Chapter 10 of 50
যুবাইর (রাঃ)
5 min read
ইসলামের প্রথম কোন ব্যক্তি যিনি কিনা তলোয়ার কোষমুক্ত করেছিলেন আত্মোৎসর্গের উদ্দেশ্যে। তিনি হলেন 'হাওয়ারিয়্যু রাসুলুল্লাহ' (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) 'যুবাইর ইবনে আওয়্যাম' (রাদ্বি আল্লাহু আনহু)। . আবু বকরের (রাদ্বি আল্লাহু আনহু) দাওয়াতে ইসলামের প্রথম প্রহরেই তিনি তা গ্রহণ করেন। তারপর যখন জানাজানি হয়ে গেলো তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তখন তার উপর নেমে আসলো অত্যাচারের বন্যা। ছোটবেলা যেই চাচা তার মাকে বলতেন যে তাকে না মারার জন্য সেই চাচা ইসলাম গ্রহণ করার জন্য তাকে প্রবল অত্যাচার করেছিল। মক্কায় অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় তিনি মুসলিমের একটি দলের সাথে হাবাশায় হিজরত করেন। হাবাশায় তিনি এক সাহসিকতার পরিচয় দেন, নাজাশি ও তার ভাতিজার সাথে যুদ্ধ বাঁধে। যুদ্ধের কারণে মুসলিমরা ভয়ে ছিল যে নাজাশি হেরে গেলে মুসলিমরা বিপদে পড়বে, যুদ্ধের সংবাদ পাওয়ার জন্য সাগরের অন্য প্রান্তে যাওয়া লাগে, যখন প্রশ্ন উঠলো কে যাবে তখন যুবাইর (রাদ্বি আল্লাহু আনহু) বললেন যে তিনি জাবেন এবং একটি ভেলায় ভেসে সেখানে যান এবং সুসংবাদ নিয়ে ফিরেন যে নাজাশি যুদ্ধে জিতেছে। গুজব যখন ছড়িয়ে ছিলো যে মক্কার সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন এসব শুনে মক্কায় ফিরে আসেন। মক্কায় তিনি বিয়ে করেন আসমা বিনতে আবু বকরকে (রাদ্বি আল্লাহু আনহা)। এই ঘরেই জন্ম নেন বিখ্যাত একজন সাহাবি 'আব্দুল্লাহ ইবনে যুবাইর' (রাদ্বি আল্লাহু আনহু)। . মদিনায় যখন হিজরতের সময় আসে তখন তিনি তার পরিবার নিয়ে মদিনায় হিজরতের উদ্দেশ্যে পাড়ি জমান। হিজরতের সময় তার স্ত্রী আসমা (রাদ্বি আল্লাহু আনহা) গর্ভবতী ছিলেন, মদিনায় পাড়ি দেওয়ার আগে কুবায় তিনি জন্ম দেন 'আব্দুল্লাহ ইবনে যুবাইরকে' (রাদ্বি আল্লাহু আনহু) যা মদিনায় পাড়ি দেওয়া মুসলিমদের ঘরে ঘরে খুশীর কারণ হয়ে ওঠে। মদিনায় রাসুলুল্লাহ (সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে 'সালামা ইবনে সালামা' আনসারীর (রাদ্বি আল্লাহু আনহু) সাথে তার ভ্রাতৃসম্পর্ক স্থাপিত করেন। দুই হিজরত করা সাহাবিদের মধ্যে অন্যতম তিনি। . যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে তিনি ছিলেন অনন্য। বদরে তিনি এতোটাই ঝাঁপিয়ে পড়েছিলেন শত্রুদের বিরুদ্ধে যে তার তরবারি ভোঁতা হয়ে গিয়েছিলো। তার শরীর তরবারির আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিলো, শরীরে