Chapter 29 of 50
আবু দারদা (রাঃ)
3 min read
আব্দুল্লাহ ইবনে রাওয়াহার (রাদ্বি আল্লাহু আনহু) খুব কাছের বন্ধু ছিলেন তিনি। . মদিনায় যেখানে একের পর এক মানুষ ইসলামের ছায়াতলে প্রবেশ করছিল তখন কিছু মানুষ এই ছায়ায় আসতে নিজেদেরকে বিরত রেখেছিল। জীবিকা নির্বাহী হতো ব্যবসার মাধ্যমে। এভাবেই তার দিন কাঁটতো। তিনি তখনও মুসলিম হননি, মূর্তিপূজা করার মধ্য দিয়ে এভাবে চলে যায় অনেকদিন কিন্তু রাওয়াহার (রাদ্বি আল্লাহু আনহু) সাথে তার বন্ধুত্বের বাঁধনে ফাটল ধরেনি। . মুসলিমরা তখন বদর যুদ্ধে বিজয় হয়ে ফিরে আসছিল মদিনায়। তিনি ভাবলেন তার বন্ধু কোথায়, তার কথা সবাইকে জিজ্ঞেস করতে লাগলেন। রাওয়াহা (রাদ্বি আল্লাহু আনহু) এই বিষয়ে খবর পাওয়া মাত্রই ছুঁটে চললেন তার বন্ধুর বাড়ির দিকে, বাড়িতে তাকে পাওয়া গেলো না। বন্ধুর স্ত্রীর পার্মিশন নিয়ে ঘরে ঢুকে তার সাজানো মূর্তি ভেঙ্গে চূর্ণবিচূর্ণ করে চলে গেলেন, এদিকে বন্ধুর স্ত্রী তা দেখে কান্নাকাটি শুরু করে দিলেন। এদিকে বাহির থেকে বাড়ি ফিরে দেখলেন তার মূর্তিকে তো তার বন্ধু ভেঙ্গে দিয়েছি, তা দেখে তিনি রেগেমেগে একাকার। তখনই তার মাথায় আসলো, আরেহ! আমি তো এটার উপাসনা করি, এটা নিজেকে রক্ষা করতে পারলো না? সাথে সাথে বন্ধু রাওয়াহার বাড়িতে চলে গেলেন এবং তাকে নিয়ে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে গেলেন এবং ইসলাম ধর্মগ্রহণ করলেন। এই মানুষটি হলেন 'আবু দারদা' (রাদ্বি আল্লাহু আনহু)। তার মেয়ের নামানুসারে এই নাম ইসলামের সবার কাছে প্রসিদ্ধ হয়ে রয়ে গেছে আজ অব্দি। . ইসলামে প্রবেশ করার পর তিনি তার জীবন আল্লাহর ইবাদত, রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অনুসরণ, কোরআন শিক্ষা ও অন্যান্য বিষয়াবলির উপর শিক্ষা অর্জন করে জীবন অতিবাহিত করতে থাকেন যার কারণে এক পর্যায়ে তিনি ব্যবসা ছেড়ে দেন। . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে সালমান আল-ফারসীর (রাদ্বি আল্লাহু আনহু) সাথে ভ্রাতৃত্ব বন্ধন করে দেন। তিনি আবু দারদার (রাদ্বি আল্লাহু আনহু) বাড়িতে থাকা শুরু করেন। থাকাকালীন তিনি লক্ষ করেন আবু দারদা তার স্ত্রীর ব্যপারে একদম উদাসীন, বিষয়টা তার নজর কাঁটে। তিনি উম্মু দারদাকে (রাদ্বি আল্লাহু আনহা) জিজ্ঞেস করলে তিনি জবাব দেন এই যে, আপনার এই ভাই দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন। সালমান আল ফারসী (রাদ্বি আল্লাহু আনহু) মনে মনে একটা প্ল্যান করে নিলেন যাতে করে আবু দারদাকে (রাদ্বি আল্লাহু আনহু) শিক্ষা