Chapter 22 of 50
আবু আইয়্যূব আনসারী (রাঃ)
4 min read
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদীনাতে আসার পর সর্বপ্রথম তার ঘরে উঠে ছিলেন। . সম্পর্কে তিনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আত্মীয়। মদীনা থেকে হজ্জের উদ্দেশ্য এসে যে ৭০ জন রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে বায়াত দেন তার মধ্যে অন্যতম ছিলেন তিনি, তার নাম 'আবু আইয়্যূব আল আনসারী' (রাদ্বি আল্লাহু আনহু)। . বায়াত দিয়ে ফিরে যান মদীনায়, সেখানে সত্যের বাণী লুকিয়া রাখতে পারলেন না, পরিবারকে জানিয়ে দিলেন, তার স্ত্রী ইসলাম ধর্মগ্রহণ করলেন। মদীনার সবাই আস্তে আস্তে আসতে শুরু করলো ইসলামের ছায়াতলে। . নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় এসেছেন, সব গোত্রের লোকেরা তাদের ঘরে নেওয়ার জন্য উঠেপড়ে লেগে গেলো। তিনি তাদেরকে থামিয়ে তার উটটি ছেড়ে দিয়ে বললেন "তোমরা তার পথটি ছেড়ে দাও, সে আল্লাহর তরফ থেকে নির্দেশ প্রাপ্ত।" তারপর সেই উটটি গিয়ে একটি খোলা স্থানে বসলো, সেটা মসজিদের স্থান হিসেবে নির্ধারিত হলো, পরে সেই উটটি সেখান থেকে উঠে গিয়ে আবু আইয়্যূবের (রাদ্বি আল্লাহু আনহু) ঘরের সামনে গিয়ে বসলো। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মেহমানদারীর সুবর্ণ সুযোগ পেয়ে গেলেন আবু আইয়্যূব (রাদ্বি আল্লাহু আনহু)। . বাড়িতে উঠে তিনি তাকে জিজ্ঞেস করেন মসজিদের যে জায়গা নির্ধারিত হয়েছে সে জায়গাটি কার, তিনি বললেন, দুই এতিমের। এরপর তিনি নিজের টাকা দিয়ে জায়গাটা কিনে নেন মসজিদের জন্য পরে তা আল্লাহ ও তার রাসুলকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দিয়ে দেন। . আবু আইয়্যূবের (রাদ্বি আল্লাহু আনহু) ঘর ছিল দু'তলা বিশিষ্ট ঘর। তিনি রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উপরের তলার থাকার জন্য অনেক মিনতি করলেন কিন্তু তিনি তাকে না করে দিলেন যে, তার সাথে অনেকে দেখা করতে আসবে এতে তার সুবিধা হবে এবং অন্যান্য বিষয় বুঝিয়ে দিলেন। তারা ঘরের এক কোণায় গিয়ে ঘুমাতেন কারণ রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মাথার উপর ঘুমাবার সাধ্য তাদের নেই! শুধু তাদের না কারোরই নেই। একদিন কি হলো, হটাৎ করে পানি মাটিতে পড়ে গেল, আবু আইয়্যূব (রাদ্বি আল্লাহু আনহু) ও তার স্ত্রী তো ভয়ে শেষ, এ কি করলেন তারা, রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যদি ঘুমাতে অসুবিধা হয় এসব ভাবতে ভাবতে না ঘুমিয়ে রাত পার করলেন। সকালে নিচে এসে আবারও রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অনুরোধ করে উপরের তলায় থাকার জন্য বললেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবার আর তাদের অনুরোধ না রেখে থাকতে পারলেন না, উপরের তলায় চলে গেলেন। . তারা রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) খাবার উপরে গিয়ে দিয়ে আসতেন। খাবারের বাকী অংশটুকু পরে তারা একসাথে খেতেন। একদিন খাবার অস্পর্শিত হয়ে উপর থেকে নিচে আসলো, আবু আইয়্যূব (রাদ্বি আল্লাহু আনহু) ও তার স্ত্রী ভয়ে ত্রস্ত হয়ে গেলেন, খাবারে কি কোন সমস্যা হলো নাকি এ নিয়ে ভীষণ চিন্তায় পড়ে গেলেন। আবু আইয়্যূব (রাদ্বি আল্লাহু আনহু) ছুটলেন রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে, গিয়ে এ ব্যাপারে জানতে চাইলেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে বুঝিয়ে বললেন কেন তিনি পেঁয়াজ খান না। ভালো ভালো খাবার