Chapter 11 of 50
আবু উবাইদাহ (রাঃ)
8 min read
উজ্জ্বল মুখমণ্ডল, হালকা পাতলা গড়ন ও দীর্ঘদেহের অধিকারী ছিলেন তিনি। মেধাবী, অতন্ত বিনয়ী ও লাজুক প্রকৃতির স্বভাব ছিলো তার কিন্তু সংকটপূর্ণ মূহুর্তে জেগে উঠতেন সিংহের ন্যায়। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে 'মুসলীম উম্মাহর' 'আমীন' বলে আখ্যা দিয়েছেন। তিনি হলেন আমাদের অন্যতম প্রিয় সাহাবি 'আবু উবাইদাহ আমীর ইবনুল জাররাহ্' (রাদ্বি আল্লাহু আনহু)। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার সম্পর্কে বলেন, 'প্রত্যেক জাতীরই একজন বিশ্বস্ত ব্যক্তি আছে। আর মুসলিম জাতীর পরম বিশ্বাসী ব্যক্তি 'আবু উবাইদাহ' (রাদ্বি আল্লাহু আনহু)। . ইসলাম আসার প্রথম প্রহরেই আবু বকরের (রাদ্বি আল্লাহু আনহু) দাওয়াতে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তার উপর নেমে আসে কুরাইশদের অত্যাচার। অনেক সহ্য করার পর যখন অতিষ্ঠ হয়ে পড়লেন তখন মুসলিমদের সাথে পাড়ি জমান হাবাশায়। পরে তিনি আবার মক্কায় ফিরে আসেন। মক্কায় আসার পর যখন মদিনায় হিজরতের সময় আসলো তখন তিনি সেখানে পাড়ি জমান। মদিনায় রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে সা'দ ইবনে মুয়াজের (রাদ্বি আল্লাহু আনহু) সাথে ভ্রাতৃসম্পর্ক স্থাপন করেন। . বদর যুদ্ধে তিনি বেপরোয়াভাবে কাফিরদের উপর আক্রমণ চালাতে থাকেন। এতে তাদের মনোবল লণ্ডভণ্ড হয়ে যায়। তারা ভীত হয়ে পড়ে এবং একে একে পালাতে থাকে তার সামনে থেকে। কিন্তু এক ব্যক্তি বার বার তার সামনে আসছিলো, তিনি তার সামনে থেকে এড়িয়ে যাচ্ছিলেন যেনো সেই ব্যক্তি তার সামনে না পড়ে কিন্তু সেই ব্যক্তি ছিলো নাছোড় বান্দা, ভীড়ের মধ্যে এক সময় যখন সেই ব্যক্তি তার সামনে এসে আক্রমণ করে বসলো, তখন আবু উবাইদাহ (রাদ্বি আল্লাহু আনহু) তাকে তরবারির আঘাতে হত্যা করেন। সেই ব্যক্তি আর কেউ নয় আবু উবাইদাহর (রাদ্বি আল্লাহু আনহু) বাবা 'আব্দুল্লাহ ইবনুল জাররাহ্'। এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ সূরাহ মুজাদিলার ২২ নম্বর আয়াত নাজিল করেন। . উহুদ যুদ্ধের দিন তিনি মুসলিমদের সেই প্রথম দলের সাথে ছিলেন যারা রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) খুঁজে পেয়েছিলেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সেদিন মারাত্মক আহত হয়েছিলেন। