Chapter 78 of 109
সাইক্লোন - শামসুর রাহমান
1 min read
চাল উড়ছে, ডাল উড়ছে উড়ছে গরু, উড়ছে মোষ। খই উড়ছে, বই উড়ছে উড়ছে পাঁজি, বিশ্বকোষ। ময়লা চাদর, ফরসা জামা উড়ছে খেতের শর্ষে, যব। লক্ষ্মীপেঁচা, পক্ষীছানা ঘুরছে, যেন চরকি সব। মাছ উড়ছে, গাছ উড়ছে ঘূর্ণি হাওয়া ঘুরছে জোর। খাল ফুলছে, পাল ছিঁড়ছে রুখবে কারা পানির তোড়? হারান মাঝি, পরান শেখ বাতাস ফুঁড়ে দিচ্ছে ডাক। আকাশ ভেঙে কাচের গুড়ো উঠল আজান, বাজল শাঁখ। চম্পাবতির কেশ ভাসছে ভাসছে স্রোতে খড়ের ঘর। শেয়াল কুকুর কুঁকড়ো শালিক ডুবল সবি, ডুবল চর।