Chapter 49 of 50
আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাঃ)
4 min read
তিনি হলেন মদিনায় মুহাজিরদের মধ্যে জন্ম নেয়া প্রথম সন্তান। . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হিজরত করার পর আবু বকরের (রাদ্বি আল্লাহু আনহু) পরিবার মদিনায় পাড়ি জমানোর জন্য রওয়ানা হয়ে যান। . আবু বকরের (রাদ্বি আল্লাহু আনহু) মেয়ে আসমাকে (রাদ্বি আল্লাহু আনহা) তিনি বিয়ে দেন বিখ্যাত সাহাবী যুবাইর ইবনে আওয়্যামের (রাদ্বি আল্লাহু আনহু) সাথে। হিজরতের সময় আসমা (রাদ্বি আল্লাহু আনহু) ছিলেন গর্ভবতী নারী। কুবা নামক স্থানে পৌঁছানোর পর তিনি সন্তান জন্মদান করেন এবং এটাই প্রথম কোন মুজাহির দম্পতির ঘরে জন্ম নেওয়া সন্তান যার নাম হলো 'আব্দুল্লাহ ইবনে যুবাইর' (রাদ্বি আল্লাহু আনহু)। এই সন্তান জন্মদানের খবর শুনে মদিনার সকল মুজাহিরের ঘরে ঘরে আনন্দের বন্যা বয়ে যায়। . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিজ হাতে তার তাহনিক করেন। পিতা ছিলেন দুর্দান্ত একজন যোদ্ধা, মা ছিলেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত, সব মিলিয়ে আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাদ্বি আল্লাহু আনহু) বড় হতে থাকেন শ্রেষ্ঠ একজন মানব হয়ে। . ছোটো থেকেই তিনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সান্নিধ্যে থাকতেন। তাকে অনুসরণ করার চেষ্টা করতেন। ইবাদত, সাওম, সালাতেই তিনি সর্বদা নিজেকে নিয়োজিত রাখতেন। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) শিক্ষা তাকে অন্যতম একজন মানুষ হিসেবে বেড়ে উঠার জন্য সাহায্য করে। . রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার হিজাবা করলেন। তারপর রক্তগুলো কোথাও পুঁতে রাখার জন্য আব্দুল্লাহ ইবনে যুবাইরকে (রাদ্বি আল্লাহু আনহু) দায়িত্ব দিলেন। সাথে বলে দিলেন এমন জায়গায় পুঁতে আসবে যেখানে কেউ খোঁজে পাবে না। আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাদ্বি আল্লাহু আনহু) তখন দূরে বাহিরে গেলেন, তারপর কোথাও পুঁতে না ফেলে তিনি রক্তগুলো গিলে ফেললেন। ফিরে আসার পর তাকে সন্দেহপ্রবন হলে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে জিজ্ঞেস করেন। তিনি বলেন যে, রক্তগুলো তিনি গিলে ফেলেছেন। . আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাদ্বি আল্লাহু আনহু) মা বাবার লালনপালনের মাধ্যমে বড় হতে থাকেন। তিনি ছোট ছিলেন তাই রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে কোন অংশগ্রহণ করেননি। . খলিফাদের আমলে তিনি রাজনীতি থেকে দূরে থাকলেও পরবর্তীতে রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেন। আলীর (রাদ্বি আল্লাহু আনহু) মৃত্যুর পর তিনি মুয়াউইয়াহকে (রাদ্বি আল্লাহু আনহু) বায়াত দেননি৷ . উমাইয়্যা খিকাফার বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং মক্কা মদিনাসহ আরবের কয়েকটি অঞ্চল জুড়ে তার খিলাফার অধিনে চলে আসে। . তিনি তার মতন করে খিলাফা পরিচালনা