Chapter 36 of 50
সফিয়্যা বিনতে হুওয়াই (রাঃ)
4 min read
'আমি স্বপ্নে দেখলাম আকাশের চাঁদ খাইবারের পানিতে দেখা যাচ্ছে'- কথাটি বলার পর তার স্বামী তাকে সজোরে গালে একটা চড় বসিয়ে মারধর করে এবং বলে যে 'তুমি কী মনে করো আরবের রাজা তোমাকে বিয়ে করবেন?' . শেষ নবীর আগমনের জন্য অপেক্ষাকৃত মদিনায় বসবাস করা ইহুদী সম্প্রদায়ের এক সম্ভান্ত্র নেতার মেয়ে তিনি। জন্ম ও বেড়ে উঠা মদিনায় কিন্তু তিনি আরবের কেউ নন। ছোট্টোবেলা থেকে তিনি তার বাবা-চাচার সাথে খেলাধুলা করতেন, তারা বাড়ি ফিরে আসলে তিনি দৌঁড়ে তাদের কাছে যেতেন এবং তারা তাকে আদর করতেন। একদিন এই রকম দৌঁড় দিয়ে তাদের কাছে গেলেন কিন্তু তারা তাকে গুরুত্ব দিলেন না। তিনি দেখলেন তার বাবা ও চাচা খুব চিন্তিত, কথা শুনলেন যে একজন আরেকজনকে জিজ্ঞেস করছেন 'তিনি কী সেই?' অন্যজন জবাব দিলেন 'হ্যাঁ, তিনিই'। কিন্তা তারা সিধান্ত নিলেন যে তারা তাকে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হিসেবে মানবেন না কারণ তিনি বনী ইসরাইল থেকে আসেননি। তারা আসলে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কথা বলেছিলেন, আর যে মেয়েটি তাদের এই কথোপকথন শুনছিলেন সেই ছোট্ট মেয়েটির নাম হলো 'সফিয়্যা বিনতে হুওয়াই' (রাদ্বি আল্লাহু আনহা) যিনি পরবর্তীতে আমাদের 'আম্মাজান' হয়ে উঠেন। . বনু নাদীরকে মদিনা থেকে বের করে দেয়া হয় রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হত্যার চক্রান্ত করার জন্য। তারা মদিনা থেকে বের হয়ে খাইবার নামক অঞ্চলে বসত-ভিটা গড়ে তুলে। সেখানে তারা শান্তিপূর্ণভাবে বসবাস না করে কুরাইশদের সাথে হাত মিলিয়ে মুসলিমদের ক্ষতি করার চেষ্টা করতে লাগলো। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) খবর পেয়ে তাদের চক্রান্তের জাল বুনার পূর্বেই তাদের উপর সার্প্রাইজ এট্যাক বা আচমকা হামলা করলেন। খাইবারে থাকা ইহুদিদের দুর্গ ছিল অনেক মজবুত, তবুও মুসলিমরা দৃঢ় চিত্তে এগিয়ে যায় এবং একের পর এক দুর্গ বিজয় করতে থাকে। সেখানে হুওয়াইয়ের মেয়ে সফিয়্যা (রাদ্বি আল্লাহু আনহা) যুদ্ধ বন্দিনী হোন এবং দিহিয়া আল কালভির (রাদ্বি আল্লাহু আনহু) ভাগ্যে পড়েন তারপর কেউ একজন রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এসে বলেন যে, সফিয়্যা (রাদ্বি আল্লাহু আনহা) যেন-তেন মেয়ে নন, তিনি হুওয়াইর মেয়ে। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে দু'টি অপশন দেন হয় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে তার সাথে থাকবেন না হয় তার ধর্মেই থাকবেন। সফিয়্যা (রাদ্বি আল্লাহু আনহা) প্রথমটি চুজ করেন বা বেছে নেন। এ দ্বারাই বুঝা যায় যে ইসলাম তার হৃদয়ে খুব তাড়াতাড়ি প্রবেশ করেছে। তারপর রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে তার বিয়ে হয় এবং আমাদের 'আম্মাজান' হয়ে যান। খাইবার থেকে ফেরার পথে বিয়ের ওয়ালিমা হয়। . মদিনায় ফিরে এসেছেন জেনে আম্মাজান আ'য়িশা (রাদ্বি আল্লাহু আনহা) নিক্বাব পড়ে তাকে দেখার জন্য বাহিরে যান, মজার বিষয় হলো রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে চিনে ফেলেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে জিজ্ঞেস করেন, তাঁকে কেমন দেখলে? আম্মাজান এই বলে জবাব দেন যে, সে তো ইহুদীর মেয়ে। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে এই রকম বলতে না করেন এবং বলেন সে ইসলাম ধর্মগ্রহণ করেছে এবং তার ঈমান অনেক শক্ত। . তার সাংসারিক জীবন ছিল ভালোবাসায় ভরপুর, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে অনেক বেশী ভালোবাসতেন এবং তিনি ছিলেন অতন্ত ধৈর্যশীল নারী। . একদিন ঘরে গিয়ে দেখেন যে সফিয়্যা (রাদ্বি আল্লাহু আনহা) কাঁদছেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে জিজ্ঞেস করলে, তিনি অন্য আম্মাজানেরা তাকে কী বলেছেন ব্যক্ত করেন যা তার মনে আঘাত করেছিল। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে বলেন 'তোমার থেকে তাদের কী কোন কিছু বেশী আছে? যেখানে তোমার পিতা একজন নবী, তোমার চাচা একজন নবী এবং তোমার স্বামী একজন নবী।' এর মানে হলো সফিয়্যার (রাদ্বি আল্লাহু আনহা) বংশধর থেকে যে নবী পিতা হিসেবে বলেছেন তিনি হলেন 'হারূন' (আলাইহিসসালাম), চাচা হলেন 'মূসা' (আলাইহিসসালাম) ও স্বামী হলেন স্বয়ং রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইতিকাফে থাকাকালীন একদিন রাতে আম্মাজান সফিয়্যা (রাদ্বি আল্লাহু আনহা) তার সাথে কথা বলতে আসেন, তিনি তাকে তার ঘর পর্যন্ত এগিয়ে দেয়ার জন্য তার সাথে হাঁটতে থাকেন, এর মধ্যে দুইজন মানুষ তা দেখে নজর নিচে রেখে দ্রুত স্থান ত্যাগ করতে যাচ্ছিলো। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে আস্তে আস্তে যেতে বলেন এবং তাদেরকে বলেন যে 'সে হচ্ছে আমার স্ত্রী সফিয়্যা' (রাদ্বি আল্লাহু আনহা) এবং তাদেরকে শয়তানের কথা মনে করিয়ে দেন। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে তিনি হজ্জ করেন। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইন্তেকালের পূর্বে যখন খুব অসুস্থ ছিলেন তখন সফিয়্যা (রাদ্বি আল্লাহু আনহা) বলেন যে, ইয়া রাসুলুল্লাহ! আপনার এই কষ্ট যদি আমি ভোগ করতাম। কথা শুনে আম্মাজানেরা একটু মজা করতে লাগলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে বলেন যে, 'সে সত্য বলেছে'। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইন্তেকালের পরে তিনি সাধারণ জীবন-যাপন করতে থাকেন। উমারের (রাদ্বি আল্লাহু আনহু) শাসন আমলে তার দাসী তার বিরুদ্ধে খলিফার কাছে মিথ্যা নালিশ করে বলে যে, তিনি এখনো 'সাব্বাত' মানেন এবং তার সাথে ইহুদিদের সম্পর্ক আছে। খলিফা তাকে জিজ্ঞেস করলে 'সাব্বাত'-এর বিষয় সম্পর্কে তিনি নাকচ করেন এবং তার গোত্রের সাথে সম্পর্কের বিষয়ে তিনি হ্যাঁসূচক জবাব দেন এবং এটাই স্বাভাবিক, একজন মানুষ তার পরিবারের সাথে সম্পর্ক রাখবেই। তারপর তিনি তার দাসীকে মুক্ত করে দেন। . আম্মাজান সফিয়্যার (রাদ্বি আল্লাহু আনহা) ঘর ছিল উসমানের (রাদ্বি আল্লাহু আনহু) ঘরের পাশে। উসমানের (রাদ্বি আল্লাহু আনহু) ঘরের সামনে যখন বিদ্রোহীরা অবরোধ করছিল তখন সফিয়্যা (রাদ্বি আল্লাহু আনহা) তার ঘর থেকে খাবার পাঠাতেন। . মুয়াউইয়াহর (রাদ্বি আল্লাহু আনহু) শাসন আমলে তিনি পৃথিবী ছেড়ে আখিরাতে পাড়ি জমান। . 'সফিয়্যা বিনতে হুওয়াই' (রাদ্বি আল্লাহু আনহা)