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মুখের দিকে দুটি বেড়ী ঢুকে যায়, তিনি তার দাঁত দিয়ে ক্ষতস্থান থেকে সেগুলো বের করেন আস্তে আস্তে করে। দাঁত দিয়ে বের করায় তার দুটি দাঁত ভেঙে পড়ে যায়। তিনি দাঁত দিয়ে বের করেছিলেন কারণ রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যেনো কষ্ট না হয়। . আবু উবাইদাহ (রাদ্বি আল্লাহু আনহু) মুসলিম উম্মাহর মিলিটারি কমান্ডার ছিলেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে কমান্ডার বানিয়ে অনেক সারিয়্যাতে পাঠাতেন। একদা তারা এক সারিয়্যা থেকে ফিরে আসছিলেন, তাদের কাছে কোন খাবার অবশিষ্ট ছিলো না, পাতা খেয়ে তারা কোন রকম জীবন বাঁচাচ্ছিলেন। এক সময় সামুদ্রিক মাছ একটা দেখতে পান আর সেটার উপর নির্ভর করে তারা পরে মদিনায় ফিরে আসেন। আসার পর রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সব কিছু খুলে বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন যে তার কাছে মাছের কিছু অংশ আছে কিনা, তিনি তখন রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মাছের অংশটুকু দেন। . একটি ঘটনায় তার বিনয়ী প্রকাশ পায়। একদা রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমর ইবনে আ'সকে (রাদ্বি আল্লাহু আনহু) একটি অভিযানে পাঠান, তিনি সেই স্থানে পৌঁছার পর রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) চিঠি লিখেন আরও সৈন্য পাঠানোর জন্য। চিঠি পেয়ে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আবু উবাইদার (রাদ্বি আল্লাহু আনহু) নেতৃত্বে আরও সৈন্য পাঠালেন এবং তাকে বলে দিলেন 'তোমাদের দুইজনের মধ্যে যেনো কোন মতপার্থক্য না থাকে'। এখন সমস্যা বাঁধলো যে নেতা আসলে কে হবেন! আবু উবাইদাহ (রাদ্বি আল্লাহু আনহু) না আমর ইবনে আ'স (রাদ্বি আল্লাহু আনহু)। এ নিয়ে কিছু সময় বাকবিতণ্ডা হওয়ার পর আবু উবাইদাহ (রাদ্বি আল্লাহু আনহু) আমর ইবনে আ'সকে (রাদ্বি আল্লাহু আনহু) বললেন, 'আপনি তাহলে নেতৃত্বে থাকুন'। তৎকালীন যিনি দলের নেতা থাকতেন তিনি সালাতে ইমামতি করতেন। পরে 'আমর ইবনে আ'স' (রাদ্বি আল্লাহু আনহু) সেই দলের নেতা হিসেবে নিযুক্ত হলেন। . খন্দক, খাইবার, হুদাইবিয়াসহ অনেক অভিযানে তিনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সঙ্গী ছিলেন। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথেই বিজয় করেন চিরচেনা মাতৃভূমি মক্কা। বিদায় হজ্জ্বে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সফরসঙ্গী ছিলেন। . দুনিয়াতে থাকা অবস্থাতেই রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। . নাজরানের খৃষ্টানরা এসে রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললো যে, 'আপনি আপনার মধ্য থেকে এমন কাউকে পাঠান আমাদের সঙ্গে। যিনি আমাদের মধ্যে থাকা বিবাধের ফয়সালা করে দিবেন।' রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে