Chapter 40 of 50
জাবির ইবনে আব্দুল্লাহ (রাঃ)
8 min read
আকাবার বা'য়াতের সময় মদিনা থেকে আগত দলের মধ্যে তিনি ছিলেন কনিষ্ঠতম ব্যক্তি। . জন্ম মদিনায়, সেখানেই বেড়ে উঠা। তার বাবার নাম হারাম (রাদ্বি আল্লাহু আনহু)। মদিনার লোকেরা জানতো যে মক্কায় একজন নবী বলে নিজেকে দাবী করছেন যদিও তাদের এতো ইন্টারেস্ট ছিল না এ বিষয়ে, তাই হজ্জ্বের মৌসুমে হজ্জ্বে আসলে কুরাইশদের নেতারা তাদেরকে ওয়ার্নিং দিয়ে দেয়। . এদিকে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হিজরতের জন্য বিভিন্ন গোত্রের সাথে আলাপ-আলোচনা করছিলেন। মদিনা থেকে আগত কিছু লোকেদের সাথে তিনি কথা বলেন, ইসলামের দাওয়াত দেন এবং তারা তা গ্রহণ করে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হাতে বায়াত দেয়। এই দলের মধ্যে একজন ছিলেন হারাম (রাদ্বি আল্লাহু আনহু)। . মদিনায় ফিরে গিয়ে পরিবারকে ইসলামের দাওয়াত দিলে তারাও তাতে সাড়া দিয়ে ইসলা ধর্ম গ্রহণ করে। আকাবায় হও পরবর্তী বায়াতে আসার সময় নিজের ছেলেকে নিয়ে আসলেন, ছেলে তখন বালক। তিনি ছিলেন সেই দলের সর্বকনিষ্ঠ ব্যক্তি। তার নাম হলো 'জাবির ইবনে আব্দুল্লাহ' (রাদ্বি আল্লাহু আনহু)। . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় চলে আসলে তিনি তার সান্নিধ্যে জীবন কাটাতে লাগলেন, ইসলাম সম্পর্কে আরও জানতে লাগলেন। তিনি বদর ও উহুদ যুদ্ধ ছাড়া বাকি সব যুদ্ধে অংশগ্রহণ করেন। . বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি কারণ তার বয়স কম ছিল। আর উহুদের ব্যপারে হলো তার বাবা তাকে বিরত রেখেছিলেন। উহুদ যুদ্ধের আগের রাতে তাকে তারা বাবা বলেন যে তিনি মনে করেন কাল যুদ্ধের ময়দানে তিনিই প্রথম শহীদ হবেন এবং ঘরে জাবির (রাদ্বি আল্লাহু আনহু) ছাড়া আর কোন পুরুষ না থাকার কারণে তার ৯ জন মেয়েকে কে দেখভাল করবে তাই তাকে না যাওয়ার জন্য বলেছেন এবং জাবির (রাদ্বি আল্লাহু আনহু) তার বাবার কথা মান্য করেন। . এদিকে উহুদের যুদ্ধে বীর বিক্রমে ঝাপিয়ে পড়ে প্রথম দিকেই শহীদ হয়ে পড়েন জাবিরের (রাদ্বি আল্লাহু আনহু) বাবা। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে এই অবস্থায় দেখে জিজ্ঞেস করেন, কেন তিনি এতো ব্যথিত হয়েছেন। জবাবে জাবির (রাদ্বি আল্লাহু আনহু) বলেন যে, তার বাবা শহীদ হয়েছেন এবং অসহায় পরিবার-পরিজন ও কর্জ রেখে গেছেন। তারপর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, আল্লাহ তা’আলা কিভাবে তোমার আব্বার সাথে মিলিত হয়েছেন আমি কি তোমাকে সেই সুসংবাদ দিব না? জাবির (রাদ্বি আল্লাহু আনহু) বললেন, হ্যাঁ, হে আল্লাহর রাসূল! রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, আল্লাহ তা’আলা কখনো কারো সাথে তাঁর পর্দার অন্তরাল ব্যতীত (সরাসরি) কথা বলেননি কিন্তু তিনি তোমার বাবাকে জীবন দান করে তার সাথে সরাসরি কথা বলেছেন। এবং তাকে আল্লাহ বলেন যে, তুমি আমার নিকট (যা ইচ্ছা) চাও, আমি তোমাকে তা দান করব। সে