Chapter 44 of 109
তুমি কে? - এম.এ হানিফ
1 min read
তুমি কি চাঁদ!?নাকি জোছনা? বহমান নদী নাকি মিলনে মোহনা?
শিশির বিন্দু নাকি বৃষ্টির ফোঁটা? নাকি স্বপ্নবোনা মর্মের ভালবাসা?
তুমি কি পুতুল? স্নিগ্ধতায় অতুল! রূপ আর অপার মায়ায় যেন মাখা!
তুমি কি চিরহরিৎ? স্নিগ্ধ শ্যামলে ঢাকা, বিজলির চমক! নাকি দূর্বার বয়ে চলা তড়িৎ?
তুমি কি ফুলকির আগুন? রূপেভরা ফাগুন? নাকি বৃষ্টিঝরা শ্রাবণ? যেন ভালবাসার পরিস্রাবণ!
তুমি কি ছবি? পুবের রবি? জেগে থাকা শুকতারা!! মুগ্ধতায় একাকার, যেন চিত্ত নয়নকাড়া!
তুমি কি কবিতা!? ছন্দ রসে মাখা? নাকি রূপের লহর? যেন জোছনাভরা প্রহর।
তুমি কি দেবী!? নাকি প্রতিমা? খুঁজেই পাই না আমি; কি দিব?তোমায় উপমা।
তুমি কি সুবাসিনী? মনোহারিণী! বিকাও ফুলেল সৌরভ-সুবাস, ছুঁতে পারিনা তোমায়; কেনো নয়!তোমার হৃদয়ে আমার বসবাস?