Chapter 21 of 50
মুস'আব ইবনে উমাইর (রাঃ)
5 min read
তিনি ছিলেন মুসলিম উম্মাহর প্রথম এম্বাসেডর বা দূত ও সর্বপ্রথম জুম্মাহর সালাত কায়েমকারী। . যৌবন বয়সেই হয়ে উঠেন কুরাইশদের মধ্যমণি। মেধা, বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব ছিলো তার অন্যতম বৈশিষ্ট্য। বিত্তবান পরিবারের জন্ম নেওয়া এক ছেলে যা বাংলার প্রবাদে বলা যেতে পারে 'আলালের ঘরে দুলাল'। কী ছিল না তার! সবে তারুণ্যে পা দিয়েছিলেন। মক্কার অন্যতম সুদর্শন যুবক, তার গায়ে লেগে থাকা আতরের ঘ্রাণই বুঝিয়ে দিতো বাহিরে তিনি হেঁটে চলেছেন। তার এত এত সুন্দর পোশাকাশাক ছিল তা তখন সবার কেনার সাধ্য ছিল না। হাঁটার সময় কাপড় মাটিতে লুটিয়ে গিয়ে নষ্ট হয়ে যেত কিন্তু চিন্তা কিসের? মা আছেন, টাকার তো অভাব নেই কিনে ফেলাই তো যাবে। খাবার-দাবার? হয়তো সবচেয়ে স্বাদওয়ালা খাবার খেয়েই বড় হয়েছিলেন। . যেমন ছিল তার বাহ্যিক সৌন্দর্য তেমনটাই ছিল তার অন্তর, তা না হলে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছ থেকে ঐশ্বরিক বাণী শুনে মুখ ফিরিয়ে নিতেন না। একদিন সন্ধ্যায় রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাক্ষাৎকারের জন্য চুপিচুপি চলে গেলেন 'দারুল আরকামে'। সেখানে তিনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে কথা বললেন, কোরআনের আয়াত শুনলেন তার মানকে গলে দিলো, সাথে সাথে তিনি ইসলাম ধর্মগ্রহণ করেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও সাহাবীরা অতন্ত খুশি হলেন, যুবক সেই মানুষটির নাম জানতে চান? তাহলে শোনেন, তার নাম 'মুস'আব ইবনে উমাইর' (রাদ্বি আল্লাহু আনহু)। . ইসলাম ধর্মগ্রহণ করেছেন সেটা তিনি গোপন রাখলেন, তিনি রাতে চুপিচুপি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে যেতেন এবং কোরআন ও ইসলামের অন্যান্য বিষয়াদি শিখতেন, বলা হয় যে তিনিই সেই সময় সবচেয়ে বেশী কোরআন শিখেছিলেন অন্যদের চেয়ে। কিন্তু 'দারুল আরকামে' কয়েকবার প্রবেশ করতে ও একদিন ঘরে তাকে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মতন সালাত আদায় করতে দেখে ফেলেন 'উসমান ইবনে তালহা'। দাবানলের মতন খবর ছড়িয়ে পড়ে পুরো মক্কায়। মায়ের কানে যেতেই, মা চটে উঠলেন, কানকে যেন বিশ্বাস করতে পারছিলেন না বোধহয়, তাকে সামনাসামনি জিজ্ঞেস করতে গেলে তিনি স্বীকার করেন, এতে তার প্রিয় মা যে তাকে কোনদিন মারেনি, গালমন্দ বা বকাঝকাও করেননি, সেই মা তাকে সেদিন তাকে ধুর মারলেন, গালমন্দ করলেন এবং ঘরে আবদ্ধ করে রাখলেন। ইসলাম ধর্মগ্রহণ করার জন্য তার উপর নেমে আসে প্রবল অত্যাচার। . হাবাশায় হিজরতের অনুমতি আসলে তিনি মুসলিমদের একটি দলের সাথে সেখানে হিজরত করেন, পরে সেখান থেকে আবার মক্কায় ফিরে আসেন। . মদিনা থেকে আগত কিছু লোক রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বায়াত দিলো, ফিরে যাওয়ার পর তারা নবীজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে এই বলে বার্তা প্রেরণ করলো যে, তাদের জন্য এমন একজনকে পাঠানো হোক যিনি তাদেরকে দ্বীন শিক্ষা দিবেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তখন মূস'আব ইবনে উমাইরকে (রাদ্বি আল্লাহু আনহু) পাঠানোর সিধান্ত নিলেন এবং হয়ে গেলেন মুসলিম উম্মাহর প্রথম এম্বাসেডর। . মদিনায় পাড়ি জমান, আস'আদ ইবনু যুরারা (রাদ্বি আল্লাহু আনহু) তার দায়িত্ব নেন, সেখানে তিনি ইসলাম ধর্মের শিক্ষা দিতে থাকেন এবং মানুষ দলে দলে প্রবেশ করছিল তার দাওয়াতে। একদিন তিনি ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, হঠাৎ বনী আবদিল আশহাল গোত্রের নেতা উসাদ ইবনে হুদাই তরবারি নিয়ে তার সামনে উত্তেজিত অবস্থায় আসলেন। মুস'আব (রাদ্বি আল্লাহু আনহু) তাকে বললেন, আপনি বসুন, আমাদের কথা শুনুন, ভালো লাগলে মানবেন না হলে আমরা চলে যাব। উসাদ তার কথা শুনে দেখলেন, কথায় যুক্তি আছে, তিনি বসে গেলেন শোনার জন্য। মুস'আব (রাদ্বি আল্লাহু আনহু) ইসলাম ধর্ম তাদের সামনে তুলে ধরলেন, সব কিছু শোনার পর তিনি ইসলাম ধর্মগ্রহণ করে ফেলেন। তারপর উসাদ (রাদ্বি আল্লাহু আনহু) ফিরে যান সা'দ ইবনে মুয়াজের (রাদ্বি আল্লাহু আনহু) কাছে, তিনি তাকে সব কিছু খুলে বলেন কিন্তু তিনি রেগেমেগে তেড়ে গেলেব মুস'আবের (রাদ্বি আল্লাহু আনহু) দিকে। আবারও তাকে মুস'আব (রাদ্বি আল্লাহু আনহু) শান্ত করে উসাদের মতন বুঝালেন, তিনিও সাথে সাথে ইসলাম ধর্মগ্রহণ করে ফেলেন এবং তার গোত্রের কাছে গিয়ে বলেন ইসলাম ধর্মগ্রহণ করার জন্য। বলাবাহুল্য যে, সন্ধ্যা হওয়ার পূর্বেই সেই গোত্রেই বেশীরভাগ লোক ইসলাম ধর্মগ্রহণ করে ফেলে। . মদিনায় সাহাবিরা ও রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হিজরত করেন। একদিন তাকে দেখে সাহাবীরা কেঁদে দিলেন, এই সেই ছেলে যার কিছু কমতি ছিল না, আরাম-আয়েশের জীবন যাপন করা ছেলেটি আজ পড়ে আছে জোড়া-তালি দেওয়া একটি কাপড়। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন "মক্কায় আমি মুস'আবকে দেখেছি, তার চেয়ে বেশী পিতামাতার আদরের আর কোন যুবক মক্কায় ছিল না, আল্লাহ ও তার রাসূলের মুহাব্বতে যে সবকিছু ত্যাগ করেছে"। . বদর যুদ্ধে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইসলামের পতাকা তার হাতে তুলে দিলেন। বদর যুদ্ধে বিজয়ী হলেন, তার ভাই ছিলেন যুদ্ধবন্দীদের মধ্যে, তিনি দায়িত্বরত মুসলিম ব্যক্তিকে বললেন, এই লোকের দিকে খেয়াল রেখো তার মা অনেক বিত্তবান, মুক্তিপণ হিসেবে অনেক টাকা পাওয়া যাবে। উহুদ যুদ্ধেও পতাকা তার হাতে তুলে দেওয়া হলো, ইসলামের পতাকা নামানোর জন্য কাফিররা অনেক কিছুই করতে লাগলো কিন্তু পেরে উঠলো না। তীরন্দাজরা যখন পাহাড়ের উপর থেকে নিচে নেমে চলে আসেন তখন কাফিররা দ্বিতীয় এট্যাক করে, এতে মুসলিম বাহিনী দিশেহারা হয়ে পড়ে কারণ তাদের খেয়াল ছিল না আমার যে এট্যাক হওয়ার সুযোগ আছে। রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হত্যার জন্য কাফিররা উঠেপড়ে লাগলো, মুস'আব (রাদ্বি আল্লাহু আনহু) ইসলামের পতাকা তুলে ধরলেন শক্ত করে, যখন দেখলেন রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঘিরে ফেলেছে তখন তিনি তাদের দৃষ্টি আকর্ষণ বদলে তার দিকে নিয়ে যান এবং তিনি বুঝে যান যে তার সময় শেষ! তিনি এক হাতে তরবারি দ্বারা যুদ্ধ চালিয়ে যান আরেক হাতে ইসলামের পতাকা ধরে আছে, শত্রুরা তার ডান হাত কেঁটে দেয় তিনি সাথেসাথে তা বাম হাত দিয়ে তুলে ধরে, তার বাম হাতও তারা কেঁটে দেয়। তারপর অবশিষ্ট দুই হাতের দ্বারা তা তুলে ধরেন কিন্তু এবার কাফিররা তাকে শহীদ করে ফেলে। মৃত্যুর আগে মুসলিম বাহিনীকে যখন বিশৃঙ্খল অবস্থায় দেখলেন তিনি বলতে লাগলেন "ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসুল, ক্বাদ খালাত মিন কাবলিহির রুসুল" যার বাংলা হলো "মুহাম্মদ একজন রাসূল ছাড়া আর কিছু নন। তাঁর পূর্বে বহু রাসূল অতিবাহিত হয়েছে"। উচ্চারিত বাক্য তখন কোরআনের আয়াত ছিল না, উহুদের ঘটনার পর আল্লাহ "ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসুল" আয়াত নাযিল করেন। . উহুদ যুদ্ধ শেষ! রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এক এক করে সব শহীদের পাশে যাচ্ছিলেন তন্মধ্যে দেখলেন মুস'আব ইবনে উমাইরের (রাদ্বি আল্লাহু আনহু) ধুলো ও রক্তমাখা নিথর দেহ। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কান্না ধরে রাখতে পারলেন না, অঝোরে কেঁদে ফেললেন। কাফনের কাপড় পড়ানোর সময় মাথা ঢাকতে গেলে পা অনাবৃত হয়ে যাচ্ছিলো আবার পা ঢাকলে মাথা অনাবৃত হয়ে যাচ্ছিলো। মক্কার এক সময়ে সবচেয়ে উৎকৃষ্ট কাপড় পরিধান করা মানুষটির মৃতদেহ তখন ঢাকার মতন পরিপূর্ণ কাপড় ছিল না। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তখন বললেন মাথা ঢেকে দাও আর পায়ের অংশে অন্য কিছু দিয়ে ঢেকে দিতে বললেন। . 'মুস'আব ইবনে উমাইর' (রাদ্বি আল্লাহু আনহু)।