সালাতের পরে আসতে বললেন এবং বলেন 'আমি তোমাদের সাথে একজন দৃঢ়চেতা ও বিশ্বস্ত ব্যক্তিকে পাঠাবো।' উমর (রাদ্বি আল্লাহু আনহু) বলেন যে, আমি এ দিনের মতন আর কোনদিন নেতৃত্বের জন্য লালায়িত হইনি। সালাতে পরে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ডানে বামে তাকাতে লাগলেন আর আমি আমার গর্দান একটু উঁচু করে রাখলাম যেনো রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নজরে আসতে পারি। কিন্তু তিনি আবু উবাইদাহকে (রাদ্বি আল্লাহু আনহু) বললেন, 'তুমি তাদের সাথে যাও এবং সত্য ও ন্যায়ের ভিত্তিতে তাদের বিতর্কিত বিষয়টির ফয়সালা করে দাও।' তিনি হয়ে গেলেন মুসলিম উম্মাহর 'আমীন'। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মৃত্যু পর্যন্ত তিনি তার সাথে ছায়ার মতন ছিলেন। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মৃত্যুর পর সাকীফায় তখন কাকে খলিফা বানানো হবে এই বিষয়ে সাহাবিদের মধ্যে আলোচনা চলছিলো। সেখানে তিনি গুরুত্বপূর্ণ ভাষণ দেন। এরপরে তাকে ও উমরকে (রাদ্বি আল্লাহু আনহু) আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) যখন বায়াত দেওয়ার জন্য মনোনীত করেন তিনি ও উমর (রাদ্বি আল্লাহু আনহু) তা নাকচ করে দেন এবং উমরের (রাদ্বি আল্লাহু আনহু) সাথে সাথে তিনি আবু বকরকে (রাদ্বি আল্লাহু আনহু) বায়াত দেন। . আবু উবাইদাহ (রাদ্বি আল্লাহু আনহু) শুধু মুসলিম উম্মাহর 'আমীন' ছিলেন না, তিনি ছিলেন মুসলিম উম্মাহর 'মিলিটারি কমান্ডার।' আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) ও উমরের (রাদ্বি আল্লাহু আনহু) শাসন আমলে তাকে মিলিটারির কমান্ডার বানিয়ে পাঠানো হয়েছিলো অন্যান্য ভূমি জয় করার জন্য। সিরিয়ার বিজয়ের সাথে সাথে যার নাম প্রথমেই চোখের সামনে ভেসে উঠে সেটা হলো 'আবু উবাইদাহ আমীর ইবনুল জাররাহ্' (রাদ্বি আল্লাহু আনহু)। আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) তার শাসন আমলে আবু উবাইদাহকে (রাদ্বি আল্লাহু আনহু) মিলিটারি কমান্ডার বানিয়ে সিরিয়া বিজয়ের লক্ষ্যে পাঠিয়ে দেন এবং তিনি সেখানে একের পর এক ভূমি বিজয় করতে থাকেন 'দামেস্কে' আসার আগ পর্যন্ত। সেখানে পৌঁছার সাথে সাথে খলিফার কাছে চিঠি লিখেন আরও সৈন্য পাঠানোর জন্য। আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) চিঠি পাওয়ার সাথে সাথে খালিদ ইবনে ওয়ালিদকে (রাদ্বি আল্লাহু আনহু) চিঠি লিখলেন যে 'আমার চিঠি পাওয়া মাত্র এক মূহুর্ত দেরি করো না শামে যাওয়ার জন্য।' খালিদ (রাদ্বি আল্লাহু আনহু) চিঠি পেয়ে তার নেতৃত্বে থাকা সৈন্য বাহিনী নিয়ে রওয়ানা দিলেন আবু উবাইদার (রাদ্বি আল্লাহু