করতে থাকেন। সালাতের বেলায় তিনি এতটাই খুশুখুজুতে ডুবে থাকতেন যে আশেপাশের সবকিছু তিনি ভুকে যেতেন। সাওম টানা অনেকদিন পালন করতেন, তিনি অন্যতম একজন যুদ্ধাও ছিলেন। . তার খিলাফার সময়ে ক্বাবা ঘরকে ভেঙ্গে তিনি ইব্রাহীমের সময়ের মতন তৈরি করেন। মক্কায় এক সময় বন্যা হলে তিনি সাঁতার কেটে তাওয়াফ করেন। . আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাদ্বি আল্লাহু আনহু) খলিফা হওয়ার পর বহুবার উমাইয়্যারা চেষ্টা করে তাকে হত্যা করার জন্য কিন্তু তারা ব্যর্থ হয়। . শেষ দিকে তারা পাঠায় জালিম হাজ্জার বিন ইউসুফকে৷ সে ছিল উমাইয়্যাদের ভক্ত এবং সে মনে করতো তাদেরকে খুশী করাই তার দায়িত্ব। . হাজ্জাজ তার দলবল নিয়ে এসে মক্কায় আক্রমণ করে। একেরপর এক আঘাত আনতে থাকে কিন্তু কোনভাবেই তারা সফল হতে পারছিল না। . কিন্তু হাজ্জাজ যেমন জালিম তেমন চতুর ছিল। সে আব্দুল্লাহ ইবনে যুবাইরের (রাদ্বি আল্লাহু আনহু) বাহিনীর সবাইকে ভয় দেখিয়ে বা যে করেই হোক তার থেকে বিচ্ছিন্ন করার জন্য পরিকল্পনা করতে থাকে এবং এতে সে সফল হয়ে। এক পর্যায়ে দেখা যায় যে, আব্দুল্লাহ ইবনে যুবাইরের (রাদ্বি আল্লাহু আনহু) পেছনে একটা মানুষও দাঁড়ানো নেই, সবাই চলে গেছে তাকে ছেড়ে। . হাজ্জাজ তাকে সারেন্ডার করের জন্য বলে কিন্তু তিনি লড়াই করে যাওয়ার জন্য অগ্রসর হন। তন্মধ্যে তিনি তার মায়ের কাছে শেষবারের মতন দেখে আসার জন্য অগ্রসর হন, কারণ তিনি বুঝে গিয়েছেন তার সময় শেষ! . তখন তার মায়ের কাছে শেষবারের মতন দেখা করতে গেলেন, মায়ের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলেন। শেষে যখন ফিরে আসার জন্য উঠলেন তার মা আসমা (রাদ্বি আল্লাহু আনহু) তাকে জড়িয়ে ধরেন এবং শেষবারের মতন স্নেহের পরশ বুলিয়ে দিলেন, এই ছেলেকে তিনি তার হাতেই বড় করলেন আর তো তাকে এই দুনিয়ায় পাবেন না, এটাই শেষ। তাকে স্মরণ করিয়ে দিলেন বীরত্বের সহিত লড়ে যাওয়ার জন্য। . আব্দুল্লাহ ইবনে যুবাই (রাদ্বি আল্লাহু আনহু) ফিরে আসেন। একের পর এক সৈন্যের সাথে বীরত্বের সহিত লড়াই করতে থাকেন। . পুরোটা দিবম্ন তারা লড়াই করে আব্দুল্লাহ ইবনে যুবাইরকে (রাদ্বি আল্লাহু আনহু) কিছু করতে পারলো না। বিকালের দিকে তারা তাকে শেষ পর্যন্ত শহীদ করে দিলো। . হাজ্জার আব্দুল্লাহ ইবনে যুবাইরের (রাদ্বি আল্লাহু আনহু) দেহ ঝুলিয়ে রাখে ক্বাবায়, তার মা সেখানে এসে নামানোর জন্য বলেন কিন্তু হাজ্জাজ টালবাহানা করে ও একসময় তাকে ভয় দেখায় কিন্তু আসমার (রাদ্বি আল্লাহু আনহা) জবাবে সে চুপসে যায়। ছেলের নিথর দেহ মাটিতে পড়েছিল দীর্ঘদিন তাতে তিনি কষ্ট না পেয়ে ধৈর্য ধরেছিলেন। ইবনু যুবাইরের (রাদ্বি আল্লাহু আনহু) মৃত্যুতে প্রচণ্ড আঘাত পেয়েছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু)। . আব্দুল্লাহ ইবনে উমার (রাদ্বি আল্লাহু আনহু) তখন মক্কায় ছিলেন। তার এই দৃশ্য আর সহ্য হলো না। তাকে দাফন করার জন্য ব্যবস্থা গ্রহণ করলেন এবং তাকে মক্কায় দাফন করেন। . || আব্দুল্লাহ ইবনে যুবাইর ||