Chapter 60 of 109
দুটি চোখ মনে আছে - রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
1 min read
দুটি চোখ মনে আছে, আর কিছু নেই … হুইসেল বাজিয়ে যায় মধ্যরাতে সুদূরের ট্রেন ভেতরে কোথায় যেন খাঁ খাঁ করে শূন্য এক নদী জলহীন। আমি শুধু একজোড়া চোখের ভেতর ক্লান্তিহীন চেয়ে থেকে জীবনের ভাঙাগড়া দেখি, যেনবা সে ইতিহাস, সভ্যতার ক্রমবিকাশের—
চোখের ভেতরে চোখ চেয়ে থাকি স্মৃতির ভাষায়, তবু যেন স্মৃতি নয়, স্বপ্ন নয়— বোধের অতীত কিছু দৃষ্টিরও অতীত কিছু আমি তারে কোনো নামে, কোনো চিহ্নে বোঝাতে পারি না।