Chapter 38 of 50
আব্দুল্লাহ ইবনে রাওয়াহা (রাঃ)
6 min read
তিনি হলেন 'শা'য়িরু রাসুলুল্লাহ', মানে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কবি। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যে কয়েকজন অফিশিয়াল কবি ছিলেন তার মধ্যে তিনি অন্যতম। . মদিনার সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম, বেড়ে উঠা সেখানেই। আয়-রোজগার করেই জীবন অতিবাহিত হতো। তখন তাদের মধ্যে সত্যের বাণী পৌঁছায়নি। হজ্জ্বের সময় আসলে দূর-দূরান্ত থেকে মক্কায় মানুষ আসতো হজ্জ্ব করার জন্য। মদিনা থেকে কয়েকজন হজ্জ্ব করার জন্য চলে আসেন মক্কায়। তাঁবু গাড়েন শহরের বাহিরেই, নিরিবিলি স্থানে কারণ তাদের মানুষজন খুবই কম ছিল। . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তখন হিজরতের জিন্য বিভিন্ন গোত্রের সাথে কথা বলছিলেন, সাথে ছিলেন আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু), কিন্তু কারো সাথে ঠিকঠাক হচ্ছিলো না। প্রতিবার ফিরে যেতে হতো আশাহত হয়ে। . একবার রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একা একা হেঁটে যাচ্ছিলেন, দেখলেন ৬ জন ব্যক্তিকে, তাদেরকে জিজ্ঞেস করতেই তারা বললেন তারা মদিনা থেকে এসেছেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাদের সাথে কথা বললেন, ইসলামের দাওয়াত দিলেন, তারা তা গ্রহণ করলেন এবং রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হাতে বা'য়াত দিলেন। তারা ফিরে গিয়ে অন্যদের মধ্যে ইসলামের দাওয়াত করলে অনেকে তারা সাড়া দেয় এবং ইসলাম ধর্মগ্রহণ করে। আকাবার তৃতীয় বায়াতে যে ৭০জন সাহাবী মক্কায় আসেন সেই দলের সাথে একজন ছিলেন যার নাম 'আব্দুল্লাহ ইবনে রাওয়াহা' (রাদ্বি আল্লাহু আনহু)। . মক্কা থেকে মদিনায় ফিরে গিয়ে নিজ পরিবারে ইসলামের দাওয়াত দিলে তারা তা গ্রহণ করেন। বিখ্যাত সাহাবী 'আবুদ্ দারদাকে' (রাদ্বি আল্লাহু আনহু) ইসলামের ছায়াতলে আনার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে সফল হোন। মদিনায় আস্তে আস্তে মুসলিমদের সংখ্যা জ্যামিতিক হারে বাড়তে থাকে। . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরত করলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা (রাদ্বি আল্লাহু আনহু) ও অন্যান্য সাহাবীরা রাসুলুল্লাহকে (সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিজেদের ঘরে নেয়ার জন্য উঠেপড়ে লাগলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে থামিয়ে দিয়ে উটটিকে ছেড়ে দিলেন এবং সে যেখানে বসবে সেখানেই রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থাকবেন। . মদিনায় রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সান্নিধ্যে ইসলামের অনেক বিষয়াদি সম্পর্কে শিক্ষালাভের সুযোগ পেলেন। এদিকে আবু সুফিয়ানের (রাদ্বি আল্লাহু আনহু) কাফেলা আটকানোর জন্য রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বেরিয়ে পড়লেন কিন্তু আবু সুফিয়ানের (রাদ্বি আল্লাহু আনহু) কাফেলা সাথে সাথে অন্যপথ ধরে মক্কায় রওয়ানা হয়। বদর প্রান্তে গিয়ে আবু সুফিয়ানের (রাদ্বি আল্লাহু আনহু) কাফেলার মুখোমুখি হওয়ার বদলে কুরাইশদের সৈন্যবাহিনীর মুখোমুখি হয়ে গেলেন। . টানটান উত্তেজনা, যুদ্ধের ময়দানে হাঁক পড়লো সামনে যাওয়ার। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা (রাদ্বি আল্লাহু আনহু) ও আরো দু'জন আনসারী সাহাবী উঠে গেলে কুরাইশরা বলে, তোমাদের সাথে লড়ার ইচ্ছা আমাদের নেই, আমাদের লোকেদেরকে পাঠাও। বদর যুদ্ধে বীর বিক্রমে শত্রুর মোকাবিলা করেন, মুসলিমরা এই যুদ্ধে বিজয় অর্জন করে। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে (রাদ্বি আল্লাহু আনহু) বিজয় বার্তা মদিনায় পাঠানোর জন্য প্রেরণ করেন। এছাড়াও তিনি উহুদ, খন্দক, খাইবারসহ আরও যুদ্ধে অংশগ্রহণ করেন। . আব্দুল্লাহ ইবনে রাওয়াহা (রাদ্বি আল্লাহু আনহু) একজন কবি ছিলেন। খন্দক যুদ্ধে তিনি কবিতা আবৃত্তি করছিলেন এতে মুসলিমরা উৎসাহিত হচ্ছিলো এবং তার সাথে সাথে উচ্চারণ করছিল। খন্দক যুদ্ধে ইহুদী গোত্ররা যে মুসলিমদের সাথে চুক্তি ভঙ্গ করেছে তার সত্যতা যাচাইয়ের জন্য রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আব্দুল্লাহ ইবনে রাওয়াহা (রাদ্বি আল্লাহু আনহু) ও আরও কয়েকজনকে প্রেরণ করেছিলেন এবং তারা বার্তা নিয়ে আসেন যে খবরটি সত্য। . খাইবারের অঞ্চলের এক নেতা ছিল যে মুসলিমদের চরম ঘৃণা করতো, সে নাজরানের খ্রিস্টানদের সাথে হাত মিলিয়ে মুসলিমদের উপর আক্রমণ করার জন্য চিন্তাভাবনা করছিল। এ বিষয়ে অবগত ছিলেন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা (রাদ্বি আল্লাহু আনহু) এ বিষয়ে জানার পর তিনি সেই লোককে তার প্ল্যানমাফিক/পূর্বপরিকল্পিনা অনুযায়ী তাকে নিয়ে এসে হত্যা করেন। . খাইবার যুদ্ধেও তিনি ছিলেন। খাইবার বিজয় হলে তাদেরকে ছেড়ে দেয়া হয় একটা শর্ত অনুযায়ী যে তারা তাদের ফলমূল ও শস্যের ৫০% মদিনায় পাঠাবে, এতে তারা রাজি হয়। রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে (রাদ্বি আল্লাহু আনহু) খায়বারের ইয়াহুদীদের নিকট পাঠালেন, সেখানকার ফলসমূহ ও ফসলাদি অনুমান করে দেখে আসার জন্য। ইয়াহুদীরা তাঁকে ঘুষ পেশ করল; যাতে তিনি তাদের ব্যাপারে একটু শিথিলতা প্রদর্শন করেন। তিনি বললেন, ‘আল্লাহর কসম! আমি তাঁর পক্ষ হতে প্রতিনিধি হয়ে এসেছি, যিনি দুনিয়ায় আমার কাছে সব থেকে বেশী প্রিয়তম এবং তোমরা আমার নিকট সর্বাধিক অপ্রিয়। কিন্তু স্বীয় প্রিয়তমের প্রতি আমার ভালোবাসা এবং তোমাদের প্রতি আমার শত্রুতা আমাকে তোমাদের ব্যাপারে সুবিচার না করার উপর উদ্বুদ্ধ করতে পারবে না।’ এ কথা শুনে তারা বলল, ‘এই সুবিচারের কারণেই আসমান ও যমীনের শৃঙ্খলা ও ব্যবস্থাপনা সুপ্রতিষ্ঠিত রয়েছে।’ . মদিনা আস্তে আস্তে যখন মুসলিম অধ্যুষিত অঞ্চল হয়ে গেল তখন কাফির কবিগণ তা মেনে নিতে পারছিল না। তারা রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও ইসলামের বিরুদ্ধে কবিতা লিখতো আর এসবের জবাব দিতেন রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মধ্যে থাকা কবিগণ যার মধ্যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা (রাদ্বি আল্লাহু আনহু) অন্যতম। . সূরাহ শু'আরার ২২৪-২২৫ নম্বর আয়াত 'আর বিভ্রান্তরাই কবিদের অনুসরণ করে।' 