশি মক্কা থেকে আগত প্রতিনিধিদেরকে চলে যেতে বলেন এবং মুসলিম দলকে তার এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য অনুমতি দেন। এদিকে আ'মর ইবনে আল আ'স (রাদ্বি আল্লাহু আনহু) তো নাছোড়বান্দা, তিনি হাল ছাড়লেন না। দরবার থেকে বের হয়ে উচ্চস্বরে বললেন যে কাল তিনি আবার আসবেন নতুন একটা প্ল্যান নিয়ে। . পরেরদিন প্ল্যান নিয়ে হাজির আ'মর ইবনে আল আ'স (রাদ্বি আল্লাহু আনহু)। এবার তিনি উপস্থাপন করলেন মুসলিমদের ঈসা আলাইহিসসালাম ও মরিয়ম আলাইহিসসালাকে নিয়ে বিশ্বাসের কথা। আবারও মুসলিম দলকে ডাকা হলো নাজ্জাশির দরবারে, এবার তো বিপদ আরও বেশী কারণ খ্রিস্টানদের যে বিশ্বাস তা মুসলিমদের সাথে সাংঘর্ষিক। কিন্তু মুসলিম অটল রইলো, তারা সত্যটাই বলবে বলে সিধান্ত নিলো। . জাফর ইবনে আবী তালিব (রাদ্বি আল্লাহু আনহু) সবার পক্ষ থেকে কথা বলার জন্য অগ্রসর হন। নাজ্জাশি তাকে ঈসা আলাইহিসসালাম ও মরিয়ম আলাইহিসসালাম সম্পর্কে কী বিশ্বাস রাখো বলার জন্য বলেন। তিনি বলেন 'আমাদের নবী তার সম্পর্কে যা বলেন তার অতিরিক্ত আমরা কিছু বলিনা।' নাজ্জাশি কী তা জিজ্ঞেস করলে জাফর (রাদ্বি আল্লাহু আনহু) জবাব দেন এই বলে যে, 'তিনি আল্লাহর বান্দা ও তাঁর রাসূল। তাকে জন্ম দিয়েছেন কুমারি ও পবিত্র নারী মরিয়ম।' নাজ্জাশি তা শুনে উচ্চস্বরে বলে উঠেন, আমিও এটা বিশ্বাস করি এবং এবার মক্কা থেকে আসা লোকেদের অপমান করে তাড়িয়ে দিলেন সাথে ফেরত দিলেন তাদের দেয়া উপহার সামগ্রী। তিনি মুসলিমদেরকে পরিপূর্ণ নিরাপত্তার সহিত তার এলাকায় বসবাসের সুযোগ করে দিলেন। এরপর হাবাশায় থাকতে আর কোন বাধা রইলো না মুসলিম দলের। একাধারে তারা ১০ বছর সেখানে কঁটিয়ে দিলেন। [আ'মর ইবনে আল আ'স (রাদ্বি আল্লাহু আনহু) তখনও ইসলাম ধর্মগ্রহণ করেননি] . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনার নেতা এখন। মদিনা আস্তে আস্তে পুরোপুরি মুসলিমদের পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসলো। তিনি হাবাশায় চিঠি পাঠিয়ে মুসলিম দলকে মদিনায় চলে আসার নির্দেশ দেন। হবাশা থেকে নাজ্জাশির কাছ থেকে বিদায় নিয়ে তারা চলে আসেন মদিনায়। এদিকে খাইবার বিজয় করে অবস্থান নিচ্ছিলেন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), পথে দেখা জাফর ইবনে আবী তালিব (রাদ্বি আল্লাহু আনহু) ও অন্যান্যদের সাথে। এতে তিনি এতটাই খুশী হন যে তিনি বুঝে উঠতে পারছিলেন না যে কোনটার জন্য তিনি খুশী, খাইবার বিজয় নাকি জাফরের (রাদ্বি আল্লাহু আনহু) আগমন। তিনি তাকে কাছে টেনে নিলেন এবং তার কপালে চুমু খেলেন। . মদিনায় রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে কয়েকটি