Chapter 14 of 50
সা'দ ইবনে আবী ওয়াক্কাস (রাঃ)
7 min read
"হে সা'দ, তীর মারো! আমার মা-বাবা তোমার প্রতি কোরবান হোক।" এমনটাই শুনার সৌভাগ্য অর্জন করেছিলেন, তাও আবার পৃথিবীর বুকে হাঁটা শ্রেষ্ঠ রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পবিত্র মুখ থেকে। তিনি ছিলেন একজন দুর্দান্ত তীরন্দাজ। . একদিন স্বপ্নে দেখলেন তিনি আঁধারে হাবুডুবু খাচ্ছেন তারপর তিনি পূর্ণিমারচাঁদ দেখতে পেলেন এবং চাঁদের ঐখানে আবু বকর(রাদ্বি আল্লাহু আনহু) উসমান ইবনে আফফান (রাদ্বি আল্লাহু আনহু) ও যাইদ ইবনে হারিসাকে (রাদ্বি আল্লাহু আনহু) দেখতে পেলেন। তিনি তাদের জিজ্ঞেস করলেন 'তোমরা তা কিভাবে পেলে?' তখন তারা বললেন যে 'আমরা মাত্র পেয়েছি।' পরদিন সকালে তিনি আবু বকরের (রাদ্বি আল্লাহু আনহু) মাধ্যমে ইসলাম সম্পর্কে জানতে পারেন এবং জানতে পারেন যে আলী, উসমান, যাইদ (রাদ্বি আল্লাহু আনহু আজমাইন) ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এটাই ছিলো স্বপ্নের ব্যাখ্যা। তার পর তিনি আবু বকরের (রাদ্বি আল্লাহু আনহু) দাওয়াতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। হ্যাঁ, তিনি হলনে 'সা'দ ইবনে আবী ওয়াক্কাস' (রাদ্বি আল্লাহু আনহু)। . ইসলাম গ্রহণ করেছেন শোনার পর তার মা অস্থির হয়ে পড়েন, তার মা ছিলেন কট্টরপন্থী মূর্তিপূজক। তিনি সা'দকে (রাদ্বি আল্লাহু আনহু) তার ধর্মে ফিরিয়ে নিয়ে আসার জন্য অনেক কৌশল অবলম্বন করলেন। তার মা অবগত ছিলেন যে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাহাবাদের উপদেশ দিতেন যার যার মা-বাবার সাথে ভালো আচরণ করার জন্য। তাই তিনি একটা কৌশল অবলম্বন করেন, সেটা ছিলো এই রকম যে, "সা'দ মুহাম্মদের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দ্বীনকে যতক্ষণ পর্যন্ত না অস্বীকৃতির ঘোষণা দিয়ে ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত আমি কিছু খাবো না, কিছু পান করবো না" এই কথা শোনার পর সা'দ (রাদ্বি আল্লাহু আনহু) মন খারাপ করে বাড়ি থেকে বের হয়ে চলে যান। টানা তিনদিন তার মা কিছু পানাহার করেননি, তিনিও এবিষয়ে চিন্তিত ছিলেন কি করবেন মাকে নিয়ে। এই সময়ে তার মা বেহুশ হচ্ছেন আবার হুশে ফিরছেন। এই সময় সা'দ (রাদ্বি আল্লাহু আনহু) তার মাকে দেখতে যান, মা তাকে দেখে খুশি হয়ে উঠেন কারণ তিনি ভেবেছিলেন যে, সা'দ (রাদ্বি আল্লাহু আনহু) বাড়িতে এসেছেন তার মানে সা'দ (রাদ্বি আল্লাহু আনহু) তার আগের ধর্মে ফিরে এসেছেন। কিন্তু ফিরে এসে তিনি তার মাকে বললেন "হে আমার মা! আপনার ভেতরে যদি ১০০টা রূহ থাকে, আর একেক করে আমার সামনে সব বের হয়ে যায় তাও আমি ইসলাম ত্যাগ করে কুফুরে ফিরবো না। আপনি পানাহার করুন বা না করুন, আমি আমার দ্বীন ত্যাগ করবো না।" এই কথা শোনার