গর্তও হয়ে গিয়েছিলো। উহুদের ময়দানেও তিনি দিয়েছিলেন তার বীরত্বের পরিচয়, কুরাইশদের দ্বিতীয় আক্রমণে যখন মুসলিম বাহিনী বিচ্ছিন্ন হয়ে পড়লো তখন যে কয়জন রাসুলুল্লাহকে (সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঘিরে প্রতিরোধ সৃষ্টি করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন যুবাইর (রাদ্বি আল্লাহু আনহু)। খন্দকের যুদ্ধের সময় মুসলিমরা যখন জানতে পারলেন যে ইহুদিরা মৈত্রী চুক্তি ভঙ্গ করেছে তখন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তিনবার জিজ্ঞেস করেন, 'তোমাদের মধ্যে এমন কে আছো, যে তাদের সংবাদ নিয়ে আসতে পারো?' তিনবারই যুবাইর (রাদ্বি আল্লাহু আনহু) জবাব দিলেন 'আমি'। তারপর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, প্রত্যেক নবীরই হাওয়ারী থাকে। আমার হাওয়ারী 'যুবাইর'। দুই জন ব্যক্তি রাসুলুল্লাহর মুখ থেকে 'আমার মা ও বাবা আপনার উপর কোরবান হোক' শুনার সৌভাগ্য হয়েছিলো আর দুজনের একজন হলে 'আয যুবাইর ইবনুল আওয়্যাম' (রাদ্বি আল্লাহু আনহু)। খাইবার যুদ্ধে এক শক্তিশালী ইহুদি মুসলিমদেরকে একেরপর এক শহীদ করছিলো, সে যখন বলে উঠলো, কে আসবে আসো, তখন যুবাইর (রাদ্বি আল্লাহু আনহু) তার সামনে গেলেন এবং তাকে হত্যা করলেন। . মক্কা বিজয়ের সময় যুবাইর (রাদ্বি আল্লাহু আনহু) পতাকা বহন করছিলেন। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে চিরচেনা মাতৃভূমি মক্কা বিজয় করে তাতে প্রবেশ করেন বিজয়ীর বেশে। . আবু বকর ও উমরের (রাদ্বি আল্লাহু আনহু আজমাইন) শাসন আমলে তিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। উমরের (রাদ্বি আল্লাহু আনহু) শাসন আমলে বাইজেন্টাইন্দের সাথে 'ইয়ার্মুক' নামক যুদ্ধ হয়। এই যুদ্ধে তিনি এক অসাধারণ ভূমিকে পালন করেন বাইজেন্টাইন সৈন্যদের হারিয়ে দেওয়ার জন্য। তিনি তার বাহিনী নিয়ে বাইজেন্টাইন বাহিনীর মধ্যে সারিতে ক্ষিপ্রতার সাথে প্রচন্ড আক্রমণ চালান, তাতে গুড়িয়ে যায় রোমান বাহিনীর একাংশ। আর এই যুদ্ধ ছিলো বাইজেন্টাইন এম্পায়ার বিজয় করার দরজা, যা মুসলিমরা জয় করেছিলো। এই যুদ্ধে তিনি মারাত্মকভাবে আহত হন পরে সুস্থ্য হয়ে উঠেন। আমর ইবনে আ'স (রাদ্বি আল্লাহু আনহু) যখন মিশর বিজয় করছিলেন তখন এক পর্যায়ে তিনি উমরের (রাদ্বি আল্লাহু আনহু) কাছে চিঠি লিখলেন আরও সৈন্য পাঠানোর জন্য, তখন তিনি সৈন্য পাঠান, এই দলের সাথে ছিলেন যুবাইর (রাদ্বি আল্লাহু আনহু)। ৭ মাস ধরে দুর্গ অবরোধ করার পর আর সহ্য করতে