Chapter 16 of 50
আয়িশা (রাঃ)
4 min read
একদিন আমর ইবনে আ'স (রাদ্বি আল্লাহু আনহু) রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জিজ্ঞেস করলেন 'আপনি কাকে সবচেয়ে বেশী ভালোবাসেন?' প্রশ্নের জবাবে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন 'আয়িশা' (রাদ্বি আল্লাহু আনহা)। . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তখন খুব বিষন্নতায় ভুগছিলেন, প্রিয় স্ত্রী খাদিজা (রাদ্বি আল্লাহু আনহা) ও চাচা আবু তালিবকে হারিয়ে অনেকটা একা হয়ে গিয়েছিলেন। তার এই অবস্থা দেখে 'খাওয়ালা বিনতে হাকীম' এসে তাকে আবার বিয়ে করার জন্য দুইজন নারীর নাম পেশ করেন একজন সাওদা (রাদ্বি আল্লাহু আনহা) ও অন্যজন আয়িশা বিনতে আবু বকর (রাদ্বি আল্লাহু আনহা)। . একদিন স্বপ্নে দেখলেন রেশমের কাপড় পরিহিত কাউকে তার সামনে নিয়ে আসা হলো, বলা হলো উনি হলেন তার স্ত্রী, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঘোমটা উঠিয়ে দেখলেন তিনি আর কেউ নন 'আয়িশা বিনতে আবু বকর' (রাদ্বি আল্লাহু আনহা)। স্বপ্নে দেখে তিনি তা আল্লাহর উপর ছেড়ে দিলেন। এদিকে খাওয়ালা বিনতে হাকীম আবু বকরের (রাদ্বি আল্লাহু আনহু) সাথে কথা বলে সব ঠিক করে ফেলেন কিন্তু সমস্যা বাঁধলো অন্য জায়গায়। জাহিলিয়্যাতের যুগে আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) আয়িশাকে (রাদ্বি আল্লাহু আনহা) মুতিম ইবনে আদীর ছেলের সাথে বিয়ে দিবেন বলে ঠিক করেছিলেন, এখন তো কথার খেলাফ করতে পারবেন না, ছুটলেন মুতিমের বাড়ির দিকে, সেখানে যেতেই মুতিমের বউ তাকে গালমন্দ করতে লাগলো এবং তার ছেলের সাথে বিয়ে দিবে না বলে ব্যক্ত করলো, আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) কথা না বাড়িয়ে চলে আসলেন এবং আয়িশাকে (রাদ্বি আল্লাহু আনহা) রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে বিয়ে দেন। বিয়ে হলেও রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে ঘরে তুলেন মদিনায় যাওয়ার পর। . আয়িশা (রাদ্বি আল্লাহু আনহা) ইসলামের মধ্যেই জন্মেছিলেন বলে তিনি পরবর্তীতে ব্যক্ত করেছিলেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরের আগে তাদের ঘরে আসতেন আবু বকরের (রাদ্বি আল্লাহু আনহু) সাথে কথা বলতেন, একদিন তিনি প্রখর রোদে তাদের বাড়িতে আসলেন এবং আবু বকরকে (রাদ্বি আল্লাহু আনহু) সাথে নিয়ে পাড়ি জমান মদিনায়, তিনি ও তার বোন দুজনে মিলে খাবার ও সবকিছু গুছিয়ে রাখতেন। এর কয়েকদিন পর আয়েশা (রাদ্বি আল্লাহু আনহা) ও তার পরিবার মদিনার উদ্দেশ্যে রওয়ার দেন। . মদিনায় হিজরতের পর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আয়িশাকে (রাদ্বি আল্লাহ আনহা) ঘরে তুলেন। তাদের বিবাহিত জীবন রোমাঞ্চপূর্ণ ছিলো, একে অন্যকে অনেক ভালোবাসতেন। আয়িশা (রাদ্বি আল্লাহু আনহা) পাত্রের যেই স্থানে মুখ লাগিয়ে পানি খেতেন রাসুলুল্লাহও (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সেই স্থানে মুখ লাগিয়ে পানি খেতেন, এমনকি মাংসের যেই স্থানে আয়িশা (রাদ্বি আল্লাহু আনহা) চিবিয়ে খেতেন সেই স্থান থেকেই রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) খাওয়া শুরু করতেন। এক যুদ্ধ থেকে ফেরার পথে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আশিয়ার (রাদ্বি আল্লাহু আনহা) সাথে দৌঁড় প্রতিযোগিতা করেন এবং প্রথম বার হেরে যান কিন্তু দ্বিতীয় বার দৌঁড় প্রতিযোগিতায় রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জিতে যান। মসজিদের পাশে অন্য জায়গা থেকে আগত কিছু মানুষ তরবারি দ্বারা খেলা দেখাচ্ছিলো, আয়িশা (রাদ্বি আল্লাহু আনহা) রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন তিনি দেখতে চান। