Chapter 20 of 50
আসমা বিনতে আবু বকর (রাঃ)
4 min read
মদিনায় মুহাজির দম্পতিদের মধ্যে তিনি প্রথম সন্তান জন্মদান করেন। . আবু বকরের (রাদ্বি আল্লাহু আনহু) দাওয়াহর মাধ্যমে তার পরিবারের সবাই ইসলামে প্রবেশ করেন। তিনিও তার পরিবারের একজন, তিনি হলেন 'আসমা বিনতে আবু বকর' (রাদ্বি আল্লাহু আনহা)। . মক্কায় তার সাথে বিয়ে হয় আশারা-মুবাশশারা সাহাবিদের অন্যতম একজনের সাথে, তিনি হলেন ইসলামের প্রথম কোন ব্যক্তি যিনি কিনা তলোয়ার কোষমুক্ত করেছিলেন আত্মোৎসর্গের উদ্দেশ্যে। তিনি হলেন 'হাওয়ারিয়্যু রাসুলুল্লাহ' (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) 'যুবাইর ইবনে আওয়্যাম' (রাদ্বি আল্লাহু আনহু)। . মদিনায় হিজরতের অনুমতি আসলে তার স্বামী হিজরত করেন, তিনি মক্কায় থেকে যান। আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) ও রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হিজরতের সময় তিনি ও তার বোন আ'য়িশা (রাদ্বি আল্লাহু আনহা) প্রয়োজনীয় জিনিস তাদের বাবাকে গুছিয়ে দিচ্ছিলেন। হিজরতের খবর পেয়ে আবু জেহেল ও তার দলবলের লোকেরা পাগলের মতন রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) খুঁজতে লাগলো, সে আসলো আবু বকরের (রাদ্বি আল্লাহু আনহু) বাড়িতে, এসে জিজ্ঞেস করলো আসমাকে (রাদ্বি আল্লাহু আনাহু) কোথায় তার বাবা, তিনি না-বোধক উত্তর দিলে তার গালে অনেক জোরে চড় বসিয়ে দেয় মুসলিম উম্মাহর ফেরাউন খ্যাত এই লোকটি। এদিকে আবু বকরের (রাদ্বি আল্লাহু আনহু) বাবা আবু কুহাফা [রাদ্বি আল্লাহু আনহু (তখনও তিনি ইসলাম ধর্মগ্রহণ করেননি, মক্কা বিজয়ের পর করেছেন)] যখন শুনলেন ছেলে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে মক্কা ছেড়ে চলে গিয়েছেন তখন তার বাড়িতে আসেন এবং বলেন, সে তার সব ধন-সম্পদ সাথে নিয়ে গিয়ে ছেলে-মেয়েদের বিপদে ফেলে দিলো। এই কথা শুনে আসমা (রাদ্বি আল্লাহু আনহু) তার বাবা যে থলে টাকা রাখতেন সেটাতে পাথর ভর্তী করে তার দাদার হাতে দিলেন, তিনি সেটা বিশ্বাস করে নিলেন যে টাকা-পয়সা আছে। এটা ছিলো আসমার (রাদ্বি আল্লাহু আনহা) বুদ্ধিমত্তার পরিচয়। আসমা (রাদ্বি আল্লাহু আনহু) পরবর্তীতে বলেন যে, "আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) তাদের জন্য কিছুই রেখে যাননি।" এদিকে তিনি খাবার নিয়ে আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) ও রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আশ্রয়স্থল গুহায় নিজে গিয়ে দিয়ে আসতেন। পরে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) পাড়ি জমান মদিনায়, মদিনায় ঢুকার আগে অবস্থান করেন কুবায়, যাতে মক্কায় রয়ে যাওয়া বাকিরা এখনে এসে মিলিত হতে পারে। পরে আবু বকরের (রাদ্বি আল্লাহু আনহু) পরিবার হিজরতের জন্য রওয়ানা হয় তখন আসমা (রাদ্বি আল্লাহু আনহু) ছিলেন গর্ভবতী নারী। কুবায় পৌঁছানোর পর তিনি সন্তান জন্মদান করেন এবং এটাই প্রথম কোন মুহাজির দম্পতির ঘরে জন্ম নেওয়া সন্তান যার নাম হলো 'আব্দুল্লাহ ইবনে যুবাইর' (রাদ্বি আল্লাহু আনহু)। এই সন্তান জন্মদানের খবর শুনে মদিনার সকল মুজাহিরের ঘরে ঘরে আনন্দের বন্যা বয়ে যায়। তিনি তার সন্তানকে স্নেহ-ভালোবাসা, মায়া-মমতা দিয়ে বড় করে তুলেন। পরবর্তীতে তিনি হয়ে উঠেন ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তান। . তার বিবাহিত জীবন ছিলো সাধারণ কোন এক নারীর মতন। বাড়ির