বলল, হে আমার রব! আপনি আমাকে জীবনদান করুন, যাতে আমি আবার আপনার রাহে নিহত হতে পারি। বারকাতময় আল্লাহ তা’আলা বললেনঃ আমার পক্ষ থেকে আগে হতেই এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে আছে যে, তারা আবার (দুনিয়ায়) ফিরে যাবে না। এরপর পরই এ প্রসঙ্গে আল্লাহ সূরাহ আলে ইমরানের ১৬৯ নম্বর আয়াতে অবতীর্ণ করেন, “যারা আল্লাহ তা’আলার পথে নিহত হয়েছে, তোমরা তাদেরকে মৃত মনে করো না, বরং তারা জীবিত এবং তাদের প্রতিপালকের নিকট হতে তারা রিযিকপ্রাপ্ত”। তাকে উহুদের প্রান্তে অন্যান্য শহীদদের সাথে দাফন করা হয়। . এক সময় একটি অভিযানের জন্য ঘোষণা আসলে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে সবাই বেরিয়ে পড়েন, সাথে জাবিরও (রাদ্বি আল্লাহু আনহু) ছিলেন। তিনি একটি ধীরগতি সম্পন্ন উটের সাওয়ার ছিলেন, যার ফলে উটটা দলের পেছনে পড়ে গেল। এমনি অবস্থায় নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তার কাছ দিয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন, এ কে? তখন তিনি বলেন যে তিনি জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাদ্বি আল্লাহু আনহু)। তিনি তাকে জিজ্ঞেস করেন, তার কী হয়েছে, পেছনে কেন? তখন তিনি বলেন যে, তার কাছে এই ধীরগতি সম্পন্ন উটে সাওয়ার হওয়া ছাড়া আর কোন উপায় ছিল কারণ তারা বাবা অনেক ঋণের বোঝা তার উপর রেখে গিয়েছেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তখন তার উটকে বসিয়ে লাঠি দিয়ে প্রহার করলেন, উটটি উঠে দাঁড়িয়ে এতো এনার্জেটিক হয়ে গেল যে, উটটি দলের অগ্রভাগে চলে গেল। তারপর সেটাকে নিয়ন্ত্রণ করে তিনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে ফিরে আসেন। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে আসার পর তিনি জাবিরকে (রাদ্বি আল্লাহু আনহু) বলেন, তোমার উট আমার কাছে বিক্রি করে দাও। জাবিরের (রাদ্বি আল্লাহু আনহু) এই উট ছাড়া বাহনের আর কোন ব্যবস্থা ছিল না তারপরও তিনি বলেন, ইয়া রাসুলুল্লাহ! আমি আপনাকে উপহার হিসেবে তা দিয়ে দিবো। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, না বরং এটা আমার কাছে বিক্রি করো। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে ২,৩,৪ দিরহাম করে তার দাম উকিয়্যাহ পর্যন্ত নিলনে। জাবির (রাদ্বি আল্লাহু আনহু) তখন মদিনা অব্দি চড়ে যাওয়ার অনুমতি চাইলে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে সেটার সুযোগ দেন। বহর যখন মদীনার নিকটবর্তী চলে আসলো তখন জাবির (রাদ্বি আল্লাহু আনহু) তার বাড়ীর দিকে রওয়ানা হওয়ার জন্য একটু ব্যস্ত হয়ে পড়লে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে এতো তাড়াতাড়ি বাড়ি যাওয়ার ব্যাপারে যাওয়ার জন্য জিজ্ঞেস করলে জাবির (রাদ্বি আল্লাহু আনহু) বলেন, আমি নতুন বিয়ে করেছি। উত্তর শোনার পর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে জিজ্ঞেস করেন, কুমারী নাকি