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে তার শরীরের পিছনে রেখে দেখার সুযোগ করে দিচ্ছিলেন এবং তিনি তার থুতনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাঁধে রেখে দেখছিলেন কিন্তু তিনি তো আর সরাচ্ছেন না যদিও বুঝতে পেরেছিলেন রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কষ্ট হচ্ছে, কিন্তু তিনি দেখতে চাচ্ছিলেন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে কতটুকু ভালোবাসেন। . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কোন যুদ্ধের সময় আয়িশাকেও (রাদ্বি আল্লাহু আনহা) নিয়ে যেতেন। মুরাইসীর যুদ্ধ থেকে ফেরার সময় তার গলার হার হারিয়ে গিয়েছিলো, খুঁজতে বের হলে তিনি অনেকটা দূরে চলে গেলেন ঐদিকে সৈন্যদলরা জায়গা ত্যাগ করেছে, ফিরে এসে তিনি দেখলেন পুরো জায়গা খালি, তিনি সেখানে ঘুমিয়ে পড়েন। হঠাৎ শুনেন কে যেনো বলছে 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজ্বিউন'। তার ঘুম ভাঙে, তিনি সাফওয়ানকে (রাদ্বি আল্লাহু আনহু) দেখতে পেলেন। সাফওয়ান (রাদ্বি আল্লাহু আনহু) তাকে সসম্মানে মদিনায় নিয়ে আসেন, এই দৃশ্যপট চোখে বাঁধে মুনাফিক দলের, তারা আশেয়ার (রাদ্বি আল্লাহু আনহা) নামে মিথ্যা অপবাদ দিতে থাকে যা শুনার পর আয়িশা (রাদ্বি আল্লাহু আনহা) অনেক মর্মাহত ও ব্যথিত হোন, তিনি আল্লাহর কাছে সাহায্য চান এবং আল্লাহ তার দোয়ার উত্তর দেন, তার পবিত্রতা নিয়ে সূরা নূরে আল্লাহ আয়াত নাযিল করেন। . আয়িশার (রাদ্বি আল্লাহু আনহা) মধ্যে জ্ঞান অর্জনের পিপাসা ছিলো প্রচুর পরিমাণের, তাই তো তিনি রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সবসময় প্রশ্ন করতেন এবং উত্তর পেয়ে যেতেন। তিনি ছিলেন উম্মাহর একজন ফকিহ! . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে অনেক বেশি ভালোবাসতেন। আয়িশার (রাদ্বি আল্লাহু আনহা) ঘরেই তিনি মৃত্যুবরণ করেন, তার ঘরেই তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। আয়েশার (রাদ্বি আল্লাহু আনহা) কোলে মাথা রেখে দুনিয়া থেকে বিদায় নেন আমাদের প্রিয় রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম) জীবদ্দশায় তাদের পারিবারিক যেই অবস্থা ছিলো সেই রকমই মৃত্যু পর্যন্ত ছিলো। খলিফারা তাকে উপহার হিসেবে অনেক কিছুই দিতেন কিন্তু তিনি নিজের কাছে না রেখে তা গরীব-দুঃখীদের মাঝে বিলিয়ে দিয়ে দিতেন। . উসমানকে (রাদ্বি আল্লাহু আনহু) যখন বিদ্রোহীরা হত্যা করে ফেললো তখন তিনি এর বিচার চাওয়া নিয়ে মানুষের সমর্থনের জন্য বসরায় যান তালহা ও যুবাইরের (রাদ্বি আল্লাহু আনহু) সাথে। এদিকে খারেজিরা তাদের মধ্যে মারামারি লাগিয়ে দেওয়ার জন্য ফন্দি করে, এতে আলীর (রাদ্বি আল্লাহু আনহু) সাথে তার বাহিনীর যুদ্ধ লেগে যায়। যুদ্ধে হাজার হাজার মুসলিম শহীদ হোন। যুদ্ধ শেষে আলী (রাদ্বি আল্লাহু আনহু) তাকে সসম্মানে মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দেন। সেই যুদ্ধ উষ্ট্রের যুদ্ধ নামে খ্যাত। . মুয়াউইয়াহর (রাদ্বি আল্লাহু আনহু) খিলাফার শেষের দিকে তিনি পৃথিবী থেকে পাড়ি জমান পরপারের উদ্দেশ্যে। . 'আয়িশা বিনতে আবু বকর' (রাদ্বি আল্লাহু আনহা)।