Chapter 27 of 50
আবু যার আল গিফারী (রাঃ)
5 min read
তিনি সর্বপ্রথম ইসলামী কায়দায় রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সালাম পেশ করেন। . মরুর এক দুর্ধর্ষ ডাকাত। যাকে সবাই প্রচন্ড ভয় পেত। তার কাছে যদি নিরাপত্তার জন্য টাকা না দিতো তাহলে কাফেলাতে আক্রমণ করে তার দল লুটপাট করতো আর তা দিয়েই তার জীবিকা নির্বাহী হতো। অবাক হওয়ার বিষয় হলো, জাহেলিয়াত যুগে এসব খারাপ কাজ ছেড়ে তিনি এক আল্লাহর ইবাদত করা শুরু করেন কারণ তিনি বুঝে ছিলেন এসব মূর্তিপূজা করার কোন মানে নেই আসলে। . এভাবে কয়েক বছর কেঁটে যাওয়ার পর তিনি খবর পেলেন মক্কায় তার মতন কে একজন এক আল্লাহর বিশ্বাসী হিসেবে ঘোষণা দিয়েছেন এবং তিনি আল্লাহর নবী হিসেবেও দাবী করছেন। খবর আসার সাথে সাথে তার ভাইকে পাঠিয়ে দিলেন মক্কায় খবর পাকা কি-না সেই সংবাদ নিয়ে আসার জন্য। তার ভাই খবর নিয়ে ফিরে আসলেন এবং তাকে নবীজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বর্ণনা দিলেন। তাতে তার তৃষ্ণা নিবারন না হওয়ায় নিজেই ছুঁটে গেলেন মক্কায়। . মক্কায় আসার উদ্দেশ্য যাতে কেউ জানতে না পারে সেজন্য খুব সতর্ক ছিলেন। এর মধ্যে তার সাথে থাকা খাবারও ফুরিয়ে গিয়েছে। ক্বাবার পাশেই তিনি শুয়ে ছিলেন, ২টি বর্ণনা আছে তার থাকার বিষয়ে, ১) আলী (রাদ্বি আল্লাহু আনহু) ২) আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু)। তো তিনি উপরে বলা দুজনের একজনের বাড়তে থাকা শুরু করলেন, তিনি কেন আসছেন এখানে, কে তিনি, সে বিষয়ে কোন প্রশ্ন করেননি। মক্কায় তখন মাত্র গুটিকয়েকজন ইসলাম ধর্মগ্রহণ করেছেন। ৩য় দিন অতিবাহিত হওয়ার পর তার এখানে আসা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি সত্য কথা বলেন এবং তিনি নবীজীর সাথে দেখা করতে চান বলে ব্যক্ত করেন। তাকে নিয়ে যাওয়া হয়। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সামনে গিয়েই তিনি সালাম দেন এবং তাকে নাজিল হওয়ার আয়াতসমূহ শোনানোর জন্য অনুরোধ করেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে পড়ে শোনালেন, সাথে সাথে তার আলোকিত হৃদয়ে ইসলামের আলো প্রবেশ করে নিলো, শাহাদাহ পাঠ করে ইসলাম ধর্মগ্রহণ করেন। মক্কায় অনেক দিন থেকে যান এবং রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে বসে অনেক কিছু শিখতে থাকেন। . ব্যাকুল মন যে মানছে না সত্য ধর্মের কথা সবার কাছ থেকে লুকিয়ে রাখতে। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে মানা করেছিলেন যে এটা যেন আপাতত গোপন থাকে। কিন্তু তিনি ব্যাকুল হয়ে পড়েন, ক্বাবার পাশে দারুন নদওয়াহতে বসে থাকে কুরাইশনেতাদের সামনে গিয়ে তার ইসলাম ধর্মগ্রহণের কথা উচ্চস্বরে বলে দিলেন। তারা এতে ক্ষুব্ধ হয়ে তাকে মারতে থাকে, হটাৎ তাদের মনে হয়, এই লোককে মারলে তাদের কাফেলা যাতায়াতের সমস্যা হবে তাই ছেড়ে দিলো। জানেন এই লোক কে? আইডিয়া করতে পেরেছেন? আচ্ছা যাই হোক একটা ক্লু দেই, গিফার অঞ্চলের লোক তিনি। তাও ধরতে পারছেন না? আচ্ছা তাহলে বলেই দিই, তিনি হলেন 'আবু যার আল-গিফারী' (রাদ্বি আল্লাহু আনহু)। পরে সুস্থ্য হয়ে নবীজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে যান, নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তোমাকে ইসলামের কথা প্রকাশ করতে নিষেধ করেছিলাম না? উত্তরে আবু যার (রাদ্বি আল্লাহু আনহু) বলেন, আমি তো শুধুমাত্র আমার ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটিয়েছি। . তারপর তিনি ফিরে যান তার গোত্রে। সেখানে ইসলামের দাওয়াত দিতে থাকেন, দলে দলে মানুষ প্রবেশ করতে থাকে ইসলামের ছায়াতলে। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় আসার পর গিফার অঞ্চলের সব্বাই ইসলামের ছায়াতলে চলে আসে। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) গিফার অঞ্চলের মানুষদের জন্য দুআ করেছিলেন এবং বলেন আল্লাহ তাদের ক্ষমা করেছেন। . মদিনায় তিনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সেবায় নিযুক্ত ছিলেন, এতেই তার সময় অতিবাহিত হতো। যুদ্ধের ব্যাপারে তাবুকের বর্ণনা পাওয়া যায়। যেখানে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পেছনে তাকিয়ে দেখলেন কে জানি আসছে হেঁটে হেঁটে এবং বলেন হোক সে আবু যার আল গিফারী (রাদ্বি আল্লাহু আনহু)। কিছু কাছে আসতেই সবাই দেখলেন হ্যাঁ সেটা আবু যার (রাদ্বি আল্লাহু আনহু)। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার জন্য দুআ করেন, 'আল্লাহ আবু যারের উপর রহম করুন। সে একাকী চলে, একাকীই মরবে, কিয়ামতের দিন একাই উঠবে।' . তিনি ছিলে দুনিয়াবিমুখ একজন মানুষ। দুনিয়ার সাথে তার সম্পর্ক ছিল একদম কম। আখিরাত ছিল তার কাছে বেশি প্রাধান্য। তিনি ছিলেন সরল, নির্জন-প্রিয় ও একদম স্পষ্টভাষী মানুষ। যা বলতেন তা একদম স্ট্রেট-ফরওয়ার্ড! কথার মধ্যে সৌন্দর্য না ফুঁটিয়ে যেটা বলার সেটাই বলে দিতেন এমনকি হোক সেটা আমীরুল মূমিনিকে। . খলিফাদের আমলে তিনি বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন। শেষে তিনি স্থান নেন শাম অঞ্চলে, তখন ছিল উসমানের (রাদ্বি আল্লাহু আনহু) শাসন আমল। শামের বিজয়ের পরে মুসলিম দুনিয়ায় টাকা, ধন-সম্পদ, স্বর্ণ-রৌপ্য ইত্যাদি আসতে শুরু করে তখন মানুষেরা তাদের জীবন বিশালতায় গড়ে তুলছিল তা দেখে তিনি অত্যন্ত ব্যথিত হোন। মানুষের প্রয়োজনের অধিক সম্পদ রক্ষিত করছিল, ভোগের মধ্যে ডুবে ছিল তা দেখে তিনি এটার বিরোধিতা করেন, তাদেরকে মনে করিয়ে দিতে চান আল্লাহর রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জীবনের কথা। মানুষ তা ভালো চোখে দেখছিল না, মুয়াউইয়াহ (রাদ্বি আল্লাহু আনহু) দেখলেন মানুষের মধ্যে সমস্যা সৃষ্টি হয়ে যাবে তাই তিনি উসমানের (রাদ্বি আল্লাহু আনহু) কাছে চিঠি লিখেন। উসমান (রাদ্বি আল্লাহু আনহু) তা দেখে আবু যারকে (রাদ্বি আল্লাহু আনহু) মদিনায় ডেকে পাঠান। তিনি মদিনায় চলে আসেন। আমাদের মনে রাখা উচিত যে আবু যারের (রাদ্বি আল্লাহু আনহু) রিমাইন্ডারের মধ্যে কোন ভুল ছিল না, ঠিকই ছিল, কিন্তু তিনি স্ট্রেট-ফরওয়ার্ড ছিলেন তাই মানুষজন তা গিলতে পারতো না। . মদিনায় আসার পরও মানুষ তার নামে খলিফার কাছে কমপ্লেইন দেয়া শুরু করে। তিনি মানুষদের থেকে বহুদূর এক নির্জন এলাকায় চলে যান। সেখানে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে জীবন অতিবাহিত করতে থাকেন। . কিছু সময় পর তার অবস্থা খারাপ দেখা দিলো। আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার স্ত্রী কান্না করছিলেন এবং ভাবছিলেন তাকে কীভাবে দাফন দিবেন। আবু যার (রাদ্বি আল্লাহু আনহু) তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন তা দিয়ে পারো আমাকে ঢেকে রাস্তার পাশে রেখে দিও আর কেউ পাশ দিয়ে গেলে শুধু বলবে এটা আবু যারের নিথর দেহ। . তিনি মারা গেলেন এবং তার শরীর নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে রইলেন তার স্ত্রী ও তার দাস। পথ দিয়ে তখন যাচ্ছিলেন কয়েকজন লোক, তারা জিজ্ঞেস করলো এটার কার লাশ, উত্তর আসলো আবু যারের (রাদ্বি আল্লাহু আনহু)। দলে থাকা সবাই অবাক হয়ে গিয়ে তাকে নিয়ে আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ভবিষ্যদ্বাণীর কথা বললেন। সেই দলে ছিলেন বিখ্যাত সাহাবী 'আব্দুল্লাহ ইবনে মাসউদ' (রাদ্বি আল্লাহু আনহু)। তিনি তার জানাযার সালাত পড়ান এবং দাফন দেন। . গিফার অঞ্চল থেকে ছুঁটে আসা এই ব্যক্তি সত্যকে চিনে তার হৃদয়ে গেঁথে নিলেন। সহজ-সরল মানুষ ছিলেন কিন্তু আল্লাহর ইবাদত ও রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অনুসরণ থেকে মৃত্যু অব্দি এক বিন্দুমাত্র সরে যাননি। মানুষ যখন উচ্চ-বিলাশে মশগুল ছিল তখন তিনি তাদেরকে রিমাইন্ডার দিতেন, সতর্ক করে দিতেন। আল্লাহ তার দ্বীনকে বিভিন্ন মানুষ দ্বারা সাহায্য করে থাকেন। তাই আমাদের এই ভাবা উচিৎ নয় যে 'আমি আছি বলে ইসলাম আছে' বরং ভাবা উচিৎ 'ইসলাম আছে বলে আমি আছি'। . 'জুনদুব ইবনে জুনাদাহ' (রাদ্বি আল্লাহু আনহু)।