Chapter 46 of 50
সুরাকা ইবনে মালিক (রাঃ)
4 min read
'আর যেদিন তুমি কিসরার মুকুট পড়বে, সেদিন তোমার কেমন হবে?' রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মুখ থেকে এমন কথা শোনে তিনি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। . হিজরতের জন্য রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বেরিয়ে পড়লেন, সঙ্গী হলেন আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু)। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হিজরতের জন্য বেরিয়ে পড়লে, খবরটি দাবানলের মতন ছড়িয়ে পড়ে। ঘোষণা করা হয় যে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও আবু বকরকে (রাদ্বি আল্লাহু আনহু) জীবিত কিংবা মৃত এনে দিতে পারবে তাকে ১০০টি উট উপহার দেয়া হবে। এমন লোভনীয় অফার ফেলে দেয় কে! সবাই বেরিয়ে পড়লো তাদের খোঁজে। তিনি ও আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) অনেক কষ্ট করে পাহাড়ের উপর লুকিয়ে থেকে তারপর সমুদ্রের ধার পথ ধরে মদিনার উদ্দেশ্যে হিজরত করার জন্য রওয়ানা হন। সমুদ্র পথে তাদেরকে দেখতে পেয়ে এক লোক কাছের এক গোত্রের মজলিসে এসে বলে যে এরাই হচ্ছে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু)। লোকটির কথা শুনছিলেন বুদ্ধিমান 'সুরাকা ইবনে মালিক' (রাদ্বি আল্লাহু আনহু)। . সুরাকা (রাদ্বি আল্লাহু আনহু) অবগত ছিলেন এ ব্যাপারে। তিনি তার বুদ্ধি খাটিয়ে বললেন যে আসলে তারা নয় এরা হচ্ছে তারই পরিচিত কেউ যারা তাদের হারিয়ে যাওয়া উট খুঁজে বেড়াচ্ছে। সুরাকার (রাদ্বি আল্লাহু আনহু) কথা শোনে মজলিস ঠান্ডা। তিনি তাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর বাড়িতে গেলেন। অস্ত্র-শস্ত্র নিয়ে ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়লেন তাদেরকে ধরার জন্য। . তিনি তাদের দিকে অগ্রসর হতে লাগলেন, দূর থেকে দেখলেন কে একজন একবার সামনে যাচ্ছে তো আরেকবার পিছনে যাচ্ছে কিন্তু যিনি উটের উপর বসে আছেন তিনি কিছুই করছেন না, একদম শান্তশিষ্ট হয়ে বসে আছেন। . বিদ্যুত চমকানো গতিতে ঘোড়া নিয়ে ছুটে চলা সুরাকা (রাদ্বি আল্লাহু আনহু) হটাৎ করে ঘোড়া থেকে উল্টে পড়ে গেলেন কারণ তার ঘোড়ার পা বালুতে ঢুকে গিয়েছিল। ঘোড়াকে আবারও তোললেন, আবারও হাঁকালেন দৌড়ানোর জন্য। এবার তিনি দেখলেন যে সামনের ৩ জন ব্যক্তি ও তার মধ্যে ধুঁয়া ভাসছে, সামনে পরিষ্কার দেখা যাচ্ছে না। সুরাকা (রাদ্বি আল্লাহু আনহু) তার ঘোড়াকে আবারও হাঁকালেন এবারও ঘোড়া উল্টে পড়ে গেলো৷ . আবারও তার ঘোড়া তোললেন, ছুটে চললেন সেই ব্যক্তিদের কাছে যাওয়ার জন্য কিন্তু এবারও সম্ভব হলো না, ঘোড়া থেকে এবারও উল্টে পড়লেন, ঘোড়া যেন সামনে যেতেই পারছে না। এবার তিনি বুঝলেন এই যেই শক্তি হোক সেটা ভেঙ্গে তাদের কাছে পৌঁছানো তার দ্বারা সম্ভব নয়। . তারপর তিনি চিৎকার করে বললেন যে তিনি তাদের কোন ক্ষতি করবেন না তাই তাকে যেন কাছে আসার অনুমতি দেয়া হয়। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে অনুমতি দিলেন। কাছে এসেই তিনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে নিরাপত্তার জন্য অবেদন করলেন এবং তা লিখিতভাবে কারণ সুরাকা (রাদ্বি আল্লাহু আনহু) বুঝেছিলেন যে ইসলাম সবদিকে ছড়িয়ে পড়বে আর ভবিষ্যতে যেন তার এই কাজের জন্য সমস্যায় না পড়তে হয় তাই তিনি এই দাবী করেছিলেন। . তারপর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার গাইডকে লিখার জন্য বললেন এবং তারপর সেটা সুরাকার (রাদ্বি আল্লাহু আনহু) হস্তান্তর করলেন। সুরাকা (রাদ্বি আল্লাহু আনহু) তাদেরকে খাবারের অফার দিলে তারা সসম্মানে তা নাকচ করে দেন। আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) তখন সুরাকাকে (রাদ্বি আল্লাহু আনহু) বলেন, আমাদের ব্যপারে কাউকে কিছু বলো না এটাই চাওয়া। সুরাকা (রাদ্বি আল্লাহু আনহু) কাউকে এই ঘটনা বললেন না। . সুরাকা যখন তাদেরকে ওয়াদা করে ফিরলেন তখন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার দিকে ফিরে বললেন 'ইয়া সুরাকা! যেদিন তুমি কিসরার ব্রেসলেট পড়বে সেদিন তোমার কেমন হবে?' এই কথা শোনে তিনি শকড হয়ে গেলেন। . যখন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় চলে গেলেন তখন সুরাকা (রাদ্বি আল্লাহু আনহু) সবাইকে এই ঘটনা বললেন। আবু জেহেল তা শুনে সুরাকার (রাদ্বি আল্লাহু আনহু) বিরুদ্ধে কবিতা লিখলে সুরাকা (রাদ্বি আল্লাহু আনহু) তাকে দাঁতভাঙা জবাব দেন কবিতার মাধ্যমে। . এদিকে অনেক বছর চলে গিয়েছে, তিনি তার মতন জীবন অতিবাহিত করছিলেন। মক্কা বিজয়ের পর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সুরাকার (রাদ্বি আল্লাহু আনহু) অঞ্চলও বিজয় করলেন। সুরাকা (রাদ্বি আল্লাহু আনহু) তখন রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সেই নিরাপত্তার পত্র দেখালেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে চিনে ফেলেন এবং তাকে নিরাপত্তা দেন। তারপর ইসলামের দাওয়াত দিলে তিনি তা গ্রহণ করেন। . ইসলাম ধর্মগ্রহণ করার পর তিনি মদিনায় চলে যান। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সান্নিধ্যে বেশী দিন কাটানোর সৌভাগ্য হয়নি তার। . এদিকে খলিফাদের শাসনামলে অন্যান্য অঞ্চলগুলো ইসলামের ছায়াতলে আসা শুরু করলো। আমীরুল মূমিনিন আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) মুসলিম বিশ্ব বড় করার যে ফাউন্ডেশন/ভিত্তি গড়ে গিয়েছিলেন, সেই ফাউন্ডেশনের উপর ভর করে হাটলেন আমীরুল মূমিনিন উমার (রাদ্বি আল্লাহু আনহু)। একে একে রোমান ও পারস্য মুসলিমের হাতে চলে আসলো। . সা'দ ইবনে আবী ওয়াক্কাস (রাদ্বি আল্লাহু আনহু) টেসিফন/মাদায়িন বিজয় করে পারস্য সাম্রাজ্যকে পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দেন। কিসরার সব কিছু চলে আসে মুসলিমদের হাতে। মুসলিমরা গণিমতের মালামাল মদিনায় পাঠায়। . গণিমতের সব মালামাল মসজিদে রাখা হলো, লোকজন তা দেখছিল। উমার (রাদ্বি আল্লাহু আনহু) এসে এসব দেখার পর তিনি বললেন যে সুরাকাকে (রাদ্বি আল্লাহু আনহু) ডেকে আনো। সুরাকা (রাদ্বি আল্লাহু আনহু) আসলেন, উমার (রাদ্বি আল্লাহু আনহু) তার নিজ হাতে সুরাকাকে (রাদ্বি আল্লাহু আনহু) কিসরার মুকুট পড়িয়ে দিলেন। মসজিদে তখন 'আল্লাহু আকবার' ধ্বনিতে উত্তাল হয়ে উঠলো, সবাই নিজ চোখে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ভবিষ্যদ্বাণীর পূরণ হতে দেখলেন! কতই না সৌভাগ্যশালী তারা। . সুরাকা (রাদ্বি আল্লাহু আনহু) আমীরুল মূমিনিন উসমানের (রাদ্বি আল্লাহু আনহু) শাসনামলে দুনিয়া ছেড়ে পাড়ি জমান আল্লাহর দরবারে। . 'সুরাকা ইবনে মালিক' (রাদ্বি আল্লাহু আনহু)