কাজ-কর্ম, সন্তানের দেখভাল, স্বামীর সেবা-যত্নে যেন কোন কমতি ছিলো না তার। দূরে তাদের এক খেজুর বাগান ছিলো, সেখান থেকে প্রতিদিনের ন্যায় মাথায় ঝুড়ি ভরে খেজুর নিয়ে ফিরছিলেন। পথে দেখা রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও আরও কয়েকজন সাহাবিদের সাথে, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আসমার (রাদ্বি আল্লাহু আনহা) কষ্ট দেখে তার উট নামিয়ে তাকে তার উটের পিছনে বসার জন্য ডাকলেন। কিন্তু রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার লজ্জা হচ্ছে বুঝতে পেরে চলে গেলেন। ঘটনাটি তিনি তার স্বামীকে বলেন, জবাবে তার স্বামী বলেন, 'তোমার এভাবে মাথায় করে বোঝা আনা রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে তার বাহনের পিঠে বসার চাইতে আমার নিকট বেশি পীড়াদায়ক।' এর কিছু দিন পরে তার বাবা আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) তার জন্য একটি দাসী পাঠান এবং এতে তার কষ্ট কিছুটা লাঘব হয়। . এক সময় তিনি ও তার পরিবার অনেক টাকার মালিক হোন কিন্তু তা তাকে দুনিয়া লোভী বা আকৃষ্ট করে তুলেনি বরং করেছে বিনয়ী, তিনি অতন্ত্য একজন দানশীল ও ইবাদতকারী নারী ছিলেন। আল্লাহর পথে সবকিছু বিলিয়ে দেওয়া, দানশীল, উন্নত নৈতিকতা যেমন তার চরিত্রকে মাধুর্যমন্ডিত করেছিলো তেমনি ভাবে জ্ঞান, খোদাভীতি, বুদ্ধিমত্তা, ফিকহ বিষয়ে পারদর্শিতা তার সত্তাকে আরোও মহিয়ান করে তুলেছিলো। তিনি মুশরিকদের ব্যাপারে অনেক সাবধানতা অবলম্বন করতেন, তাদের সাথে কোন প্রকার সম্পর্ক রাখতেন না এমনকি তার মা'র সাথেও না। একবার তার মা মদিনায় তার কাছে কিছু টাকা চাইতে আসলে তিনি আগে এ ব্যাপারে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে কথা বলেন, এটা ছাড়াও যেকোন বিষয়ে রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জিজ্ঞেস করতেন এবং তার উত্তর পেয়ে যেতেন। . যুবাইর ইবনে আওয়্যাম (রাদ্বি আল্লাহু আনহু) ও আসমা বিনতে আবু বকর (রাদ্বি আল্লাহু আনহা) দম্পতি দীর্ঘদিন সুখময় জীবন কাঁটালেও শেষের দিকে এসে তা আর টিকেনি, তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, মানে তালাক হয়ে যায়। . তিনি দীর্ঘকাল বেঁচে ছিলেন, শেষ বয়সে তার চোখের দৃষ্টি চলে যায়। হাজ্জাজ বিন ইউসুফ তার বাহিনী নিয়ে আক্রমণ করলো আব্দুল্লাহ ইবনে যুবাইরের (রাদ্বি আল্লাহু আনহু) বাহিনীকে, এতে দেখা গেলো এক সময় আব্দুল্লাহ ইবনে যুবাইরের (রাদ্বি আল্লাহু আনহু) পিছনে কোন সৈন্য নেই, তিনি একা। তখন তার মায়ের কাছে শেষবারের মতন দেখা করতে গেলেন, তাদের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হয় এবং শেষে ফিরে আসার সময় আসমা (রাদ্বি আল্লাহু আনহু) তাকে জড়িয়ে ধরেন এবং শেষবারের মতন স্নেহের পরশ বুলিয়ে দিলেন। বীরত্বের সাথে লড়াই করে তিনি শহীদ হোন। তার দেহ ঝুলিয়ে রাখে ক্বাবায়, তার মা সেখানে এসে নামানোর জন্য বলেন কিন্তু হাজ্জাজ টালবাহানা করে ও একসময় তাকে ভয় দেখায় কিন্তু আসমার (রাদ্বি আল্লাহু আনহা) জবাবে সে চুপসে যায়, তিনি সর্বদা সত্য কথা বলতেন এবং তা বলতে ভয়ও পেতেন না। ছেলের নিথর দেহ মাটিতে পড়েছিল দীর্ঘদিন তাতে তিনি কষ্ট না পেয়ে ধৈর্য ধরেছিলেন। . ছেলের দেহ দাফনের কয়েকদিন পর তিনিও পাড়ি জমান পরকালে। মৃত্যুর সময় তার বয়স ছিল ১০০ বছর বা তার কম বেশি। মক্কায় তাকে দাফন করা হয়। . 'আসমা বিনতে আবু বকর' (রাদ্বি আল্লাহু আনহা)।