বছর কাঁটান। কয়েক বছর যাওয়ার পর খ্রিস্টানদের সৈন্যবাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তৈরি হতে থাকেন। তিনি ৩ জন কমান্ডার নিযুক্ত করেন। ১)যাইদ ইবনে হারিসা (রাদ্বি আল্লাহু আনহু) ২)জাফর ইবনে আবী তালিব (রাদ্বি আল্লাহু আনহু) ৩)আব্দুল্লাহ ইবনে রওয়াহা (রাদ্বি আল্লাহু আনহু)। যুদ্ধটির নাম ছিল "মূতা"। . মূতার যুদ্ধে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়েন তারা। মূতার যুদ্ধে যাওয়ার সময় আশেপাশের কিছু গোত্র চেষ্টা করেছিল তাদের পথে বাধা দিতে এবং তারা দূর থেকে তীর বর্ষণ শুরু করে। মজার ব্যাপার হলো ফেরার পথে তারা এগুলোর উপর আক্রমণ করেন। যুদ্ধের এক পাশে মুসলিম সৈন্যবাহিনী আরেকপাশে খ্রিস্টান ও রোমান বাহিনী। এটা কিন্তু পুরোটাই বাইজেন্টাইন/রোমান বাহিনী ছিল না, একটা অংশ ছিল। যুদ্ধ শুরু হলো, মুসলিমদেরকে টার্গেট করে তারা তীর ছুড়তে শুরু করলো, মুসলিমরা বীর বিক্রমে ঝাপিয়ে পড়লো, একে একে জাহান্নামে পাঠাচ্ছে আর নিজেরা শহীদ হয়ে জান্নাত লাভ করছে। এরই মধ্যে শহীদ হয়ে গেলেন প্রথম কমান্ডার 'যাইব ইবনে হারিসা' (রাদ্বি আল্লাহু আনহি)। পতাকার ঝান্ডা তুলে নিলেন 'জাফর ইবনে আবী তালিব' (রাদ্বি আল্লাহি আনহু)। পতাকা হাতে ঝাপিয়ে পড়লেন শত্রুর বিরুদ্ধে, যুদ্ধ করে যাচ্ছেন-ই তো যাচ্ছেন। কেউ পেরে উঠতে পারছিল না, যেতে যেতে একদম রোমান বাহিনীর গভীরে চলে গেলেন, এতে তারা সুযোগ পেয়ে গেলো। তারা তার এক হাত কাঁটলো, তিনি অন্য হাতে পতাকার ঝান্ডা নিয়ে নিলেন, সেই হাতও কাঁটলো। বাহুর অবশিষ্ট অংশ দ্বারা তিনি পতাকা তুলে রাখলেন এরই মধ্যে রোমান এক জেনারেল এসে তার শরীরে তরবারির আঘাত হানলো এতে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়, তিনি শহীদ হয়ে যান। তার শরীর খুঁজে মিলে বাইজেন্টাইন বাহিনীর লাশের মধ্যে, তার শরীরে ৯০টির বেশি আঘাত ছিল, কোন আঘাত পিঠের দিকে ছিল না, সব ছিল সামনের দিকে তাহলে ভাবুন কেমন যুদ্ধ করেছেন তিনি! . এদিকে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় বসে বসে সব খবর পাচ্ছিলেন। জাফর (রাদ্বি আল্লাহু আনহু) শহীদ হয়েছেন তিনি জানেন। জাফরের (রাদ্বি আল্লহু আনহু) পরিবার তো জানে না। তিনি তার বাড়িতে গেলেন, তার ছেলে-মেয়দেরকে জড়িয়ে ধরে কাঁদলেন এবং কিছু সময় অতিবাহিত করলেন। তাদেরকে জাফরের (রাদ্বি আল্লাহু আনহু) শহীদ হওয়ার কথা জানিয়ে দিলেন, তারাও খুব কান্নাকাটি করলো, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে সান্ত্বনা দিলেন ও জাফরের (রাদ্বি আল্লাহু আনহু) সন্তানাদির জন্য দুআ করলেন। . 'জাফর ইবনে আবী তালিব' (রাদ্বি আল্লাহু আনহু)।