'তুমি কি লক্ষ্য করো নি যে, তারা প্রত্যেক উপত্যকায় উদভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়?' নাজিল হলে হাসসান, কা'ব ও রাওয়াহারা (রাদ্বি আল্লাহু আনহু আজমাঈন) ভয় পেয়ে যান, তারা রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে উপস্থিত হয়ে এ বিষয়ে বললে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে সূরাহ শু'আরার ২২৭ নম্বর আয়াত পড়ে শোনান 'কিন্তু তারা ব্যতীত, যারা ঈমান আনে ও সৎকার্য করে এবং আল্লাহকে বার বার স্মরণ করে ও অত্যাচারিত হবার পর প্রতিশোধ গ্রহণ করে।' তারপর তাদের হৃদয় ঠান্ডা হয়। . জীবদ্দশায় তিনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কথা অক্ষরে অক্ষরে পালন করতেন। একবার রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) খুতবা দেয়ার সময় সবাইকে নিজ নিজ স্থানে বসে পড়ার জন্য বললেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা (রাদ্বি আল্লাহু আনহু) তা শুনে বাহিরে সাথে সাথে বসে পড়লেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে অনেক বেশী ভালোবাসতেন। . এদিকে মূতার প্রান্তরে মুসলিম বাহিনী তৈরি করতে লাগলেন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। যাইদকে (রাদ্বি আল্লাহু আনহু) প্রথম কমান্ডার, জা'ফরকে (রাদ্বি আল্লাহু আনহু) দ্বিতীয় কমান্ডার এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে (রাদ্বি আল্লাহু আনহু) তৃতীয় কমান্ডার করে মুসলিম সৈন্যবাহিনী পাঠানোর সিধান্ত নিলেন। বাহিনীর সবাই বেরিয়ে পড়লেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা (রাদ্বি আল্লাহু আনহু) ব্যাতিত। তিনি মদিনায় রাসুলুল্লাহর (সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে জুম্মার সালাত আদায় করে তার পর বেরিয়ে পড়েন। . সারাটি পথ তিনি শহীদী কামনা নিয়ে কবিতা আবৃত্তি করে গিয়েছেন। তার সহযোগী তার এসব মর্মস্পর্শী কবিতা শোনে কান্না করে দিলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা (রাদ্বি আল্লাহু আনহু) তাকে সান্ত্বনা দিয়ে শান্ত করলেন। . মূতার প্রান্তে পৌঁছানোর পর মুসলিমরা শত্রুদের এতো বিশাল বহর দেখে একটু সংকোচবোধ করে, এতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা (রাদ্বি আল্লাহু আনহু) উঠে দাঁড়িয়ে মুসলিমদের উদ্দেশ্য করে জ্বালাময়ী এক ভাষণ দেন, তিনি বলেন 'হে মুসলিম, এখন তোমরা শত্রুদের মুখোমুখি হতে পছন্দ করছো না অথচ তোমরা সবাই শাহাদাৎ লাভের উদ্দেশ্যে বের হয়েছো। আমরা শত্রুর সাথে সংখ্যা, শক্তি ও আধিক্যের দ্বারা লড়বো না, আমরা লড়বো দ্বীনের বলে বলিয়ান হয়ে, যে দ্বীনের দ্বারা আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। তোমাদের সামনে আছে দু'টি পথ- এক বিজয়, দুই শাহাদাৎ। তাই ঝাপিয়ে পড়ো।' আব্দুল্লাহ ইবনে রাওয়াহার (রাদ্বি আল্লাহু আনহু) এমন ভাষণ শোনে মুসলিম বাহিনী ঝাপিয়ে পড়ে শত্রুদের উপর। একে একে শহীদ হতে থাকেন। যাইদের (রাদ্বি আল্লাহু আনহু) নেতৃত্বে আক্রমণ করার পর তাকে যখন শহীদ করা হয় তখন জা'ফর (রাদ্বি আল্লাহু আনহু) পতাকার ঝান্ডা তুলে নেন, তার নেতৃত্বে আবারও মুসলিমরা প্রচণ্ড আক্রমণ চালায়, এক পর্যায়ে জা'ফরকে (রাদ্বি আল্লাহু আনহু) তারা শহীদ করে ফেলে। তারপর পতাকা হাতে নেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা (রাদ্বি আল্লাহু আনহু)। . পতাকা হাতে নিয়ে আক্রমণ চালান শত্রুদের উপর, মধ্যখানে তিনি একটু থেমে দাঁড়ান। তার নফস তাকে বাঁধা দিচ্ছে। তিনি তার নফসকে বুঝালেন যে এতো দিন ধরে তুমি জান্নাতের পাখি হওয়ার স্বপ্ন দেখে আসছো আর আজ তুমি থমকে দাঁড়িয়েছো। কবিতা আবৃত্তি করতে করতে ঝাপিয়ে পড়েন শত্রু বাহিনীর উপর। এক পর্যায়ে শত্রুরা তাকে শহীদ করে ফেলে। পাড়ি জমান আল্লাহর কাছে। . 'আব্দুল্লাহ ইবনে রাওয়াহা' (রাদ্বি আল্লাহু আনহু)