আনহু) বাহিনীর সাথে মিলিত হওয়ার জন্য। এবং আবু উবাইদার (রাদ্বি আল্লাহু আনহু) কমান্ডারের পদ তার কাছে চলে আসে। মুসলিমদের এতো বিশাল সৈন্য বাহিনী দেখে তারা দুর্গে ঢুকে যায়। মুসলিমরা বাহির থেকে অবরোধ করে এক পর্যায়ে খালিদের (রাদ্বি আল্লাহু আনহু) বাহিনী এক পাশ দিয়ে আক্রমণ করে আর আবু উবাইদাহর (রাদ্বি আল্লাহু আনহু) বাহিনী আরেক পাশ দিয়ে আক্রমণ করে, এই দুই দলই দুর্গ ভাঙতে সফল হয়, দুই দল ভেতরের মধ্যখানে গিয়ে একসাথে আবার মিলিতো হয়। এভাবেই তারা 'দামেস্ক' বিজয় করেন। এই সময়েই পৃথিবী থেকে বিদায় নেন মুসলিম উম্মাহর প্রথম খলিফা আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু), পরে শাসন ভারের দায়িত্বে আসেন উমর (রাদ্বি আল্লাহু আনহু)। . উমর (রাদ্বি আল্লাহু আনহু) ক্ষমতায় আসার পর তিনি আবু উবাইদাহকে (রাদ্বি আল্লাহু আনহু) আবারও শামে থাকা মুসলিম মিলিটারি বাহিনীর কমান্ডার হিসেবে নিযুক্ত করেন। তারা সবাই একসাথে সামনে এগিয়ে যেতে থাকেন এবং একেরপর এক ভূমি বিজয় অর্জন করতে থাকেন। ঐদিকে হিরাকিউলাস অগ্নিশর্মা হয়ে উঠতে থাকে কারণ একের পর এক ভূমি তার হাত থেকে চলে যাচ্ছিলো। হিরাকিউলাস তখন তার সব থেকে বড় সৈন্য বাহিনী পাঠায় মুসলিম বাহিনীকে পরাস্ত করার জন্য আর ঐদিকে উমর (রাদ্বি আল্লাহু আনহু) আবু উবাইদাহকে (রাদ্বি আল্লাহু আনহু) বলেন যে সব মুসলিম একত্র হয়ে যেনো এই যুদ্ধ লড়াই করে। তখন বাইজেন্টাইন বাহিনীর সাথে মুসলিম বাহিনীর 'ইয়ার্মুক' নামক যুদ্ধ হয়। ইয়ার্মুক যুদ্ধ ছিলো সিরিয়া ও অন্যান্য ভূমি বিজয়ের দরজা আর এই দরজা দিয়েই মুসলিম উম্মাহ পৌঁছে ছিলো 'জেরুজালেমে'। আবু উবাইদাহ (রাদ্বি আল্লাহু আনহু) মিলিটারি কমান্ডারের দায়িত্বে থাকা সত্ত্বেও খালিদ ইবনে ওয়ালিদকে (রাদ্বি আল্লাহু আনহু) ২য় কমান্ডারের দায়িত্ব দিয়েছিলেন, তিনি জানেন খালিদের (রাদ্বি আল্লাহু আনহু) যে যুদ্ধ কৌশল তাতে রোমন বাহিনী টিকতে পারবে না এবং সেটাই হয়। টানা ৬ দিন বিরতিহীন ইয়ার্মুকের যুদ্ধে তিনি ও খালিদ ইবনে ওয়ালিদ (রাদ্বি আল্লাহু আনহু) বাইজেন্টাইনের বিশাল বাহিনীকে ধূলার সাথে মিশিয়ে দেন এবং বিজয় অর্জন করেন। পরে তারা জেরুজালেম বিজয়ের উদ্দেশ্যে রওয়ানা দেন এবং তারা মুসলিম বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। মুসলিম উম্মাহর কাছে চলে আসে 'বাইতুল মুকাদ্দাস।' মুসলিম বাহিনী এখানেও থেমে থাকেনি, খালিদের (রাদ্বি আল্লাহু আনহু) নেতৃত্বে তারা বীর বিক্রমে সামনে এগিয়ে যেতে থাকে একেরপর এক ভূমি বিজয় করার মাধ্যমে, বর্তমান তুর্কির এনাটলিয়ায় গিয়ে তারা থামেন। ১২০০ বছর পর্যন্ত এটা মুসলিম ও খৃষ্টানদের