Chapter 69 of 109
খুশির দিনে - কামাল আহমেদ
1 min read
আজ এ খুশির দিনে
মাধুরী মিশিয়ে সেজেছ! হায় সজ্জা,
রক্তিমাভা বদন বুঝি লাজভারে অবনত
চতুর্দশী পূর্ণিমা পায় লজ্জা!
সে আজ বহুদিন স্মৃতির অলিন্দে ঘুরেফেরে হায় ঝাপসা আলোকছায়া পূর্ণ সে রুপ হয়নি কখনো দেখা জেগে থাকে শুধু নির্ঘুম এক মায়া!
নিশি আর তিথি প্রিয় দুই সাথী জড়ায়ে রাখত প্রাণ গুবাক সারির কানাকানিতে রাত হত অম্লান!
আলতা জড়ানো পায়ের রেখায় এখনো স্বপ্ন ছোটে? এখনো বেণীতে দুলে থাকে কী ভাষাহারা শত গান! হাতের মেহেদী এখনো কী লাল, হলুদের খেলা খেলে?! চোখের তারায় এখনো কী ভাসে রাত জাগা আসমান!
আজি এ আনন্দ ঝরণাধারায় হাতে কী তোমার নিক্বণ সুরবালা! ঝুমকাজবা কানের দুলে দোলে করছে কী গো হেসেহেসে মধু খেলা!
বড় দেখিবার সাধ জাগে, অধর কোণে মাখামাখি মধু হাসি হাতে হাত রেখে হৃদয়ের ডোরে বাঁধি বলি ওগো ফের, কত যে ভালবাসি!