Chapter 18 of 109
যে যার সন্ধার কাছে - রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
1 min read
শেষমেশ যে যার সন্ধার কাছে ফিরে যায়, যে যার অন্ধকারের কাছে।
জীবনযাপন ঘিরে আছে এক বর্নময় খাঁচা, সােনালি স্বাধীনতার ডানা বেঁধে রাখে রঙিন শিকল- শেষমেশ যে যার ক্ষত ও পচনের কাছে ফিরে যায়, যে যার ধংশস্তুপের কাছে।
বহু শ্রমে টেনে তােলা সমুদ্রের সুবিশাল মাছ প্রাপ্তির হাঙর যাকে দিয়ে গেছে হাড়ের চেহারা, শেষমেশ সেই সব কংকাল টেনে তোলে যে যার সমুদ্র থেকে, টেনে তােলে কপুর ও লােবানের ঘ্রান।
দরােজা খুলেই রাস্তায় পা রাখে কেউ, কেউ কেউ দুয়াের দাঁড়িয়ে আগে দেখে নেয় চারপাশ। কারাে কারাে স্বপ্নের সিন্দুকে থাকে আজীবন- তালা, আর কেউ ফলবান বৃক্ষের মতোন হয়ে উঠে বিপুল সমৃদ্ধ-
তবু শেষমেশ একটি নীলাভ প্রজাপতির জন্যেও যে যার স্মৃতির ফ্রেমে কষ্টকে বাঁধিয়ে রাখে।
হাত বাড়ালেই ফুটে থাকা রক্তিম গােলাপ- তবে যে যার কাটার কাছে ফিরে যায় একদিন, একদিন যে যার নিসঙ্গতার কাছে।।