পর তার মা পানাহার করলেন এবং তিনিও পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সা'দের (রাদ্বি আল্লাহু আনহু) এই ঘটনা প্রেক্ষিতে আল্লাহ সূরাহ আনকাবুতের ৮ নম্বর আয়াত নাযিল করেন এবং বলেন "আর আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতা-মাতার সাথে সদাচরণ করতে। তবে যদি তারা তোমার উপর প্রচেষ্টা চালায় আমার সাথে এমন কিছুকে শরীক করতে যার সম্পর্কে তোমার কোন জ্ঞান নেই, তাহলে তুমি তাদের আনুগত্য করবে না।" . তিনি ইসলামের ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি ইসলামের জন্য মুশরিকের শরীর থেকে রক্ত ঝরিয়েছেন। মক্কায় কুরাইশরা তাকে অত্যাচার করেনি শারীরিকভাবে তাই তাকে হাবাশায় হিজরত করতে হয়নি, তবে যখন মদিনায় হিজরতের নির্দেশনা আসলো তখন তিনি প্রথম দিকেই মদিনায় পাড়ি জমান। . মদিনায় রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে কুরাইশদের কাফেলার খবরাখবর দেওয়ার জন্য কয়েক অভিযানে সেনাপ্রধান করে পাঠিয়েছিলেন। রাসুলুল্লাহর সাথে তিনি সব যুদ্ধে শরীক ছিলেন। বদর যুদ্ধে তিনি তার বীরত্বে প্রকাশ করেন। কাফিরদের উপর আক্রমণের ঝড় বইয়ে দেন। যুদ্ধ শেষে তিনি যেই ব্যক্তিকে হত্যা করেছিলেন তার বর্ম নিয়ে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে যান এবং বলেন "ইয়া রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমি এই লোককে হত্যা করেছি, তার বর্ম কি আমি নিতে পারি?" এই সময় পর্যন্ত যুদ্ধের গণিমতের মাল নিয়ে কোন আইন নাযিল হয়নি আল্লাহর পক্ষ থেকে, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আগের শরীয়াহ সম্পর্কে অবগত ছিলেন, সেই সকল শরীয়াহয়ে গণিমতের মাল নেওয়া হারাম ছিলো এবং সব গণিমতের মাল একত্র করা হতো এবং আল্লাহ আসমান থেকে বিজলি পাঠিয়ে তা জ্বালিয়ে দিতেন। অবগত থাকার কারণে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে বললেন যে এই গণিমতের মাল আমার নেওয়ার অনুমতি নেই তোমারও নেই, তাই যেখানে পেয়েছো সেখানে রেখে দাও। সা'দ (রাদ্বি আল্লাহু আনহু) যেখানে সেটা পেয়েছিলেন সেখানে সেটা রেখে দিলেন। কিছুক্ষণ পর একজন এসে বললেন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আপনাকে খুঁজছেন, তিনি সেখানে যাওয়ার পর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন যে, 'আমি তোমাকে বলেছিলাম সেটা রেখে দিতে এখন বলছি তুমি সেটা নিতে পারো কারণ আল্লাহ আয়াত নাযিল করেছেন গণিমত নিয়ে।' আল্লাহ সূরাহ আনফালের ১ম আয়াত নাযিল করেন "লোকেরা তোমাকে গনীমতের মাল সম্পর্কে জিজ্ঞাসা করে; বল, গনীমতের মাল আল্লাহ ও রাসূলের জন্য।" . উহুদের যুদ্ধে সা'দ (রাদ্বি আল্লাহু আনহু) রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিজের