Chapter 24 of 50
হামজা ইবনে আব্দুল মুত্তালিব (রাঃ)
4 min read
তিনি হলেন শহীদদের নেতা। . মক্কায় তখন মুসলিমদের অবস্থা বেহাল ছিল, মক্কার কাফিররা তাদের উপর চালাচ্ছিলো ভয়ংকর নির্যাতন। কোনরকম সহ্য করে টিকে ছিলেন তারা। স্বয়ং রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তারা নির্যাতন করেছিলো। প্রতিদিনের ন্যায় সেদিন আবু জেহেল রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অনেক গালমন্দ করে যা তাকে অনেক ব্যথিত করে, সাফা পাহাড়ের পাদদেশে এ ঘটনা প্রত্যক্ষ করে বানু হাশিম গোত্রের নারীরা, তারা অনেক রাগান্বিত হয় কারণ অন্য গোত্রের আবু জেহেল কোন সাহসে তাদের গোত্রের কাউকে এভাবে গালমন্দ করে। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) চাচা শিকার থেকে বাড়িতে আসার পর মহিলারা তাকে ঘটনা খুলে বলেন, এতে তার রক্ত গরম হয়ে যায়। তীর-ধনুক হাতে নিয়েই ছুটে যান ক্বাবার দিকে, কোন কথা না বলেই আবু জেহেলের চেহারায় বসিয়ে দেন এক ঘা, এতে কিছুটা রক্তপাত হয় তার শরীর থেকে। সাথে সাথে রাগের মাথায় তিনি বলে উঠেন "কোন সাহসে আমার ভাতিজাকে গালমন্দ করো যেখানে আমি তার অনুসারী।" আবু জেহেল তার লোকেরদের কিছু না করার আদেশ দেয়। তিনি বাড়িতে ফিরে আসেন আর ভাবতে থাকেন তিনি কী বললে ফেললেন যেখানে তিনি এসব নিয়ে ভাবেনও নি। তিনি আল্লাহর কাছে হাত তুলে দুআ করেন যেন আল্লাহ তাকে সঠিক পথটি দেখান। সারারাত তার ঘুম আসেনি, সকালে গেলেন রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে, ঘটনা খুলে বললেন, রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে ইসলাম সম্পর্কে সব কিছু বুঝালেন এবং তার জন্য দুআ করলেন। সেই স্থানে অবস্থান করা অবস্থায় ইসলাম ধর্মগ্রহণ করেন। তার ইসলাম ধর্মগ্রহণের কারণে মক্কায় মুসলিমদের উপর নির্যাতনের মাত্রা কমে আসে, মুসলিমদের শক্তি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে আর এই মানুষটার নাম হচ্ছে 'হামজা ইবনে আব্দুল মুত্তালিব' (রাদ্বি আল্লাহু আনহু)। . উমার (রাদ্বি আল্লাহু আনহু) যখন ইসলাম ধর্মগ্রহণ করার জন্য দারুল আরকামে আসলেন তখন সবাই তা জানতো না বরং ভয় পেয়ে গেল। হামজা (রাদ্বি আল্লাহু আনহু) বলেন, তার যদি নিয়্যাহ ভালো থাকে তাহলে ভালো আর যদি খারাপ থাকে তাহলে তার তরবারী দ্বারা তাকেই শেষ করবো। দরজা খুলে দেওয়া হলো উমার (রাদ্বি আল্লাহু আনহু) ইসলাম ধর্মগ্রহণ করলেন, মক্কায় তাকবীর ধ্বণি ছড়িয়ে পড়লো, কাফিররা হাহুতাশ করতে থাকলো। উমার (রাদ্বি আল্লাহু আনহু) ও হামজা (রাদ্বি আল্লাহু আনহু) দুই সারির নেতা হয়ে পথ দিলেন ক্বাবার দিকে, সাথে প্রাণ প্রিয় রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। তারা একত্রে সেখানে সালাত আদায় করলেন, কাফিররা হা করে দেখতে লাগলো। এভাবে আল্লাহ মুসলিমদের আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করে দিলেন। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে মক্কায় পরবর্তী কয়েক বছর কাঁটান। মদিনায় হিজরতের সময় আসলে সেখানে পাড়ি জমান, যাওয়ার সময় কুরাইশদের বলে যান সাহস থাকে মক্কার বাহিরে দেখা করার জন্য কিন্তু ভয়ে কেউ পা বাড়ায়নি। . মদিনায় রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পাশে ছায়ার মতন ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। . বদর যুদ্ধে তিনি মক্কার কাফিরদের উপর প্রচন্ড আক্রমণ চালান এতে কুরাইশদের বাঘা-বাঘা নেতাকে জাহান্নামের টিকিট ধরিয়ে দেন। কাফিররা তা ভালোভাবে টের পেয়েছিল যে হামজা (রাদ্বি আল্লাহু আনহু) তাদের কী ক্ষতি করেছেন, বলা যেতে পারে মক্কার কাফিরদের নেতা শূন্য করে দিয়েছিলেন। . উহুদ যুদ্ধের প্রথমার্ধে কুরাইশদের উপর আবারও ভয়াবহ আক্রমণ করেন, এতে তারা পালিয়ে যেতে থাকে, একে একে জাহান্নামের টিকিট ধরে পাঠিয়েছেন অনেক কাফিরকে। কাফিরদের পালানো অবস্থা দেখে মুসলিমরা বিজয় উল্লাস করতে শুরু করলো এবং গণিমতের সংগ্রহ করা শুরু করলো, অথচ যুদ্ধ তখনও শেষ হয়নি। পাহাড়ের উপরে ৫০ জন তীরন্দাজের অনেকে নেমে আসলো নিচ এই দৃশ্য খেয়াল করেন খালিদ ইবনে ওয়ালিদ [তখন তিনি মুসলিম ছিলেন না (রাদ্বি আল্লাহু আনহু)] তিনি দ্বিতীয়বার আক্রমণ করে বসেন মুসলিমদের উপর, ছন্নছাড়া মুসলিম বাহিনী কিছু না বুঝার আগেই অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। হামজা (রাদ্বি আল্লাহু আনহু) তখনও বীরত্বের সাথে লড়ে যেতে থাকেন কিন্তু তার উপর প্রথম থেকেই চোখ ছিল ওয়াহশীর [তখন তিনি মুসলিম ছিলেন না (রাদ্বি আল্লাহু আনহু)]। আবু সুফিয়ানের স্ত্রী [তখন তারা মুসলিম ছিলেন না (রাদ্বি আল্লাহু আনহু আজমাঈন)] তাকে বলে দেয় যে, সে যদি হামজাকে (রাদ্বি আল্লাহু আনহু) হত্যা করতে পারে তাহলে সে মুক্ত। এই সুযোগ ওয়াহশী কাজে লাগায়, সে সুযোগ খুঁজতে থাকে তার বর্শা নিয়ে যাতে সে হামজা (রাদ্বি আল্লাহু আনহু) হত্যা করে মুক্তি পেয়ে যায়। হামজা (রাদ্বি আল্লাহু আনহু) লড়ে যাচ্ছেন একে একে কিন্তু ওয়াহশী সুযোগ পাচ্ছিলো না, অনেকক্ষণ ধৈর্য ধরার পর সুযোগ পেয়ে জানের জোর দিয়ে তার দিকে বর্শা নিক্ষেপ করে। আর এই বর্শাত আঘাতে তিনি শাহাদাত বরণ করেন। . আবু সুফিয়ানের স্ত্রী [তখন তিনি মুসলিম ছিলেন না (রাদ্বি আল্লাহু আনহা)] তার শরীর কাটাছেঁড়া করে যা রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পরে দেখে অনেক কান্না করেন। . সফিয়্যা (রাদ্বি আল্লাহু আনহা) ছিলেন হামজার (রাদ্বি আল্লাহু আনহু) বোন। ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন উহুদ প্রান্তরে। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার ছেলেকে দিয়ে তাকে আটকানোর নির্দেশ দেন। সফিয়্যা (রাদ্বি আল্লাহু আনহা) তার ভাইয়ের জন্য কাফনের কাপড় নিয়ে আসেন যা হামজার (রাদ্বি আল্লাহু আনহু) ভাগ্যে এক ভাগ জুটেছিল আর আগেকভাগ জুটে ছিল আরেক মুসলিম শহীদের ভাগ্যে। . তাকে উহুদের ময়াদানে দাফন করা হয়। . 'হামজা ইবনে আব্দুল মুত্তালিব' (রাদ্বি আল্লাহু আনহু)