মধ্যকার বর্ডার লাইন থাকে। ১৮ হিজরিতে খড়া দেখা দেয় এতে করে অনেক মানুষ মারা যাওয়ার উপক্রম হয়। উমরের চিঠি পেয়ে তখন আবু উবাইদাহ (রাদ্বি আল্লাহু আনহু) শামে থাকা উদ্বৃত্ত সব মাল মদিনায় ফেরত পাঠান একারণে কিছু দিন মুসলিম বাহিনী স্থবির থাকে। আবু উবাইদাহ (রাদ্বি আল্লাহু আনহু) মদিনায় ফিরে আসেন মানুষকে সাহায্য করার জন্য এবং সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর তিনি শামে ফিরে যান আবারও মিলিটারি বাহিনী নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য। আর ঠিক এই সময়েই শামে 'প্লেগ' ছড়িয়ে পড়ে। হাজার হাজার মুসলিম মারা যান এই প্লেগের কারনে। . উমর (রাদ্বি আল্লাহু আনহু) যখন আবু উবাইদাহর (রাদ্বি আল্লাহু আনহু) সাথে দেখা করতে যান তখন খবর পান যে প্লেগ ছড়িয়ে পড়েছে এখন তিনি চিন্তিত হয়ে পড়লেন এবং শূরা মিটিং ডাকলেন। যুদ্ধের জন্য সামনে না যাওয়ার আদেশ দিলেন। এই নির্দেশনা আবু উবাইদাহকে (রাদ্বি আল্লাহু আনহু) হতাশ করলো কারন তিনি চেয়েছিলেন আরোও সামনে এগিয়ে যেতে এবং 'কন্সটেন্টিনোপল' বিজয় করতে। আবু উবাইদাহ (রাদ্বি আল্লাহু আনহু) উমরকে (রাদ্বি আল্লাহু আনহু) বললেন 'একি আল্লহর কদ্বর থেকে পলায়ন নয়, ইয়া আমীরুল মূ'মিনিন?' উমর (রাদ্বি আল্লাহু আনহু) জবাব দিলেন, 'আল্লাহর কদ্বর থেকে পলায়ন করছি না বরং আল্লহর কদ্বরের দিকে ছুঁটছি।' . উমর (রাদ্বি আল্লাহু আনহু) মদিনায় অন্যান্য সাহাবিদের নিয়ে ফিরে আসলেন কিন্তু আবু উবাইদাহ (রাদ্বি আল্লাহু আনহু) শামেই থেকে গেলেন। উমর (রাদ্বি আল্লাহু আনহু) এটা নিয়ে বেশি চিন্তিত ছিলেন, তিনি আবু উবাইদাহকে (রাদ্বি আল্লাহু আনহু) চিঠি লিখলেন যে, 'আপনাকে আমার খুবই প্রয়োজন, আমি জরুরীভাবে আপনাকে তলব করছি। এই চিঠি পাওয়া মাত্রই দেরি না করে মদিনায় উদ্দেশ্যে রওয়ানা দিবেন।' তিনি চিঠি পাওয়া মাত্রই বললেন যে,'তার আমার কোন প্রয়োজন নেই, তিনি আমাকে এখান থেকে বের করতে চান.' তারপর তিনি খলিফার কাছে শামে থাকার অনুমতি চেয়ে চিঠি পাঠান, চিঠি পড়ে উমর (রাদ্বি আল্লাহু আনহু) খুব বেশি কান্না করলেন, মসজিদে থাকা সবাই জিজ্ঞেস করলেন যে, আবু উবাইদাহ (রাদ্বি আল্লাহু আনহু) কি মারা গিয়েছেন? তিনি জবাব দিলেন, 'না, কিন্তু তিনি মারা যাবেন।' . মৃত্যুর আগে তিনি মুসলিম সৈন্যবাহিনীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত অনুপ্রেরণীয় বক্তব্য দেন। প্লেগে মারা গেলে শহীদদের মর্যাদা পাওয়া যায় তা তিনি জানতেন। আস্তে আস্তে প্লেগের উপসর্গ তার মধ্যে দেখা দেয় এবং তিনি শাহাদাত বরণ করেন। . 'আবু উবাইদাহ আমীর ইবনুল জাররাহ্' (রাদ্বি আল্লাহু আনহু)