খাওয়ার সময় রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার মেয়েকে ভুলতেন না, তার জন্যও পাঠিয়ে দিতেন। . মুনাফিক দলের এক ব্যক্তি যখন মুসলিম ও আল্লাহর রাসুলকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিয়ে উল্টাপাল্টা কথা বলছিল তখন তিনি তাকে মসজিদ থেকে টেনেহিঁচড়ে বের করে দেন এবং তাকে বকাঝকা করেন। এটাই ছিল প্রথম কোন মুসলিমের সাথে মুনাফিকের শারীরিক কলহ। . আম্মাজান আ'য়িশাকে (রাদ্বি আল্লাহু আনহু) নিয়ে যখন মিথ্যা গুঞ্জন রটানো হলো তখন আবু আইয়্যুব (রাদ্বি আল্লাহু আনহু) তা দৃঢ় সংকল্পে প্রত্যাখ্যান করেন। তার স্ত্রী যখন তাকে এই ব্যপারে জিজ্ঞেস করতে যাচ্ছিলেন তিনি বললেন, তারা মিথ্যা রটাচ্ছে, তুমি তার জায়গায় হলে কী এই কাজ করতে? জবাবে তার স্ত্রী "না" বললেন, তারপর তিনি বললেন তাহলে শুনে রাখো, তিনি তোমার থেকেও উত্তম। আল্লাহ কোরআনে তাদের এই কথপোকথন ইন্ডাইরেক্টলি উল্লেখ করে প্রশংসা করেন। . আম্মাজান সফিয়্যাকে যখন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিয়ে করেন, তাদের ঘরের বাহিরে তিনি তরবারি নিয়ে সারারাত দাঁড়িয়েছিলেন তার প্রটেকশনের জন্য। পরে সকালে নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার জন্য অনেক দুআ করেন। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে সব যুদ্ধে অংশগ্রহণ করেন, ছিলেন মক্কা বিজয়ের দিনেও। . আলীর (রাদ্বি আল্লাহু আনহু) শাসন আমলে তিনি কিছুদিন মদিনার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন, সিফফিনের যুদ্ধে আলীর (রাদ্বি আল্লাহু আনহু) সাথে থাকলেও তিনি তার তরবারি কোষমুক্ত করেননি। কিন্রু খাওয়ারিজদের বিরুদ্ধে যুদ্ধের সময় তিনি তাতে অংশগ্রহণ করেন। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইন্তেকালের পর তিনি বাকিটা জীবন মুসলিমদের সৈন্যবাহিনীর সাথে কাঁটান। তিনি ছিলেন ফকিহ এবং হাফেজ। . মুসলিম সৈন্যবাহিনীর চোখ তখন একটা জায়গায় দৃশ্যায়িত ছিল আর সেটা হলো "কন্সটেন্টিনিপোল"। তিনি ছিলেন একজন স্পষ্টবাদী মানুষ, তাই তো মুয়াউইয়াহর (রাদ্বি আল্লাহু আনহু) সামনে সত্য কথা বলতে দ্বিধাবোধ করেননি। সময় হয়েছিলো কোন্সটেন্টিনপোল আক্রমণের জন্য, মুয়াউইয়াহ (রাদ্বি আল্লাহু আনহু) তার ছেলে ইয়াজীদকে সেনাবাহিনীর প্রধান করে পাঠিয়ে দিলেন সেখানে যুদ্ধ করার জন্য। এই যুদ্ধে অংশগ্রহণ করেন আবু আইয়্যূব (রাদ্বি আল্লাহু আনহু)। . যুদ্ধে তিনি অসুস্থ হয়ে পড়েন, বুঝে যান যে সময় ঘনিয়ে এসেছেন। সেনাপ্রধান ইয়াজীদ তাকে দেখতে এসে বললো যে আমি কী আপনাকে কোনভাবে সাহায্য করতে পারি! আবু আইয়্যূব (রাদ্বি আল্লাহু আনহু) জবাব দিলেন, তুমি ও তোমার বাবার কাছ থেকে অবশ্যই কোনকিছু না। কিন্তু বলে দেন মুসলিমদের সৈন্যবাহিনীরা যেন তাদের সর্বোচ্চ দিয়ে সামনে এগিয়ে যেতে এবং যুদ্ধ করে যেতে থাকে এবং যতদূর যেতে পারো ঠিক সেখানেই আমাকে দাফন করে দিও। ইয়াজীদ তার বাহিনীকে আবু আইয়্যূবের (রাদ্বি আল্লাহু আনহু) এই শেষ ইচ্ছা বলে দেয়। আবু আইয়্যূবের (রাদ্বি আল্লাহু আনহু) এই কথা শুনে মুসলিম বাহিনী তাদের সর্বোচ্চ দিয়ে সামনে অগ্রসর হয় কিন্তু সেই যাত্রায় কন্সটেন্টিনোপল বিজয় করা যায়নি এদিকে মুসলিমরাও হারেনি, তারা ফিরে চলে আসে কিন্তু মাটিতে শায়িত করে আসে আমাদের অন্যতম প্রিয় সাহাবি আবু আইয়্যূবকে (রাদ্বি আল্লাহু আনহু)। বর্তমান ইস্তাম্বুলের কোন এক জায়গায় তার কবরস্থান অবস্থিত। . 'আবু আইয়্যূব আল আনসারী' (রাদ্বি আল্লাহু আনহু)।