শরীর নিয়ে রক্ষা করেন এবং তিনি খুব দুর্দান্ত তীরন্দাজ ছিলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে তীর তুলে দিচ্ছেন আর আর সা'দ (রাদ্বি আল্লাহু আনহু) এক এক করে তীর ছুঁড়ছেন। এই সময় রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মুখ থেকে শুনতে পেয়েছিলেন 'হে সা'দ! তীর মারো! আমার মা-বাবা তোমার প্রতি কোরবান হোক।' . মক্কা বিজয় করেন রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথেই। চিরচেনা মক্কা বিজয় করেই থেমে থাকেননি। সামনে আরোও অগ্রসর হোন। . উমারের (রাদ্বি আল্লাহু আনহু) শাসন আমলে সা'দকে (রাদ্বি আল্লাহু আনহু) সেনাপ্রধান করে পারস্যর বিরুদ্ধে যুদ্ধে পাঠান। পারস্য সাম্রাজ্য একেরপর এক ভূমি বিজয় করে করে শেষে মুখমুখি হোন পারস্য সেনাপ্রধান রুস্তমের সাথে, সেই যুদ্ধ ছিল পারস্যদের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ, কাদ্বিসিয়্যার যুদ্ধ নামে আজও আমরা স্মরণ করে থাকি। সেখানে পৌঁছানোর পর পারস্য সেনাবাহিনীর সাথে মুখমুখি হোন মুসলিম বাহিনী। রুস্তম জানতে চেয়েছিল, কেন এসেছ আমাদের ভূমিতে। জবাবে রুবাঈ ইবনে আমর (রাদ্বি আল্লাহু আনহু) সেদিন বলেছিলেন, 'আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ, যেন তাঁর বান্দাদেরকে মুক্ত করতে পারি। আরেক দল বান্দার গোলামী থেকে।' তারপর টানা ৪ দিন বিরতিহীন মুসলিম ও পারস্যদের মধ্যে যুদ্ধ চলে। সা'দ রাদ্বি আল্লাহু আনহু যুদ্ধের সময় অসুস্থ ছিলেন, কিন্তু যুদ্ধের সংবাদ তার কাছে পৌঁছাতো এবং তিনি কৌশল বলে দিতেন কিভাবে কি করতে হবে তা নিয়ে। ১ম দিন মুসলিমরা পেরে উঠতে পারেনি, ২য় দিনও না, ৩য় দিন মুসলিমরা এমনভাবে পারস্যদের উপর আক্রমণ করে যেনো তারা দ্বিগুণ শক্তি সঞ্চয় করে আক্রমণ করেছেন, এতে তারা সফল হোন কিন্তু পারস্যদের হাতি সব থেকে বেশি সমস্যা করছিলো। সা'দ (রাদ্বি আল্লাহু আনহু) তীরন্দাজদের বললেন তারা যেনো হাতির চোখে তীর মারেন। তারা সবাই টার্গেট করে হাতির চোখে তীর মারতে থাকেন এতে তারা সফল হোন এবং ৪র্থ দিন রুস্তমকে হত্যার মাধ্যমে বিজয় অর্জন করেন। এতেই পারস্য সাম্রাজ্যের পতন অনিবার্য হয়ে যায় কারণ গুটি একটা পড়ে গেলে বাকিগুলাও পড়া অনিবার্য হয়ে যায়। . কাদ্বিসিয়্যার যুদ্ধে জয়ের পর সা'দ (রাদ্বি আল্লাহু আনহু) তার বাহিনী নিয়ে সোজা যাত্রা করেন পারস্য সাম্রাজ্যের রাজধানী 'টেসিফন বা মাদাইন'-এ (বর্তমানে এটা ইরাকে অবস্থিত)। পারস্য সম্রাট ইয়াজদার ভয়ে পেয়ে যায়, এবং চেষ্টা করে তার অস্তিত্ব রক্ষা করার। সেখনে পৌঁছানোত অওর তারা দুর্গ ঘেরাও করেন অনেকদিন। পরে সা'দ (রাদ্বি আল্লাহু আনহু) আল্লাহর উপর ভরসা করে নদী পার হোন এবং তারা সবাই পার হতে সক্ষম হোন, খবর পাওয়া মাত্রই ইয়াজদার তার কিছু