বিধবা? জাবির (রাদ্বি আল্লাহু আনহু) উত্তর দেন, বিধবা। জাবিরের উত্তর শোনার পর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে বলেন, তুমি কুমারী মেয়ে বিয়ে করলে না কেন? যার সঙ্গে খেলা-কৌতুক করতে আর সেও তোমার সঙ্গে খেলা-কৌতুক করত। জাবির (রাদ্বি আল্লাহু আনহু) বলেন, আমার বাবা মারা গিয়েছেন এবং কয়েকজন কন্যা রেখে গেছেন। আমি চাইলাম এমন একটা মেয়েকে বিয়ে করতে, যে হবে অভিজ্ঞতা সম্পন্ন এবং বিধবা। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তখন বললেন, তাহলে ঠিক আছে। তারপর বললেন যে, তুমি অপেক্ষা কর এবং রাতে প্রবেশ কর, যেন অনুপস্থিত স্বামীর স্ত্রী নিজের অবিন্যস্ত কেশরাশি বিন্যাস করতে পারে এবং লোম পরিষ্কার করতে পারে। . মদিনায় ফিরে এসে জাবির (রাদ্বি আল্লাহু আনহু) রাস্তায় ঘটে যাওয়া সব কিছু খুলে বললেন, তার চাচা উট বিক্রি করে দিবেন শোনে কিছুটা মর্মাহত হলেন। স্ত্রীকে বলার পর, স্ত্রী তাকে বললেন, আপনি সেটা রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দিয়ে আসুন। তারপর তিনি মসজীদের ঐখানে উটটি নিয়ে যান এবং রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এই বিষয়ে অবগত হওয়ার পর বিলালকে (রাদ্বি আল্লাহু আনহু) আদেশ দিলেন জাবিরকে তার ন্যায্য দাম এবং কিছু বেশীও দিয়ে দেয়ার জন্য। বিলাল (রাদ্বি আল্লাহু আনহু) তাকে তা দিয়ে দেয়ার পর মসজিদ থেকে বের হওয়ার সময় রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে ডাক দিয়ে তার উট তার কাছেই ফিরিয়ে দিলেন। যে টাকা রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে দিয়েছিলেন তার প্রভাব তিনি তার জীবনে দেখেছেন। . এদিকে খন্দকের যুদ্ধ হতে কয়েকদিন বাকি, সাহাবীরা সবাই খনন কাজে ব্যস্ত ছিলেন। রাসুলুল্লাহও (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সবার সাথে কাজ করছিলেন, এক সময় একটা বড় পাথরে আঘাত করেন যার ফলে তৎক্ষনাৎ তা চূর্ণ হয়ে বালুকারাশিতে পরিণত হয়ে যায়। উঠে আসার সময় জাবির (রাদ্বি আল্লাহু আনহু) খেয়াল করলেন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার পেটে পাথর বেঁধে রেখেছেন যেন ক্ষুধা না লাগে, তা দেখে তিনি খুব কষ্ট পান। সেখান থেকে তিনি বাড়ি পৌঁছে জাবির (রাদ্বি আল্লাহু আনহু) তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে ঘরে কোন খাবার আছে কি-না? তিনি বললেন, আমার কাছে কিছু যব ও একটি ছাগলের বাচ্চা আছে। তখন তিনি ছাগলের বাচ্চাটি যবহ করলেন এবং তার স্ত্রী যব পিষে দিলেন। রান্না হয়ে গেলে তিনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কাছে আসলেন এবং বললেন, হে আল্লাহর রসূল! আমার বাড়ীতে সামান্য কিছু খাবার আছে। আপনি একজন বা দুজন সঙ্গে নিয়ে চলুন। তারপর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উচ্চৈঃস্বরে বলে উঠলেন, হে খন্দকের লোকেরা! জাবির তোমাদের জন্য খানার আয়োজন করেছে, তাই তোমরা চল। তারপর তাকে