দেয়া যায় কোন ভাবে। রাতে আবু দারদা (রাদ্বি আল্লাহু আনহু) তাহাজ্জুদের সময়ের আগেই উঠে যখন সালাতের জন্য দাঁড়িয়ে যাচ্ছিলেন সালমান (রাদ্বি আল্লাহু আনহু) তাকে বললেন, এখন ঘুমাতে যান। আবু দারদা (রাদ্বি আল্লাহু আনহু) আবারও উঠে গেলেন৷ একই ভাবে আবারও তাকে ঘুমাতে পাঠালেন, একই কাজ আরেকবার হলো। আর রাতের ৩য় অংশ আসার পর তিনি আবু দারদাকে (রাদ্বি আল্লাহু আনহু) ঘুম থেকে তুলে দিলেন সালাত আদায়ের জন্য এবং তাকে বলেন "আপনার উপর আপনার শরীরের অধিকার আছে, আপনার উপর পরিবারের অধিকার আছে, আপনার উপর অনেক কিছুর অধিকার আছে, তাই সেসকল জিনিসের অধিকার পরিপূর্ণ করুন।" . পরের দিন সকালে আবু দারদা (রাদ্বি আল্লাহু আনহু) ছুঁটলেন রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে। তার সামনে গিয়ে গতরাতে ঘটে যাওয়া সব কিছু খুলে বললেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন 'সালমান ঠিক বলেছে'। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জীবনকালে যে কজন আনসার সাহাবী সমগ্র কোরআন সংগ্রহ করেন তার মধ্যে আবু দারদা (রাদ্বি আল্লাহু আনহু) একজন। . তিনি নিজেকে ভোগ বিলাশ থেকে দূরে রাখতেন, ইবাদত ছিল তার প্রথম প্রায়োরিটি। জীবন সাজিয়েছেন রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সুন্নাহ দ্বারা। খলিফাদের শাসন আমলে একের পর এক অঞ্চল জয় হওয়ার পর যে-সকল মালামাল আসছিল মুসলিমদের কাছে তা উপভোগ করা থেকে দূরে ছিলেন তিনি। শাম অঞ্চলে তিনি ইসলাম শিক্ষা দেয়ার জন্য শিক্ষক হিসেবে খলিফা দ্বারা নিযুক্ত ছিলেন, সেখানে শিক্ষাদান করতেন এবং যা উপার্জন করতেন সব বিলি করে দিতেন। তাই তো উমার (রাদ্বি আল্লাহু আনহু) যখন শামে গিয়ে দেখলেন সবাই বাড়ি ঘরে কোন না কোন বিলাসিতার ছাপ আছে সেখানে আবু দারদার (রাদ্বি আল্লাহু আনহু) ঘরে কিছুই নাই, এক বিছানা আর দরকারী জিনিসপত্র। উমার (রাদ্বি আল্লাহু আনহু) তা দেখে ভিষণ কান্না করলেন। . তিনি এতটাই দুনিয়াবিমুখ ছিলেন যে মুয়াউইয়াহ (রাদ্বি আল্লাহু আনহু) যখন তার মেয়েকে বিয়ের প্রস্তাব দিলেন তখন তিনি সসম্মানে নাকচ করে দিলেন কারণ তিনি চাচ্ছিলেন না যে তার মেয়ে কোন ধনীর ঘরে যাক আর দুনিয়ার মোহে ডুবে থাকুক। বলাবাহুল্য, মুয়াউইয়াহ (রাদ্বি আল্লাহু আনহু) তখন দামেষ্কের গভর্নর ছিলেন। . জীবনে তিনি অতন্ত বিনয়ী, আল্লাহ ভীরু, দানশীল, অতিথিপরায়ণ, চুপচাপ স্বভাবের একজন মানুষ ছিলেন। ইবাদত দ্বারাই তার জীবন ছিলো ভরপুর। শাম অঞ্চলে তিনি মৃত্যুবরণ করেন। . 'আবু দারদা' (রাদ্বি আল্লাহু আনহু)।