সৈন্যবাহিনী নিয়ে পলায়ন করে। নদী পার হওয়ার পর তারা দুর্গে ঢুকে পড়েন এবং বিজয় করেন 'টেসিফন।' সা'দ (রাদ্বি আল্লাহু আনহু) পারস্য প্রাসাদে ঢুকলেন এবং তার সাথে আর কে হতে পারে বলে মনে করেন? অবশ্যই তিনি 'সালমান আল ফারসী' (রাদ্বি আল্লাহু আনহু) যিনি সত্য খুঁজার জন্য সূদূর পারস্য থেকে আরবে এসেছিলেন আজ তিনি আবার সেই জন্মভূমিতে তাও বিজয়ীর বেশে তাও পারস্য রাজপ্রাসাদের ভেতরে, সুবহানআল্লাহ! . আমরা এই রকম কোথায় রাজপ্রাসাদে ঢুকলে প্রথমে বলবো সেল্ফি নেই একটা বা ভাব মারবো আরেহ জয় করে ফেলেছি এই সেই কিন্তু পারস্য সাম্রজ্যের রাজপ্রাসাদে ঢুকে সা'দ (রাদ্বি আল্লাহু আনহু) কি করেছিলেন জানেন? প্রথমেই তিনি আযান দেন তারপর তারা সবাই সেই রাজপ্রাসাদের ভেতরে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। এবং সেই জায়গা সাময়িক মসজিদ হিসেবে ব্যবহার করেন। যে মাদাইনে কোনদিন আল্লাহর নাম নেওয়া হয়নি সেদিন সেখানে আল্লহর নাম উচ্চস্বরে আকাশে বাতাসে বইছিলো, খোলা আকাশে উড়ছিলে ইসলামের পতাকা, ইসলামের দাওয়ার ছড়িয়ে পড়েছিলো চারিপাশে। . উমর (রাদ্বি আল্লাহু আনহু) সা'দকে (রাদ্বি আল্লাহু আনহু) সেনাপ্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কুফার গভর্নর হিসেবে নিযুক্ত করেন। কিন্তু কুফাতে যারা বসবাস করছিলো তারা এতটা ভালো মুসলিম ছিলোনা, তারা তার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলতো, এমনকি তারা এমনও বলেছে যে সা'দ (রাদ্বি আল্লাহু আনহু) সালাত পড়তে জানেন না, আল্লাহু আকবার, বুঝুন তাদের অবস্থা, কেমন ছিলো কুফার মুসলিমরা! এই কথা শোনার পর তিনি তাদের বলেন তোমরা অন্য কাউকে গভর্নর বানাও আমি আর এসবে নাই। এর পর থেকে সা'দ (রাদ্বি আল্লাহু আনহু) আর কোনদিন রাজনীতিতে জড়ান নি। তিনি মদিনায় চলে আসেন এবং সেখানেই বসবাস করেন বাকি জীবন। ফিতনার সময় তিনি কোন পক্ষের সাথে ছিলেন না, তিনি আল্লাহর ইবাদত করে, পরিবারের দেখভাল করে সময় কাঁটিয়েছিলেন। পরিবারের লোকজনকে বলেছিলেন যে, তাকে যেন এসব ব্যপারে কোন সংবাদ দেওয়া না হয়। . আল্লাহর রহমতে তিনি হয়ে উঠেন সম্পদশালী কিন্তু তা তাকে অহংকারী করে তুলেনি। তিনি ছিলেন একজন দানশীল ব্যক্তি এবং দরকারের সময় কঠোর হয়ে উঠতেন। দুনিয়াতে থাকা অবস্থায় তিনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পবিত্র মুখ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন কিন্তু তা কখনো তাকে আল্লাহ ও তার রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আনুগত্য থেকে দূরে সরিয়ে রাখেনি বরং বিনয়ী করেছে। মুয়াউয়াহর (রাদ্বি আল্লাহু আনহু) শাসন আমলে তিনি এই দুনিয়া ছেড়ে পরলোক গমন করেন। . 'সা'দ ইবনে আবী ওয়াক্কাস' (রাদ্বি আল্লাহু আনহু)।