বললেন যে, তোমার স্ত্রীকে গিয়ে বল, আমি না আসা পর্যন্ত উনান থেকে ডেকচি ও রুটি যেন না নামায়। জাবির (রাদ্বি আল্লাহু আনহু) তখন বুঝে উঠতে পারছিলেন না, কীভাবে এতো মানুষকে খাওয়াবেন তিনি। তিনি তার স্ত্রীর কাছে গিয়ে বললেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তো সবাইকে নিয়ে আসছেন কিন্তু তার স্ত্রী বিষয়টি নরমাল্লি নিলেন। এরপর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বাড়িতে এসে বললেন, তোমরা সকলেই প্রবেশ কর কিন্তু ভিড় করো না। এ বলে তিনি রুটি টুকরো করে এর উপর গোশত দিয়ে সাহাবীগণের মাঝে বিতরণ করতে শুরু করলেন। তিনি ডেকচি এবং উনান ঢেকে রেখেছিলেন। এমনি করে তিনি রুটি টুকরো করে হাত ভরে বিতরণ করতে লাগলেন। এতে সকলে পেট পুরে খাওয়ার পরে ও কিছু বাকী রয়ে গেল। তিনি জাবিরের (রাদ্বি আল্লাহু আনহু) স্ত্রীকে বললেন, এ তুমি খাও এবং অন্যকে হাদিয়া দাও। কেননা লোকদের ও ক্ষুধা পেয়েছে। . মধ্যেখানে কয়েকটি অভিযানে তিনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে ছিলেন বা তাকে পাঠিয়েছেন। . উমরা করার উদ্দেশ্যে মক্কায় আসলে কুরাইশরা কোনভাবেই রাজি হচ্ছিলো না যে তারা এবার উমরাহ করতে দিবে। তখন কয়েকজন সাহাবীকে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পাঠিয়েছিলেন আলোচনার জন্য। উসমানকে (রাদ্বি আল্লাহু আনহু) পাঠানোর পর যখন তার ফিরতে দেরি হচ্ছিলো তখন সবাই ভাবলেন কিছু একটা হয়ে গিয়েছে। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হাতে বায়াত দিলেন সবাই যে উসমানের (রাদ্বি আল্লাহু আনহু) রক্তরে বদলা তারা নিবেন। এই বায়াতকে বলা হয় 'বাইয়াতুর রিদ্বওয়ান', যেখানে জাবিরের (রাদ্বি আল্লাহু আনহু) সৌভাগ্য হয়েছিল বায়াত দেয়ার এবং রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তখন বলে ছিলেন যে, তোমরা সারা দুনিয়ার মধ্যে উত্তম ব্যক্তি। . আবু উবাইদার (রাদ্বি আল্লাহু আনহু) সাথে সমুদ্র তীর এলাকায় একটি অভিযানে ছিলেন জাবির (রাদ্বি আল্লাহু আনহু)। তাদের খাবার ফুরিয়ে গেলে তারা পাতা চিবিয়ে খেতে শুরু করেন। এক পর্যায়ে তারা বিশাল মাছ দেখেন এবং তা দ্বারা তারা তাদের ক্ষুধা নিবারণ করেন। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে মক্কা বিজয়েও ছিলেন, ছিলেন হজ্জ্বেও। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইন্তেকালের পর তিনি খলিফাদের তত্ত্বাবধানে বিভিন্ন দায়িত্ব নিয়োজিত ছিলেন। . আলী (রাদ্বি আল্লাহু আনহু) ও মুয়াউইয়াহর (রাদ্বি আল্লাহু আনহু) মধ্যকার যুদ্ধে তিনি আলীর (রাদ্বি আল্লাহু আনহু) পক্ষে ছিলেন। . হাজ্জাজ বিন ইউসুফ যখন মক্কার গভর্নর হয় তখন সে সাহাবিদের উপর চালিয়েছিল নির্যাতনের স্টিমরোলার, জাবিরকেও (রাদ্বি আল্লাহু আনহু) সে অনেক অত্যাচার করেছে যার কারণে তিনি দুর্বল হয়ে পড়েন এবং সময় ঘনিয়ে এলে তিনি আল্লাহর কাছে পাড়ি জমান। . 'জাবির ইবনে আব্দুল্লাহ' (রাদ্বি আল্লাহু আনহু)।