না পেরে যুবাইর (রাদ্বি আল্লাহু আনহু) কিছু সংখ্যক যোদ্ধাদের নিয়ে দুর্গের সামনে গিয়ে প্রাণপণে যুদ্ধে করে সেখানে থাকা রোমান সিপাহিদের হত্যা করেন। আর এতে দুর্গের দরজা খুলতে তাদের আর বাঁধা থাকেনি। দরজা খুলে দেন এবং মুসলিম বাহিনী বিজয়ীর বেশে প্রবেশ করে সেখানে। পরে তিনি মদিনায় ফিরে আসেন। . উমরের (রাদ্বি আল্লাহু আনহু) মৃত্যুর পর শূরা কমিটিতে যে ৬ জনের নাম ছিলো খলিফা নির্ধারণের জন্য, তাদের একজন ছিলেন 'যুবাইর' (রাদ্বি আল্লাহু আনহু)। তিনি সেখান থেকে নিজের নাম উঠিয়ে আলীকে (রাদ্বি আল্লাহু আনহু) তার ভোটটি দেন। . উসমানের (রাদ্বি আল্লাহু আনহু) শাসন আমলে তিনি কোন পদে দায়িত্ব পালন করেননি কারণ তার বয়স অনেক হয়ে গিয়েছিলো। উসমানকে (রাদ্বি আল্লাহু আনহু) হত্যা করা হয়েছে শুনে তিনি অনেক মর্মাহত হলেন এবং তাহলা (রাদ্বি আল্লাহু আনহু) যখন মক্কায় আসেন তখন তারা একসাথে 'বসরায়' যাত্রা করেন উসমানের (রাদ্বি আল্লাহু আনহু) হত্যার বিচার চাওয়ার উদ্দেশ্যে। সেখানে আলীর (রাদ্বি আল্লাহু আনহু) সাথে আলোচনা করার পর দুই পক্ষ সন্তুষ্ট হয়। আলী (রাদ্বি আল্লাহু আনহু) সে রাতে যুবাইরকে (রাদ্বি আল্লাহু আনহু) বলেন যে, স্মরণ করো রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একদিন বলেছিলেন তোমাকে যে, 'তুমি আলীকে (রাদ্বি আল্লাহু আনহু) ভালোবাস? তখন তুমি বলেছিলে, হ্যাঁ, ইয়া রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একদিন তুমি আমার সাথে অন্যায়ভাবে লড়বে' একথা শুনে যুবাইর (রাদেই আল্লাহু আনহু) বললেন যে, 'হ্যাঁ, এখন আমার স্মরণ হয়েছে।' এরপর তিনি সাথে সাথে ময়দান ত্যাগ করে অন্যস্থানে চলে যাচ্ছিলেন রাতের আঁধারেই, তখন তাকে অনুসরণ করছিলো 'আমর ইবনে যারমুজ' নামের এক ব্যক্তি। তিনি তখন একটা স্থানে গিয়ে সালাত আদায় করছিলেন আর ঠিক তখনই আমর নামক ব্যক্তিটি তার পিছন থেকে বর্শা দিয়ে আঘাত করে, সাথে সাথেই তিনি মৃত্যুবরণ করেন। . তিনি ছিলেন একজন মহৎ চরিত্রের অধিকারী। তাকওয়া, সত্য-প্রীতি, দানশীলতা, উদারতা ও কোমল হৃদয়ওয়ালা ব্যক্তি ছিলেন তিনি। সততা, আমানতদারী, পরিচালন ক্ষমতা ও সংগঠন যোগ্যতা ছিলো অসাধারণ। তিনি তার সন্তানদের নাম শহীদ সাহাবীদের নামের অনুসারে রাখতেন। পেশায় ছিলেন ব্যবসায়ী, আল্লাহ তাকে অনেক ধন-দৌলত দিয়েছিলেন যার বেশিরভাগ তিনি দান করে দিতেন গরিবদুঃখীদের মধ্যে। দুনিয়াতে থাকা অবস্থাতেই তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। . 'যুবাইর ইবনে আওয়্যাম' (রাদ্বি আল্লাহু আনহু)।